Articles in the জনকণ্ঠ Category
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Criminalization, Dhaka, Mobilisation, Propaganda, Report, জনকণ্ঠ »
আমার দেশ পত্রিকা সাময়িকভাবে বন্ধ থাকার কারণে এবার জামায়াত ও হেফাজতে ইসলাম বিকল্প প্রচার মাধ্যম ‘হেফাজতবার্তা’ নামে একটি পত্রিকা বাজারে নিয়ে আসছে। জামায়াত ও হেফাজতের দুই নেতার ফোনালাপের মাধ্যমে এ তথ্য ফাঁস হয়েছে। বিএনপির পক্ষ থেকে এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে। আমার দেশ পত্রিকার মাধ্যমে তারা সারাদেশে ধর্মীয় উম্মাদনা এবং নানা মিথ্যাচার করে দেশজুড়ে সম্প্রদায়িক অস্থিরতা তৈরি করা হয়েছে। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান গ্রেফতারের পর থেকে পত্রিকা কর্তৃপক্ষ ইচ্ছেকৃতভাবে এর প্রকাশনা বন্ধ রেখেছে। ফলে জামায়াত ও হেফাজতে ইসলাম নামের উগ্রবাদী …
Article, BNP, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Criminalization, Dhaka, Extremism, Featured, Fundamentalism, Hefajate Islam, Jamaat-Shibir, Politics, জনকণ্ঠ »
অপরিমিত কোন কিছুই জীবনচর্চার জন্য প্রীতিপদ নয়। পরিমিতিবোধ জীবনকে সুস্থ ও সুন্দর রাখে। এটি কোন আপ্তবাক্য নয়, বহু দিনের অভিজ্ঞতার ফল।
আমাদের দেশে এখন পরিমিতিবোধ লুপ্তপ্রায় শব্দে পরিণত হয়েছে। রাজনীতি, ধর্ম, সমাজ কোনখানেই পরিমিতি শব্দটির দেখা মিলবে না। রাজনীতিতে যাঁরা আছেন তাঁদের সবাই কখনও না কখনও ক্ষমতায় ছিলেন। সামরিক শাসকরা ছিলেন। কে পরিমিতবোধ দেখিয়েছেন? জিয়াউর রহমান ক্ষমতায় থাকার জন্য কয়েক হাজার সেনা খুন করিয়েছেন বিচারের নামে, বাংলাদেশের মৌল চরিত্রের বদল ঘটিয়েছেন এবং ধর্মকে রাজনীতিতে নিয়ে এসেছেন, ঘাতকদের ক্ষমতায় বসিয়েছেন, ঋণখেলাপীদের সৃষ্টি করেছেন। একাত্তরের …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, News, War Criminal, জনকণ্ঠ »
৫ ফেব্রুয়ারী ২০১৩
স্টাফ রিপোর্টার
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে প্রসিকিউশনের ১৮তম সাক্ষী সোমবার জবানবন্দী পেশ করেছেন। জবানবন্দীতে সাক্ষী দেবব্রত সরকার বলেন, ১৯৭১ সালে সালাহউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরীর হাতে যারা ধরা পড়েছে তাদের অনেকে বেঁচে গেছে। কিন্তু সালাহউদ্দিন কাদের চৌধুরীর হাতে যারা ধরা পড়েছে তারা কেউ বাঁচেনি। আমি আমার বাবা এবং জেঠুদের হত্যার বিচার চাই। চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি এই জবানবন্দী প্রদান করেন। ট্রাইব্যুনালে অন্য দু সদস্য ছিলেন বিচারপতি জাহাঙ্গীর …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, War Criminal, জনকণ্ঠ »
৫ ফেব্রুয়ারী ২০১৩
স্টাফ রিপোর্টার
এসএসসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার বাতিলের দাবিতে আজ সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াত। হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। রায় বিপক্ষে গেলে লাগাতার হরতালের কর্মসূচী দেয়ার ঘোষণা দিয়েছে জামায়াত। হরতাল ডেকেই রাজধানীর অন্তত ২০টি জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চোরাগোপ্তা গুলি চালানো এবং হামলাসহ অন্তত ২৫টি যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। শতাধিক বোমা ও সমপরিমাণ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। চোরাগোপ্তা হামলাকালে শিবিরের কয়েক কর্মী গণধোলাইয়ের শিকার হয়েছে। হরতালের কারণে বিপাকে পড়েছে দেশে ও দেশের বাইর থেকে অংশ নেয়া ১৩ লাখের অধিক পরীক্ষার্থী। …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, War Criminal, জনকণ্ঠ »
