Home » Archive

Articles tagged with: আল শামস বাহিনী

Accused and Detainees, BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Crimes Against Humanity, Cross Examination, Dhaka, Ghulam Azam, International Crimes Tribunal (ICT), News, Testimony »

[11 Sep 2012 | No Comment ]

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে রাজাকার, আল বদরের মতো যেসব বাহিনী নিরীহ বাঙালির ওপর নির্বিচারে হত্যা নির্যাতন চালিয়েছিল, জামায়াতে ইসলামীর তখনকার আমীর গোলাম আযম সেসব বাহিনীর পেছনের প্রধান ব্যক্তি ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওযা সাক্ষ্যে বলেছেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের মামলায় গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী হিসেবে মঙ্গলবার নিজের জবানবন্দি উপস্থাপন শেষ করেন সুলতানা কামাল। এরপর তাকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা।
বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ দেওয়া জবানবন্দিতে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, মুক্তিযুদ্ধের দিনগুলোতে বিভিন্ন পত্রপত্রিকা ও বেতারে …

Bangladesh, Bengali, Dhaka, News, জনকণ্ঠ »

[22 May 2012 | No Comment ]

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় চট্রগ্রামের ফজলুল কাদের চৌধুরী নেতৃত্বে ও তার ছেলে গ্রেফতারকৃত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর তত্ত্বাবধানে আল শামস বাহিনী পরিচালিত হতো। সাকার বিরুদ্ধে সরাসরি নির্যাতনের শিকার দ্বিতীয় সাক্ষী বিশিষ্ট ব্যাবসায়ী এম সলিমুল্লাহ (৬৮) জেরায় এ কথা বলেছেন। অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। ২৪ মে আসামি পক্ষের শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। বিএনপির আরেক নেতা আবদুল আলীমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর আসামিপক্ষের আইনজীবীর যুক্তি খ-ন করেছেন। ২৩ মে পর্যন্ত বিচারের কার্যক্রম মুলতবি করা হয়েছে। একই সঙ্গে জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলওয়ার …