Home » Archive

Articles in the কালের কন্ঠ Category

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Headline, International Mobilisation, News, Propaganda, কালের কন্ঠ »

[17 May 2012 | No Comment ]

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারকে ‘মুসলিমবিরোধী’, ‘রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ’ ও ‘অযৌক্তিক’ প্রমাণ করতে তৎপরতা চালাচ্ছে অভিযুক্ত ব্যক্তিদের বিদেশি বন্ধুরা। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পত্রিকায় নিবন্ধ লিখে এ বিচার সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি এ কাজে তারা ব্যবহার করছে ফেসবুকের মতো সামাজিক গণমাধ্যম এবং একাধিক ভাষার ওয়েবসাইটও। সৌদি আরবের এক সাবেক কূটনীতিক গতকাল বুধবার সে দেশের একটি পত্রিকার সম্পাদকীয় পাতায় এক নিবন্ধে জামায়াত নেতা গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগকে ‘অবিশ্বাস্য’ আখ্যা দিয়ে তাঁকে মুক্তির নির্দেশ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন।
জেদ্দা …

Bangladesh, Bangladesh-Pakistan relation, Bengali, Dhaka, International response, News, কালের কন্ঠ »

[20 Apr 2012 | No Comment ]

পাকিস্তানের প্রথম সারির লেখক-সাহিত্যিক, সাংবাদিক, মানবাধিকারকর্মী, শিক্ষক, আইনজীবী, রাজনীতিকসহ বিভিন্ন পেশাজীবীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গঠিত হয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, পাকিস্তান শাখা। বুধবার বিকেলে করাচি প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে কমিটি গঠনের কথা জানানো হয়। নতুন কমিটি একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি দ্ব্যর্থ সমর্থন এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানায়।
জ্যেষ্ঠ সাংবাদিক মুনাজ্জা সিদ্দিকীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পাকিস্তানের সাবেক অ্যাটর্নি জেনারেল ও কেন্দ্রীয় সরকারের সাবেক মন্ত্রী সিনেটর সৈয়দ ইকবাল হায়দার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির, সিনেটর মীর হাশিল …

Bangladesh, Dhaka, Editorial, History, Liberation War of Bangladesh, কালের কন্ঠ »

[27 Mar 2012 | No Comment ]

বাঙালির মুক্তিযুদ্ধ ইতিহাসের অক্ষয় অধ্যায়। স্বাধীনতা এই জাতির শ্রেষ্ঠ অর্জন। আমাদের মহান স্বাধীনতা ৪১ বছর পূর্ণ করল। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে পরাধীনতার শৃঙ্খলমুক্ত হয়ে স্বাধীন-সার্বভৌম জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় দৃঢ় প্রত্যয় এই জাতিকে দিয়েছিল গৌরবোজ্জ্বল এক নিশানা। বিপুল রক্ত খরচ আর আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকারও। আমাদের স্বাধীনতাযুদ্ধকে কেউ কেউ গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার বলতে চেয়েছেন, যা চরম আপত্তিকর। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল জাতিরাষ্ট্রের অস্তিত্ব প্রতিষ্ঠার সংগ্রাম। এই সত্যের মধ্যে কোনো ফাঁক নেই।

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Report, War Crimes Trial, কালের কন্ঠ »

[25 Mar 2012 | No Comment ]

দৈর্ঘ্য ৪১ ফুট ও প্রস্থ সাড়ে ১৩ ফুট। এই স্বল্প পরিসরের একটি কক্ষে বসছে দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ কক্ষেই এজলাস, আসামি ও সাক্ষীর কাঠগড়া এবং কর্মকর্তা ও আইনজীবীদের বসার স্থান। ট্রাইব্যুনালে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের বসার জন্য পৃথক স্থান থাকছে না। স্থান সংকটের কারণেই এ অবস্থা।
এদিকে আজ রবিবারই বসছে নতুন ট্রাইব্যুনাল। প্রথম ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযম, বর্তমান আমির মাওলানা মতিউর রহমান নিজামীসহ আটজনের বিরুদ্ধে বিচারাধীন আটটি মামলার মধ্যে তিন-চারটি মামলা নিয়েই যাত্রা শুরু হবে নতুন ট্রাইব্যুনালের।
একাত্তরে মুক্তিযুদ্ধে …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Investigation, News, War Crime, War Crimes Trial, War Criminal, কালের কন্ঠ »

[25 Mar 2012 | No Comment ]

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চৌধুরী মাঈনুদ্দীন, মাওলানা আবুল কালাম আজাদ, আশরাফুজ্জামান খান, মীর কাসেম আলী, এ বি এম খালেক মজুমদারসহ আরো সাতজনকে বিচারের আওতায় আনা হচ্ছে। জামায়াতের সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মাওলানা মতিউর রহমান নিজামীসহ আটজনকে প্রথম দফা বিচারের মুখোমুখি করার পর দ্বিতীয় দফা ওই সাতজনকে বিচারের মুখোমুখি করতে তদন্তকাজ জোরেশোরে চলছে। তবে তাঁদের বিষয়ে তদন্ত শেষ করতে আরো দু-তিন মাস সময় লেগে যেতে পারে। এর পরই তৃতীয় পর্যায়ে মাওলানা আবদুস সোবহান, সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত …

BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, International Crimes trial, News, Report, Transparency, War Crimes Trial, কালের কন্ঠ »

[25 Mar 2012 | Comments Off ]

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অপহরণ, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই বছর পূর্ণ করে আজ ২৫ মার্চ রবিবার তৃতীয় বছরে পা দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো অপরাধীরই বিচার শেষ হয়নি। একজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে। অন্য কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি চলছে। কবে নাগাদ বিচার শেষ হবে, তা কেউ বলতে পারছেন না।
অমার্জনীয় অপরাধগুলোর বিচারপ্রক্রিয়ার এই ধীরগতির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অনেকটা দায়ী বলে অভিযোগ উঠেছে। তদন্তে গাফিলতি, আসামিদের বিরুদ্ধে …

