Articles in the নয়া দিগন্ত Category
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, International Crimes, International Crimes trial, News, Politics, Propaganda, War Crimes Trial, নয়া দিগন্ত »
মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেছেন, জনগণ যুদ্ধাপরাধীদের বিচার চায়। তবে এই বিচার হতে হবে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের।
মুক্তচিন্তা ফোরামের উদ্যোগে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক এক মুক্ত আলোচনা সভায় মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক এ কথা বলেন। অনুষ্ঠানটি উপস’াপনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে আগত শ্রোতারা সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের কাছে বিভিন্ন প্রশ্ন করেন। সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন। কয়েকটি প্রশ্নের উত্তরে মন্তব্য করেননি তিনি।
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Evidence, International Crimes, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Investigation, News, Propaganda, War Crimes Trial, War Criminal, নয়া দিগন্ত »
‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে যেসব বর্বরতার অভিযোগ রয়েছে, তা সংঘটনের সাথে অধ্যাপক গোলাম আযম কোনোভাবে সরাসরি জড়িত ছিলেন, এমন কোনো কিছু আমরা পাইনি।’
১৯৯৪ সালে জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের নাগরিকত্ব ফিরিয়ে দেয়ার বিষয়ে দেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে এ কথা উল্লেখ রয়েছে।
রায়ে আরো উল্লেখ করা হয়, ‘পাকিস্তানি আর্মি ও তাদের সহযোগী বাহিনী রাজাকার, আলবদর কিংবা আলশামসের বিরুদ্ধে ১৯৭১ সালে যেসব বর্বরতার অভিযোগ রয়েছে, তার একটির সাথেও অধ্যাপক গোলাম আযমের সরাসরি কোনো সম্পর্ক নেই।’
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, International Crimes, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Judiciary, Justice, News, Propaganda, War Crimes Trial, নয়া দিগন্ত »
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে গঠিত ট্রাইব্যুনাল গ্রহণযোগ্যতার সঙ্কটে পড়েছে। এই ট্রাইব্যুনালের বিচারকাজকে প্রভাবিত করা এবং একটি ছক অনুযায়ী অভিযুক্তদের বিচারের উদ্যোগ নিয়ে দেশী-বিদেশী আইন বিশেষজ্ঞ এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম প্রশ্ন তুলেছে। অনেকে এই বিচারের উদ্যোগকে প্রহসনের নীলনকশা বলেও মন্তব্য করেছেন। ট্রাইব্যুনালের কার্যক্রমকে সরকার শুরু থেকেই আন্তর্জাতিক আইন ও বিধি দ্বারা সমর্থিত বলে উল্লেখ করলেও বর্তমানে সে অবস’ান থেকে সরে এসেছে। এখন এই ট্র্রাইব্যুনালকে দেশের অভ্যন্তরীণ আইনে পরিচালিত বলে উল্লেখ করছে সরকার। আবার অভিযুক্ত ব্যক্তিদের মৌলিক অধিকার স’গিত করে এমনভাবে আইন সাজানো হয়েছে, যাতে তাদের ন্যায়বিচার পাওয়ার সুযোগ …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Liberation War of Bangladesh, News, Politics, War Crimes Trial, War Criminal, নয়া দিগন্ত »
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিযুক্ত যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ রাষ্ট্রদূত স্টিফেন জে র্যাপ বলেছেন, ট্রাইব্যুনালের দেয়া রায় বিষয়ে মধ্যবর্তী আবেদনের সুযোগ থাকা উচিত। ট্রাইব্যুনালের বিচারকাজ সরাসরি রেডিও-টিভিতে প্রচারের পরামর্শ দিয়ে তিনি বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বের সব মানুষের কাছে এ বিচার প্রক্রিয়া উন্মুক্ত থাকতে হবে। যারা আগ্রহী তাদের এ বিচারকাজ সম্পর্কে জানতে দিতে হবে।
