Articles in the প্রথম আলো Category
Abul Kalam Azad, Arrest, Bangladesh, Bengali, Dhaka, News, প্রথম আলো »
মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদ হিলি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। এ কাজে তাঁকে সহায়তা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী এক শিক্ষক। গ্রেপ্তারের পর আযাদের দুই ছেলে ও শ্যালক জিজ্ঞাসাবাদে র্যাবকে এ তথ্য জানিয়েছেন।
র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, আবুল কালাম আযাদ বিদেশে পালিয়ে যাওয়ার পর তাঁর দুই ছেলেও আত্মগোপন করেন। অনেক খোঁজাখুঁজির পর গতকাল সকালে রাজধানীর লোহারপুল এলাকায় মামাশ্বশুরের বাসা থেকে বড় ছেলে এস এম ফয়সাল আযাদকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া …
Abdul Quader Molla, Bangladesh, Bengali, Defense, Delwar Hossain Sayeedi, Dhaka, News, Prosecution, প্রথম আলো »
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার আসামি পক্ষের যুক্তি উপস্থাপন হয়নি। এ ছাড়া বেলা দুইটায় জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ হবে।
এদিকে, আজ রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ—উভয়ের ওপরই অসন্তুষ্টি প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই (আরেক সদস্য উপস্থিত ছিলেন না) সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আলী বলেন, মামলার কিছু কাগজপত্র নেই।
এ সময় আসামি পক্ষের আইনজীবী ফরিদউদ্দিন খান বলেন, আসামি পক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক আজ দেশে ফিরবেন। এ জন্য তিনি কাদের …
Bangladesh, Bengali, Bir Sreshtho, Dhaka, News, প্রথম আলো »
খুলনা নগর থেকে আড়াই কিলোমিটার দূরে বাগমারা গ্রাম! গ্রামে ঢোকার পথে টাইলসে মোড়া একটি সমাধি নজর কাড়ে। রূপসা নদী ভাঙতে ভাঙতে সমাধি ছুঁইছুঁই করছে। ফলক দেখে জানা গেল, এটি মুক্তিযুদ্ধের সাত বীরসেনানির একজন—বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিনের সমাধি। ভাঙন অব্যাহত থাকলে আসছে বর্ষাতেই সমাধিটি নদীবক্ষে হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
খুলনা নগরঘেঁষে তিন নদীর সংযোগস্থল থেকে বেরিয়ে সোজা সাগরমুখী হয়েছে রূপসা। কিছু দূর এগিয়ে গিয়ে নদীটি আচমকা বাঁক নিয়েছে। সে স্থানটির নাম বাগমারা। এখানেই বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিন চিরনিদ্রায় শায়িত। সমাধি থেকে নদীর দূরত্ব মাত্র পাঁচ হাত।
আবদুল ওহাব নামে স্থানীয় এক …
Bangladesh, Bengali, Dhaka, ICT-2, News, Rules of procedure, প্রথম আলো »
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর কার্যপ্রণালি বিধিমালার তুলনায় আরও সুনির্দিষ্ট করে ট্রাইব্যুনাল-২-এর বিধিমালা প্রণয়ন করা হয়েছে। ট্রাইব্যুনাল-২-এর বিধান অনুসারে, ট্রাইব্যুনালের কোনো আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন একবারের বেশি করা যাবে না। ট্রাইব্যুনাল-১-এর বিধিমালায় আদেশ পুনর্বিবেচনার জন্য কতবার আবেদন করা যাবে, তা সুনির্দিষ্ট করা নেই।
এ ছাড়া বিষয়বস্তুর মধ্যে সাক্ষীর জেরা সীমাবদ্ধ রাখতে ট্রাইব্যুনাল-২-এ বিধান রাখা হয়েছে। এর বিধিমালায় ট্রাইব্যুনাল-১-এর বিধিমালার প্রায় পুরোটা থাকলেও পাঁচটি উপবিধি যুক্ত হয়েছে, কয়েকটিতে পরিবর্তন আনা হয়েছে।
জানতে চাইলে ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার মেছবাহউদ্দিন আহমেদ গত বুধবার প্রথম আলোকে বলেন, গত ২৯ মার্চ ট্রাইব্যুনাল-২-এর কার্যপ্রণালি বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। সুষ্ঠুভাবে কার্যক্রম …
Bangladesh, Bengali, Dhaka, Feature, Indictment/Charge framing, News, Petition, Salahuddin Quader Chowdhury, প্রথম আলো »
বিএনপির নেতা ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল বুধবার তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগ গঠন করেছেন। ২৯ এপ্রিল রাষ্ট্রপক্ষের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে।
এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনাল-১-এ দ্বিতীয় মামলার বিচার শুরু হলো। এর আগে গত বছরের ৩ অক্টোবর জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার শুরু হয়।
সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না—এ বিষয়ে আদেশের জন্য গতকাল দিন ধার্য থাকায় সকাল ১০টার …
Bangladesh, Bengali, Charge framing (don't use), Dhaka, Indictment/Charge framing, News, Salahuddin Quader Chowdhury, প্রথম আলো »
বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর মধ্য দিয়ে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
আজ বুধবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ অভিযোগ গঠন করেন। ট্রাইব্যুনাল আদেশে বলেন, ২৯ এপ্রিল থেকে রাষ্ট্রপক্ষ উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করবে।
এর মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানান।
