Articles in the International Criminal Court Trials Category
BD News 24, Bangladesh, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Criminal Court Trials, Jamaat-Shibir, War Criminal »
Sun, Dec 23rd, 2012 12:25 am BdST
ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘জাতীয় স্বাথের্’ ঐক্যবদ্ধ হয়ে জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সহারা খাতুন।
তিনি বলেন, “আগে আল বদর বাহিনী বাঙালি পুলিশ কর্মকর্তাদের উপর আক্রমণ চালাতো। এখন জামায়াত শিবিরের নেতাকর্মীরা সে কাজটি করছে।”
শনিবার জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া খাতুন মিলনায়তনে বঙ্গমাতা পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধু-বঙ্গমাতা ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সব সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন। একসঙ্গে জীবন দিয়ে শেখ ফজিলাতুন্নেসা …
Bangla News 24, Bangladesh, Bengali, Conspiracy, Criminalization, Dhaka, International Criminal Court Trials, Jamaat-Shibir, News »
23 Dec 2012 01:04:52 AM Sunday BdST
ঢাকা : হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে প্রেস (সাংবাদিক) স্টিকার লাগানো মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতো শিবির ক্যাডাররা। এ ধরনের স্টিকার লাগানো মোটরসাইকেল পুলিশ আটক করে না বলেই শিবির ক্যাডাররা এই প্রতারণার আশ্রয় নিয়ে নিরাপদে পালাতে পারতো।
মহানগর গোয়েন্দা পুলিশ শিবির নেতাদের প্রেস স্টিকার লাগানো ৫টি মোটরসাইকেল আটক করার পর চাঞ্চল্যকর এই তথ্য দিয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, রাজধানীতে শিবির ক্যাডাররা নিরাপদে চলাচল করতে প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেল আর হেলমেট ব্যবহার করতো। এ কারণে তাদের সহজেই চেনাও যেত না। যার কারণে পুলিশের নজরদারি …
Bangla News 24, Bangladesh, Bengali, Conspiracy, Crimes Against Humanity, Dhaka, Diplomacy, International Criminal Court Trials, International influence, International response, News, War Criminal »
22 Dec 2012 10:38:11 PM Saturday BdST
ঢাকা: বাংলাদেশ সফররত তুরস্কের একটি প্রতিনিধি দল যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে জামায়াতে ইসলামীর পক্ষে ব্যাপক দূতিয়ালি করছে। সূত্র জানিয়েছে জামায়াতের আমন্ত্রণেই টুরিস্ট ভিসায় ঢাকায় এসে একের পর এক বৈঠক করে যাচ্ছে ১৪ সদস্যের প্রতিনিধি দলটি। এতে নেতৃত্ব দিচ্ছেন তুরস্কের সাবেক স্টেট মিনিস্টার লুতফুইসিনজন।
সূত্র জানায় ২০ ডিসেম্বর ঢাকায় পৌঁছার পর দুই দিনই ব্যস্ত সময় কাটিয়েছে প্রতিনিধি দলটি। শনিবারেও তারা অন্তত তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে।
তুরস্কের প্রতিনিধি দলটির ঢাকায় আসার সঙ্গে সরকারি পর্যায়ে কোনো যোগাযোগ হয়েছে কিনা তা কোনো পক্ষ থেকেই নিশ্চিত হওয়া যায়নি। তবে …
Awareness, BD News 24, Bangladesh, Bengali, Conspiracy, Criminalization, Dhaka, International Criminal Court Trials, News, Razakar, War Criminal »
Sat, Dec 22nd, 2012 9:10 pm BdST
ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের শীর্ষস্থানীয় ১৫ জন শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক ও মানবাধিকারকর্মী রোববার সাম্প্রদায়িকতাবিরোধী সম্মেলন আহ্বান করেছেন।
রাজধানীর মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে এই সম্মেলন হবে।
আয়োজকদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এমএম আকাশ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজারের রামুতে সাম্প্রদায়িক সন্ত্রাস এবং যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে সারা দেশে যে সহিংস কর্মকাণ্ড চলছে তা প্রতিরোধে সবাইকে সোচ্চার হতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
“মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সবাই যাতে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায় সেজন্য এই সম্মেলন।”
