Articles in the সাপ্তাহিক ২০০০ Category
Al Jazeera, Article, Bangladesh, Bengali, Dhaka, Ghulam Azam, Rebuttal, সাপ্তাহিক ২০০০ »
আজ থেকে দু’বছর আগে ২০১০ সালের স্বাধীনতা দিবসকে সাক্ষী রেখে শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৯৭১-এ সংঘটিত অপরাধগুলোর তদন্ত ও বিচার প্রক্রিয়ার যাত্রা। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, বিচারকদের নিয়োগ দেয়া হয়েছে, প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা গঠন করা হয়েছে। গত দুবছরের মধ্যে গোলাম আযমসহ আট আসামির প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দেয়া হয়েছে। তাদের মধ্যে এক আবদুল আলীম বাদে বাকি সাত আসামির বিরুদ্ধেই আনুষ্ঠানিক অভিযোগপত্র দেয়া হয়েছে, যাদের মধ্যে আবার আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে চ‚ড়ান্ত চার্জ গঠন করে মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণও শুরু হয়ে গেছে। এই …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Conspiracy, Controversy, Dhaka, Feature, Impunity, International Crimes Tribunal (ICT), Investigation, Leadership, Politics, War Criminal, সাপ্তাহিক ২০০০ »
যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক নিয়ে আওয়ামী লীগে তোলপাড় শুরু হয়েছে। বিচারের দাবি যত প্রবল হচ্ছে ততটাই আওয়ামী লীগ অস্থির হয়ে উঠছে। যুদ্ধাপরাধীদের আশ্রয় দেওয়ার তীর এখন তাদের গায়েও লেগেছে। বিএনপি-জামায়াতের পাশাপাশি যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অপরাধে আওয়ামী লীগও অপরাধী হচ্ছে। বিষয়টি নিয়ে তৃণমূল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত সমালোচনার ঝড় বইছে। এই সমালোচনার ঝড় থেকে প্রধানমন্ত্রী ও তার পরিবার পরিজনও রেহাই পাচ্ছেন না।
জানা গেছে, আওয়ামী লীগের অভ্যন্তরে যুদ্ধাপরাধের বিষয়টি নিয়ে প্রভাবশালী মহল বিভক্ত হয়ে পড়েছে। মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত ভূমিকা পালন করলেও বর্তমানে নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এ ধরনের নেতারা যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, History, International Crimes Tribunal (ICT), Leadership, Mobilisation, News, Report, War Crime, সাপ্তাহিক ২০০০ »
সমাজ পরিবর্তনের অঙ্গীকার এবং তৃতীয় শক্তি হিসাবে উত্থানের প্রত্যাশা নিয়ে সম্প্রতি ৯টি বামপন্থি দল ঐক্যবদ্ধ হয়েছে। গত ২৫ মে এক সমাবেশে তারা পেশ করেছে ১১ দফা দাবি। বিচারপতি গোলাম রাব্বানী বামদের এই প্রয়াসের নাম দিয়েছেন দ্বিতীয় মুক্তিযুদ্ধ।
জাতীয় ও আন্তর্জাতিক মেরুকরণের কারণে অতীতে বাম দলগুলো বারবার ভাঙনের শিকার হয়েছে। আবার কখনও কখনও নির্দিষ্ট কিছু ইস্যু সামনে রেখে ঐক্যবদ্ধ আন্দোলনও করেছে। আবার কেউ কেউ আন্দোলনের মাঠ থেকে নিজেদের গুটিয়ে নিয়ে সরকারের সঙ্গেও যোগ দিয়েছে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে অনেকে বলছেন যে, দেশে দুই বৃহৎ রাজনৈতিক দল বা জোটের বিকল্প হিসাবে তৃতীয় রাজনৈতিক …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Controversy, Dhaka, Feature, History, Politics, Propaganda, Prosecution, Report, সাপ্তাহিক ২০০০ »
ক্ষমতার লড়াই, আধিপত্য বিস্তার ও নিজ সন্তানকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার মানসিকতাই এই দ্বন্দ্ব-সংঘাতের জন্ম দিয়েছে। জানা গেছে সাজেদা চৌধুরী প্রধানমন্ত্রীর দূরসম্পর্কের আত্মীয়। এই আত্মীয়তাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে তিনি ব্যবহার করছেন দীর্ঘদিন ধরে। খন্দকার মোশাররফ হোসেন সম্পর্কে প্রধানমন্ত্রীর বিয়াই। ফরিদপুরের রাজনীতি কে নিয়ন্ত্রণ করবেন তা নিয়ে এই দ্বন্দ্ব দেখা দিয়েছে। জানা গেছে, সাজেদা চৌধুরী পরিকল্পিতভাবে খন্দকার মোশাররফের পরিবারকে হেয়প্রতিপন্ন করার জন্য রাজাকার ইস্যু সামনে নিয়ে এসেছেন। মূলত তিনি চান জেলা রাজনীতির নিয়ন্ত্রণের পাশাপাশি পুত্র আয়মন আকবর বাবলুকে ফরিদপুরের রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে। আর এ ইচ্ছা পূরণে বড় ধরনের বাধা …
Article, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Commentary, Conspiracy, Controversy, Dhaka, Due Process & Trial Standards, International Crimes Tribunal (ICT), Investigation, Transparency, সাপ্তাহিক ২০০০ »
মহাজোট সরকার জনগণের কাছে অগুনতি প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে একসঙ্গে অনেক কাজ হাতে নিয়ে অনেক ক্ষেত্রেই বেকায়দায় পড়েছে। সরকারের ভেতর দায়িত্বশীল ব্যক্তিদের বল্গাহীন, অসঙ্গতিপূর্ণ বক্তব্য ও কর্মকা-ে সরকারের সঙ্গে জনগণের দূরত্ব বাড়ছে। ভেবেচিন্তে কাজ না করার ফলে সরকারের বিড়ম্বনাও বাড়ছে। আবার বহু ক্ষেত্রে সরকার জটিল বিষয়ের অতি সরল ব্যাখ্যায় দেশবাসীকে সন্তুষ্ট করতে চাচ্ছে। মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তদন্তকারী সংস্থার প্রধান হিসাবে আব্দুল মতিনের নিয়োগ এবং তারপর তাকে কেন্দ্র করে জমে ওঠা কয়েকদিনের জম্পেশ ‘নাটক-কেচ্ছা’ দেশবাসী বিস্ময়ের সঙ্গে প্রত্যক্ষ করেছে। মহাজোট সরকারের ক্ষমতায় আসার পেছনে যে প্রতিশ্রুতি টনিকের মতো কাজ করেছিল সেটা হলো যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গ। ক্ষমতায় এসে ১৫ মাস পর সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে সরকার নিজেই বড় একটি বিতর্কের সূচনা করল।
