Articles in the যুগান্তর Category
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), International Crimes trial, News, War Crimes Trial, যুগান্তর »
যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে আরেকটি ট্রাইব্যুনাল গঠনের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী প্যানেলকে ঢেলে সাজানো হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী প্যানেলে আরও ৮ থেকে ১০ জন দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী নিয়োগ দেয়া হবে। এর মধ্যে এমন একজনকে নিয়োগ দেয়া হবে যার মর্যাদা হবে এটর্নি জেনারেলের মতো। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ যুগান্তরকে বলেন, আরেকটি ট্রাইব্যুনাল গঠনের পর আইনজীবী প্যানেলে আরও কয়েকজন দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী নিয়োগ দেয়া হবে। কারণ যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার জন্যই আরও আইনজীবীর দরকার হবে।
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes trial, Justice, Mobilisation, News, Politics, War Crimes Trial, যুগান্তর »
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার আজ গণদাবিতে পরিণত হয়েছে। তাদের বিচার হবেই। তিনি বিরোধী দলের নেতার উদ্দেশে বলেন, বিএনপি নেত্রী যুদ্ধাপরাধীদের রক্ষা করার চেষ্টা করছেন। তার স্বামী জিয়াও বঙ্গবন্ধুর খুনিদের রক্ষার চেষ্টা করেছিলেন, পারেননি। আর তাই বিরোধী দলের নেত্রী যুদ্ধাপরাধীদের রক্ষার যতই চেষ্টা করেন না কেন, তাদের রক্ষা করতে পারবেন না। শনিবার গোপালগঞ্জে এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এটাই ছিল জেলা সদরে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা।
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes, International Crimes trial, Justice, Mobilisation, Report, War Crimes Trial, যুগান্তর »
বীরপ্রতীক তারামন বিবির শেষ ইচ্ছা যুদ্ধাপরাধীদের বিচার জীবদ্দশায় দেখে যাওয়া। এ জন্য তিনি আরও কিছুদিন বাঁচতে চান। মহান স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে এ প্রত্যাশা এই বীর মুক্তিযোদ্ধার। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত এ অসামান্য নারী অনেকদিন ছিলেন লোকচক্ষুর আড়ালে। গবেষকরা নব্বই দশকে তাকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার শংক মাধবপুর গ্রাম থেকে আবিষ্কার করেন। প্রায় ভিক্ষুকের মতো জীবন কাটাচ্ছিলেন তিনি। দীর্ঘদিন অন্যের বাড়িতে কাজ করে খেতে হয়েছে তাকে। অনাহার-অর্ধাহারে থাকায় শরীরে নানা রোগ বাসা বেঁধেছে। ইতিহাস গবেষকরা তাকে আবিষ্কার করার পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। তারামন বিবিকে সরকারের পক্ষ থেকে দেয়া হয় আনুষ্ঠানিক সংবর্ধনা। কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামে বসবাস করা এ নারী এখন আগের চেয়ে শারীরিকভাবে ভালো।
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Judiciary, News, War Crimes Trial, Witness Protection, যুগান্তর »
যুদ্ধাপরাধ মামলায় তদন্ত প্রতিবেদনভুক্ত সাক্ষী কমিয়ে নেয়ার চিন্তাভাবনা চলছে। মামলার বিচার শুনানি যাতে ঝুলে না যায় এবং দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সে লক্ষ্যে সাক্ষী কাটছাঁটের কথা ভাবা হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
সাক্ষী কমানোর বিষয়ে জানতে চাইলে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু শনিবার যুগান্তরকে বলেন, আমরা সব সাক্ষী নেব না। সব সাক্ষীর সাক্ষ্য নেয়ার প্রয়োজনও নেই। বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য সাক্ষীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। যাদের বক্তব্য থেকে আসামিদের বিরুদ্ধে আনীত মানবতাবিরোধী অপরাধ প্রমাণ করা যায়। তিনি বলেন, আমরা যে উদ্দেশ্য নিয়ে কাজ করছি তা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা …
