Home » Archive

Articles in the সমকাল Category

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, News, Politics, সমকাল »

[24 Apr 2013 | No Comment ]

শাহবাগ না ছাড়লে ৫ তারিখের মধ্যে মেরে ফেলার হুমকি পাওয়ার পর রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ‘স্লোগানকন্যা’ হিসেবে পরিচিত লাকী আখতার।

লাকি আক্তার সমকালকে জানান, দুপুর দেড়টার দিকে তিনি রিকশাযোগে গণজাগরণ মঞ্চে যাচ্ছিলেন। এসময় আজিজ সুপার মার্কেটের পাশের গলিতে কয়েক যুবক ধর ধর বলে তার রিকশার গতিরোধ করে। তারা রিকশায় ধাক্কা দেয় ও লাথি মারে।

রিকশা থেকে পড়ে গেলে যুবকদের একজন বলে ওঠে, আজ তোরে বাডে পাইছি। আন্দোলন বাইর কইরা দিমু। এরপরই তাকে নিয়ে টানাহেঁচড়া শুরু হলে দৌড়ে নিরাপদে আসার চেষ্টা …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Jamaat-Shibir, News, Propaganda, Public Reaction, সমকাল »

[10 Feb 2013 | No Comment ]

শাহবাগের গণজাগরণ সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে জামায়াত-শিবির এখন আধুনিক প্রযুক্তির অন্যতম বাহন ইন্টারনেটকে ব্যবহার করছে। বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগের পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একের পর এক লেখা পোস্ট করছে তারা। ইংরেজি ভাষা ব্যবহার করে এসব ওয়েবসাইটের মাধ্যমে নানা ধরনের ভুল তথ্য ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিশ্বে। এসব লেখায় যুক্ত করা হচ্ছে শাহবাগ আন্দোলন সম্পর্কে নানা ধরনের অপমানসূচক ব্যঙ্গচিত্র এবং সংবাদপত্রের সাজানো কাটিং। সত্য-মিথ্যা নানা তথ্য উপস্থাপন করে যুদ্ধাপরাধীদের বিচার নিয়েও ছড়ানো হচ্ছে বিভ্রান্তি।
এসব অপপ্রচারণায় শাহবাগে আন্দোলনকারীদের ইসলামের শত্রু এবং দেশ থেকে তারা ইসলাম ধর্মকে উৎখাত করতে চায়_ এমন কথাও বলা …

Bangladesh, Bengali, Dhaka, Jamaat-Shibir, News, সমকাল »

[24 Jan 2013 | No Comment ]

বৃহস্পতিবার | ২৪ জানুয়ারি ২০১৩ | ১১ মাঘ ১৪১৯ | ১১ রবিউল আউয়াল ১৪৩৪
বেশ কয়েকটি জেলায় থানার ওসিরা এসপিদের কথা শোনেন না। তাদের সঙ্গে সংশ্লিষ্ট এলাকার এমপিদের ভালো সম্পর্ক। তাই তারা এসপিদের কোনো কথায় কর্ণপাত করেন না। এতে পুলিশের চেইন অব কমান্ড ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ সপ্তাহ-২০১৩ উপলক্ষে গতকাল বুধবার রাতে রাজারবাগে পুলিশ লাইন্স অডিটরিয়ামে আইজিপির সঙ্গে সারাদেশের এসপিদের বৈঠকে এমন বক্তব্য উঠে আসে। ওই বৈঠকে আইজিপি নির্দেশ দেন, এসপিদের কথা ওসিদের শুনতেই হবে। থানার ওসির বিরুদ্ধে অভিযোগ থাকলে আইজিপিকে জানানোর নির্দেশ দেওয়া হয়।
প্রয়োজনে তিনি …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Delwar Hossain Sayidee, Dhaka, Judgment, News, Politics, Proceedings before ICT-1, War Crime, War Criminal, সমকাল »

[7 Dec 2012 | No Comment ]