Bangladesh, Bengali, Conspiracy, Dhaka, Fundamentalism, International Crimes Tribunal (ICT), News, কালের কন্ঠ »

[23 Mar 2012 | No Comment ]

গাঁয়ের মেঠোপথ, চারদিক সুনসান। দুই পাশে গাছগাছালির সারি। বিস্তীর্ণ সবুজের মধ্য দিয়ে ঝকঝকে রুপালি ফিতার মতো কঁচা নদী এঁকেবেঁকে ছুটে চলেছে সামনের দিকে। সেই রুপালি নদীর বুকে ভেসে বেড়াচ্ছে কতগুলো জেলে নৌকা। প্রায়ই জনশূন্য ওই এলাকা দেখলে কার মনে হবে, স্বাধীনতাযুদ্ধের আগে এখানে বিশাল এক জনবসতি ছিল। কিন্তু পাকিস্তানিদের সহযোগিতায় সাঈদী লুটপাট চালিয়ে গ্রামটি ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন। এ গ্রামটির নাম চিথোলিয়া। পিরোজপুর সদর উপজেলা সদর থেকে দক্ষিণে প্রায় সাত কিলোমিটার দূরের পথ।
সদর উপজেলার পারেরহাট ইউনিয়নে পড়েছে গ্রামটি। দেলাওয়ার হোসাইন সাঈদীর অনুগতরা তাঁর (সাঈদী) বিরুদ্ধে দায়েরকৃত মামলার সাক্ষী ঠেকাতে ‘অপপ্রচার’ কৌশল …

Bangladesh, Bengali, Dhaka, International Crimes Tribunal (ICT), News, কালের কন্ঠ »

[23 Mar 2012 | No Comment ]

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার করতে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এর আগে বিকেলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ট্রাইব্যুনাল অনুমোদন করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ৭৩-এর ধারা ৬-এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বলে আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মজিবর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে।
দ্বিতীয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন প্রথম ট্রাইব্যুনালের বিচারক প্যানেলের জ্যেষ্ঠ সদস্য হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এ টি এম ফজলে কবীর। তিন সদস্যের ট্রাইব্যুনালের …

Bangladesh, Bengali, Dhaka, Imprisonment, News, War Criminal, কালের কন্ঠ »

[28 Jan 2012 | No Comment ]

অনশনের হুমকি দিয়ে মিষ্টি আচার আদায় করলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম। জানা গেছে, মিষ্টি আচার ও আয়না চেয়ে না পেয়ে সম্প্রতি অনশনের হুমকি দেন এই শীর্ষস্থানীয় স্বাধীনতাবিরোধী। একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগে আটক হয়ে তিনি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে আছেন।
জানা গেছে, প্রিজন সেলের নার্স ইনচার্জ মনা অধিকারী গত মঙ্গলবার গোলাম আযমের পালস রেকর্ড করতে গেলে তিনি অনশনের হুমকি দেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মজিদ ভূইয়াকে। হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় গোলাম আযমের জন্য মিষ্টি আচারের ব্যবস্থা করলেও নিরাপত্তার …

Bangladesh, Bengali, Dhaka, Jamaat-Shibir, News, কালের কন্ঠ »

[28 Jan 2012 | No Comment ]

আগামীকালের কর্মসূচিতে নাশকতা করার ষড়যন্ত্রের কথা নাকচ করে দিয়ে বিএনপি বলেছে, গণমিছিল হবে শান্তিপূর্ণ। তবে এতে বাধা দেওয়া হলেই কেবল বিএনপি কঠোর কর্মসূচিতে যাবে। তাদের ভাষ্য, হয়তো গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতেই প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন। এ ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই।
২৯ জানুয়ারির গণমিছিলে নাশকতার পরিকল্পনা আঁটা হয়েছে বলে গোয়েন্দা তথ্যের পরিপ্রেক্ষিতে প্রধান বিরোধী দল বিএনপি থেকে কালের কণ্ঠের কাছে এই ভাষ্য দেওয়া হয়েছে। গণমিছিল আহ্বানকারী চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও বলা হয়েছে, তাদের গণতান্ত্রিক কর্মসূচি বানচাল করতেই সরকার ও প্রশাসন এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। …

Bangladesh, Bengali, Dhaka, International Crimes Tribunal (ICT), International opinion, International response, News, কালের কন্ঠ »

[28 Jan 2012 | No Comment ]
ট্রাইব্যুনালের প্রতি ব্রিটিশ মানবাধিকার নেতাদের সমর্থন

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি সমর্থন জানিয়েছেন ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারি হিউম্যান রাইটসের ভাইস চেয়ার লর্ড এভিবারি ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক আব্বাস ফয়েজ। ২৬ জানুয়ারি বৃহস্পতিবার লন্ডন সময় বেলা ৩টায় ব্রিটিশ পার্লামেন্টে ঘাতক দালাল নির্মূল কমিটির নেতাদের সঙ্গে এক বৈঠকে তাঁরা এ সমর্থন জানান।
সভায় ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির, আইন সম্পাদক ব্যারিস্টার তুরিন আফরোজ, ধর্মীয় চরমপন্থাবিষয়ক ব্রিটিশ নিরাপত্তা বিশেষজ্ঞ ক্রিস ব্ল্যাকবার্ন, ব্রিটিশ আইনজীবী ব্যারিস্টার নোরা শরীফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাংবাদিক আবু মুসা হাসান ও প্রচ্ছায়া …