Home » Archive

Articles in the Bangla News 24 Category

Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, English, Ghulam Azam, International Crimes Tribunal (ICT), Jamaat-Shibir, News, Razakar »

[23 Apr 2012 | No Comment ]

গোলাম আযমের মুক্তির দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ ও যানবাহন ভাঙ্চুর মামলায় ১৫ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
সোমবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শহিদুল ইসলাম শুনানি শেষে দ্রুত বিচার আইনের ৪(১) ধারায় আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।
আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগে দোষী কিনা, জানতে চাইলে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।
আসামিরা হলেন, সাভারের জাবাল-ই নূর মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম, সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদ হোসেন, নয়ারহাট গণ বিদ্যাপিঠের প্রধান শিক্ষক হাসান মাহবুব, চাপাইন নিউ মডেল হাইস্কুলের শিক্ষক আ. রহিম, ইউসুফ আলী, এখলাছ উদ্দিন, কাওসার, শাহাদাৎ হোসেন, …

Abu Sayeed, Article, Bangla News 24, Bangladesh, Chowdhury Mueen-Uddin, Dhaka, English, International response, Lutfur Rahman »

[21 Apr 2012 | No Comment ]

There is an apparent suggestion that prosecutors are about to lodge complaint after completing their investigation against a UK national of Bangladeshi origin for his alleged crime against humanity. Prosecutors along with the Law Minister of Bangladesh have vowed to bring all accused of war crimes no matter where they live, to book. While talking to the Telegraph, they expressed their determination to try one of the accused, namely Chowdhury Mueen Uddin currently living in UK.
Laws regarding extradition, however are complex in nature and UK government have experience diffiluties in …

Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, Featured, News, Salahuddin Quader Chowdhury, Witness, Witness Protection »

[21 Apr 2012 | No Comment ]

যুদ্ধাপরাধের অভিযোগে কারাবন্দী বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যেসব সাক্ষী আছেন তাদের ভয়ভীতি প্রদানকারীদের ‘জিরো টলারেন্স’ দেখানো হবে বলে জানিয়েছেন মানবতাবিরোধী আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশন টিমের সদস্যরা।
একইসঙ্গে সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের সপক্ষে পাওয়া তথ্যপ্রমাণ নিয়ে তদন্তকারী কর্মকর্তারা সন্তুষ্ট এবং প্রসিকিউশন টিমের সদস্যরা মামলা পরিচালনায় আত্মবিশ্বাসী বলে তারা জানিয়েছেন।
শনিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশন টিমের সদস্যরা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল, সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ইতোপূর্বে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয়া ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য প্রত্যাহারে বাধ্য করা হচ্ছে। তাদের কাছ থেকে …

Awareness, Bangla News 24, Bangladesh, Bangladesh-Pakistan relation, Bengali, Dhaka, International response, News, Seminar and Conference »

[19 Apr 2012 | No Comment ]

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পাকিস্তান শাখা গঠিত হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকাল ৫টায় করাচী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা ও ‘পোট্রেট অব জেহাদ’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শিত হয়।
সংবাদ সম্মেলনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি, বাংলাদেশের জনপ্রিয় লেখক ও তথ্যচিত্র নির্মাতা শাহরিয়ার কবির, পাকিস্তান শাখার সভাপতি সাবেক কেন্দ্রীয় মন্ত্রী, সিনেটর ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সৈয়দ ইকবাল হায়দার, সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মুনাজ্জা সিদ্দিকি, সিনেটর মির হাসিল খান বিজেঞ্জো, সামাজিক আন্দোলন কর্মী সীমা কিরমানি, মানবাধিকার কর্মী বি এম কুট্টি।
সংবাদ সম্মেলনে শাহরিয়ার কবির নির্মিত …

Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, Ghulam Azam, Indictment/Charge framing, News »

[17 Apr 2012 | No Comment ]

মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা এ সর্ম্পকিত আদেশের দিন ২ মে ধার্য করেছেন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
অভিযোগের নথিপত্র পর্যালোচনা শেষ করতে না পারায় আদেশের দিন পেছানো হয়েছে বলে জানান ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল একই সঙ্গে গোলাম আযমের সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে তার আইজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাকের করা আবেদনের প্রেক্ষিতে আগামী শনিবার গোলাম আযমকে দুই জন আইনজীবীর সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও তার ছেলেকে দেখা করার অনুমতি দেন ট্রাইব্যুনাল।
গত …

Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, ICT-1, ICT-2, News, Transfer of cases »

[16 Apr 2012 | No Comment ]

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২ এ তিনটি মামলা স্থানান্ত করেছেন ট্রাইব্যুনাল।
সোমবার সকালে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবুনাল বিষয়টির শুনানি শেষে তা স্থানান্তরের নির্দেশ দেন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা আব্দুল আলীমের মানবতাবিনেরাধী অপরাধ সংক্রান্ত মামলা ৩টি স্থানান্তর করা হয়।
শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘আইন অনুযায়ী ট্রাইব্যুনাল নিজে মনে করলে ও প্রসিকিউশন চাইলে মামলা স্থানান্তর হতে পারে। আসামিপক্ষের বিষয়টি এ আইনে উল্লেখ করা হয়নি। আমরা মনে করি …

Awami League, Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, News »

[14 Apr 2012 | No Comment ]

বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে। সকাল ৯টার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।
রঙ-বেরঙের মুখোশ-ফানুস ও বর্ণিল পোশাকে সজ্জিত হাজার হাজার মানুষ শোভাযাত্রায় অংশ নিচ্ছে। এ ছাড়া বিভিন্ন দেশের অসংখ্য মানুষকেও শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়। শোভাযাত্রায় সমুদ্র জয়ের বিষয়টি প্রাধান্য পেয়েছে।
মঙ্গল শোভাযাত্রা রূপসী বাংলা হোটেলের সামনে থেকে ঘুরে টিএসটি হয়ে আবার চারুকলায় এসে শেষ হবে। প্রতিবছরের মতো এবারের মঙ্গল শোভাযাত্রার সমন্বয়ের কাজ করেছে চারুকলার ১১তম ব্যাচের এমএসএর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এছাড়া বাংলাদেশের সব শিল্পী ও সাংস্কৃতিক কর্মী এর জন্য কাজ করেছেন।
নববর্ষ উপলক্ষে শুক্রবার থেকেই রাজধানী হয়ে …

Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, Families of frredom fighters and myrters, India, India-Bangladesh relation, International influence, News »

[12 Apr 2012 | No Comment ]

ঢাকা : মুক্তিযোদ্ধাদের সন্তান বা তাদের উত্তরাধীকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে আসছে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে সর্বাত্মক সহায়তাদানকারী প্রম বন্ধুপ্রতীম দেশ ভারত।
উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে পাঠরত মুক্তিযোদ্ধাদের সন্তান বা তাদের উত্তরাধীকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ভারত সরকার এ বৃত্তি দিয়ে আসছে।
এ কার্যক্রমের আওতায় স্নাতক পর্যায়ে প্রত্যেক মনোনীত শিক্ষার্থী বছরে ২৪ হাজার টাকা করে পরবর্তী ৪ বছর এ বৃত্তি পেতে থাকবে।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে মনোনীত প্রার্থী বছরে ১০ হাজার টাকা করে পরবর্তী দুই বছর এই বৃত্তির টাকা পাবে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর যোদ্ধাদের উত্তরসূরীদের জন্য এই বৃত্তি প্রদান কার্যক্রম …

Awami League, Awareness, Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, Domestic response, News »

[12 Apr 2012 | No Comment ]

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য জনগণ আওয়ামী লীগ সরকারকে ম্যান্ডেট দিয়েছে। অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করতে হবে।
তিনি বলেন, সঠিকভাবে যুদ্ধাপরাধীদের বিচার হলে জাতি বিভাজনের হাত থেকে মুক্তি পাবে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত ভাষাসৈনিক মহিউদ্দিন আহমদের ১৩তম এবং সাবেক মন্ত্রী মো. আব্দুল হকের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
‘বিএনপি বলেছে, বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দেওয়ার পরেও কেন নতুন করে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে’ প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমান সাড়ে …

Bangla News 24, Bangladesh, Bengali, Celebration, Dhaka, News »

[12 Apr 2012 | No Comment ]

যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০১২ পালনের লক্ষ্যে এবার জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৭ এপ্রিল সুর্যোদয়ের সাথে সাথে মেহেরপুর জেলার মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হবে।
এরপর সকালে মুজিবনগর স্মৃতিসৌধ সংলগ্ন শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদের সদস্যগণ, শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রতিনিধিবৃন্দ এসময়ে বক্তব্য রাখবেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিবেন। দিবসের তাৎপর্য তুলে ধরে এদিন সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে এবং বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করবে।
এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বিভিন্ন সংগঠন এবং …

Bangla News 24, Bangladesh, Bengali, Delwar Hossain Sayeedi, Deposition, Evidence, News, Prosecution »

[11 Apr 2012 | No Comment ]

ঢাকা : মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা হেলালউদ্দিন চতুর্থ দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দিয়েছেন।
বুধবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল চারটা পর্যন্ত হেলাল উদ্দিন বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি সাক্ষ্য দেন।
বৃহস্পতিবার ৫ম দিনের মতো সাক্ষ্য দেবেন হেলাল উদ্দিন।
বুধবার তিনি আলামত হিসেবে দৈনিক জনকণ্ঠে ২০০১ সালের ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রকাশিত ‘সেই রাজাকার’ সিরিজের ২৯টি প্রতিবেদনের কথা উল্লেখ করেন।
হেলাল উদ্দিন তার সাক্ষ্যে বলেন, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচেন …

Bangla News 24, Bangladesh, Bengali, Domestic response, Families of frredom fighters and myrters, Freedom Fighter, News »

[11 Apr 2012 | No Comment ]

ঢাকা : যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত বাস্তবায়নের দাবিতে আরও ৫টি ট্রাইব্যুনাল করার দাবি জানিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।
বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের মানববন্ধনে এ দাবি তোলা হয়।
যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার, ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি ও বিচারবিরোধীদের কঠোর শাস্তির দাবিতে এ মানবন্ধনের আয়োজন করা হয়।
মানবন্ধনে বক্তরা বলেন, যুদ্ধাপরাধীদের শাস্তি হোক এটা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের এক ও অভিন্ন দাবি। আমাদের দাবি বর্তমান সরকারের সময়ে কমপক্ষে ৫০ জন চিহ্নিত যুদ্ধাপরাধীর বিচার করতে হবে।
বক্তারা আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করতে না পারলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সুনাম ক্ষুণœ হতে পারে। …