Home » Archive

Articles in the ভোরের কাগজ Category

Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, Terrorism, ভোরের কাগজ »

[1 Jan 2011 | No Comment ]

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জিহাদি বই বিক্রির সময় হিযবুত তাওহীদের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মাইকিং করে বই বিক্রির আয়োজন করেন তারা। আটক ব্যক্তিরা হলেন- আতিকুর রহমান (২৭), মোঃ রিয়াজ (২৪) ও রিকশাচালক ইয়াসীন আলী (৩০)। এ সময় তাদের কাছ থেকে হিযবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়েজীদ খান পন্নীর লেখা ‘দাজ্জাল’ নামক বইটির বেশকিছু কপি উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার পুলিশ জানায়, আটক ব্যক্তিরা মাইকিং করে জিহাদি বই বিক্রি করছিলেন। তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের হিযবুত তাওহীদের সদস্য দাবি করেছেন তারা।

Bangladesh, Dhaka, International Crimes, Judiciary, Justice, News, Politics, ভোরের কাগজ »

[1 Jan 2011 | No Comment ]

আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোলাম আযমসহ অন্য যুদ্ধাপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানরা। জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শুক্রবার সকালে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের পক্ষে পতাকা সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, যতোক্ষণ পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে ফাঁসিতে ঝুলানো না হবে ততোক্ষণ পর্যন্ত তারা দেশে নানা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পাঁয়তারা করবে।
সংগঠনের সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুল হক সবুজ, মুক্তিযোদ্ধার সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, প্রেসিডিয়াম সদস্য মোঃ এমদাদুল …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, News, Politics, ভোরের কাগজ »

[1 Jan 2011 | No Comment ]

আবারো হরতাল ডাকার হুমকি দিয়েছে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, শিক্ষানীতি সংশোধনসহ বিভিন্ন বিষয়ে সরকার তাদের দাবি মানার অঙ্গীকার করলেও এখন প্রতারণা করার চেষ্টা করছে। এমনটি হলে তার পরিণাম শুভ হবে না।
গতকাল শুক্রবার রাজধানীর মুক্তাঙ্গনে এক সমাবেশে ওলামা মাশায়েখ পরিষদের নেতারা এই হুমকি দেন।
সমাবেশে পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মওলানা আবদুল লতিফ নেজামী বলেন, সরকারের সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে হরতাল স্থগিত করে আমরা উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছি। কিন্তু সরকার আমাদের দাবি মেনে নিতে প্রতারণার আশ্রয় নিয়েছে। আমরা হরতাল প্রত্যাহার করিনি, সংলাপ ব্যর্থ হলে হরতালসহ আরো …

Article, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Fundamentalism, Justice, Politics, ভোরের কাগজ »

[1 Jan 2011 | No Comment ]

প্রত্যাশা অনেক এবং সেটা স্বাভাবিক। ১৯৭৩ সালের পর এতো ভোটে তো আর আওয়ামী লীগ কখনো জেতেনি। এখন মনে হয় ধরপাকড় করে নির্বাচনে দাঁড়াতে পারলে মন্দ হতো না। নির্বিবাদে জেতার এ রকম সুযোগ আর আসবে কিনা সন্দেহ। কয়েক যুগ পর ভোটাররাও স্বতঃস্ফ‚র্তভাবে এসেছিল ভোট দিতে। এর একটা কারণ ছিল। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছিল খালেদা জিয়া ও মতিউর রহমান নিজামীর পাকিস্তানে ফেরার সময়। এ সময়টা কী? এ সময়টা হচ্ছে মুক্তিযুদ্ধের যত অর্জন সব বিনষ্ট করা। ১৯৭১ সালের খুনি জামাতিদের নিয়ে ক্ষমতায় যাওয়া এবং দুজন আলবদরকে মন্ত্রী করার অর্থ ছিল, পাকিস্তান …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, Report, War Crime, War Criminal, ভোরের কাগজ »

