Articles in the Freedom Fighter Category
Bangladesh, Bengali, Dhaka, Freedom Fighter, Interview, Martyrs, প্রথম আলো »
‘গাঢ় অন্ধকার যেন রাতের গভীরতাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল। ঘড়ির কাঁটা সবে নয়টার ঘর ছুঁয়েছে। তার পরও রাতকে অনেক বেশি ঘনকালো ঠেকছিল সেদিন। আর সেই ভয়াল রাতেই ঘটে সেই অমানবিক ঘটনা। সন্ধ্যার পর থেকেই শ্রীশ্রী আনন্দমনি আশ্রম ও রমনা কালীবাড়ি মন্দির অনেক বেশি সুনসান হয়ে যায়। আর সেই সময়টা নিস্তব্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছিল। আমার জ্যাঠা থাকতেন মন্দিরের ঠিক পাশেই। সেই বাড়িতে গিয়েছিলেন আমার বড় দুই বোন। ভয়াল সেই একাত্তরের ২৬ মার্চ রাতে হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন বড় জ্যাঠা। গুলি করেই ক্ষান্ত থাকেনি, মন্দিরের চারপাশে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফলে …
Article, Bangla News 24, Bangladesh, Bengali, Birangana, Crimes Against Humanity, Dhaka, Freedom Fighter, History, International Crimes, International Crimes trial, Liberation War of Bangladesh »
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘বীরাঙ্গনা মাতা’ নামটি আমাদের স্বাধীনতার সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে রয়েছে। এদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ইতিহাসে একটি অংশ। এইসব বীর রমণীর অনেক সাহসিকতার জন্য অনেক কাজ আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেরণা যুগিয়েছে এবং এগিয়ে নিয়েছে অনেক দূর।
তবে দুঃখজনক বিষয় হলো আমাদের এই মহান মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত এই বীর মাতাদের সঠিক পরিসংখ্যান নেই। অনেক সভা-সেমিনারে রীবাঙ্গনা মাতাদের সংখ্যা দুই লাখ বলা হলেও বিভিন্ন অনুসন্ধানে এটি চার লাখেরও বেশি হবে বলে মনে করা হচ্ছে। স্বাধীনতার ৪১ বছরেও বীর মাতাদের কোন হিসেবে না থাকাটা লজ্জার বলে মনে হয় আমাদের।
কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি সমাজের এক শ্রেণীর লোক …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Birangana, Crimes Against Humanity, Dhaka, Freedom Fighter, History, Human Rights, Justice, Liberation War of Bangladesh, Mobilisation, News, Sexual violence, War Crime, প্রথম আলো »
ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি মুক্তিযুদ্ধে নির্যাতনের শিকার নারীদের রাষ্ট্রীয় সম্মান, ভাতা, আমরণ চিকিৎসার সুযোগ ও মুক্তিযোদ্ধাদের মতো সব সুবিধার দাবি করেছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটি এই দাবি করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আয়োজক কমিটির সদস্য এম এ হাসান। তিনি বলেন, যে নারী একাধারে যোদ্ধা ও দেশমাতা হিসেবে দেশের জন্য বীরত্ব দেখিয়েছেন, সেই নারী আজ ঝরা-মরা পাতার মতো জীবনযাপন করছেন।
সংবাদ সম্মেলনে নির্যাতনের শিকার নারী, যোদ্ধা ও শহীদদের নিয়ে কর্মরত নারী ও সামাজিক সংগঠনের সমন্বয়ে একটি মোর্চা গঠনের ঘোষণা দেওয়া …
Bangla News 24, Bengali, Dhaka, Freedom Fighter, News, Politics »
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে। রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এছাড়া উপস্থিত থাকবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, জ্যৈষ্ঠ নেতা, রাজধানীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।
বেলা ২টা থেকে এই সংবর্ধনা অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অবদানের জন্য মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।
সংবর্ধনা অনুষ্ঠান সরাসরি দেখা যাবে www.bnplive.com ওয়েবসাইটে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১১