07.12.2012
সমকাল প্রতিবেদক
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে। গতকাল বৃহস্পতিবার উভয় পক্ষের চূড়ান্ত শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমাণ সিএভি (কোর্ট অ্যাওয়েটিং ভারডিক্ট) রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১-এ গতকাল উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। চূড়ান্ত শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ হায়দার আলী ও আসামি পক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন আদালত।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনের প্রায় পৌনে তিন বছর পর এই প্রথম কোনো মামলার কার্যক্রম শেষ …

Bangladesh, Bengali, Crimes Against Humanity, Dhaka, Investigation, Razakar, Report, War Crime, সমকাল »

[6 Dec 2012 | No Comment ]

Dec 06, 2012
একাত্তরে ফরিদপুরের তৎকালীন নগরকান্দা থানা রাজাকার বাহিনীর প্রধান ছিলেন আনসার ট্রেনিংপ্রাপ্ত জাহিদ হোসেন খোকন। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধে চাঁদহাট যুদ্ধে সহোদর জাফরসহ পাকবাহিনীর ২৬ থেকে ২৭ সেনার মৃত্যুর প্রতিশোধ নিতে নগরকান্দায় ‘জল্লাদের’ ভূমিকা নেন তিনি। আলবদর ও রাজাকার বাহিনীর সহায়তায় একাত্তরের ৩০ মে
নগরকান্দায়
চতুর্মুখী হামলা করে শতাধিক গ্রামে অগি্নসংযোগের পর হত্যা করা হয় মুক্তিযুদ্ধে বিশ্বাসী কমপক্ষে ৭০ বাঙালিকে। এই হত্যাযজ্ঞে খোকন ছাড়াও আরও নেতৃত্ব দিয়েছিলেন ফরিদপুর আলবদর বাহিনীর প্রধান ও রাজাকার কমান্ডার আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকার, ভাঙ্গা থানার মুন্নু চেয়ারম্যান এবং মুকসুদপুর থানার রাজাকারপ্রধান আবদুল জলিল ও কমান্ডার …

Bangladesh, Bengali, Collaborators, Crimes Against Humanity, Dhaka, Jamaat-Shibir, Liberation War of Bangladesh, News, Razakar, সমকাল »

[3 Dec 2012 | No Comment ]

Dec 03, 2012
একাত্তরে স্বাধীনতা যুদ্ধে ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারাসমৃদ্ধ এলাকার মূর্তিমান আতঙ্ক ছিলেন রাজাকার সুলতান হোসেন। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে বিশ্বাসী বাঙালিদের প্রতিহত করতে পাকবাহিনীর সহযোগী হিসেবে তিনি তার বাড়ির ২২ সদস্যকে নিয়ে নবগ্রাম ও গাভারামচন্দ্রপুর ইউনিয়নে গঠন করেছিলেন ক্ষুদ্র ক্ষুদ্র রাজাকার বাহিনী। যাদের প্রধান কাজ ছিল পিরোজপুর ও ঝালকাঠির পেয়ারা বাগানের আশপাশের এলাকায় গণহত্যা, অগি্নসংযোগ করে সর্বস্ব লুট করা। স্বাধীনতার ৪২ বছর পরেও গাভারামচন্দ্রপুর ইউনিয়নের কাঁচাবালিয়া গ্রামে তার বাড়িটি ২২ রাজাকারের বাড়ি হিসেবেই পরিচিত। যার ১২ জন এখনও জীবিত। তাদের প্রভাব-প্রতিপত্তির কারণে মুখ খুলতে বা অন্যায়ের প্রতিবাদ করতেও যেন ভীত-সন্ত্রস্ত এলাকাবাসী। …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Crimes Against Humanity, Dhaka, Jamaat-Shibir, Liberation War of Bangladesh, News, Razakar, War Crime, সমকাল »

[12 Sep 2012 | No Comment ]