৫ ফেব্রুয়ারী ২০১৩
স্টাফ রিপোর্টার
১৮ দলীয় জোটের শরিক জামায়াতের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙ্গে দেয়ার দাবির সঙ্গে বিএনপি একমত নয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। মানবতাবিরোধী অপরাধের যে বিচার চলছে তা স্বচ্ছ হচ্ছে না বলে মন্তব্য করে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন হতে হবে। শুধু স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ নয়, সব সময়ের অপরাধের বিচার করতে হবে। সোমবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১৮ দলীয় জোটের নতুন আন্দোলন কর্মসূচী ঘোষণা পর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অপর এক প্রশ্নের …
Abdul Quader Molla, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, War Criminal, জনকণ্ঠ »
৫ ফেব্রুয়ারী ২০১৩
শংকর কুমার দে
যুদ্ধাপরাধের মামলায় এই প্রথম কোন জামায়াত নেতার বিচারের রায় ঘোষণা উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ঢেকে দেয়া হয়েছে নিরাপত্তার চাদরে। ট্রাইব্যুনালকে ঘিরে গড়ে তোলা হয়েছে র্যাব, সোয়াত, গোয়েন্দা, দাঙ্গা পুলিশ, বোম ডিসপোজাল ইউনিটসহ পুলিশ বাহিনীর নিñিদ্র নিরাপত্তা বলয়। নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকা-ের আশঙ্কায় রণসজ্জায় সজ্জিত হওয়ার মতো নিরাপত্তার আয়োজন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পিপার স্প্রে, এপিসি, জলকামান ও রায়টকারসহ সব ধরনের রণপ্রস্তুতিসহ র্যাব পুলিশের গাড়িগুলো বিশেষ টহল দেয়া শুরু করেছে। রাজধানী ঢাকা ছাড়াও সারাদেশের পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। পুলিশের উচ্চ পর্যায় সূত্রে এ …
Abdul Quader Molla, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, War Crime, War Criminal, জনকণ্ঠ »
৫ ফেব্রুয়ারী ২০১৩
বিকাশ দত্ত
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী ৬ অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে আজ রায় ঘোষণা করা হবে। এটি হবে দ্বিতীয় ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়। ট্রাইব্যুনালের রেজিস্ট্র্রার ব্রিফিং এ খবর জানিয়েছেন। চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান শাহীনের নেতৃত্বাধীন আন্তর্জার্তিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ ঐতিহাসিক রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালে অন্য দুই সদস্য রয়েছেন বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া ও জেলা জজ মোঃ শাহিনুর ইসলাম। এর আগে ২১ জানুযারি প্রথম রায় ঘোষণা করা হয় বাচ্চু রাজাকার হিসেবে পরিচিত আবুল কালাম আজাদের বিরুদ্ধে । রায়ে তাকে …
Bangladesh, Bengali, Dhaka, News, জনকণ্ঠ »
৪ ফেব্রুয়ারী ২০১৩
মহিউদ্দিন আহমদ
জামায়াত-শিবির সন্ত্রাসীদের হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ব্যাপকভাবে এবং প্রকাশ্যেই শুরু হয় গত নবেম্বরে। তাদের টার্গেট মূলত পুলিশ, র্যাব, বাস, টেম্পো, গাড়ি এবং নিরীহ পথচারী। তখন থেকেই ভাবছি, এমন সন্ত্রাস দুনিয়ার আর কোন দেশে কি সম্ভব? আমার এই উদ্বেগ-দুশ্চিন্তা চরমে পৌঁছে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিভিন্ন টিভি চ্যানেলে জামায়াত-শিবির আহূত হরতালে আহত নিহত মানুষগুলোর ছবি দেখে, তাদের ভাংচুর, অগ্নিসংযোগের ব্যাপকতা দেখে। বাংলাদেশের প্রায় সব ছোট-বড় শহরে তারা হামলা চালিয়েছে, জাতীয় সম্পদ ধ্বংস করেছে। আমার বার বার মনে পড়ছিল, এমন হামলা হয়েছিল ২০০৫ …
