Home » Archive

Articles in the প্রথম আলো Category

BNP-Jamaat, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Editorial, Featured, International Crimes trial, Politics, Propaganda, প্রথম আলো »

[30 Jan 2012 | No Comment ]

গত শনিবার ১২টি ডানপন্থী রাজনৈতিক দল যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য সরকারের প্রতি যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। গণতান্ত্রিক সমাজে যেকোনো ব্যক্তি বা সংগঠনের মতপ্রকাশের স্বাধীনতা স্বীকৃত। সে অনুযায়ী দলগুলো যেসব রাজনৈতিক দাবি পেশ করেছে, সে সম্পর্কে আমাদের বক্তব্য নেই। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতার নামে কেউ আইন ও বিচারব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, তা মেনে নেওয়া যায় না।
আমাদের আরও উদ্বেগের কারণ হলো, যেসব রাজনৈতিক দল এই হুংকার দিয়েছে, তাদের চেহারা-চরিত্র অজানা নয়। এর আগেও তারা দেশ অচল করে দেওয়ার কাগুজে হুংকার ছেড়েছে, যদিও দেশের …

Arrest, Bangladesh, Bengali, Crimes Against Humanity, Dhaka, Extremism, Islamism/Islamophobia, News, Politics, Report, প্রথম আলো »

[25 Jan 2012 | No Comment ]

নিষিদ্ধ হওয়ার পর হিযবুত তাহরির আরেক জঙ্গি সংগঠন জেএমবির মতো ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে (কাট-আউট পদ্ধতি) গোপন তৎপরতা চালাচ্ছে। এদের এক অংশ আরেক অংশের বিষয়ে বিস্তারিত তথ্য জানে না বলে দাবি করছে।
তবে কারাগারে থেকে হিযবুতের কেন্দ্রীয় নেতারা এখনো সংগঠনটিকে দিকনির্দেশনা দিচ্ছেন বলে তথ্য পাওয়া গেছে। অবশ্য এই মুহূর্তে মাঠপর্যায়ে কারা এই গোপন সংগঠনটিকে নেতৃত্ব দিচ্ছেন, সে ব্যাপারে এখনো অন্ধকারে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংগঠনটির আটক নেতা-কর্মীদের জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে এসব তথ্য জানা গেছে।
২০০৯ সালের অক্টোবরে সরকার উগ্রপন্থী এই আন্তর্জাতিক সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর হিযবুত তাহরির প্রথম …

Bangladesh, Bengali, Conspiracy, Dhaka, Extremism, Fundamentalism, Islamism/Islamophobia, Staff Report, Terrorism, প্রথম আলো »

[22 Jan 2012 | No Comment ]

সেনাবাহিনীতে অভ্যুত্থান ও সরকার উৎখাতের ব্যর্থ চেষ্টার ঘটনা তদন্তে গঠিত সেনা তদন্ত আদালতের কাজ এক মাসের মধ্যে শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত ২৮ ডিসেম্বর একজন ব্রিগেডিয়ারের নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত আদালত গঠন করা হয়।
পদস্থ একজন সেনা কর্মকর্তা গতকাল রাতে ফোনে প্রথম আলোকে বলেন, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত আদালতের প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরে একটি ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল (সামরিক আদালত) গঠন করে অভিযুক্তদের বিচার হবে। এ-সংক্রান্ত সব তথ্য সময়মতো গণমাধ্যমকে জানানো হবে।
১৯ জানুয়ারি সেনাসদরের সংবাদ সম্মেলনে বলা হয়, অভ্যুত্থান-চেষ্টার সঙ্গে …

Bangladesh, Bengali, International Crimes Tribunal (ICT), Staff Report, War Crimes Trial, War Criminal, প্রথম আলো »

[22 Jan 2012 | No Comment ]

