Home » Archive

Articles in the Leadership Category

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Dhaka, International Crimes Tribunal (ICT), Investigation, Justice, Law, Leadership, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »

[24 Sep 2010 | No Comment ]

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে কোনো দল নয়, ব্যক্তিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আজ শুক্রবার সকালে রিপোর্টার্স ইউনিটিতে ‘মানবতাবিরোধী অপরাধের বিচার ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, তদন্তকারী সংস্থার তৈরি করা ১২ জনের তালিকা সরকার প্রস্তুত করেনি। এই তালিকায় কোনো ত্রুটি নেই। তিনি আরও বলেন, ‘কোনো দলকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাই না। আমরা সেই ব্যক্তিকে কাঠগড়ায় দাঁড় করাতে চাই, যে একাত্তরে মানবতাবিরোধী কর্মকাণ্ড ঘটিয়েছে।’
আইন প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা নাকি গামা হত্যা মামলা নিয়ে রাষ্ট্রপতিকে বিতর্কিত করছি, অনুকম্পা দেখানো …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Controversy, Crimes Against Humanity, Dhaka, History, Leadership, News, Politics, Staff Report, War Crime, War Criminal, প্রথম আলো »

[23 Sep 2010 | No Comment ]

এবার একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম ৩০ লাখ শহীদের নাম প্রকাশ করতে প্রকল্প গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আর এর জন্য টাকা লাগলে তা জোগাড় করে দেওয়ার কথাও বলেন তিনি।
গতকাল বুধবার বিকেলে ঈদ পুনর্মিলনী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ কথা বলেন। তিনি বলেন, ‘৩০ লাখ লোক শহীদ হয়েছেন বলা হয়। এর জন্য কি শুধুই নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লাসহ পাঁচজন লোক দায়ী? আপনারা এই ৩০ লাখ শহীদের নাম …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes Tribunal (ICT), Leadership, News, War Crime, War Criminal, প্রথম আলো »

[21 Sep 2010 | No Comment ]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর যেভাবে সন্দেহভাজন অপরাধীর তালিকা প্রকাশ করেছে, তাতে মনে হয় আসামি আগে থেকে নির্ধারিত করে রাখা হয়েছে। অনেকের ধারণা, মামলার রায়ও আগে থেকেই নির্ধারিত আছে। শুধু একটি প্রক্রিয়ার মধ্যে ফেলে বিচারের নাটক মঞ্চস্থ করে রায় ঘোষণাই বাকি।
আজ মঙ্গলবার বিকেলে বড় মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন।
মানবতাবিরোধী অপরাধ বিচারের বিষয় উল্লেখ করে আজহারুল ইসলাম বলেন, বিচারের নামে নাটক করা হলে …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Justice, Leadership, News, Politics, War Crime, War Criminal, আমাদের সময় »

[20 Sep 2010 | No Comment ]

ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ৩ শতাধিক প্রবাসীর সঙ্গে মতবিনিময়কালে গতকাল ব্রাসেলসে প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার কথা বলেন। বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখায় প্রবাসীদের ধন্যবাদ জানান। প্রবাসীদের সে দেশের নিয়ম মেনে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোরও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। প্রবাসী আ’লীগ নেতা এম নজরুল ইসলাম এসব তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল স্থানীয় সময় সকাল ১১টায় ব্রাসেলস থেকে যুক্তরাষ্ট্রের ডেলটা এয়ারলাইন্সের একটি বিমানে নিউইয়র্ক রওনা দেন। নিউইয়র্কের স্থানীয় সময় রাত ১১টায় তার পৌঁছানোর কথা।
সফরের মাঝপথে ব্রাসেলসে বোন শেখ রেহানা ও পুত্র ও পুত্রবধূ জাতিসংঘের সফর সঙ্গী হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Investigation, Justice, Law, Leadership, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »

[19 Sep 2010 | No Comment ]