এর আগে এমএম আকাশ স্বাক্ষরিত এক …
Awami League, Awareness, BNP, Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, Domestic response, International Criminal Court Trials, Jamaat-Shibir, Khaleda Zia, Mass grave, News, Propaganda, Public Reaction, Razakar, War Crimes Trial, War Criminal »
22 Dec 2012 05:55:59 PM Saturday BdST
ছবি: সবিতা রহমান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সোহরাওয়ার্দী উদ্যান থেকে: ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪দলের গণমিছিল- সমাবেশ থেকে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি এবং বিচার বানচালের চক্রান্ত প্রতিহত করার দৃঢ় শপথ নেওয়া হয়েছে।
এ জন্য আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার ঘোষণা দেওয়া হয়েছে।
গণমিছিল থেকে ১৪ দলের হাজার হাজার নেতা-কর্মী যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার শপথ নেয়।
এর অংশ হিসেবে আগামী ৭ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
শনিবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীতে হাজার হাজার মানুষের গণ …
Arbitrary arrest, Arrest, BNP, Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, International Criminal Court Trials, Jamaat-Shibir, News »
22 Dec 2012 05:27:57 PM Saturday BdST
ঢাকা: গ্রেফতারের ভয়ে বিরোধীদলীয় জোটের মধ্যম সারির নেতাদের অধিকাংশই আত্মগোপনে চলে গেছেন। বেশ কিছু দিন ধরে সভা-সমাবেশে দেখা যাচ্ছে না তাদের। এমনকি আত্মগোপনে থাকা নেতাদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় অনেক নেতাও রয়েছেন।
১৮ দলীয় জোটে বিএনপির শরিক দলগুলোর নেতারাও ভুগছেন গ্রেফতার আতঙ্কে।
গ্রেফতার এড়াতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে টানা দু’সপ্তাহ পার করছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। গত ৮ ডিসেম্বর পার্টি অফিসে অবস্থান নেওয়ার পর আর বেরই হননি তিনি।
১৮ দলীয় জোট, বিশেষ করে জামায়াত ও বিএনপি’র অধিকাংশ যুব নেতার মোবাইল ফোনও বন্ধ। ঘন ঘন মোবাইল সিমও …
Awami League, BNP, Bangladesh, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Criminal Court Trials, Jamaat-Shibir, Mass grave, News, জনকণ্ঠ »
মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১২, ৪ পৌষ ১৪১৯
যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত স্বাধীনতার পক্ষ শক্তিকে একাত্তরের ন্যায় ইস্পাতদৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। আদর্শিক এই জোটের জ্যেষ্ঠ নেতারা বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি আজ প্রকাশ্য জামায়াতের পাশে দাঁড়িয়েছে। কিন্তু বিচার বন্ধে ষড়যন্ত্রকারীরা কোনদিনই সফল হতে পারবে না। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সারাদেশে যে গণজাগরণের সৃষ্টি হয়েছে, তা ধরে রাখতে বিচার শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে। সোমবার দুপুরে কাকরাইলস্থ গণতন্ত্রী পার্টি কার্যালয়ে মহানগর ১৪ দলের বৈঠকে কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন। সভা থেকে আগামী ২২ ডিসেম্বর …
Bangladesh, Bengali, Conspiracy, Cyber crime, Dhaka, International Criminal Court Trials, Law, News, আমার দেশ »
মঙ্গলবার ১৮ ডিসেম্বর ২০১২, ৪ পৌষ ১৪১৯, ৪ সফর ১৪৩৪ হিজরী
সাইবার ক্রাইম বা ই-মেইল হ্যাকিং সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের জন্য সরকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব গত মঙ্গলবার আইন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পরই আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ ট্রাইব্যুনাল গঠনের কার্যক্রম শুরু করবে। একজন জেলা ও দায়রা জজের নেতৃত্বে ৬ সদস্যের এই ট্রাইব্যুনাল আপাতত ঢাকায় গঠন করা হবে। সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত প্রমাণিত হলে এ ট্রাব্যুনাল অভিযুক্তকে দশ বছরের কারাদণ্ড অথবা এক কোটি টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে …