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই জামায়াত নেতার ব্যাপারে করা তদন্তের প্রতিবেদন চেয়ে আসামিপক্ষের আবেদন খারিজ করা হয়েছে। তাঁরা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা।
আজ রোববার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আবেদন খারিজ করেন।
ট্রাইব্যুনাল আদেশে বলেন, দুজনের বিরুদ্ধে করা তদন্তের প্রতিবেদনে মামলার সাক্ষীদের বিস্তারিত বিবরণ আছে। তাই সেটি সরবরাহ করা হলে সাক্ষীর গোপনীয়তা নষ্ট হওয়ার সুযোগ থাকে। বিষয়টি উল্লেখ করে ট্রাইব্যুনাল তদন্ত প্রতিবেদন চেয়ে আসামিপক্ষের করা আবেদন খারিজ করে দেন।
আসামিপক্ষে তাজুল ইসলাম ও মিজানুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে সৈয়দ …

Bangladesh, Bengali, Dhaka, Staff Report, প্রথম আলো »

[21 Jan 2012 | No Comment ]

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জয়নাল ইসলাম চৌধুরী নভেম্বরে পাঁচ হাজার টাকা চাঁদা দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরকে। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন নজরুল ইসলাম দিয়েছেন ১০ হাজার টাকা, গণিত বিভাগের প্রধান ও শিক্ষক সমিতির সদস্য সাজেদুল করিম পাঁচ হাজার টাকা এবং রেজিস্ট্রার ভবনের কর্মকর্তা নাজমুল হক দিয়েছেন দুই হাজার টাকা।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষক ও কর্মকর্তার কাছ থেকে এভাবেই নিয়মিত চাঁদা আদায় করে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন শিবির। কারও কাছ থেকে প্রতি মাসে, কারও কাছ থেকে এককালীন বড় অঙ্কের চাঁদা নেয় তারা। শিক্ষক ও কর্মকর্তারা প্রায় সবাই চাঁদা দেওয়ার কথা অস্বীকার করেছেন। …

Bengali, Dhaka, International Crimes Tribunal (ICT), News, War Crime, War Crimes Trial, War Criminal, প্রথম আলো »

[17 Jan 2012 | No Comment ]

ট্রাইব্যুনালে ১৪তম সাক্ষী
নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১৭-০১-২০১২

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী আবদুল হালিম। তিনি বলেছেন, আইনজীবীরা প্রায় তিন-চার শ লোক নিয়ে পিরোজপুরে তাঁর গ্রামের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছেন।
হালিম (৫৫) আজ মঙ্গলবার সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবীর প্রশ্নের জবাব দেওয়ার সময় এ অভিযোগ করেন। তিনি ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। পরে জেরায় আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম তাঁকে প্রশ্ন করেন, ১৯৮২ সালে পিরোজপুরের নলবুনিয়া গ্রামের আকলিমা খাতুনের করা চুরির মামলায় …

Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), News, War Crime, War Crimes Trial, War Criminal, প্রথম আলো »

[16 Jan 2012 | No Comment ]

ট্রাইব্যুনালে ১৩তম সাক্ষীর জবানবন্দি
নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১৬-০১-২০১২

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী। জবানবন্দিতে সাক্ষী তাঁর তিন বোনকে সাঈদীসহ রাজাকারদের পাকিস্তানি সেনাক্যাম্পে দেওয়ার এবং তাঁদের পুরো পরিবারকে জোর করে ধর্মান্তরিত করার বর্ণনা দেন।
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৩তম সাক্ষী এই জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে একদিন সাঈদী কয়েকজন রাজাকারকে নিয়ে পিরোজপুরে তাঁদের (সাক্ষীর) বাড়িতে যান। রাজাকাররা তাঁদের বাড়ি লুট করে এবং তাঁর তিন বোনকে …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Evidence, International Crimes trial, Liberation War of Bangladesh, News, Politics, War Crimes Trial, War Criminal, প্রথম আলো »

[9 Jan 2012 | No Comment ]