সাকা চৌধুরীর বিরুদ্ধে গঠিত ২৩টি অভিযোগের মধ্যে হত্যা, অগ্নিসংযোগ, অপহরণ, স্থান ত্যাগে বাধ্য করা, গণহত্যা এবং এ ধরনের অপরাধে সাহায্য করার অভিযোগ আনা হয়েছে।
১৯৭১ সালের এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে …
Abul Kalam Azad, Arrest, Bangladesh, Bengali, Dhaka, News, প্রথম আলো »
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রোকন) আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারকে গ্রেপ্তার করতে তাঁর উত্তরখানের বাসভবন আযাদ ভিলায় আজ মঙ্গলবার অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বেলা পৌনে তিনটার দিকে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুনন্দা রানী গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আবুল কালামের উত্তরখানের আযাদ ভিলায় যান। ডিবির দলটি ওই বাড়িতে তল্লাশি চালায়। তবে সেখানে তাঁকে খুঁজে না পেয়ে বেলা সাড়ে তিনটার দিকে তারা ফিরে যায়।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ মঙ্গলবার ‘সুষ্ঠু ও কার্যকর’ তদন্তের স্বার্থে আবুল কালাম আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সহকারী কমিশনার সুনন্দা রানী বলেন, …
Abul Kalam Azad, Ali Ahsan Mujahid, Bangladesh, Bengali, Dhaka, News, প্রথম আলো »
মুজাহিদের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু
জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রোকন) আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের অভিযোগ ‘সুষ্ঠু ও কার্যকর’ তদন্তের স্বার্থে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে কি না, সে বিষয়ে আজ মঙ্গলবার আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিরোধিতা করে যুক্তি উপস্থাপন শুরু করেছে আসামিপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ১১ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেছেন।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষ গতকাল সোমবার নির্ধারিত দিনে আবুল কালামের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন …
Article, Bangladesh, Bengali, Dhaka, Freedom Fighter, প্রথম আলো »
৩৫৯
স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।
আফতাব আলী, বীর উত্তম, বীর প্রতীক
অদম্য সাহসী এক দলনেতা
দুপুরে শুরু হয়ে গেল মুক্তিবাহিনী ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে তুমুল মুখোমুখি যুদ্ধ। মুক্তিবাহিনীর নেতৃত্বে আফতাব আলী। মুক্তিযোদ্ধারা কয়েকটি দলে বিভক্ত হয়ে তাঁর নেতৃত্বে বিপুল বিক্রমে যুদ্ধ করতে থাকলেন। বিকেল, সন্ধ্যা গড়িয়ে রাত হলো। পরদিনও যুদ্ধ চলল। তৃতীয় দিন দুপুরের পরে পাকিস্তান সেনাবাহিনীর দিক থেকে গোলাগুলি কমতে থাকল। রাতে একেবারে গোলাগুলি বন্ধ হয়ে গেল। এ ঘটনা কোদালকাঠিতে। ১৯৭১ সালের অক্টোবর মাসের প্রথমার্ধে।
কোদালকাঠি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার অন্তর্গত। সে সময় তারারশিপাড়া, খারুভাজ, চরসাজাই, ভেলামাঝী, শংকর- …
BNP, Bangladesh, Bengali, Criticism and Rebuttal, Delwar Hossain Sayeedi, Dhaka, Domestic response, Jamaat-Shibir, News, প্রথম আলো »
মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তাঁর দাবি, ট্রাইব্যুনাল জঙ্গলের শাসনের চেয়েও খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে।
আজ সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডি নামে একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় এম কে আনোয়ার এ কথা বলেন।
‘বাংলাদেশ: চতুর্মুখী আগ্রাসনে অতিষ্ঠ জনপদ’ শীর্ষক আলোচনায় এম কে আনোয়ার অভিযোগ করেন, যে পদ্ধতিতে বিচার করা হচ্ছে, তাতে অভিযুক্ত ব্যক্তিদের আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দেওয়া হয়নি। জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলায় পুলিশের কাছে দেওয়া ১৫ জন …
Bangladesh, Bengali, Dhaka, Ghulam Azam, News, প্রথম আলো »
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করা হবে কি না—এ বিষয়ে আদেশের জন্য ১৭ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার অভিযোগের বিষয়ে শুনানি শেষে এ দিন ধার্য করেন। গতকাল শুনানিতে অভিযোগ গঠন না করার বিষয়ে আসামিপক্ষের যুক্তি খণ্ডন করে রাষ্ট্রপক্ষ। গত ১৫ ফেব্রুয়ারি এ শুনানি শুরু হয়।
যুক্তি খণ্ডনকালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল-মালুম বলেন, শুনানিতে আসামিপক্ষ ৩৮ বার উল্লেখ করেছে, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিচারপ্রক্রিয়াকে বিতর্কিত করতে অসৎ উদ্দেশ্যে আসামিপক্ষ এ কথা বলেছে। আসামিপক্ষের বক্তব্য অনুসারে …
Bangladesh, Bengali, Dhaka, News, Salahuddin Quader Chowdhury, প্রথম আলো »
বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার জন্য ৪ এপ্রিল দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার এ আদেশ দেন।
