Home » Archive

Articles in the সচলায়তন Category

Bangladesh, Bengali, Blog, Communalism, Extremism, Fundamentalism, সচলায়তন »

[11 Apr 2012 | No Comment ]

একটি নাটকের কাহিনী—–
আবুল মনসুর আহমদ হুজুর কেবলা নামে একটি স্যাটায়ার গল্প লিখেছিলেন উনিশ শ সাতচল্লিশ সালের আগে। গল্পটি নাটক আকারেও বিভিন্ন জায়গায় মঞ্চস্থ হয়ে আসছে বহুকাল আগে থেকেই। স্নাতক ক্লাশে পাঠ্যও বটে। কখনো আবুল মনসুর আহমদকে মুরতাদ ঘোষণা করা হয় নি। তাঁর ঘরও পুড়িয়ে দেওয়া হয় নি। এটাই স্বাভাবিক। গভীরভাবে ইসলামধর্মবিশ্বাসী লেখক ও ডানপন্থী রাজনীতিক আবুল মনসুর আহমদ পরবর্তী জীবনে আদর্শিক দিক থেকে প্রতিক্রিয়াশীল পন্থারই সমর্থক ছিলেন।
সাতক্ষীরার স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৭ মার্চ সন্ধ্যায় কালিগঞ্জের ফতেপুর হাইস্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রখ্যাত এই ‘হুজুর কেবলা’ …

Bangladesh, Bengali, Blog, Controversy, সচলায়তন »

[25 Oct 2011 | No Comment ]

আজ সন্ধ্যায় হার্ভার্ডের সাউথ এশিয়া ইনিশিয়েটিভের তরফ থেকে শর্মিলা বসুর ‘ডেড রেকনিং’ বইটার উপর একটা আলোচনার আয়োজন করা হয়েছিল। শর্মিলা বসুর বিপক্ষে ছিলেন দিনা সিদ্দিকি, হান্টার কলেজের উওম্যান অ্যান্ড জেন্ডার স্টাডিজের ভিজিটিং প্রফেসর (অবশ্য তিনি নিজেকে মূলত অ্যানথ্রপোলজিস্ট বলে পরিচয় দিলেন), আর উপস্থাপক ছিলেন পাবলিক হেলথ বিভাগের প্রফেসর রিচার্ড ক্যাশ।
(অনুষ্ঠানে কোনো রেকর্ডিং ডিভাইস ব্যবহারে নিষেধ ছিল, ফলে স্মৃতি থেকেই লিখছি। তাই উদোর পিন্ডি বুধোর ঘাড়ে হওয়ার প্রবাবিলিটি কম হলেও শূন্য নয়।)
******************
আলোচনার শুরুতে শর্মিলা বসুকে কুড়ি মিনিট সময় দেওয়া হল তাঁর বই সম্পর্কে বলার জন্য। …

Bangladesh, Bengali, Blog, Controversy, সচলায়তন »

[7 Sep 2011 | No Comment ]

ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি’র সাম্প্রতিক ইস্যুতে (সেপ্টেম্বর ৩, ২০১১) শর্মিলা বসুর বই ‘ডেড রেকোনিং’ নিয়ে একটি সমালোচনা ছাপানো হয়েছে। সমালোচনার লেখক নাঈম মোহাইমেন। এর আগে একই জার্নালে একাত্তরের যুদ্ধকে ‘সিভিল ওয়ার’ তকমা দেয়ায় ব্লগমণ্ডলে কিছুটা সমালোচনার শিকার হয়েছিলেন ভদ্রলোক। স্বভাবতই শর্মিলা বসুর সমালোচনা করে প্রকাশিত লেখাটা আগ্রহোপদ্দীপক।
লেখাটার শুরুতেই সারমর্ম। একাত্তরের মূল ন্যারেটিভের বাইরের কিছু খুব একটা প্রকাশিত হয়নি বলে মাতম দিয়ে বাক্য শুরু। কোন কারণে বাংলাদেশে জাতীয়তাবাদের উত্থান ঘটে আর কেনই বা জাতিবৈরিতার প্রকোপে পড়ে পাকিস্তানিরা বাঙালি-নিধনে নেমে পড়ে- সেটা দ্বিতীয় বাক্যের …

Bangladesh, Bengali, Blog, Controversy, সচলায়তন »

[29 Mar 2011 | No Comment ]