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী আবদুল জলিল শেখ (৬০) আজ সোমবার ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করেন। বেলা পৌনে ১১টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।
আবদুল জলিল শেখ জবানবন্দিতে বলেন, একাত্তরের ৮ মে সাঈদী, দানেশ মোল্লা, সেকান্দার শিকদারসহ আরও কয়েকজন রাজাকার ও ১০-১৫ জন পাকিস্তানি সেনা পিরোজপুরের চিথোলিয়া গ্রামে মানিক পসারির বাড়ি যায়। মানিকের বাড়ির কাজের লোক মফিজ ও কুট্টিকে রাজাকাররা ধরে বেঁধে ফেলে। বাড়ি লুট করার পর সাঈদী, দানেশ মোল্লা ও সেকান্দার শিকদার—এই …

Bangladesh, Bangladesh 1971 Trials, Crimes Against Humanity, Dhaka, English, Evidence, International Crimes, International Crimes trial, Investigation, Justice, News, Prosecution, War Crime, War Crimes Trial, War Criminal, প্রথম আলো »

[4 Jan 2012 | No Comment ]

A prosecution witness yesterday told the International Crimes Tribunal that Jamaat-e-Islami leader Delawar Hossain Sayedee had ordered the killing of Bisha Bali in Parerhaat of Pirojpur in 1971.
After consulting with Pakistani soldiers, Sayedee told collaborators, “Shala ke guli kor! [shala means brother-in-law, which is also used as a term of abuse in Bangla, and 'guli kor' means shoot him]”, said Altaf Hossain Hawlader in his testimony.
A collaborator then shot Bisha Bali, who had been tied to a coconut tree, Altaf said.
Mahbubul Alam Hawlader …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Evidence, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Investigation, News, War Crime, War Crimes Trial, War Criminal, প্রথম আলো »

[4 Jan 2012 | No Comment ]

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী মো. আলতাফ হোসেন হাওলাদার (৫৮) বলেছেন, সাঈদীর নির্দেশে এক রাজাকার পিরোজপুরের উমেদপুর গ্রামের বিসা বালীকে গুলি করে। ঝোপের আড়ালে দাঁড়িয়ে তিনি ঘটনাটি দেখেন।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল মঙ্গলবার জবানবন্দিতে এ কথা বলেন আলতাফ। জবানবন্দিতে তিনি আরও বলেন, সাঈদীর নেতৃত্বে পিরোজপুরের পারেরহাট ইউনিয়নে রাজাকার বাহিনী গঠিত হয়েছিল।
সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। প্রায় একই সময়ে সাঈদীকেও ট্রাইব্যুনালে …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes trial, Mobilisation, News, Politics, War Crimes Trial, প্রথম আলো »

[4 Jan 2012 | No Comment ]

যুদ্ধাপরাধীদের বিচার, মুক্তিযুদ্ধে জনগণের প্রকৃত চেতনা বাস্তবায়ন এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গণতান্ত্রিক বাম মোর্চা গতকাল মঙ্গলবার রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিল করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বাম মোর্চা।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৪০ বছর পার হলেও একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের বিচার শাসকশ্রেণী আজও করেনি। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধের বিচারের কথা বলে ক্ষমতায় এসে দীর্ঘসূত্রতার মাধ্যমে জনমনে সংশয় সৃষ্টি করে চলেছে। সমাবেশে নেতারা দীর্ঘসূত্রতা পরিহার করে অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের এবং সব …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes trial, News, Propaganda, War Crimes Trial, প্রথম আলো »

[4 Jan 2012 | No Comment ]

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তির দাবি করে ছাপানো প্রায় তিন হাজার পোস্টার পুলিশ জব্দ করেছে। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের আন্দরকিল্লার রাজাপুকুর লেনের স্কাই প্রিন্টার্স নামের ছাপাখানা থেকে সেগুলো জব্দ করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গতকাল রাত সাড়ে ১০টায় প্রথম আলোকে বলেন, গোপন খবর পেয়ে তাঁরা অভিযান চালান। পোস্টার জব্দ করার পাশাপাশি রাতেই ওই ছাপাখানার মালিকের ছেলে পুলককে জিজ্ঞাসাবাদের জন্য তাঁরা থানায় নিয়ে যান।
ওসি জানান, চট্টগ্রাম অভিমুখে চার দলের রোডমার্চ কর্মসূচির আগে পোস্টারগুলো নগরের বিভিন্ন …