Home » Archive

Articles in the Freedom Fighter Category

Bangla News 24, Bengali, Dhaka, Freedom Fighter, News, Politics »

[17 Dec 2011 | No Comment ]

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে। রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এছাড়া উপস্থিত থাকবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, জ্যৈষ্ঠ নেতা, রাজধানীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।
বেলা ২টা থেকে এই সংবর্ধনা অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অবদানের জন্য মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।
সংবর্ধনা অনুষ্ঠান সরাসরি দেখা যাবে www.bnplive.com ওয়েবসাইটে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১১

Bengali, Dhaka, Feature, Freedom Fighter, Liberation War of Bangladesh, প্রথম আলো »

[17 Dec 2011 | No Comment ]

স্বাধীনতার ৪০ বছর

শহীদ খন্দকার আজিজুল ইসলাম,বীর বিক্রম

২৫৬
স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।
শহীদ খন্দকার আজিজুল ইসলাম
বীর বিক্রম
http://www.prothom-alo.com/detail/news/209415‘দেশের জন্য কিছু করতেই হবে’
শহীদ খন্দকার আজিজুল ইসলামের বড় বোন নূর বেগম স্মৃতিচারণায় লিখেছেন, ‘…আমার মা ছিলেন আগের দিনের মানুষ। বাবুল (খন্দকার আজিজুল ইসলাম) মুক্তিযুদ্ধে যোগদানের আগে মায়ের কাছে গল্প বলত। একদিন বলল, এক দেশে যুদ্ধের কারণে তরুণদের সেনাবাহিনীতে যোগদানের আহ্বান জানানো হয়েছে। রিক্রুটমেন্ট সেন্টারে সমবেতদের বাড়িতে কে কে আছে জিজ্ঞেস করায় সবাই বলল যে মা-বাবা, ভাইবোন আছে। শুধু একজন বলল, বাড়িতে তার মা ছাড়া আর …

Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Freedom Fighter, Fundamentalism, Genocide, International Crimes, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Justice, Liberation War of Bangladesh, News, Propaganda, Report, War Crime, War Crimes Trial, সংগ্রাম »

[14 Dec 2011 | No Comment ]

মুক্তিযুদ্ধের অন্যতম ব্যক্তিত্ব বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিক (বীর উত্তম) বলেছেন, সরকার আজ যুদ্ধাপরাধী বা মানবতাবিরোধী বানিয়ে গ্রেফতার করে যাদের বিচার শুরু করেছে তারা প্রকৃত যুদ্ধাপরাধী নয়। তিনি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী কামারুজ্জামান ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর নাম উল্লেখ করে বলেন, প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার না করে প্রহসনের বিচার করে সরকার আবার নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে। কিন্তু একই এজেন্ডা দিয়ে ২ বার নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব নয়। গত ১১ ডিসেম্বর টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পাকহানাদার মুক্ত দিবস উপলক্ষে কৃষক শ্রমিক  জনতা লীগ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় …

Bangladesh, Bengali, Dhaka, Freedom Fighter, Interview, Justice, কালের কন্ঠ »

[14 Dec 2011 | No Comment ]

(বুধবার ১৪ ডিসেম্বর ২০১১) শেখ মুজিবের সাতই মার্চের ভাষণেও আমার শহীদ ছেলের কথা বলা হয়েছে; রাষ্ট্রীয়ভাবেও বলা হয়েছে- ‘স্বাধীনতাযুদ্ধের প্রাক্কালে শংকুর আত্মদান আমাদের মহান স্বাধীনতাযুদ্ধকে আরো বেগবান ও ত্বরান্বিত করেছিল।’ আমার ছেলে মুক্তিযুদ্ধে রংপুরের প্রথম শহীদ- এ কথা কার না জানা। তার পরও বিজয়ের ৪০ বছরেও আমার সেই ছেলেকে শহীদ হিসেবে স্বীকৃতি দেয়নি কোনো সরকার। কোনো গেজেটে তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি।
যুদ্ধ শেষে সরকার ‘শহীদ পরিবার’ হিসেবে বসবাসের জন্য আমাকে একটি বাড়ি দিয়েছিল। পরে বাড়িটি সরকার আমার কাছে বিক্রি করে দেয়। আমি বিক্রয়মূল্যের সমুদয় এবং রেজিস্ট্রি বাবদ যাবতীয় খরচও সরকারের …

Bengali, Dhaka, Freedom Fighter, Liberation War of Bangladesh, News, প্রথম আলো »

[14 Dec 2011 | No Comment ]

