Articles in the Arrest Category
Abul Kalam Azad, Arrest, BD News 24, Bangladesh, Dhaka, English, News »
Police have arrested one more for helping Abul Kalam Azad, better known as Bachchu Razakar, flee the country.
The arrestee has been identified as Azizur Rahman, who was arrested from Hili in Dinajpur at 6pm on Wednesday, Hakimpur Police Station officer in-charge Helal Uddin said.
He said Abul Kashem, president of Customs C&F Association and owner of a hotel in the area named Capilla, informed police about the role Aziz played in helping Bachchu cross the border.
Aziz is from Bishpara village at Hakimpur in the district.
Police said the arrestee will be handed …
Abul Kalam Azad, Arrest, Bangladesh, Conspiracy, Daily Star, English, News »
War crimes suspect Abul Kalam Azad, widely known as Bachchu Razakar, fled the country with the help of those who watched over him, alleged the chairman of National Human Rights Commission (NHRC) yesterday.
“The persons under vigilance can flee the country only with your [law enforcers] assistance. It has been told that he fled away. But he did not. Rather he was sent abroad with proper care,” Prof Mizanur Rahman said at a seminar in the city.
“It is our apprehension that he could not cross the country’s border without someone’s help,” …
Abul Kalam Azad, Arrest, BD News 24, Bangladesh, Bengali, Criticism and Rebuttal, Dhaka, News »
‘বাচ্চু রাজাকার’ হিসাবে পরিচিত আবুল কালাম আজাদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো ‘সহায়তায়’ ভারত পালিয়েছেন- কার্যত এমন আশঙ্কাই প্রকাশ করেছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান মিজানুর রহমান।
“আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছে খুঁটিনাটি অনেক তথ্য থাকে” উল্লেখ করে কমিশন চেয়ারম্যান বলেছেন, “হাইজ্যাকার, যারা হাইজ্যাক করতে গেছে তারা কোন সেলুনে চুল কেটেছে, কোন স্টলে বসে চা খেয়েছে এইসব তথ্যও তাদের [আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য] কাছে থাকে।”
“যাকে এত বেশি নজরদারিতে রাখা হয় এমন একজন কীভাবে পালিয়ে যেতে পারে?”
“যখন জানা যাচ্ছিল যে কোনো মুহূর্তে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে; তখন তো এটা প্রত্যাশিত যে নিশ্চয়ই তার …
Abul Kalam Azad, Arrest, BD News 24, Bangladesh, Bengali, Dhaka, News »
যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে যাওয়া আবুল কালাম আজাদ ওরফে ‘বাচ্চু রাজাকারকে’ সাহায্যকারী হোটেল মালিক আবুল কাশেমকে হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
তাকে দুই দিন হেফাজতে জিজ্ঞাসাবাদে (রিমান্ড) বুধবার অনুমতি দেন মহানগর হাকিম হাসিবুল হক।
রাজধানীর উত্তরখান থানা পুলিশের উপ-পরিদর্শক নিজামউদ্দিন আটক এ হোটেল ব্যবসায়ীর সাত দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছিলেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃত হোটেল মালিক ‘রাজাকার বাচ্চুকে’ গত ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে পালিয়ে থাকতে সহযোগিতা করেন এবং গ্রেপ্তার এড়াতে আশ্রয় দেন।
তিনি বাচ্চুকে হিলি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
‘বাচ্চু …
Abul Kalam Azad, Arrest, BD News 24, Bangladesh, Dhaka, English, News »
National Human Rights Commission (NHRC) chairman Prof Mizanur Rahman blamed police for failing to keep a watch on Abul Kalam Azad, better known as Bachchu Razakar, who reportedly fled to India.
He also said it was not possible for Bachchu Razakar charged with committing crimes against humanity during the 1971 Liberation War to evade arrest unless he was aided by someone.
“When the court is expected to issue arrest warrant against a person it is expected that police keep strict watch to prevent him from fleeing,” said Mizanur Rahman.
“We suspect he could …
Abul Kalam Azad, Arrest, Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, News »
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত (যুদ্ধাপরাধী) আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারকে ভারতে যেতে সহযোগিতা করার অভিযোগে হিলি সীমান্তের দালালচক্রের আরও একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে ঢাকা থেকে নির্দেশ পাওয়ার পর বিকেল সাড়ে ৫টায় হিলি সীমান্ত এলাকা থেকে হাকিমপুর থানা পুলিশ আজিজুল হক মুন্সি (৪৫) নামের ওই ব্যক্তিকে আটক করে।
তিনি হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত জামাল উদ্দিনে ছেলে।
পুলিশ জানায়, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পরে ঢাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদর দপ্তরে পাঠানো হবে।
এজন্য ঢাকা থেকে একটি দল দিনাজপুরের হাকিমপুরে আসছে।
হাকিমপুর থানার ওসি হেলাল উদ্দীন বাংলানিউজ জানান, বুধবার বিকেল সাড়ে ৫টায় হিলি …
Abul Kalam Azad, Arrest, Bangla News 24, Bangladesh, Dhaka, English, News »
A Dhaka Court placed one of the friends of Maulana Abul Kalam Azad alias ‘Bacchu Razakar’ on a two-day remand for police interrogation
Metropolitan Judge Hasibul Haque passed the order Wednesday after police produced him before the court with seven days remand prayer.