Bengali, Dhaka, Feature, Freedom Fighter, Liberation War of Bangladesh, প্রথম আলো »
স্বাধীনতার ৪০ বছর
শহীদ খন্দকার আজিজুল ইসলাম,বীর বিক্রম
২৫৬
স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।
শহীদ খন্দকার আজিজুল ইসলাম
বীর বিক্রম
http://www.prothom-alo.com/detail/news/209415‘দেশের জন্য কিছু করতেই হবে’
শহীদ খন্দকার আজিজুল ইসলামের বড় বোন নূর বেগম স্মৃতিচারণায় লিখেছেন, ‘…আমার মা ছিলেন আগের দিনের মানুষ। বাবুল (খন্দকার আজিজুল ইসলাম) মুক্তিযুদ্ধে যোগদানের আগে মায়ের কাছে গল্প বলত। একদিন বলল, এক দেশে যুদ্ধের কারণে তরুণদের সেনাবাহিনীতে যোগদানের আহ্বান জানানো হয়েছে। রিক্রুটমেন্ট সেন্টারে সমবেতদের বাড়িতে কে কে আছে জিজ্ঞেস করায় সবাই বলল যে মা-বাবা, ভাইবোন আছে। শুধু একজন বলল, বাড়িতে তার মা ছাড়া আর …
Bengali, Dhaka, Freedom Fighter, Liberation War of Bangladesh, News, প্রথম আলো »
জ্যাক ফ্রেডেরিক রালফ জ্যাকব। ভারতীয় সেনাবাহিনীর পক্ষে যেসব শীর্ষস্থানীয় কর্মকর্তা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহযোগিতা করেছিলেন, তাঁদের মধ্যে শুধু তিনিই জীবিত। তাঁর সাক্ষাৎকারের দ্বিতীয় কিস্তি। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান
একাত্তরে ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের চিফ অব স্টাফ লে. জেনারেল জ্যাক জ্যাকব প্রথম আলোকে আবারও বলেছেন, দিল্লিতে ভারতীয় সমর পরিকল্পনাবিদদের মাথায় ঢাকা দখলের কোনো পরিকল্পনা ছিল না। তিনি তাঁর বক্তব্যের সমর্থনে সাবেক ভারতীয় বিমানবাহিনীর প্রধান পিসি লালের লেখা মাই ইয়ার্স ইন আইএএফ গ্রন্থের বরাত দেন। জ্যাকব বলেন, মি. লাল তাঁর ওই বইয়ে দুটো বিষয় উল্লেখ করেছেন। এক, ঢাকা দখলের লক্ষ্য অগ্রাধিকার পায়নি। দুই, …
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Freedom Fighter, Fundamentalism, Genocide, International Crimes, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Justice, Liberation War of Bangladesh, News, Propaganda, Report, War Crime, War Crimes Trial, সংগ্রাম »
মুক্তিযুদ্ধের অন্যতম ব্যক্তিত্ব বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিক (বীর উত্তম) বলেছেন, সরকার আজ যুদ্ধাপরাধী বা মানবতাবিরোধী বানিয়ে গ্রেফতার করে যাদের বিচার শুরু করেছে তারা প্রকৃত যুদ্ধাপরাধী নয়। তিনি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী কামারুজ্জামান ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর নাম উল্লেখ করে বলেন, প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার না করে প্রহসনের বিচার করে সরকার আবার নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে। কিন্তু একই এজেন্ডা দিয়ে ২ বার নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব নয়। গত ১১ ডিসেম্বর টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পাকহানাদার মুক্ত দিবস উপলক্ষে কৃষক শ্রমিক জনতা লীগ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় …
Bangladesh, Bengali, Dhaka, Freedom Fighter, Interview, Justice, কালের কন্ঠ »
(বুধবার ১৪ ডিসেম্বর ২০১১) শেখ মুজিবের সাতই মার্চের ভাষণেও আমার শহীদ ছেলের কথা বলা হয়েছে; রাষ্ট্রীয়ভাবেও বলা হয়েছে- ‘স্বাধীনতাযুদ্ধের প্রাক্কালে শংকুর আত্মদান আমাদের মহান স্বাধীনতাযুদ্ধকে আরো বেগবান ও ত্বরান্বিত করেছিল।’ আমার ছেলে মুক্তিযুদ্ধে রংপুরের প্রথম শহীদ- এ কথা কার না জানা। তার পরও বিজয়ের ৪০ বছরেও আমার সেই ছেলেকে শহীদ হিসেবে স্বীকৃতি দেয়নি কোনো সরকার। কোনো গেজেটে তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি।