মোছাব্বের হোসেন | তারিখ: ১৪-১২-২০১১

সায়েরা বেগম এখন
ছবি: দুলাল ঘোষ

সায়েরা যখন জানলেন তাঁর বাবা রাজাকার, তখন কী এক অজানা ক্ষোভ জমে উঠল তাঁর মনে। বাবা আবদুল আজিজের কাছে কারা যেন আসছে-যাচ্ছে। ফিসফিস করে কথাবার্তা হচ্ছে। ষোড়শী সায়েরা মাকে জিজ্ঞেস করেন, মা, এরা কারা? মা উত্তর দিতে পারেন না। ব্রাহ্মণবাড়িয়ার মুকুন্দপুর তখন আতঙ্ক আর অনিশ্চয়তায় কাঁপছে। আড়াল থেকে বাবার কাছে আসা লোকজনের কথা শুনলেন সায়েরা। বুঝতে বাকি রইল না, বাবা মুক্তিযোদ্ধাদের অবস্থানসহ বিভিন্ন বিষয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে খোঁজখবর জানাচ্ছেন। শেষ পর্যন্ত বাবাকে গিয়ে বললেন সায়েরা, …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Editorial, Freedom Fighter, Genocide, International Crimes, Liberation War of Bangladesh, Mass grave, Opinion, War Crime, আমাদের সময় »

[14 Dec 2011 | No Comment ]

যুক্তরাষ্ট্রে এফবিআইয়ের নজরদারিতে আছে একাত্তরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম নায়ক আশরাফুজ্জামান খান। তাকে দেশে ফেরত আনতে সরকারের প্রতিনিধিরা এরইমধ্যে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করেছে। এ ঘাতক একাত্তরে ছিল আলবদর বাহিনীর প্রধান জল্লাদের ভূমিকায়। মুক্তিবাহিনী তার নাখালপাড়ার বাসা থেকে একটি ডায়েরি উদ্ধার করেছিল। ডায়েরির দুটি পৃষ্ঠায় ২০ জন বুদ্ধিজীবীর নাম লেখা ছিল– যাদের মধ্যে ৮ জনকে আশরাফুজ্জামান নিজ হাতে গুলি করে হত্যা করেছিল। এ ডায়েরিটি ছিল বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম দলিল। কিন্তু শেষপর্যন্ত সে ডায়েরিটি আর পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্তসংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান জানিয়েছেন, তারা ডায়েরিটি পাননি। তবে যে …

Article, Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Crimes Against Humanity, Freedom Fighter, International Crimes trial, Liberation War of Bangladesh, Politics »

[11 Dec 2011 | No Comment ]

(বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১১) ‘বিজয়ের মাস ছাড়া বছরের বাকি ১১টি মাসের প্রতিটি মুহূর্ত কেমন করে কাটে, কেমন থাকি, কী খেয়ে বেঁচে আছি, সংসারই বা চলছে কীভাবে কেউ কোনো খবর রাখে না। বিজয়ের মাস এলেই আমার কথা মনে পড়ে। দল বেঁধে আসেন নেতা, আমলা, সাংবাদিক। কত মানুষের ভীড় জমে আমার উঠানে। বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত দুই সহযোদ্ধা মাহফুজুর রহমান ও ইব্রাহীম পরপারে গিয়ে যন্ত্রণার হাত থেকে বেঁচে গেছে, এবার হয়তো আমার পালা।’ অভিমানী কণ্ঠে কথাগুলো বলছিলেন বীরপ্রতীক আতাহার আলী খান (৬৭)। অসীম সাহসী এই যোদ্ধা জীবনের শেষ প্রান্তে এসে মানিকগঞ্জ …

Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Freedom Fighter, International Crimes Tribunal (ICT), Liberation War of Bangladesh, News, Politics, Propaganda, War Crime, War Crimes Trial, War Criminal, সংগ্রাম »

[8 Dec 2011 | No Comment ]

সেক্টর কমান্ডার, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক কেউ বাদ নেই

সরদার আবদুর রহমান : আওয়ামী লীগের বিরোধিতা মানেই স্বাধীনতার বিরোধিতা-এই দৃষ্টিভঙ্গি থেকে  এক চরম প্রতিহিংসামূলক আচরণ করে চলেছে ক্ষমতাসীন দলটি। এই প্রতিহিংসার শিকার হয়েছেন এবং হচ্ছেন মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানরাও। তাতে তিনি বীর বিক্রমই হোন আর বীর প্রতীকই হন। এমনকি সেক্টর কমান্ডার হলেও তার রেহাই নেই।
এভাবে একের পর এক আওয়ামী বিদ্বেষের কবলে নিপতিত হয়েছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমান বীর উত্তম, সেক্টর কমান্ডার মেজর এমএ জলিল, মেজর জয়নুল আবেদীন ও উইং কমান্ডার হামিদুল্লাহ খান বীর …