Abul Kalam Azad, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, War Criminal, জনকণ্ঠ »
৪ ফেব্রুয়ারী ২০১৩
স্টাফ রিপোর্টার
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অবৈধ না বলার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আদালত অবমাননার একটি আদেশ দেয়ার আগে ট্রাইব্যুনাল এই মৌখিক নির্দেশ প্রদান করে। এ নির্দেশনা না মানা হলে অর্থাৎ ফের ‘অবৈধ’ বলে উল্লেখ করা হলে মন্তব্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে তিনি (তাজুল ইসলাম) এই মেসেজটি সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানান। চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান শাহীনের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক …
Bangladesh, Bengali, Dhaka, News, জনকণ্ঠ »
৪ ফেব্রুয়ারী ২০১৩
তপন বিশ্বাস
মেজর জেনারেল জিয়াউর রহমান ও এইচ এম এরশাদের সামরিক শাসনামলে জারি করা ১৭২টি অবৈধ অধ্যাদেশের ১৬৮টিই বৈধতা দিয়ে আইনে রূপান্তর করা হচ্ছে। এ লক্ষ্যে আজ সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে অনুমোদনের জন্য এটি উপস্থাপন করা হচ্ছে। এগুলো আইনে পরিণত হলে যুদ্ধাপরাধের বিচারের লক্ষ্যে বঙ্গবন্ধুর জারি করা দালাল আইনটি নতুন করে আইনে রূপান্তর হবে। প্রশাসনিক সঙ্কট এড়াতে জাতীয় সংসদ অধিবেশন শুরুর মাত্র ৫ দিন আগে তড়িঘড়ি করে দু’টি অধ্যাদেশ জারি করে সরকার। দুই বছর ধরে সামরিক শাসনামলে জারি করা এই অধ্যাদেশগুলো অবৈধ হয়ে …
Bangladesh, Bengali, Dhaka, News, জনকণ্ঠ »
৪ ফেব্রুয়ারী ২০১৩
বিশেষ প্রতিনিধি
কামরাঙ্গীরচরের বিশাল জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার শেষ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, যুদ্ধারপরাধীরা স্বাধীনতার কলঙ্ক। বাঙালীর ললাটে থাকা এই কলঙ্ক আমরা মোচন করবই। যুদ্ধাপরাধীদের রক্ষায় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া যতই আন্দোলনের নামে আস্ফালন করুক, ক্যাডারবাহিনী লেলিয়ে দিয়ে মানুষ ও পুলিশ হত্যা করুক না কেন, তিনি (খালেদা জিয়া) এ বিচার বন্ধ করতে পারবেন না। বরং যুদ্ধাপরাধীদের রক্ষার নামে মানুষ হত্যা, পুলিশ হত্যার জন্য একদিন বাংলার মাটিতে দেশের জনগণ খালেদা জিয়া ও তাঁর ক্যাডার-দোসরদের বিচার করবে।
লাখো মানুষের জনসভায় …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Ghulam Azam, News, War Criminal, জনকণ্ঠ »
৪ ফেব্রুয়ারী ২০১৩
স্টাফ রিপোর্টার
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের পক্ষে প্রথম সাফাই সাক্ষী আব্দুল্লাহিল আমান আযমীর জবানবন্দী শেষ হয়েছে। আজ আবারও প্রসিকিউশন তাঁকে জেরা করবে। জবানবন্দীতে তিনি বলেছেন, শান্তি কমিটির কেন্দ্রীয় কমিটির ১৩০ সদস্যের কমিটির মধ্যে গোলাম আযম ছিলেন একজন সাধারণ সদস্য। তিনি কমিটির কোন অফিসিয়াল ছিলেন না।
এদিকে বিচারাধীন বিষয়ে মন্তব্য করায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল। আগামী ১০ দিনের মধ্যে আইনজীবীর মাধ্যমে তাঁকে এই ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের …
