Articles in the War Criminal Category
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Headline, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Salahuddin Quader Chowdhury, War Crimes Trial, War Criminal, প্রথম আলো »
মানবতা বিরোধী অপরাধের মামলায় বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পক্ষে সাক্ষ্য দিতে এক হাজার ১৫৩ জনের নামের তালিকা জমা দেওয়া হয়েছে। ১৭ মে আসামিপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তালিকাটি জমা দেয়।
জানতে চাইলে সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য এক হাজার ১৫৩ জন সাক্ষীর নামের তালিকা ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সাক্ষীর তালিকায় রাজনীতিক, বুদ্ধিজীবী, শিক্ষক, বিচারপতিসহ কিছু পরিচিত ব্যক্তিত্বের নাম আছে। তাঁদের মধ্যে রয়েছেন কাদের সিদ্দিকী, বদরুদ্দীন উমর, সিরাজুল আলম খান, …
Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), News, Salahuddin Quader Chowdhury, War Crimes Trial, War Criminal »
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে: বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনীর দোসর হয়ে কাজ করেছেন। এসময় তিনি পাকিস্তানী মেজর হিসেবে পরিচিত ছিলেন।
একথা বলেছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামান।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাকা চৌধুরীর বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ড. আনিসুজ্জামান।
সোমবার ১০টা ৪৭ মিনিটে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান নিজামুল হকের নেতৃত্বে তিন বিচারপতির প্যানেল এ সাক্ষ্যগ্রহণ শুরু করেন। দুপুর ১২টার কিছু সময় পর পর্যন্ত দেওয়া সাক্ষ্যে ড. আনিসুজ্জামান ১৯৭১ সালে চট্টগ্রামের তথা সারা দেশের ভীতিকর পরিস্থিতি …
Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, News, Salahuddin Quader Chowdhury, War Criminal »
ঢাকা: বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান।
এতে তিনি বলেছেন একাত্তরে স্বাধীনতাবিরোধীদের অন্যতম ছিলেন সাকা চৌধুরী। তিনি পাকিস্তানি মেজর হিসেবে পরিচিত ছিলেন।
সাকা চৌধুরী পরিচিত ছিলেন পাকিস্তানি মেজর হিসেবে: ড. আনিসুজ্জামান
সাক্ষ্য দেওয়ার পর সোমবার সাকা চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম সাক্ষী আনিসুজ্জামনকে জেরা করেন। জেরার এক পর্যায়ে জিজ্ঞেস করেন, ‘ভারত থেকে চলে আসার পর পূর্ব পাকিস্তানের নাগরিকত্ব কবে গ্রহণ করেছেন।’
ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম তখন বলেন, “এ প্রশ্ন করা যাবে না। …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), International Criminal Court Trials, Jamaat-Shibir, News, Report, War Crime, War Crimes Trial, War Criminal, সংগ্রাম »
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়, সাংবাদিকদের ব্রিফ করেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক -সংগ্রাম
শহীদুল ইসলাম : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে ১৯৭১ সালের কথিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী ২৮ মে অভিযোগ গঠন বা অভিযোগ থেকে অব্যাহতিদানের ওপর আদেশ দেয়ার জন্য দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। শুনানিকালে মাওলানা নিজামীর আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, জামায়াতে ইসলামীর আমীর এবং রাজনৈতিক …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, ICT-1, International Criminal Court, Jamaat-Shibir, News, Report, War Crime, War Crimes Trial, War Criminal, প্রথম আলো »
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে ২৮ মে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার এ তারিখ ধার্য করেন।
এর আগে সকালে আসামির আইনজীবী আবদুর রাজ্জাক নিজামীর বিরুদ্ধে মামলার অভিযোগ থেকে অব্যাহতির পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তিনি বলেন, আসামির বিরুদ্ধে বেশির ভাগ অভিযোগ স্পষ্ট নয়। সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়নি। তথ্যের অভাব রয়েছে।
BNP, Bail, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, ICT-2, International Criminal Court Trials, News, Razakar, Report, War Crime, War Crimes Trial, War Criminal, প্রথম আলো »
বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-২। আজ বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এর আগে ট্রাইব্যুনাল-১-এ এই মামলা বিচারাধীন থাকা অবস্থায় ওই ট্রাইব্যুনালও আলীমকে জামিন দিয়ে ছিলেন।
সকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে আসামি পক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, আবদুল আলীম শারীরিকভাবে অক্ষম। তিনি অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না। তিনি হুইল চেয়ারে চলাফেরা করেন। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত। ট্রাইব্যুনাল-১ এসব সমস্যা বিবেচনা করে ২০১১ সালের ৩১ মার্চ …
Bangla News 24, Bangladesh, Crimes Against Humanity, Delwar Hossain Sayeedi, Deposition, Dhaka, English, International Crimes Tribunal (ICT), News, War Crimes Trial, War Criminal »
Jamaat-e-Islami leader Delwar Hossain Sayedee’s war crimes investigator concluded his deposition at the International Crimes Tribunal-1 on Tuesday with all the senior defence counsels absent for the second consecutive day.