Bengali, Dhaka, Freedom Fighter, News, War Crime, War Crimes Trial, জনকন্ঠ »

[4 Dec 2011 | No Comment ]

স্টাফ রিপোর্টার ॥ যুদ্ধাপরাধীদের রৰায় খালেদা জিয়ার ষড়যন্ত্র ও অবৈধ হরতালের প্রতিবাদে শনিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। রাজধানীতে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উদ্যোগে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে একটি মিছিল বের হয়। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) হেলাল মোর্শেদ খান বীরবিক্রমের নেতৃত্বে মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সুলতান উদ্দিন আহমদ রাজা, মহাসচিব (কল্যাণ) মনিরুল হক, যুগ্ম মহাসচিব সফিকুল বাহার …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Criminalization, Dhaka, Due Process & Trial Standards, Evidence, Freedom Fighter, International Crimes, International Crimes trial, Judiciary, Justice, Politics, Propaganda, War Crimes Trial, War Criminal, আমার দেশ »

[1 Nov 2011 | No Comment ]

যুদ্ধাপরাধের বিচারের গতি, প্রকৃতি ও সমন্বয়হীনতা সম্পর্কে দু’চার কথা বলায় জনাব হাসান কেমন যেন অস্থির হয়ে পড়েছিলেন। ভদ্রলোকের নাম শুনলেও জীবনে কখনও কোনো অনুষ্ঠানে একত্র হইনি। একটু আগে তার বিজ্ঞতা দেখে বিস্মিত হচ্ছিলাম। একটি অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের সময় তার উগ্রতা দেখে বিরক্ত হলাম। তিনি আমার কথাকে খণ্ডন করলেন। তিনি বলার চেষ্টা করলেন, তার সংগঠন থেকে যা যা দলিল-দস্তাবেজ দিয়েছেন তা দিয়ে অনায়াসে কয়েক লাখ লোককে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া সম্ভব। বলতে বলতে কয়েকটি বধ্যভূমির কথা বললেন, কয়েকটি গণহত্যার কথা, ব্যাপক নারী ধর্ষণের কথা বলে …

Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, Freedom Fighter, History, Liberation War of Bangladesh, Staff Report »

[25 Oct 2011 | Comments Off ]

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সংসদ ভবন থেকে: গেজেটে প্রকাশিত এপর্যন্ত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ দুই হাজার ১৩৪ জন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মো. শাহরিয়ার আলমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “মুক্তিবার্তা তালিকায় প্রকাশিত মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় এক লাখ ৫৪ হাজার। গেজেটে এপর্যন্ত প্রকাশিত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ দুই হাজার ১৩৪ জন।”
তিনি আরও বলেন, “বর্তমানে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে জীবিতদের হালনাগাদ তথ্যাদি সংরক্ষিত নেই। তবে সকল মুক্তিযোদ্ধার ডাটাবেইজ তৈরির কাজ চলছে। ডাটাবেইজ তৈরির কাজ শেষ হলে জীবিত মুক্তিযোদ্ধার হালনাগাদ তথ্যাদি সরবরাহ করা সম্ভব হবে।”
হোসেন মকবুল …

Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Chargesheet, Collaborators, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, Evidence, Freedom Fighter, History, International Crimes, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Investigation, Liberation War of Bangladesh, News, Politics, War Crimes Trial »

[25 Oct 2011 | Comments Off ]

ঢাকা মহানগ বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম বলেছেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে স্বাক্ষী দেওয়ার প্রশ্নই উঠে না। আমি উপস্থিত হয়েছিলাম ট্রাইব্যুনালের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বিষয়টি নিয়ে ভুল বুঝাবুঝি হওক তা আমি চাই না।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হওয়া প্রসঙ্গে নিজ অবস্থান জানাতে মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সালাম বলেন, ‘আমাকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল থেকে পরপর তিনটি চিঠি দেওয়া হয়। প্রথম চিঠির পর আমি সেখানে কেন উপস্থিত হব তা জানতে চাইলে তারা শেষ চিঠিতে লিখেন- তদন্ত সংস্থা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন দলিল বিশ্লেষণ করে …