Articles in the সংগ্রাম Category
Abdul Quader Molla, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, War Criminal, সংগ্রাম »
5 February 2013
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলাওয়ার হোসেন বলেন, ছাত্রসমাজ সর্বাত্মক আন্দোলনের জন্য প্রস্তুত হয়ে আছে। আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে কোন অবিচার করা হলে ছাত্রসমাজ ঘরে বসে থাকবে না।
গতকাল সোমবার ইসলামী ছাত্রশিবিরের জরুরি সেক্রেটারিয়েট বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিকেল ৫টায় রাজধানীর এক মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শিবির সেক্রেটারি জেনারেল আবদুল জববারের পরিচালনায় বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাতসহ অন্যান্য সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শিবির সভাপতি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী পূর্বেই এই সপ্তাহের মধ্যে মানবতাবিরোধী অপরাধের বিচারের দ্বিতীয় রায় হওয়ার কথা …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, News, War Criminal, সংগ্রাম »
5 February 2013
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী বলেছেন, আমার পিতা কখনোই বিদেশী নাগরিক ছিলেন না। আমি সামরিক বাহিনীতে চাকরিরত অবস্থায় তিনি সিলেটে এবং চট্টগ্রামে আমার সরকারি বাসায় বেড়াতে যান। সব সময়ই আমি যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষেই আমার পিতা আমার বাসায় যান। তবে আমার বাসায় থেকে তিনি কোন রাজনৈতিক কর্মকান্ডে অংশ নেয়ার অভিযোগ সত্য নয়। আর এজন্য আমার চাকরিতে কোন সমস্যাও হয়নি।
ব্রিগেডিয়ার আমান আযমীকে গতকাল …
Abdul Quader Molla, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, News, War Criminal, সংগ্রাম »
5 February 2013
শাহেদ মতিউর রহমান
কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার রায় আজ মঙ্গলবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল সোমবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাছির উদ্দিন মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান। মামলাটি আজ মঙ্গলবার রায়ের জন্য ট্রাইব্যুনালের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। এর আগে একই ট্রাইব্যুনাল বর্তমানে মাওলানা আবুল কালাম আযাদের বিরুদ্ধেও ফাঁসির রায় দিয়েছে। এদিকে কাদের মোল্লার মামলায় আনীত একটি অভিযোগও প্রমাণ হয়নি বিধায় তিনি খালাস পাবেন বলে দাবি করেছেন ডিফেন্স …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Ghulam Azam, News, War Criminal, সংগ্রাম »
4 February 2013
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে আনীত ১৯৭১ সালের কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তার পক্ষে তার ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী গতকাল রোববার সাক্ষ্য দিয়েছেন। গতকাল তিনি আরো কিছু ডকুমেন্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রদর্শনী করেছেন। এ নিয়ে তিনি তার পিতার পক্ষে মোট ৩২৯টি প্রামাণ্য দলিল দাখিল করলেন। গতকাল সকালের সেশনেই তার জবানবন্দী শেষ হয়। প্রসিকিউশন তাকে গতকাল সংক্ষিপ্ত জেরা করার পর আজ সোমবার পর্যন্ত জেরা মুলতবি করা হয়। আজ তাকে জেরা করবেন প্রসিকিউশন। …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Motiur Rahman Nizami, News, War Criminal, সংগ্রাম »
4 February 2013
শহীদুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সরকার পক্ষের ২নং সাক্ষী জহির উদ্দিন মোহাম্মদ জালাল ওরফে বিচ্ছু জালাল বলেছেন, তিনি ইতোপূর্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে ভুল তথ্য দিয়েছেন। তিনি বলেন, আমি ১৯৭১ সালের ২৯ আগস্ট আমার চাচার সাথে করে রমনা থানায় গিয়ে বদি ভাই, জুয়েল ভাই, চুল্লু ভাই, রুমি, আজাদ ভাই, আলতাফ মাহমুদসহ অনেককে দেখেছি মর্মে যেকথা ট্রাইব্যুনাল-২ এ মুজাহিদের মামলায় সাক্ষ্যপ্রদানকালে যা বলেছি তা ভুলক্রমে বলেছি। ৪১ …
Bangladesh, Bengali, Dhaka, News, সংগ্রাম »
4 February 2013
শাহেদ মতিউর রহমান
কথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় দেয়ার দিন তারিখ বিষয়ে মিসরে গিয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্যের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বলেছেন, যারা বিচারিক বিষয়ে এই ধরনের বক্তব্য দিচ্ছেন তাদেরকে এখানে এসে বিচারকের চেয়ারে বসলে ভাল হয় এবং তাদের মধ্যে কাউকে আবার জল্লাদখানার দায়িত্বও নিতে হবে। আমরা বরং বিচারকের আসন ছেড়ে চলে যাব। কেননা তাদের (সরকারের মন্ত্রীদের উদ্দেশ্য করে) বক্তব্য শুনলে মনে হয়, বিচারের রায় দেয়ার এবং ফাঁসির মঞ্চের দায়িত্ব তাদেরকে দিলেই ভাল হয়। গতকাল রোববার …
Bangladesh, Bengali, Dhaka, News, সংগ্রাম »
4 February 2013
স্টাফ রিপোর্টার
রাষ্ট্রপতি আদেশ দিলে কথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বন্ধ করা হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, রাষ্ট্রপতি বললে আমরা ট্রাইব্যুনাল বন্ধ করে দিয়ে আবার হাইকোর্টে ফিরে যাব।
গতকাল রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের আদেশ দেয়ার পূর্বে তিনি এ মন্তব্য করেন। ওই সময় এজলাস কক্ষে ডিফেন্সের আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম আদালতের ডায়েসে দাঁড়িয়েছিলেন। তাকে উদ্দেশ্য করে ট্রাইব্যুনাল বলেন, আমরা ট্রাইব্যুনালে বসে বিচার কাজ পরিচালনা করছি। …
Bangladesh, Bengali, Dhaka, News, War Crimes Trial, সংগ্রাম »
3 February 2013
স্টাফ রিপোর্টার
যুক্তরাজ্যের বিরোধী দলীয় নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পক্ষপাতহীন ও ন্যায়বিচার হতে হবে। কিন্তু বিচার প্রক্রিয়া সুষ্ঠু হচ্ছে না অভিযোগ করে তিনি সরকারের সমালোচনা করেছেন। বার্মিহামের ব্যবসায়ী নেতাদের সঙ্গে গত শুক্রবার এক বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক সংঘাত এবং যুদ্ধাপরাধের বিচার বিষয়ে করা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। লেবার ফাইন্যান্স এন্ড ইন্ডাস্ট্রি গ্রুপ (এলএফআইজি) বৈঠকটির আয়োজন করে। বৈঠকে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যুদ্ধারাধের বিচার বাংলাদেশ ও এর জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে অভিযুক্তদের ন্যায়বিচার …
Bangladesh, Bengali, Dhaka, News, সংগ্রাম »
3 February 2013
সামছুল আরেফীন
বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মান ও নীতি অনুযায়ী পরিচালনার আহবান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ওয়ার্কিং গ্রুপ অন আরবিটারি ডিটেনশন (UN Working Group On Arbitrary Detention)। আটককৃতদের মানবাধিকার লংঘনের ব্যাপারে তদন্ত করার জন্য জাতিসংঘের Special Rapporteur on Tortureকে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে ওয়ার্কিং গ্রুপ। পাশাপাশি বিধি বর্হিভূত আটক রাখার জন্য অধ্যাপক গোলাম আযম, মীর কাশেম আলী ও এটিএম আজহারুল ইসলামের মুক্তি দেয়ার আহবান জানায় তারা। এর আগে গত বছর মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সালাহউদ্দিন কাদের …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Delwar Hossain Sayeedi, Dhaka, News, Salahuddin Quader Chowdhury, War Criminal, সংগ্রাম »
31 January 2013
স্টাফ রিপোর্টার
বিএনপি নেতা সাবেক মন্ত্রী সালাহউদ্দিন কাদের চৌধুরী সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন এবং অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৭ দিনের জন্য তার আইনজীবীদের ওকালতনামা বাতিল করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার এ সংক্রান্ত আবেদন গ্রহণ করেছেন এবং গতকালই রাষ্ট্র কর্তৃক একজন আইনজীবীকে তার পক্ষে নিয়োগ নেয়ার কথা ঘোষণা করেছেন। আজ বৃহস্পতিবার থেকেই রাষ্ট্র নিযুক্ত আইনজীবী কার্যক্রম শুরু করবেন। সালাহউদ্দিন কাদের চৌধুরী এ প্রসঙ্গে বলেছেন, ১৯৬৫ সালের সংসদ সদস্যদের অধিকার সংক্রান্ত আইন অনুযায়ী সংসদ অধিবেশন শুরু হওয়ার ৭ দিন আগে থেকে …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Delwar Hossain Sayeedi, Dhaka, News, War Criminal, সংগ্রাম »
30 January 2013
শহীদুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী বলেছেন, পবিত্র কুরআনের বাণী ঘরে ঘরে পৌঁছে দেয়াই যদি আমার অপরাধ হয় তবে সেই অপরাধে আমি হাজার বার ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি। আমি বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে আমার ন্যূনতম কোনো ভূমিকা ছিল না। আমার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা, প্রসিকিউটর এবং সরকারের উচ্চ মহল যোগ-সাজস করে ক’হাজার পৃষ্ঠার মিথ্যা অভিযোগ রচনা করেছেন এর সব অভিযোগ বানোয়াট। তিনি তদন্ত কর্মকর্তাকে প্রতারক হিসেবে উল্লেখ …