The three-judge tribunal, chaired by Justice Mohammad Nizamul Huq, was set up on Mar 25, 2010 to deal with crimes against humanity during the 1971 Liberation War.
The tribunal had adjourned proceedings on Monday considering Jamaat executive council member Sayedee’s personal pleading that none of his senior counsels were present.
Sayedee had declined to accept the services of the tribunal as the chairman …
Abdul Aleem, BD News 24, Bangladesh, Crimes Against Humanity, Dhaka, English, International Crimes Tribunal (ICT), News, War Crimes Trial, War Criminal »
The prosecution on Wednesday began placing war crimes charges against former Muslim League leader Abdul Alim at the International Crimes Tribunal-2 accusing him of persecution and deportation of two counts each.
Also a former BNP MP and a cabinet member under the party’s founder Gen Ziaur Rahman, Alim has 26 more charges against him that the prosecution has yet to place.
He was introduced as a local Muslim League leader who had actively taken part against the nation’s freedom struggle. Besides his position of Bogra vice-chairman of the infamous Peace Committee, Alim …
Awareness, Bangladesh, Bengali, Chittagong, Crimes Against Humanity, Memorial, News, War Criminal, দৈনিক আজাদী »
দেশ স্বাধীন হয়েছে আজ ৪০ বছর। এই ৪০ বছরে বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধা জনতার কাছ থেকে দাবি উঠেছিল-শহীদ মিনার-স্মৃতি সৌধের পাশাপাশি ঘৃণাস্তম্ভ নির্মাণের। দেশের মানুষ শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি যুদ্ধাপরাধী-রাজাকারদের প্রতি ঘৃণা প্রদর্শন করবে। কিন্তু এতদিন সেই দাবি-শুধু দাবিই থেকেছিল। এবার সত্যি সত্যিই দেশে প্রথমবারের মতো চট্টগ্রামের পটিয়ায় নির্মিত হয়েছে ঘৃণাস্তম্ভ। শুধু ঘৃণাস্তম্ভ নয়-পাশাপাশি নির্মাণ করা হয়েছে একটি স্মৃতি সৌধও। পটিয়া উপজেলার সামনে স্থানীয় এমপি শামসুল হক চৌধুরীর অর্থায়নে নির্মিত হয়েছে এ ঘৃণাস্তম্ভটি। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা। গতকাল শামসুল হক চৌধুরী এমপির কাছে ঘৃণাস্তম্ভ নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি …
Abul Kalam Azad, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), International Crimes trial, News, War Crimes Trial, War Criminal »
ঢাকা, ৩ এপ্রিল: জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রোকন) মাওলানা আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের অভিযোগ ‘সুষ্ঠু ও কার্যকর’ তদন্তের স্বার্থে তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মঙ্গলবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। প্রসিকিউটর জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতারের কথাও বলেছেন ট্রাইব্যুনাল।
এর আগে রাষ্ট্রপক্ষ সোমবার নির্ধারিত দিনে আবুল কালামের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করে। রাষ্ট্রপক্ষের কৌসুলি সৈয়দ হায়দার আলী ট্রাইব্যুনালকে বলেন, আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। মুক্তিযুদ্ধকালে …
Abul Kalam Azad, BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Crimes Against Humanity, Dhaka, English, International Crimes Tribunal (ICT), International Crimes trial, News, War Crimes Trial, War Criminal »
DHAKA: International Crimes Tribunal-2 Tuesday issued arrest warrant against Abul Kalam Azad alias ‘Bacchu Razakar’ for crimes against humanity during liberation war in 1971.
In the arrest warrant, the tribunal asked the Dhaka Metropolitan Police Commissioner to ensure execution of the order and to produce him before the court within 24 hours.
A three-member tribunal of ICT-2 headed by Justice ATM Fazle Kabir passed the order in this regard.
Abul Kalam Azad alias Bacchu is now residing at an Uttara sector no. 7 residence.
On April 2, the …
Abul Kalam Azad, Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), International Crimes trial, News, War Crimes Trial, War Criminal »
ঢাকা: মহান মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
২৪ ঘণ্টার মধ্যে এ আদেশ কার্যকর করার জন্য ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির করার জন্যও বলা হয়েছে।
মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান এটিএম ফজলে কবিরের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এসব আদেশ দেন।
আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার রাজধানীর উত্তরার ৭ নং সেক্টরের, ৬ নং সড়কের ৩৩ নং বাড়িতে বসবাস করেন। তবে তদন্ত দলের কাছে তার অপর একটি ঠিকানাও …
