Home » Archive

Articles in the ভোরের কাগজ Category

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Evidence, Genocide, International Crimes, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Investigation, Liberation War of Bangladesh, News, Report, War Crime, War Crimes Trial, War Criminal, ভোরের কাগজ »

[25 Dec 2011 | No Comment ]

মুক্তিযোদ্ধাদের বিস্কুট, খাবার আর পানি পৌঁছে দেয়ার অপরাধে পাকিস্তানি বাহিনীর দোসর আলবদরবাহিনী কুষ্টিয়া শহরের দেশওয়ালী পাড়ার কোহিনুর ভিলায় রাতভর রেকর্ডারে গান বাজিয়ে অন্তঃসত্ত্বা মায়ের পেট চিরে বাচ্চা টেনে বের করে, বেয়নেটের আঘাতে খুঁচিয়ে খুচিয়ে ৩ বছরের শিশু আর ধারালো ছুরি দিয়ে ঘরে ঘরে পিতা-মাতা-সন্তান, কর্মচারী এমনকি বাড়িতে বেড়াতে আসা অতিথিসহ ১৬ জন শিশু, নারী-পুরুষকে নৃশংসভাবে হত্যা করে এক রক্তের হোলি খেলায় মেতেছিল। তারা তাদের পৈশাচিক তা-ব যাতে আশপাশের মানুষ টের না পায় সে জন্য পিকনিক করার ছল করে বাড়ির বাইরে বড় বড় হাড়িতে রান্না আর রাতভর রেকর্ডারে গান বাজিয়ে উৎসব আয়োজন করেছিল।

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Mobilisation, News, War Crimes Trial, ভোরের কাগজ »

[25 Dec 2011 | No Comment ]

স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন বলেছেন, বিএনপি রোডমার্চের নামে গাড়িমার্চ করছে। যুদ্ধাপরাধীদের রক্ষাই এ গাড়িমার্চের উদ্দেশ্য। তবে বিরোধী দলের মনে রাখা দরকার গাড়িমার্চ করে আর যাই হোক যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না। তিনি বলেন, আদালতের নির্দেশ পেলে গোলাম আযমকে গ্রেপ্তার করা হবে। তিনি গতকাল শনিবার সকালে কিশোরগঞ্জের ভৈরবে জিল্লুর রহমান পৌর মিলনায়তনে দৈনিক গৃহকোণ পত্রিকার প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, International Crimes, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Investigation, News, Prosecution, War Crimes Trial, War Criminal, ভোরের কাগজ »

[8 Dec 2011 | No Comment ]

জনৈক রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদীর নির্দেশে বিশাবালীকে গুলি করে হত্যা করা হয় বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মাহবুবুল আলম হাওলাদার। তার সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথমবারের মতো সাক্ষ্যগ্রহণ শুরু হলো। তিনি সাঈদীকে শনাক্ত করে আদালতে বলেন, আমি আসামিকে চিনি। তিনি কাঠগড়ায় বসা আছেন।

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Feature, International Crimes, International Crimes trial, Investigation, Justice, Liberation War of Bangladesh, Report, War Crime, War Crimes Trial, ভোরের কাগজ »

[5 Dec 2011 | No Comment ]

১৯৭১ সালে দেশমাতৃকার টানে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন পাবনা শহরের সাধুপাড়া এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ মোতাহার হোসেন মাস্টারের ৫ মেধাবী ছেলে ও এক জামাতা। এরা হলেন, ক্যাপ্টেন মোজাম্মেল হোসেন, মোশারোফ হোসেন রঞ্জু, মোস্তাক হোসেন অঞ্জু, মোকাররম হোসেন মুকুল ও মনসুর হোসেন মঞ্জু এবং তাদের ভগ্নিপতি ইউসুফ আলী।

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Crimes Against Humanity, Dhaka, Diplomacy, Due Process & Trial Standards, International Crimes Tribunal (ICT), International Crimes trial, International Mobilisation, International opinion, International response, Judiciary, Justice, Law, News, Politics, Propaganda, War Crimes Trial, ভোরের কাগজ »