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাঁর বিরুদ্ধে তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে।
গতকাল রোববার দুপুরে বেইলি রোডের কার্যালয়ে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক সাংবাদিকদের এ কথা জানান।
আবদুর রাজ্জাক জানান, প্রাথমিক অভিযোগ প্রমাণের মতো তথ্য-প্রমাণ সংগ্রহ করার পর এ বিষয়ে প্রসিকিউসন শাখার মাধ্যমে ট্রাইব্যুনালে আবেদন করা হবে।
এ সময় সংস্থার সদস্য মো. নুরুল ইসলাম ও শ্যামল চৌধুরী উপস্থিত ছিলেন।
আবদুর রাজ্জাক বলেন, চিহ্নিত ২০ যুদ্ধাপরাধীকে লক্ষ্য করে তদন্তকাজ শুরু হয়েছে। গোলাম আযম পূর্ব পাকিস্তান রক্ষা কমিটির উদ্যোক্তা ছিলেন। স্বাধীনতার …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Leadership, News, Politics, প্রথম আলো »

[18 Sep 2010 | No Comment ]

সংসদে যোগ দেওয়ার ক্ষেত্রে কতগুলো দাবি পূরণের শর্ত দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। তবে এ ক্ষেত্রে জামায়াতে ইসলামীর কোনো দাবি বা অভিযোগ নেই। তার পরও সংসদের গত কয়েকটি অধিবেশনে যোগ দেয়নি জামায়াত।
কাল সোমবার শুরু হচ্ছে সংসদের ষষ্ঠ অধিবেশন। এতেও জামায়াতের সাংসদেরা যোগ দেবেন কি না, তা এখনো অজানা।
জামায়াতের নেতারা বলছেন, সংসদে যোগ দেওয়ার বিষয়ে বিএনপির সিদ্ধান্ত দেখে তাঁরা সিদ্ধান্ত নেবেন। শুধু সংসদে যোগ দেওয়া নয়, সরকারের বিরুদ্ধে কর্মসূচি দেওয়া না-দেওয়ার ক্ষেত্রেও বিএনপির সঙ্গে তাল মিলিয়েই কাজ করতে চায় জামায়াত। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এসব বিষয়ে …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Leadership, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »

[5 Sep 2010 | No Comment ]

স্থানীয় সরকারমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিষয়টি এখনো তদন্তাধীন। পৃথিবীর কোনো দেশই এ বিচারের বিরোধিতা করছে না; বরং সবাই বিচার প্রক্রিয়াটি সুষ্ঠু ও স্বচ্ছ হওয়ার আহ্বান জানিয়েছে। আর অচিরেই শুরু হবে এই বিচারকাজ।
মন্ত্রী বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে উচ্চ আদালতে আপিলেরও সুযোগ রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা চাইলে যেকোনো দেশ থেকে আইনজীবী নিয়োগ করতে পারবেন।
গতকাল শনিবার বিকেলে নিউইয়র্ক সিটির কুইন্সে অবস্থিত ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
যুদ্ধাপরাধের বিচারের কারণে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানিতে ধস নেমেছে—এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার ইস্যু …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes Tribunal (ICT), Justice, Law, Leadership, Mobilisation, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »

[1 Sep 2010 | No Comment ]

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘আমরা প্রথম সারির যুদ্ধাপরাধীর বিচার দ্রুত করতে চাই। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আইনি প্রক্রিয়ায় তাদের বিচার সমাপ্ত করা হবে। পর্যায়ক্রমে অন্যদেরও আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কারণ এটা একটা চলমান প্রক্রিয়া। এক দিনেই সবাইকে খুঁজে বের করে আনা সম্ভব নয়। তবে এখন যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা সবাই চিহ্নিত যুদ্ধাপরাধী।’
আজ বুধবার সকালে কেরানীগঞ্জ উপজেলা আয়োজিত দারিদ্র্য-বিমোচন প্রকল্পের আওতায় গ্রামীণ নারীদের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারে হাত দিয়ে আমরা এখন দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্যে আছি, যা …

