Articles in the সংগ্রাম Category
Bangladesh, Bengali, Dhaka, Imprisonment, International Crimes Tribunal (ICT), News, War Criminal, সংগ্রাম »
[গতকাল শুক্রবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে কারারুদ্ধ জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের সাথে পরিবারের সাক্ষাৎ শেষে মিডিয়া ব্রিফিং করছেন ব্রিগেডিয়ার জেনারেল (সাবেক) আব্দুল্লাহিল আমান আযমী -সংগ্রাম]
জামায়াতে ইসলামীর সাবেক আমীর, ভাষা সৈনিক, ডাকসুর সাবেক জিএস প্রফেসর গোলাম আযমের স্ত্রী মিসেস সৈয়দা আফিফা আযম গতকাল শুক্রবার এক বিবৃতিতে তার স্বামীর জীবন নিয়ে শংকা প্রকাশ করেছেন। তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় কারা কর্তৃপক্ষ নির্ধারিত করে দেন বিকেল সাড়ে ৩টায় বিএসএমএমইউ’র প্রিজন সেলে আমার স্বামীর সাথে দেখা করার জন্য। আমি সময়মত উপস্থিত থাকলে প্রিজন সেলের কারা কর্তৃপক্ষ …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Genocide, International Crimes, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Liberation War of Bangladesh, Mass grave, News, Report, War Crime, War Crimes Trial, সংগ্রাম »
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশ্ববরেণ্য আলেমে দ্বীন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মধুসূদন ঘরামী সাক্ষী দিতে আসেননি। তিনি অসুস্থ হওয়ায় পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ট্রাইব্যুনালে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবীরা। সাক্ষীর হাজিরা নিয়ে এক বিব্রতকর অবস্থায় পড়েছেন তারা। এ নিয়ে আদালত গতকাল একবেলা মুলতবি করতে বাধ্য হন ক্ষুব্ধ বিচারকরা। এক বেহাল অবস্থার মধ্যেই গতকাল বিকেলে একজন সাক্ষীকে হাজির করা হয়। অথচ সকালে তারা দিয়েছিলেন অন্য নাম। হাজির করা সাক্ষী সোলায়মান হোসেন জবানবন্দীতে বলেছেন যে, ১৯৭০ সালের এক নির্বাচনী জনসভায় মাওলানা সাঈদী বঙ্গবন্ধুকে জগবন্ধু বলে অভিহিত করেছিলেন। অপ্রত্যাশিতভাবে এক সাক্ষীর …
Bangladesh, Bengali, Dhaka, Fundamentalism, Islamism/Islamophobia, Letter, News, War Criminal, সংগ্রাম »
বাংলাদেশ সরকারের প্রতি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলার্স -এর চিঠি
স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক মুসলিম স্কলারদের সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলার্স (আইইউএমএস) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর বিশ্বখ্যাত ইসলামিক স্কলার অধ্যাপক গোলাম আযমের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছে। পাশাপাশি অন্যায়ভাবে গ্রেফতারকৃতদেরও মুক্তি দাবি করা হয়।
আইইউএমএস সভাপতি প্রফেসর ড. ইউসুফ আল কারদাবী এবং জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. আলী আল কারদাবী ৬টি পয়েন্ট উল্লেখ করে বাংলাদেশ সরকারের প্রতি এ আহবান জানান। গত ১৮ জানুয়ারি দোহা থেকে বাংলাদেশ …
Bengali, Dhaka, International Crimes Tribunal (ICT), News, War Crime, War Crimes Trial, War Criminal, সংগ্রাম »
ন্যায় বিচার প্রাপ্তিতে একটি মহল পরিকল্পিতভাবে বিঘ্ন সৃষ্টি করছে -এডভোকেট তাজুল
গতকাল বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমকে এম.আর.আই করাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় -সংগ্রাম
স্টাফ রিপোর্টার : ট্রাইব্যুনালের নির্দেশের দেড় ঘμার মধ্যেই আদালতে হাজির হয়ে আটককৃত ডকুমেন্টসহ ডিফেন্স টিমের রিসার্সার (গবেষক) সহযোগী জোবায়েরকে হাজির করে নিউমার্কেট থানা পুলিশ। ট্রাইব্যুনালের নির্দেশে আটককৃত ডকুমেন্ট ও অন্যান্য মালামালসহ তাকে ছেড়ে দেয়া হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে প্রসিকিউটশন (সরকার পক্ষ) যেসব অভিযোগ এনেছে তার প্রায় ৩ হাজার পৃষ্ঠার ডকুমেন্ট …
Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), News, Propaganda, War Crime, War Crimes Trial, War Criminal, সংগ্রাম »
মাওলানা সাঈদীর বিরুদ্ধে ১৪ নম্বর সাক্ষীও চুরির আসামী
শহীদুল ইসলাম : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসা ১৪ নম্বর সাক্ষী আব্দুল হালিম বাবুলকে মিথ্যা সাক্ষ্য দেয়ার অভিযোগে নিজের মা এবং আপন দুই ভাই পৃথক করে দিয়েছেন। ১৯৭১ সালে মাওলানা সাঈদীর নেতৃত্বে কয়েকজন রাজাকার এবং পাকিস্তান সেনাবাহিনীর সদস্য তার বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেছিল বলে তিনি জবানবন্দীতে উল্লেখ করেছেন। তবে তার আপন দুই ভাই এবং জীবিত থাকা মা কেউই এরূপ অভিযোগ করেননি। আওয়ামী লীগের …
Bengali, Dhaka, International Crimes Tribunal (ICT), News, War Crime, War Crimes Trial, War Criminal, সংগ্রাম »
‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ই.ইউ ডেলিগেশন প্রধান রাষ্ট্রদূত উইলিমাম হানা সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করেন -সংগ্রাম