Bangladesh, Bengali, Conspiracy, Cyber crime, Dhaka, International Criminal Court Trials, Lobbying, News, Uncategorized, War Crimes Trial, জনকণ্ঠ »
মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১২, ৪ পৌষ ১৪১৯
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর পদত্যাগকারী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের সঙ্গে আহম্মেদ জিয়াউদ্দিনের স্কাইপে কথোপকথন হ্যাক করে এবং তা পত্রিকায় প্রকাশের মাধ্যমে যারা যারা যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন, তাদের খুঁজে বের করা সরকারের ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আান্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনাল মনে করে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই স্কাইপ এ্যাকাউন্ট হ্যাক করে ওই কথোপকথন প্রকাশ করা হয়েছে। তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর কার্যক্রম শুরুতেই এ কথা বলেন। ট্রাইব্যুনালের অন্য দু’জন সদস্য ছিলেন …
Bangladesh, Bengali, Conspiracy, Cyber crime, Dhaka, International Criminal Court Trials, News, আমার দেশ »
মঙ্গলবার ১৮ ডিসেম্বর ২০১২, ৪ পৌষ ১৪১৯, ৪ সফর ১৪৩৪ হিজরী
মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদ্য পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের স্কাইপি সংলাপ প্রকাশে নিষেধাজ্ঞার বিষয়টি সব গণমাধ্যমকে জানিয়েছে তথ্য অধিদফতর। ট্রাইব্যুনাল-২ থেকে গত ১৩ ডিসেম্বর জারি করা নিষেধাজ্ঞার বিষয়ে গতকাল তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ তথ্য অধিদফতর ‘অতি জরুরি’ পত্র দিয়ে জানিয়েছে যে, ট্রাইব্যুনালের নির্দেশনা মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রধান তথ্য অফিসার আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠির সঙ্গে ট্রাইব্যুনালের আদেশের কপিও সংযুক্ত করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে ১৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল-২ থেকে
ব্রাসেলস প্রবাসী আহমদ জিয়াউদ্দিনের সঙ্গে বিচারপতি নিজামুল হকের স্কাইপি সংলাপ প্রকাশের …
Abdul Quader Molla, Bangladesh, Bengali, Crimes Against Humanity, Cross Examination, Delwar Hossain Sayeedi, International Criminal Court Trials, News, Prosecution, Salahuddin Quader Chowdhury, Witness, জনকণ্ঠ »
মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১২, ৪ পৌষ ১৪১৯
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে প্রসিকিউশন যুক্তি উপস্থাপন শুরু করেছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান শাহীনের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে প্রসিকিউটর মোহাম্মদ আলী যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে ট্রাইব্যুনাল-১ বিএনপি নেতা সাকা চৌধুরীর দুই আইনজীবীকে কারণ দর্শানোর নোটিস জারি করেছে। একই ট্রাইব্যুনাল সাঈদীর সঙ্গে দেখা করার আবেদন খারিজ করে দিয়েছে।
সোমবার থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে প্রসিকিউশন যুক্তি উপস্থাপন শুরু করেছে। এর আগে একই ধরনের অভিযোগে …
Bangladesh, Conspiracy, Cyber crime, English, India Express, International Crimes Tribunal (ICT), International Criminal Court Trials, New Delhi, News »
Thu Dec 06 2012, 20:27 hrs
special Bangladeshi tribunal trying 1971 “war criminals” today issued a notice to the London-based ‘The Economist’ for “interference” in trial process and “privacy” of a judge and asked for an explanation in three weeks.
“This cannot be allowed in anyway,” chairman of the three-judge International Crimes Tribunal-1 Justice Nizamul Huq said as the court issued the notice to the weekly newspaper’s chief editor Rob Gifford and its South Asia bureau chief Adam Roberts.
The high-powered court, which is currently hearing cases related to 10 high profile …