যুদ্ধ শেষে সরকার ‘শহীদ পরিবার’ হিসেবে বসবাসের জন্য আমাকে একটি বাড়ি দিয়েছিল। পরে বাড়িটি সরকার আমার কাছে বিক্রি করে দেয়। আমি বিক্রয়মূল্যের সমুদয় এবং রেজিস্ট্রি বাবদ যাবতীয় খরচও সরকারের …
Bengali, Dhaka, Freedom Fighter, Liberation War of Bangladesh, News, প্রথম আলো »
মোছাব্বের হোসেন | তারিখ: ১৪-১২-২০১১
সায়েরা বেগম এখন
ছবি: দুলাল ঘোষ
সায়েরা যখন জানলেন তাঁর বাবা রাজাকার, তখন কী এক অজানা ক্ষোভ জমে উঠল তাঁর মনে। বাবা আবদুল আজিজের কাছে কারা যেন আসছে-যাচ্ছে। ফিসফিস করে কথাবার্তা হচ্ছে। ষোড়শী সায়েরা মাকে জিজ্ঞেস করেন, মা, এরা কারা? মা উত্তর দিতে পারেন না। ব্রাহ্মণবাড়িয়ার মুকুন্দপুর তখন আতঙ্ক আর অনিশ্চয়তায় কাঁপছে। আড়াল থেকে বাবার কাছে আসা লোকজনের কথা শুনলেন সায়েরা। বুঝতে বাকি রইল না, বাবা মুক্তিযোদ্ধাদের অবস্থানসহ বিভিন্ন বিষয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে খোঁজখবর জানাচ্ছেন। শেষ পর্যন্ত বাবাকে গিয়ে বললেন সায়েরা, …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Editorial, Freedom Fighter, Genocide, International Crimes, Liberation War of Bangladesh, Mass grave, Opinion, War Crime, আমাদের সময় »
যুক্তরাষ্ট্রে এফবিআইয়ের নজরদারিতে আছে একাত্তরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম নায়ক আশরাফুজ্জামান খান। তাকে দেশে ফেরত আনতে সরকারের প্রতিনিধিরা এরইমধ্যে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করেছে। এ ঘাতক একাত্তরে ছিল আলবদর বাহিনীর প্রধান জল্লাদের ভূমিকায়। মুক্তিবাহিনী তার নাখালপাড়ার বাসা থেকে একটি ডায়েরি উদ্ধার করেছিল। ডায়েরির দুটি পৃষ্ঠায় ২০ জন বুদ্ধিজীবীর নাম লেখা ছিল– যাদের মধ্যে ৮ জনকে আশরাফুজ্জামান নিজ হাতে গুলি করে হত্যা করেছিল। এ ডায়েরিটি ছিল বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম দলিল। কিন্তু শেষপর্যন্ত সে ডায়েরিটি আর পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্তসংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান জানিয়েছেন, তারা ডায়েরিটি পাননি। তবে যে …
Article, Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Crimes Against Humanity, Freedom Fighter, International Crimes trial, Liberation War of Bangladesh, Politics »
(বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১১) ‘বিজয়ের মাস ছাড়া বছরের বাকি ১১টি মাসের প্রতিটি মুহূর্ত কেমন করে কাটে, কেমন থাকি, কী খেয়ে বেঁচে আছি, সংসারই বা চলছে কীভাবে কেউ কোনো খবর রাখে না। বিজয়ের মাস এলেই আমার কথা মনে পড়ে। দল বেঁধে আসেন নেতা, আমলা, সাংবাদিক। কত মানুষের ভীড় জমে আমার উঠানে। বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত দুই সহযোদ্ধা মাহফুজুর রহমান ও ইব্রাহীম পরপারে গিয়ে যন্ত্রণার হাত থেকে বেঁচে গেছে, এবার হয়তো আমার পালা।’ অভিমানী কণ্ঠে কথাগুলো বলছিলেন বীরপ্রতীক আতাহার আলী খান (৬৭)। অসীম সাহসী এই যোদ্ধা জীবনের শেষ প্রান্তে এসে মানিকগঞ্জ …
Article, English, Freedom Fighter, Liberation War of Bangladesh, Rediff »
Major General Ian Cardozo was a young major in the 5 Gorkha Rifles in the 1971 war with Pakistan. In a swift military offensive, India defeated Pakistan within 13 days, liberated a region and led to the creation of Bangladesh.
In the war, the then Major Cardozo stepped on a landmine and had to cut off his badly wounded leg with his own khukri.
Yet, through sheer will power and determination, he did not let his disability come in the way of his duty as a soldier and went on to become the …