Bangladesh, Bengali, Dhaka, Leadership, News, Politics, Terrorism, প্রথম আলো »

[1 Sep 2010 | No Comment ]

জঙ্গিদের পৃষ্ঠপোষক বলে চিহ্নিত রাজনীতিবিদদের ওপর কঠোর নজরদারি করার নির্দেশ দিয়েছেন স্বরাস্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা-বিষয়ক এক বৈঠকে প্রতিমন্ত্রী এ নির্দেশ দেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জঙ্গিরা যাতে আর কোনোভাবে সুযোগ নিতে না পারে, সে ব্যবস্থা নিতে হবে। আর যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টায় যারা মাঠে নামবে, তাদের দৌড়ের ওপর রাখতে হবে।’
এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, নগর পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আসাদুজ্জামান মিয়া, নগর পুলিশের কমিশনার মো. আবুল কাশেম, জেলা প্রশাসক ফয়েজ আহমদসহ র‌্যব, কোস্টগার্ড, বিডিআরের প্রতিনিধি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত …

Bangladesh, Bengali, Dhaka, Extremism, Justice, Leadership, News, Politics, প্রথম আলো »

[31 Aug 2010 | No Comment ]

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা মামলায় দুই পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গতকাল সোমবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাহবুব উল ইসলামের আদালতে হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানসহ সাত আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ হয়।
আদালত সূত্র জানায়, গতকাল সাক্ষ্য দেন দিরাই থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল মজিদ চৌধুরী ও উপপরিদর্শক (এসআই) শ্রীদাস দত্ত। এ নিয়ে মোট ৬৩ সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আদালত আগামী ১৫ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।
২০০৪ সালের ২১ জুন সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের …

Bangladesh, Bengali, Dhaka, Leadership, News, Politics, Propaganda, প্রথম আলো »

[28 Aug 2010 | No Comment ]

‘নির্বাচনের পর এ সরকারকে আমরাই প্রথম সমর্থন দিয়েছিলাম। জুলুম-নির্যাতন বন্ধ করুন। তাহলে পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবেন। আমরাই সমর্থন দেব। জনগণের জন্য কাজ না করলে, আমরা না চাইলেও জনগণ আপনাদের বিরুদ্ধে রাস্তায় নামবে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম আজ শনিবার সরকারকে উদ্দেশ করে এসব কথা বলেন। জামায়াতের গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বড় মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়।
এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘সরকারের কর্মকাণ্ডে মনে হয়, তারা নিজেদের মাথায় নিজেরাই আঘাত করছে। তারা নিজেরাই ক্ষমতায় থাকতে চায় না। আমরা সব …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Leadership, News, Politics, Religion, War Crime, War Criminal, প্রথম আলো »

[26 Aug 2010 | No Comment ]

গঠনতন্ত্র অনুযায়ী জামায়াতে ইসলামীর নীতিনির্ধারণী বা বড় সিদ্ধান্তগুলো দলের সর্বোচ্চ পর্ষদ রুকন সম্মেলনে অনুমোদন নিতে হয়। কিন্তু চার বছর ধরে সংগঠনটির কোনো রুকন (আনুষ্ঠানিক সদস্য) সম্মেলন হয়নি।
এমনকি পাঁচজন শীর্ষস্থানীয় নেতার গ্রেপ্তারের পর গত জুলাইয়ে নির্ধারিত মজলিসে শুরার সম্মেলনও করতে পারেনি দলটি।
দলীয় সূত্র জানায়, গত মাসের শেষের দিকে জামায়াতের ৫১ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, আপাতত মজলিসে শুরার অধিবেশন করা হবে না। এ সময়ে কেন্দ্রীয় কর্মপরিষদ সব সিদ্ধান্ত নেবে।
কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, জানতে চাইলে কর্মপরিষদের সদস্য আবদুল হালিম প্রথম আলোকে বলেন, দলের পাঁচ নেতা কারাগারে, অনেক জেলার …