ঢাকা সফররত স্টিফেন জে র্যাপ গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এটি দেখতে চাই যে অভিযুক্তদের অধিকার নিশ্চিত করা হয়েছে। বিচার যেন স্বচ্ছ, নিরপেক্ষ এবং সবার জন্য উন্মুক্ত রাখা …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, International Crimes Tribunal (ICT), International Crimes trial, International opinion, International response, News, Politics, Propaganda, War Crimes Trial, নয়া দিগন্ত »
বিশিষ্ট ব্রিটিশ আইনজীবী, যুদ্ধাপরাধবিষয়ক আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান বলেছেন, বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) এমনভাবে কাজ করা উচিত, যাতে মানুষের মাঝে এমন ধারণার সৃষ্টি না হয় যে, তারা রাজনৈতিক বিরোধিতার কারণে কিছু লোককে বিচারের মুখোমুখি করেছেন। ইতোমধ্যে একটি ধারণা বদ্ধমূল হয়েছে যে, সরকার শুধু বিরোধী দলকে তাদের লক্ষ্যে পরিণত করেছে। ফলে কেউ যদি এটাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার মনে করেন, তাহলে তাদের দোষ দেয়া যায় না। আমরা যে বিষয়ের উপর গুরুত্ব দিতে চেষ্টা করেছি তা হলো, সরকার যদি বিচারের মান আন্তর্জাতিক …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, International Crimes Tribunal (ICT), International Crimes trial, International Mobilisation, International opinion, International response, Politics, Propaganda, Report, War Crimes Trial, নয়া দিগন্ত »
যুদ্ধাপরাধের বিচার : নিউ ইয়র্ক টাইমস ও হেরাল্ড ট্রিবিউনের প্রতিবেদন
বাংলাদেশে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে চলমান বিচারের ফলাফল নিষ্পত্তিমূলক হবে না কি বিচারের নামে প্রতিহিংসা চরিতার্থ করা হবে সে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ আইনজীবী জন কামেহ। তিনি এই বিচারকার্যক্রমের বেশ কিছু মারাত্মক ত্রুটি-বিচ্যুতি তুলে ধরে সার্বজনীন ন্যায়বিচার ও দায়িত্বশীলতার পরিপন’ী বলে মন্তব্য করেছেন। বিশ্বের অন্যান্য স’ানে এ ধরনের যেসব আদালত স’াপিত হয়েছে, সেগুলোর মানদণ্ডও এখানে অনুসৃত হচ্ছে না বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার আইনজীবী কামেহ বৃহস্পতিবার প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, International Crimes Tribunal (ICT), International Crimes trial, News, Politics, Propaganda, Transparency, War Crimes Trial, নয়া দিগন্ত »
সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা কামনা খালেদা জিয়ার
বাংলাদেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে জাতিসঙ্ঘের সহযোগিতা প্রত্যাশা করেছে বিএনপি। যুদ্ধাপরাধের বিচারে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতেও বিএনপি জাতিসঙ্ঘের ভূমিকা চায়। সফররত জাতিসঙ্ঘ মহাসচিব বান কি মুনের সাথে গতকাল সোমবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে বৈঠককালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ প্রত্যাশা ব্যক্ত করেছেন। অন্য দিকে বান কি মুন দৃঢ়তার সাথে বলেছেন, বাংলাদেশে যুদ্ধপরাধের বিচার অবশ্যই আন্তর্জাতিক মানের হতে হবে, এই বিচার বিশ্ববাসীর কাছে গ্রহণ যোগ্য হতে হবে।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে জাতিসঙ্ঘ মহাসচিবকে স্পষ্ট করে …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Judiciary, Justice, Law, News, War Crimes Trial, নয়া দিগন্ত »