[22 Dec 2010 | No Comment ]

যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে প্রধান বিরোধী দল বিএনপির অবস্থান ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এতোদিন বিএনপির বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের বিভিন্ন সময় পুরস্কৃত করার অভিযোগ ছিল। স¤প্রতি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন কর্মসূচি দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে তাদের অবস্থানকে আরো স্পষ্ট করেছে দলটি। শুধু তাই নয়, সরকারের মেয়াদের মাত্র দুবছর যেতেই হঠাৎ সরকার পতনের জন্য কঠোর আন্দোলনে যাওয়ার হুমকিও দিয়েছে তারা। অবশ্য প্রধান বিরোধী দলের এ ধরনের আন্দোলনকে থোড়াই কেয়ার করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।
মহাজোট সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি আগামী মার্চ মাসে স্বাধীনতা …

Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes, Investigation, News, War Criminal, ভোরের কাগজ »

[22 Dec 2010 | No Comment ]

গোয়েন্দা হাজতে থাকা বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী রিমান্ডে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। জামাত নেতা রফিকুল ইসলাম খানের কাছ থেকেও বেশকিছু তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে আরো ১০ থেকে ১২ জন বিএনপি ও জামাত নেতা গ্রেপ্তার হতে পারেন। গোয়েন্দা সূত্রে এ তথ্য পাওয়া গেছে। এদিকে সাকা চৌধুরীর ৫ দিনের রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করা হবে। সাকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে রিমান্ডের আবেদন নাও করা হতে পারে বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।
সূত্র জানায়, পরিকল্পিতভাবে নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও যুদ্ধাপরাধের …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Constitutional Issues, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, Mobilisation, News, Politics, ভোরের কাগজ »

[2 Dec 2010 | No Comment ]

’৭১-এর ঘাতক যুদ্ধাপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার, বিচার; অপূর্ণতা দূর করে দ্বিতীয় সংশোধনীপূর্ব ’৭২-এর মূল সংবিধান পুনঃপ্রতিষ্ঠা; দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ; নারী নির্যাতন প্রতিরোধ এবং তেল-গ্যাস-কয়লাসহ জাতীয় সম্পদ রক্ষার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের পক্ষ থেকে ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দাবি পক্ষ পালিত হচ্ছে। দাবি পক্ষে প্রথম দিন গতকাল বুধবার মুক্তাঙ্গনে সমাবেশ বক্তব্য রাখেন- বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর আহবায়ক কমরেড বজলুর রশীদ ফিরোজ, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাহেদুল মিলু ও ঢাকা মহানগর সদস্য সচিব জুলফিকার আলী। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তোপখানা রোডে গিয়ে …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, History, Justice, News, ভোরের কাগজ »

[2 Dec 2010 | No Comment ]

বাগেরহাটে মুক্তিযুদ্ধের সময় পিতা ও ভাইকে হত্যার অভিযোগে ১২ জন রাজাকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল ইসলামের আদালতে শরণখোলা উপজেলার মোহাম্মদ আনোয়ার আকন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন- শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের নজির আহম্মেদ হাওলাদার, সুলতান খান, সালেহ আহমেদ গাজী, আব্দুল আজিজ তালুকদারসহ ১২ জন। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে শরণখোলা থানার ওসিকে এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।
মামলার আর্জিতে বাদী অভিযোগ করেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ২২ নভেম্বর রাতে নজির আহমদ হাওলাদারের নেতৃত্বে ১৫/২০ জনের একদল …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Mobilisation, News, ভোরের কাগজ »

[2 Dec 2010 | No Comment ]