[15 Nov 2011 | No Comment ]

বাংলাদেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে ও গণতন্ত্র সুসংহত করতে জাতিসংঘের ভূমিকা আশা করে বিএনপি। এছাড়া একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইবুনালের ‘ত্রুটি’ নিয়ে জাতিসংঘ মহাসচিবকে লিখিত অভিযোগ জানিয়েছেন খালেদা জিয়া। সফররত জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে গতকাল সোমবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে সাক্ষাৎ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ অভিযোগ করেন।
মানবতাবিরোধী অপরাধের চলমান বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের ফাঁকফোঁকর নির্দেশিত লিখিত একটি প্রতিবেদনও জাতিসংঘ মহাসচিবের হাতে তুলে দেন তিনি। এ ব্যাপারেও জাতিসংঘের ভূমিকা প্রত্যাশা করেন খালেদা জিয়া। বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন …

Article, Bangladesh 1971 Trials, Bengali, News, Witness Protection, ভোরের কাগজ »

[23 Jun 2011 | No Comment ]

দিলীপ কুমার দেব, সাতক্ষীরা থেকে : সাতক্ষীরায় দায়ের করা ২৪টি যুদ্ধাপরাধী মামলার চলমান কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে এসব মামলার নথিপত্র হস্তান্তর হওয়ার পর মামলাগুলোর সব কার্যক্রম থমকে আছে। ফলে সাধারণ মানুষের মাঝে এসব মামলা নিয়ে যে আগ্রহ ছিল তা হারাতে বসেছে।
সূত্র মতে, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর সারা দেশের মতো সাতক্ষীরাতেও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো। বিষয়টি নিয়ে মিছিল, মিটিং, মানববন্ধন ও সমাবেশ করে সরকারের কাছে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে তারা। সারা দেশের মতো সাতক্ষীরাতেও জামাতের এক সাবেক সংসদ সদস্যসহ অন্য যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Criminalization, International Crimes trial, News, War Crimes Trial, ভোরের কাগজ »

[6 Jan 2011 | No Comment ]

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজেদের বাঁচাতে ছাত্রলীগ সেজে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন করে অবশেষে গ্রেপ্তার হলো ৩ শিবির ক্যাডার। আটক শিবির ক্যাডাররা হলো- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৫ম সেমিস্টারের বকুল মুন্সি, আতাউল ওহাব ও সিরাজুল ইসলাম। তারা সবাই বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ গ্রুপের উপগ্রুপ খন্দকার আরিফুজ্জামানের (আরিফ) আস্থাভাজন কর্মী।
খোঁজ নিয়ে জানা যায়, ক্যাম্পাসে গত সোমবার তারা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ছাত্রলীগের ব্যানারে মানববন্ধন করেছিল এবং এতে তারা নেতৃত্বও দেয়। গতকাল বুধবার কোতোয়ালি থানা পুলিশ ছাত্রলীগবেশী এ শিবির ক্যাডারদের ক্যাম্পাস থেকে আটক করে। অভিযোগ রয়েছে, বিগত সময়ে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে তুলতে হামলা, ভাঙচুর, …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Criminalization, Dhaka, Extremism, News, Terrorism, War Crimes Trial, ভোরের কাগজ »

[5 Jan 2011 | No Comment ]

লস্কর-ই তৈয়বার হুমকিতে ভীত নই বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, ‘লস্কর-ই-তৈয়বা আমাকে হত্যার হুমকি দিয়েছে। কিন্তু আমি তাতে মোটেই ভীত নই। আমি আগের মতোই কর্মকাণ্ড চালিয়ে যাবো’। তবে হুমকির বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে বলে জানান তিনি।
গতকাল মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে সপ্তাশ্চার্য নির্বাচনে তারকাদের ভোট ক্যাম্পেইন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসবে তিনি একথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পর্যটন বিকাশ কেন্দ্র।
আইন প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব দরবারে তুলে ধরার মতো আমাদের অনেক কিছু আছে। কিন্তু আমরা তা রক্ষা করতে পারি না। বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes trial, News, Politics, War Crimes Trial, War Criminal, ভোরের কাগজ »

[5 Jan 2011 | No Comment ]

চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য কারাবন্দী সালাউদ্দিন কাদের চৌধুরীকে হাসপাতালে স্থানান্তর করতে হাইকোর্টের দেয়া আদেশ ৬ সপ্তাহের জন্য স্থগিত করেছেন
সুপ্রিম কোর্ট। সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি এস কে সিনহা গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।
সাকা চৌধুরীর পক্ষে এডভোকেট টি এইচ খান ও এডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মামলা পরিচালনা করেন।
শুনানিকালে মাহবুবে আলম বলেন, যুদ্ধাপরাধের অভিযোগে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশে সাকা চৌধুরীকে কারাগারে আটক রাখা হয়েছে। ফলে চিকিৎসার জন্য তাকে কারা কর্তৃপক্ষ বা আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। কিন্তু তিনি এখানে কোনো …

BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Criminalization, Dhaka, International Crimes trial, News, War Crimes Trial, War Criminal, ভোরের কাগজ »

[5 Jan 2011 | No Comment ]

চকরিয়ায় যুদ্ধাপরাধ মামলার অন্যতম আসামি আবু ছৈয়দ ও তার দুই পুত্রের বিরুদ্ধে এক হিন্দু পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন পেঠান চন্দ্র দাশ।
অভিযোগে জানা গেছে, মামলায় অভিযুক্ত আবু ছৈয়দ এবং তার দুই পুত্র উপজেলা সার ডিলার সমিতির সভাপতি আবুল হাসেম ও মোহাম্মদ জকরিয়া বাদী পেঠান চন্দ্রকে তার বসতভিটা থেকে উচ্ছেদ করে জবর-দখলের পাঁয়তারা করছে। তাদের বিরুদ্ধে বসতবাড়িতে আক্রমণ ও দোকানের মালামাল লুটসহ বাদীকে মারধর করার অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গতকাল দায়ের করা মামলাটি …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes trial, Mobilisation, News, War Crimes Trial, ভোরের কাগজ »

[3 Jan 2011 | No Comment ]

ময়মনসিংহ : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীন বলেছেন, যুদ্ধাপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। গতকাল রোববার দুপুরে স্থানীয় টাউন হল প্রাঙ্গণের শহীদ মিনারে আয়োজিত ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ আশ্বাস দেন। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিচারপতি গোলাম রাব্বানী।
ঘাতক দালাল নির্মূল কমিটি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ফয়েজুর রহমান ফকিরের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবীর, শ্যামলী নাসরিন চৌধুরী, কাজী মুকুল, ডা. মাহফুজুর রহমান, এড. জহুরুল হক খোকা ও স্থানীয় নেতৃবৃন্দ।

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, News, Terrorism, ভোরের কাগজ »

[1 Jan 2011 | No Comment ]

চট্টগ্রাম অফিস : একের পর এক রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসায় বিগত বছরে বন্দরনগরী চট্টগ্রামে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দশ ট্রাক অস্ত্র আটক মামলা। হাওয়া ভবন, তারেক রহমান ও মতিউর রহমান নিজামীর সম্পৃক্ততার অভিযোগ আসায় বেশ ভেবেচিন্তে এগুচ্ছে তদন্তকারী সংস্থা সিআইডি। এ নিয়ে অধিকতর তদন্তের মেয়াদ বাড়ানো হয়েছে ১১ বার। তদন্তের সময়সীমা ফেব্র“য়ারি পর্যন্ত বৃদ্ধির কারণে নতুন বছরেও এ মামলার উত্তাপ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
মামলার রাষ্ট্রপক্ষেও কৌঁসুলি কামাল উদ্দিন আহমদ বলেন, তদন্তে বেশ খানিকটা অগ্রগতি হয়েছে তা সত্যি। নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। অস্ত্র চালান নিয়ে তৎকালীন রাষ্ট্রযন্ত্রের সম্পৃক্তার প্রমাণ …