বিচারপতি নিজামুল হককে ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর আবেদনের বিষয়টি তার বিবেকের ওপর ছেড়ে দিয়েছেন আদালত। এ ব্যাপারে ট্রাইব্যুনালের অপর দুই বিচারপতির আদেশ দেয়ার আইনগত এখতিয়ার নেই বলে তারা উল্লেখ করেন। দুই বিচারপতি তাদের রায়ে বলেছেন, তিন সদস্যের ট্রাইব্যুনালের একজন বিচারপতির বিরুদ্ধে অপর দুই বিচারপতি মন্তব্য বা আদেশ দিতে পারেন না। তাই বিষয়টি তার (বিচারপতি নিজামুল হক) বিবেকের ওপর নির্ভর করে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর ও বিচারপতি এ কে এম জহির আহমেদ গতকাল এ আদেশ …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Constitutional Issues, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, International Crimes Tribunal (ICT), International Crimes trial, News, War Crimes Trial, নয়া দিগন্ত »
যুদ্ধাপরাধ তথা মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দুই বিশিষ্ট মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম ও কর্নেল (অব:) অলি আহমেদ বীরবিক্রম। ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে জড়িত থাকার অভিযোগে তারা ট্রাইব্যুনালের চেয়ারম্যানের প্রতি পদত্যাগের এ আহ্বান জানান।
গতকাল দিগন্ত টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে এ দুই মুক্তিযোদ্ধা বলেন, বিচারের স্বচ্ছতা ও নিরপেক্ষতার স্বার্থে তার বিচার থেকে সরে দাঁড়ানো উচিত।
নিরপেক্ষ বিচার নিয়ে সংশয় প্রকাশ করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, এটা খুবই সত্য যে, আজকে যিনি …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Constitutional Issues, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, International Crimes trial, News, War Crimes Trial, নয়া দিগন্ত »
বিএনপি স’ায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আন-র্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক নাসিমকে নিয়োগে কোড অব কনডাক্ট (আচরণবিধি) ভঙ্গ করা হয়েছে। তিনি বলেন, ‘আমি চাই, তিনি নিজ থেকেই পদত্যাগ করে সততার পরিচয় দেবেন। তা না করলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন- করে তার বিরুদ্ধে ব্যবস’া নেয়া হবে।’
গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘৭ নভেম্বরের বিপ্লব, বহুদলীয় গণতন্ত্র ও আজকের বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক নাসিম ঘাতক-দালাল …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Constitutional Issues, Controversy, Dhaka, Due Process & Trial Standards, International Crimes Tribunal (ICT), International Crimes trial, News, Politics, Propaganda, War Crimes Trial, নয়া দিগন্ত »
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক নাসিমকে নিয়োগে কোড অব কনডাক্ট ভঙ্গ করা হয়েছে। তিনি বলেন, ‘আমি চাই, তিনি নিজ থেকেই পদত্যাগ করে সততার পরিচয় দেবেন। তিনি তা না করলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস কাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘৭ নভেম্বরের বিপ্লব ও বহুদলীয় গণতন্ত্র ও আজকের বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Constitutional Issues, Controversy, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, International Crimes Tribunal (ICT), International Crimes trial, News, Politics, Propaganda, War Crimes Trial, নয়া দিগন্ত »
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হককে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। বিচারপতি নিজামুল হকের বিরুদ্ধে ঘাতক দালাল নিমর্ূূল কমিটির সাথে জড়িত থাকার অভিযোগ এনে তিনি এ পদত্যাগের দাবি জানান।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে দেশপ্রেমিক যুবশক্তি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মাহবুব হোসেন বিচারপতি নিজামুল হককে উদ্দেশ করে বলেন, আপনি হাইকোর্টের বিচারপতি। হাইকোর্টের বিচারপতিদের একটি আচরণবিধি আছে। ঘাতক দালাল নির্মূল কমিটির গণতদন্ত কমিশনে জড়িত থাকায় নৈতিক অবস’ানের কারণে আপনার পদত্যাগ করা …