Police held Abul Kashem Azad, a family friend of Bacchu Razakar, from Hili of Dinajpur on Monday evening alleging that he helped Bacchu Razakar to flee abroad.
Earlier, the Court also placed two sons and brother-in-law of Abul Kalam Azad alias Bacchu Razakar on a two-day remand on April 10.
Police …
Abul Kalam Azad, Arrest, Bangladesh, Bengali, Dhaka, News, সমকাল »
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামি মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের দুই ছেলে এবং শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক এ নির্দেশ দেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন জানিয়েছেন, বাচ্চুকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে। বাচ্চু রাজাকারকে পালাতে সহযোগিতার অভিযোগে সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তার দুই ছেলে আবুল কাশেম মোঃ মুশফিক বিল্লাহ ওরফে জেহাদ, শাহ মোহাম্মদ ফয়সাল আজাদ এবং শ্যালক কাজী এহতেশামুল হক লিটনকে
গ্রেফতার করে র্যাব। সোমবার রাতে তাদের উত্তরখান থানায় হস্তান্তর করা হলে গতকাল পুলিশ আদালতে …
Abul Kalam Azad, Alleged criminals, Arrest, Bangladesh, Bengali, Dhaka, News, জনকন্ঠ »
আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের দুই ছেলে শাহ মোহাম্মদ ফয়সাল আজাদ, আবুল কাসেম মুহাম্মদ মুশফিক বিল্লাহ জিহাদ ও শ্যালক কাজী এতেশামুল হককে ২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যুদ্ধাপরাধের হুলিয়া মাথায় নিয়ে পলাতক বাচ্চু রাজাকারকে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোলের) সাহায্য চাওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন। বাচ্চু রাজাকার যেভাবে দেশ থেকে পালিয়ে গেছে তার দুই ছেলে, শ্যালক জিজ্ঞাসাবাদে তার বর্ণনা করেছে। পুলিশের চোখ ফাঁকি দিতে দিনাজপুরের হিলি সীমান্ত চোরাইপথে ভারত হয়ে পাকিস্তানের উদ্দেশে পালিয়েছে সে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. ইউসুফের মালিকানাধীন …
Abul Kalam Azad, Arrest, Bangladesh, Bengali, Dhaka, News, প্রথম আলো »
মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদ হিলি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। এ কাজে তাঁকে সহায়তা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী এক শিক্ষক। গ্রেপ্তারের পর আযাদের দুই ছেলে ও শ্যালক জিজ্ঞাসাবাদে র্যাবকে এ তথ্য জানিয়েছেন।
র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, আবুল কালাম আযাদ বিদেশে পালিয়ে যাওয়ার পর তাঁর দুই ছেলেও আত্মগোপন করেন। অনেক খোঁজাখুঁজির পর গতকাল সকালে রাজধানীর লোহারপুল এলাকায় মামাশ্বশুরের বাসা থেকে বড় ছেলে এস এম ফয়সাল আযাদকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া …
Abul Kalam Azad, Arrest, BD News 24, Bangladesh, English, International response, News »
Dhaka, Apr 10 (bdnews24.com) – Bangladesh will seek help from Interpol to arrest Abul Kalam Azad alias ‘Bachchu Razakar’, home minister Shahara Khatun said on Tuesday.
“He will be found out and brought back through Interpol,” she told reporters after inaugurating a new police station at Banani in capital Dhaka.
Quoting close relatives of Bachchu, Rapid Action Battalion on Monday told bdnews24.com that he had left Dhaka on Mar 30 and fled to India on Apr 2.
The RAB said he was heading for Pakistan.
The second International Crimes Tribunal issued arrest warrant for …
Abul Kalam Azad, Arrest, BD News 24, Bangladesh, Bengali, News »
ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে যাওয়া আবুল কালাম আজাদ ওরফে ‘বাচ্চু রাজাকারের’ দুই ছেলে ও শ্যালককে হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
তাদের দুই দিন হেফাজতে জিজ্ঞাসাবাদে (রিমান্ড) মঙ্গলবার অনুমতি দেন মহানগর হাকিম হাসিবুল হক।
রাজধানীর উত্তরখান থানা পুলিশের উপ-পরিদর্শক নিজামউদ্দিন আটককৃতদের সাত দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছিলেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতরা রাজাকার বাচ্চুকে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে পালিয়ে থাকতে সহযোগিতা করে এবং গ্রেপ্তার এড়াতে আশ্রয় দেয়।
তারা বাচ্চুকে হিলি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
‘বাচ্চু রাজাকারের’ …