স্টাফ রিপোর্টার : বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধি দলের প্রধান রাষ্ট্রদূত উইলিয়াম হানা বলেছেন, মানবতাবিরোধী বিচার প্রক্রিয়া স্বচ্ছ, আন্তর্জাতিক মানসম্পন্ন ও প্রশ্নাতীত রাখতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করতে হলে সংলাপের কোনো বিকল্প নেই।
গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত বাংলাদেশ ইইউ সম্পর্ক বিষয়ক এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইইউ রাষ্ট্রদূত এসব কথা …
Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), Liberation War of Bangladesh, News, War Crime, War Crimes Trial, War Criminal, সংগ্রাম »
নিজের বয়স ৬৭ বছর দাবি করলেও জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ ০৮-০৭-১৯৬৩
শহীদুল ইসলাম : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডকে দাঁড়িয়ে ১৯৭১ সালে নিজের ৩ ছোট বোনকে ধর্ষণের কথা বলতে গিয়ে দারুণ একটি কান্নার অভিনয় করলেন মাওলানা সাঈদীর বিপক্ষে সরকারের সাজানো ১৩ নম্বর সাক্ষী গৌরঙ্গ চন্দ্র সাহা। অথচ তার ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রে তার নিজের দেয়া তথ্য মতে, জন্ম তারিখ ০৮-০৭-১৯৬৩। সেই মতে ১৯৭১ সালে তার বয়স ছিল মাত্র ৭ বছর। ৭ বছর বয়সী শিশু সাক্ষীর ৩টি ছোট বোনের বয়স তখন কত কত হতে পারে? …
Bengali, Dhaka, International Crimes Tribunal (ICT), News, Propaganda, War Crime, War Crimes Trial, War Criminal, সংগ্রাম »
গত ১১ জানুয়ারী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালে হুইল চেয়ারে অসুস্থ অধ্যাপক গোলাম আযম -ফাইল ফটো
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সাবেক আমীর ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযম হাসপাতালেও ভালো নেই। বয়স্ক এ মানুষটিকে দেয়া হচ্ছে মোটা চালের ঠান্ডা ভাত ও নিম্ন মানের খাবার। যা তিনি খেতে পারছেন না। পরিবারের পক্ষ থেকেও খাবার ও জিনিসপত্র দিতে দিচ্ছে না কারা কর্তৃপক্ষ। নিম্নমানের খাবার খেয়ে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। অধ্যাপক গোলাম আযমের স্ত্রী সাইয়্যেদা আফিফা আযম তার এ অবস্থা দেখে কান্নাকাটি করছেন। বাসায় এসেও খাবার খেতে পারছেন না। …
Bengali, Dhaka, News, Politics, Propaganda, Religion, সংগ্রাম »
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতী ফজলুল হক আমিনী বলেছেন, বর্তমান আওয়ামী সরকার ক্ষমতার মসনদে আসীন হওয়ার পরপর একদিকে যেমন ইসলামী আন্দোলনকে নিঃশেষ করার প্রচেষ্টা চালাচ্ছে। অপরদিকে কাদিয়ানী ও নাস্তিক মুরতাদদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে পদোন্নতি দিচ্ছে। তাদের পৃষ্ঠপোষকতায় এ সরকার নিজের সবকিছু উজাড় করে দিচ্ছে। এতেই প্রমাণিত হয়, আওয়ামী সরকার আল্লাহর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। তবে তাদের মনে রাখতে হবে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অতীতে ফেরাউন নমরুদ টিকে থাকতে পারেনি। আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন।
তিনি বলেন, আল্লাহর দুশমন আওয়ামী বাকশালী সরকারকে …
Bengali, Dhaka, News, Politics, War Crime, War Crimes Trial, War Criminal, সংগ্রাম »
স্টাফ রিপোর্টার : আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ভুল বিচারের কারণে গোলাম আযম নাগরিকত্ব পেয়েছেন। আমরা কোনো ভুল বিচার করতে চাই না। বিচারকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ দেয়া হবে না। আন্তর্জাতিক বিশ্বে যুদ্ধাপরাধীদের বিচার মডেল হয়ে থাকবে। গতকাল শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘরে বঙ্গমাতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করীম ও ঢাকা মহানগর …
Bengali, Dhaka, News, Politics, Propaganda, War Crime, War Crimes Trial, War Criminal, সংগ্রাম »
স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে বর্ষীয়ান জননেতা ভাষা সৈনিক জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল শুক্রবার পৃথকভাবে পাঠানো বিবৃতিতে এসব সংগঠনের পক্ষ হতে বলা হয়, ইসলামের অগ্রযাত্রা রোধ করতেই অধ্যাপক গোলাম আযমকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার দেশে মহাদুর্যোগ ডেকে আনবে।
খুলনা বিভাগের পাঁচ সহস্রাধিক আলেম : আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের কর্ণধার, বর্ষীয়ান ইসলামী রাজনীতিবিদ অধ্যাপক গোলাম আযমকে গ্রেফতার করে বর্তমান সরকার ইসলামের অগ্রযাত্রা ধ্বংসের যে ঘৃণ্য …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes, International Crimes trial, News, Politics, Propaganda, সংগ্রাম »
প্রধান অতিথি আরো বলেন, অতীতে এ ধরনের অনুষ্টানে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান উপস্থিত থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতেন। বর্তমান সরকার জামায়াত নেতৃবৃন্দকে জনগণের খেদমত থেকে বিরত রাখতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে আটক রেখেছে।