Arrest, Bangladesh, Bengali, Constitutional Issues, Dhaka, Extremism, News, Politics, Propaganda, যুগান্তর »
গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে প্রকাশ্যেই আছেন মুফতি ফজলুল হক আমিনী। পুলিশ পাহারায় লালবাগ মাদ্রাসাতেই থাকেন তিনি। সেখানে রাজনৈতিক কার্যালয়ে বসে রাজনীতি ও সংবাদ সম্মেলন করে সরকারকে প্রকাশ্যেই ধমক দিচ্ছেন। অথচ পুলিশ বলছে, মুফতি আমিনী পলাতক। ফলে আমিনীর শক্তির উৎস নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমীর ও ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে পলাতক দেখিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বৃহস্পতিবার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ওই অভিযোগের ভিত্তিতে আদালত মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অথচ ওইদিনই পুলিশের উপস্থিতিতে …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes, International Crimes trial, Investigation, Judiciary, Justice, News, Politics, War Crime, War Crimes Trial, War Criminal, যুগান্তর »
যুদ্ধাপরাধ মামলায় সাক্ষ্য দিতে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিঠি দিয়েছে মুক্তিযোদ্ধা ও মহানগরী বিএনপির আহ্বায়ক ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা এবং সদস্য সচিব আবদুস সালামকে। চিঠির বিষয়বস্তু সম্পর্কে বলা হয়েছে- ‘জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে’। কিন্তু ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার দেয়া চিঠি নিয়ে দলের মধ্যে কিছুটা অস্বস্তিতে পড়েছেন খোকা ও সালাম। তারা এক কথায় না পারছেন ট্রাইব্যুনালে গিয়ে সাক্ষ্য দিতে; আবার আইনি বাধ্যবাধকতার কারণে না পারছেন বিষয়টি এড়িয়ে যেতে। যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতারকৃত অধিকাংশ নেতা চারদলীয় জোটের শরিক দল জামায়াতের। এছাড়া বিএনপির প্রভাবশালী নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীও এ অপরাধে গ্রেফতার হয়ে কারাগারে আছেন। ফলে কৌশলগত …
Bangladesh, Bengali, Dhaka, News, যুগান্তর »
মানবতাবিরোধী অপরাধে জড়িত অভিযোগে আটক জামায়াত নেতাদের সন্তানদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে দেশের একটি গোয়েন্দা সংস্থা দেশ-বিদেশে জামায়াত নেতার সন্তানরা কে কোথায় আছেন, কি করছেন, কাদের সঙ্গে যোগাযোগ করছেন- এসব বিষয় খতিয়ে দেখছে। বেশ কিছুদিন ধরে ওই গোয়েন্দা সংস্থার কয়েকজন সদস্য জামায়াত নেতাদের সন্তানদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করে তাদের ওপর নজরদারি বাড়িয়েছেন। সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র জানায়, বিদেশে অবস্থানরত জামায়াত নেতাদের সন্তানরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, কৌশলগত কারণে এ ব্যাপারে কিছু বলতে পারছি না। তবে এতটুকু বলতে পারি, কোন …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Crimes Against Humanity, Dhaka, Extremism, International Crimes trial, News, Politics, War Crimes Trial, যুগান্তর »
মানবতাবিরোধী অপরাধে জড়িত অভিযোগে আটক জামায়াত নেতাদের সন্তানদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে দেশের একটি গোয়েন্দা সংস্থা দেশ-বিদেশে জামায়াত নেতার সন্তানরা কে কোথায় আছেন, কি করছেন, কাদের সঙ্গে যোগাযোগ করছেন- এসব বিষয় খতিয়ে দেখছে। বেশ কিছুদিন ধরে ওই গোয়েন্দা সংস্থার কয়েকজন সদস্য জামায়াত নেতাদের সন্তানদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করে তাদের ওপর নজরদারি বাড়িয়েছেন। সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র জানায়, বিদেশে অবস্থানরত জামায়াত নেতাদের সন্তানরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, কৌশলগত কারণে এ ব্যাপারে কিছু বলতে পারছি না। তবে এতটুকু বলতে পারি, কোন …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes trial, News, War Crimes Trial, War Criminal, যুগান্তর »