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সাভারে ঢাকা জেলা ছাত্রলীগ এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
গতকাল বুধবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী মানববন্ধনে অংশ নেন।
ঢাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান ইমু, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাহুল দাস, ফারুক খান, সাংগঠনিক সম্পাদক রাকিব পত্তনদার, সিকান্দার আলী, প্রচার সম্পাদক আরিফ হাওলাদার, জাসদের সাধারণ সম্পাদিকা মাহবুবা আক্তার লিপি, সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, ধামরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, History, Mobilisation, News, ভোরের কাগজ »

[7 Nov 2010 | No Comment ]

ভূপতিনাথ চক্রবর্তী চৌধুরী কিশোরগঞ্জ জেলার গঙ্গাটিয়া এলাকার জমিদার। তিনি ছিলেন সঙ্গীত ও চিত্রকলার একজন বোদ্ধা। ধ্রুপদী সঙ্গীতে নিবেদিত এ মানুষটি যন্ত্রবাদনে ছিলেন দক্ষ। কলকাতা আর্ট কলেজে তিনি পড়াশোনা করেছেন। ‘বেঙ্গল স্কুল’ ধারায় ছবি আঁকায় তিনি ছিলেন বিশেষ দক্ষ। সেই মানুষটিকে পাক হানাদার বাহিনীর ক্যাপ্টেন বোখারী ও তার দল ১৯৭১ সালের ৭ মে নিজ বাড়ির শিব মন্দিরের সামনে নির্মমভাবে হত্যা করে। মুক্তিযুদ্ধে শহীদ অসাধারণ এ শিল্পীকে উৎসর্গ করে ঢাকা আর্ট গ্যালারিতে চলছে ‘মুক্তি’ শিরোনামের চিত্রকর্ম প্রদর্শনী।
এ প্রদর্শনীর আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর ও ঢাকা আর্ট সেন্টার। এ প্রদর্শনীতে শিল্পী ভূপতিনাথের বিরল দুটি …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Genocide, History, News, ভোরের কাগজ »

[22 Oct 2010 | No Comment ]

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন শরণার্থীদের দুর্দশা ও গণহত্যা বন্ধ করার আবেদন নিয়ে মাদার তেরেসা, এডওয়ার্ড কেনেডিসহ বিশ্বের ৬০ জন বিশিষ্ট ব্যক্তিদের লেখা নিয়ে ১৯৭১ সালের এদিনে অক্সফাম প্রকাশ করে ‘টেস্টিমনি অব সিক্সটি-১৯৭১’। বিগত কয়েক বছর ধরে এ দিনটিকে পালন করছে মুক্তিযুদ্ধ জাদুঘর।
গতকাল বৃহস্পতিবার বিকালে এ দিনটি উপলক্ষে জাদুঘর কর্তৃপক্ষ নিজস্ব কার্যালয়ে আয়োজন করে স্মরণ অনুষ্ঠানের। অক্সফামের তৎকালীন সংগঠক জুলিয়ান ফ্রান্সিস অনুষ্ঠানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।
জুলিয়ান ফ্রান্সিস বলেন, তখন আমি মাত্র ২৬ বছরের তরুণ। অক্সফাম থেকে যখন আমাকে এ দায়িত্ব দেয়া হয় তখনো আমি ভাবতে পারিনি, এখানকার এ অবস্থা। এটা …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Freedom Fighter, History, News, ভোরের কাগজ »

[22 Oct 2010 | No Comment ]

‘জিয়া প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি যে মুক্তিযুদ্ধে অনুচর হিসেবে কাজ করেছেন ৭৫ পরবর্তী তার কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। জিয়া ৭৫ পরবর্তী মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার জন্য দালাল আইন বাতিল করেন, গোলাম আজমকে দেশে আনেন, মুক্তিযোদ্ধা তাহেরকে হত্যা করেন।’
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদ’ আয়োজিত ‘যুদ্ধাপরাধী ঘাতকদের রক্ষায় কোনো প্রকার ষড়যন্ত্র, নৈরাজ্য বরদাশত করবে না জনগণ’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম ।
আইন প্রতিমন্ত্রী বলেন, জিয়া যদি প্রকৃত …