০১
শর্মিলা বসু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন সিনিয়র রিসার্চ ফেলো। বিশ্ববিদ্যালয়ের ওয়েবপেজে লেখা আছে, তিনি ১৯৭১ সালের যুদ্ধের ওপর বিস্তারিত গবেষণা করেছেন। শর্মিলা বসুর গবেষণাতে পাকিস্তান দেশটির প্রতি অন্ধ আনুগত্য লুকোছাপা করে আসে না, সেটা আসে প্রকাশ্যে। তিনি একাত্তরের যুদ্ধের গায়ে গৃহযুদ্ধের তকমা লাগান, যুদ্ধের মধ্যে পাকিস্তানি হানাদারদের বর্বরতা খুঁজে পান না, ধর্ষণ আদৌ কোনো পাকিস্তানি সৈন্য করেছে কিনা সেই ব্যাপারে সন্দেহ পোষণ করেন। তিনি একটা বিশেষ মিশনে কাজ করে যাচ্ছেন। একাত্তরের যুদ্ধে সংগঠিত যুদ্ধাপরাধের দায় পাকিস্তানিদের দিক …

Arrest, Bangladesh, Bengali, Blog, Crimes Against Humanity, History, International Crimes Tribunal (ICT), Investigation, Justice, Politics, War Crime, War Criminal, সচলায়তন »

[14 Jul 2010 | No Comment ]

গতকাল ১৩ই জুলাই ২০১০ তারিখ বিকালে দুই ঘন্টার ব্যবধানে জামায়াতে ইসলামীর দুই নেতা কামারুজ্জামান ও কাদের মোল্লা গ্রেফতার হয়েছে । বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এই খবর ও  এর আনুষাঙ্গিক তথ্যগুলো রিভিউ করার উদ্দেশ্যে এই পোস্ট লেখা । এখানে পত্রিকায় প্রকাশিত তথ্যগুলোর একটা তুলনামূলক যাচাই করা হবে ।

আলোচনার সুবিধার জন্য প্রথমেই কামারুজ্জামান ও কাদের মোল্লার গ্রেফতারের ঘটনাটাকে মূল খবর হিসেবে ধরে কয়েকটি ভিন্ন ভিন্ন সংযুক্ত বিষয়ে বিভিন্ন সূত্র থেকে তথ্য যাচাই করা হবে । বাংলা পত্রিকাগুলোর মধ্যে দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, দৈনিক ভোরের কাগজ, দৈনিক মানবজমিন, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক সংগ্রাম, …

Blog, সচলায়তন »

[22 Feb 2010 | Comments Off ]

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত কবে থেকে অংশগ্রহন করেছিল? আমরা জানি ভারত পাকিস্তানের সাথে আনুষ্ঠানিকভাবে যুদ্ধে জড়ায় ডিসেম্বরের ৩ তারিখে। কিন্তু ১৯৭১ সালে ডিসেম্বরের ৩ তারিখের আগে কি ভারতীয় সামরিক বাহিনী বাংলাদেশ সেক্টরে পাকিস্তানের সাথে যুদ্ধ করেনি? আমরা জানি এর আগে ভারত পাকিস্তানের সাথে আনুষ্ঠানিক যুদ্ধ করেনি বটে কিন্তু অনানুষ্ঠানিক যুদ্ধ চলেছে আরো অনেক আগে থেকেই। ভারত বাংলাদেশ থেকে আগত মুক্তিবাহিনীকে ট্রেনিং দিচ্ছিল, অস্ত্র সরবরাহ করছিল, রসদ যোগাচ্ছিল এমনকি অঘোষিতভাবে অপারেশনেও অংশ নিচ্ছিল। তাই শেষ পর্যায়ে এসে ভারতের পক্ষে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধে জড়ানো ছাড়া কোন উপায় ছিলনা।
ভারতের উপর এক কোটির …

Blog, সচলায়তন »

[30 Jan 2010 | Comments Off ]

ব্যক্তি হিসেবে না, জামায়াত ইসলাম দলগতভাবেই মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ প্রতিষ্ঠার বিরোধীতা করেছিলো। এখন জামায়াতের যেসব নেতারা বলেন যে দেশে কোনো যুদ্ধাপরাধী নেই বা জামায়াত ইসলাম মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, তারাই দলীয়ভাবে যুদ্ধাপরাধে নেতৃত্ব দিয়েছিলো। তথ্য প্রমাণের অভাবে তাদের অনেক কথারই জবাব দেওয়া যায় না। তাই চেষ্টা করলাম আবেগ বহির্ভূতভাবে শুধু তথ্যসূত্র সম্বল করে জামায়াত ইসলামের যুদ্ধাপরাধের কিছু নমুনা তুলে ধরতে। এখানে কিছু দেওয়া হলো। আরো অনেক আছে, ধীরে ধীরে এই পোস্টে আরো কিছু নমুনা (অবশ্যই তথ্যসূত্রসহ) যোগ করার আশা রাখি। সবার প্রতিই অনুরোধ রইলো মন্তব্যের ঘরে যোগ করে দিন আপনার …

Blog, সচলায়তন »

[28 Jan 2010 | Comments Off ]

(সৌজন্যে ডা: এম এ হাসান , আহবায়ক ,ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি )
রাজাকারদের নামের তালিকা
ঢাকা বিভাগ
ঢাকা জেলা:
রাজাকার আকবর- শাঁখারী বাজার, ঢাকা
রাজাকার তোতা মিয়া- ঢাকা বিশ্ববিদ্যালয়
রাজাকার ঈমান আলী- রায়েরবাজার, ঢাকা
রাজাকার হেদায়েত উল্লাহ (মৃত)- রায়েরবাজার, ঢাকা
গাজীপুর জেলা
রাজাকার আলাউদ্দীন-গ্রাম-মুদাফা, থানা-টঙ্গী, গাজীপুর
রাজাকার আওয়াল- জয়দেবপুর, গাজীপুর
রাজাকার এমপি নওয়াব আলী- জয়দেবপুর, গাজীপুর
রাজাকার হাকিম উদ্দীন- মাধববাড়ি, জয়দেবপুর, গাজীপুর
রাজাকার আহাদ আলী, মাধববাড়ি, জয়দেবপুর, গাজীপুর
রাজাকার মনু- মাধববাড়ি, জয়দেবপুর, গাজীপুর
টাঙ্গাইল জেলা:
রাজাকার আনিস-ছাব্বিশা, ভূয়াপুর, টাঙ্গাইল
রাজাকার সাজু-কালামাঝি, মধুপুর, টাঙ্গাইল
রাজাকার মওলানা লুৎফর- কালামাঝি, মধুপুর, টাঙ্গাইল
রাজাকার শাজাহান- কালামাঝি, মধুপুর, টাঙ্গাইল
রাজাকার রশীদ- কালামাঝি, মধুপুর, টাঙ্গাইল
রাজাকার সামাদ- কালামাঝি, মধুপুর, টাঙ্গাইল
রাজাকার দুদু মিয়া- কালামাঝি, মধুপুর, টাঙ্গাইল
রাজাকার মনসুর- …

Blog, সচলায়তন »

[28 Jan 2010 | Comments Off ]

আজ থেকে ৩৩ বছর আগে এদিনে মানে ১১ ই নভেম্বর ১৯৭৫ রোজ মঙ্গলবার কিশোরগঞ্জের সোলাকিয়া গ্রামে মসজিদের পাশে সমাহিত করা হয় মুক্তিযুদ্ধের কিংবদন্তী বীরসেনানী লে ক এ টি এম হায়দার বীর উত্তমকে ।
বাংলাদেশে (তত্ কালীন পুর্ব পাকিস্তান ) প্রথম পাক সেনাবাহিনীর কমান্ডো ব্যাটেলিয়নের কর্মকর্তা হায়দার কুমিল্লা সেনানিবাস থেকে পালিয়ে ২৬ মার্চ মুক্তিযুদ্ধে যোগদেন এবং শুরু থেকেই ২নং সেক্টরের কমান্ডার মেজর খালেদ মোশাররফ এর সেকেন্ড ইন কমান্ড হিসেবে মেলাঘরে অবস্থিত প্রশিক্ষন ক্যাম্পে সকল মুক্তিযুদ্ধাকে কমান্ডো বিস্ফোরক ও গেরিলা ট্রেনিংসহ করাতেন । কিশোরগঞ্জ -ময়মনসিংহ মহাসড়কের উপর তারের ঘাটপুল ও মুসল্লি রেলপুল, …

Blog, সচলায়তন »

[28 Jan 2010 | Comments Off ]

৫ই ডিসেম্বর ১৯৭১ সকাল ৯ টায় মিত্রবাহিনীর অধিনায়ক কর্নেল রাও আমাদের ক্যম্পে এসে নির্দেশ দিলেন সন্ধা ৭টায় পাক বাহিনীর শক্তিশালী ঘাটি পানিহাতা আক্রমন করতে হবে। তার নির্দেশ শুনে আমার কোম্পানির যোদ্ধারা কিছুটা ভড়ঁকে গেল । কারণ, কিছুদিন আগে উক্ত ঘাঁটি আক্রমন করতে গিয়ে মুক্তিবাহিনীর একজন কোম্পানি কমান্ডার সহ অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে ।
যা হোক, দেশ স্বাধিন করতেই হবে যে কোন মুল্যে, পিছুপা হলে চলবে না । আমি সকলকে একত্র হতে আদেশ দিয়ে ব্রিফিং দিলাম । সবাই “জয় বাংলা ” বলে অপারেশনে যেতে আগ্রহ প্রকাশ করল । সন্ধায় কর্নেল রাও …