কারাবন্দি সংসদ সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী জাতীয় সংসদের প্যাড ব্যবহার করে স্পিকারের কাছে আবেদন করায় আইনগত জটিলতা দেখা দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর বৈধতা খতিয়ে দেখা হচ্ছে। আবেদনপত্রটি মন্ত্রণালয় থেকে স্পিকারের কাছে পাঠানোর পর এ ভুল ধরা পড়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে, ৯ম জাতীয় সংসদের চলতি ৮ম অধিবেশনে যোগ দিতে সালাহউদ্দিন কাদের চৌধুরী ২৭ জানুয়ারি কারা কর্তৃপক্ষের মাধ্যমে স্পিকারের কাছে আবেদন করেন। জাতীয় সংসদের প্যাডে ইংরেজিতে টাইপ করা দু’পাতার চিঠিটি কারা অধিদফতর থেকে ৩১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। কোন বিলম্ব না করে একইদিন …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes trial, International Mobilisation, International opinion, International response, News, War Crimes Trial, যুগান্তর »
যুদ্ধাপরাধীদের বিচার সুষ্ঠু, নিরপে এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে যুক্তরাষ্ট্রের প থেকে এ সম্পর্কিত তথ্য-উপাত্ত সরবরাহ এবং অভিজ্ঞতা বিনিময়সহ সব রকম সহায়তা প্রদানের আশ্বাস দেয়া হয়েছে। সফররত যুক্তরাষ্ট্রের এ্যাম্বেসেডর এটলার্জ ফর ওয়ার ক্রাইমস ইসু্য স্টিফেন জে র্যাপ আজ আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের সাথে তার সচিবালয়ের দফতরে সাাৎ করে এ সহায়তার আশ্বাস দেন। সাাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের চলমান বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান বজায় রাখাসহ এ সম্পর্কিত বিভিন্ন …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes Tribunal (ICT), International Crimes trial, International Mobilisation, International opinion, International response, News, War Crimes Trial, যুগান্তর »
সফররত যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ রাষ্ট্রদূত স্টিফেন জে র্যাপ পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকাল পৌনে ১১ টায় তিনি ট্রাইব্যুনালে এসে প্রথমে রেজিস্ট্রার শাহীনুর ইসলামের সাথে বৈঠক করেন। পরে ট্রাইব্যুনালের বিচারকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। স্টিফেন জে র্যাপ এ সময় সাংবাদিকদের বলেন, বিচারকদের সাথে অভিজ্ঞতা বিনিময় ছাড়াও ট্রাইব্যুনালের অবকাঠামো পরিদর্শন করেছি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক মান রক্ষায় বাংলাদেশকে সহযোগিতা করবে। এ দেশে অবস্থানকালে তিনি বিচারকাজে সংশ্লিষ্ট প্রসিকিউটর ও তদন্ত সংস্থার সদস্য ছাড়াও বিভিন্ন পর্যায়ের …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Due Process & Trial Standards, International Crimes trial, News, Propaganda, War Crimes Trial, যুগান্তর »
ক্রসফায়ারের নামে বিচারবহিভর্‚ত হত্যাকাণ্ডের অভিযোগে বাংলাদেশী ‘ডেথ স্কোয়াড’ খ্যাত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-কে প্রশিক্ষণ দিয়ে বেকায়দায় পড়েছে ব্রিটেন। প্রশিক্ষণ দেয়ার খবর উইকিলিকসের মাধ্যমে ফাঁস হওয়ার পর এমনিতেই বিব্রত ছিল বৃটিশ সরকার। তার ওপর শনিবার বিএনপির এমপি সালাহউদ্দিন কাদের চৌধুরীকে নির্যাতনে সহযোগিতা করার অভিযোগ এনে তার ছেলে ব্রিটিশ নাগরিক ফায়াজ কাদের চৌধুরী সে দেশের আদালতে ‘লিগাল চ্যালেঞ্জ’ করায় এবার কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে ব্রিটেনকে। চৌধুরী পরিবারের পক্ষে ব্রিটেনের আদালতে দায়েরকৃত চ্যালেঞ্জে আইনজীবী ফিল শাইনার উল্লেখ করেন, সালাহউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেফতার ও নির্যাতনকারী র্যাবকে বিভিন্নভাবে নির্যাতনের মাধ্যমে জিজ্ঞাসাবাদের প্রশিক্ষণ দেয় ব্রিটেন। তাই আন্তর্জাতিক …