সমকাল প্রতিবেদক
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামালকে জেরা শুরু করেছে আসামিপক্ষ। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ১ নম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো জবানবন্দি শেষে সুলতানা কামালকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম। আজ তাকে আবারও জেরা করবে আসামিপক্ষ। জবানবন্দিতে সুলতানা কামাল বলেন, মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত ও বেতারে প্রচারিত সংবাদ থেকে জেনেছি_ রাজাকার, আলবদর, আলশামস বাহিনী সে সময় পাকিস্তানি সেনাদের বিভিন্ন কৌশলে সমর্থন …

Abul Kalam Azad, Arrest, Bangladesh, Bengali, Dhaka, News, সমকাল »

[11 Apr 2012 | No Comment ]

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামি মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের দুই ছেলে এবং শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক এ নির্দেশ দেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন জানিয়েছেন, বাচ্চুকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে। বাচ্চু রাজাকারকে পালাতে সহযোগিতার অভিযোগে সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তার দুই ছেলে আবুল কাশেম মোঃ মুশফিক বিল্লাহ ওরফে জেহাদ, শাহ মোহাম্মদ ফয়সাল আজাদ এবং শ্যালক কাজী এহতেশামুল হক লিটনকে
গ্রেফতার করে র‌্যাব। সোমবার রাতে তাদের উত্তরখান থানায় হস্তান্তর করা হলে গতকাল পুলিশ আদালতে …

Bangladesh, Bengali, Dhaka, Indictment/Charge framing, News, Salahuddin Quader Chowdhury, সমকাল »

[5 Apr 2012 | No Comment ]

একাত্তরে হত্যা, ধর্ষণ, অপহরণ, অগি্নসংযোগ, লুটপাট, নির্যাতন, ধর্মান্তরকরণসহ ২৩টি অপরাধের দায়ে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের মধ্য দিয়ে সাকা চৌধুরীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো। একই সঙ্গে আগামী ২৯ এপ্রিল থেকে তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ গতকাল বুধবার অভিযোগ গঠন করে এ আদেশ দেন। এ নিয়ে ৪১ বছর আগে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংঘটিত অপরাধের ঘটনা নিয়ে ট্রাইব্যুনালে দু’জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলায় অভিযোগ গঠন করা হলো। …

Abul Kalam Azad, Arrest, Bangladesh, Bengali, Dhaka, News, সমকাল »

[5 Apr 2012 | No Comment ]

সমকাল প্রতিবেদক
আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার গতকালও গ্রেফতার হননি। তাকে ধরতে রাজধানী ও আশপাশ এলাকায় চলছে বিরামহীন অভিযান। এদিকে গতকাল দিনভর গুঞ্জন ছিল, বাচ্চু রাজাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আদালতে আত্মসমর্পণ করবেন। এ খবরে পুলিশ ও গোয়েন্দা সদস্যদের অপেক্ষার পাশাপাশি আদালত এলাকায় অপেক্ষা করেন মিডিয়াকর্মীরা। বাচ্চু রাজাকার যাতে দেশত্যাগ করতে না পারেন সে জন্য মঙ্গলবার রাতেই দেশের সব বিমান ও স্থলবন্দরে সতর্কতা অবলম্বনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বাচ্চু রাজাকার আইন-শৃঙ্খলা …

Awareness, Bangladesh, Bengali, Dhaka, Domestic response, Independence day, News, সমকাল »

[27 Mar 2012 | No Comment ]

সমকাল প্রতিবেদক
যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি এবং মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে সোমবার ঢাকাসহ সারাদেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
স্বাধীনতার ৪১তম বার্ষিকী উপলক্ষে এদিন দেশজুড়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচি থেকে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি উঠেছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক দল ও সংগঠনের বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় সারাদেশ মুখর ছিল। দিনটি ছিল সরকারি ছুটি। সূর্যোদয়ের মুহূর্তে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সারাদেশেও অনুরূপ তোপধ্বনির পাশাপাশি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে …