Home » Archive

Articles tagged with: বিএনপি

Abdul Quader Molla, Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, News, War Crime, War Criminal »

[5 Feb 2013 | No Comment ]

05 Feb 2013
সাজেদা সুইটি, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
যুদ্ধাপরাধের অভিযোগে কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে দুই পক্ষে যারা আইনি লড়াই লড়েছেন, তাদের প্রতিক্রিয়া জানার পর বিএনপি রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানাবে।
মঙ্গলবার হরতালের বিকেলে নয়াপল্টনে রাজনৈতিক কার্যালয়ে বসে যুদ্ধাপরাধের বিচারের দ্বিতীয় রায় কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড প্রসঙ্গে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
গয়েশ্বর বলেন, ‘‘এই বিচারে যারা আইনি লড়াই লড়েছেন, তাদের প্রতিক্রিয়া জানা দরকার। তাহলে বুঝতে পারবো, বিচার প্রক্রিয়া স্বচ্ছ হচ্ছে কিনা। যেহেতু এই রায়ে সরকার ও জামায়াত- কোনো পক্ষই সন্তুষ্ট নয়, সেহেতু …

Abdul Quader Molla, BNP, Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, News, War Criminal »

[5 Feb 2013 | No Comment ]

05 Feb 2013
মান্নান মারুফ, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
একাত্তরের মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার রায় নিয়ে আপাতত কোন প্রতিক্রিয়া নেই বিএনপির।
রায় ঘোষণার পর যোগাযোগ করা হলে দলটির সমন্বয়ক ও স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, “রায় হয়েছে জেনেছি। তবে এ ব্যাপারে আমাদের কোন প্রতিক্রিয়া নেই।”
পরে দলটির পক্ষ থেকে লিখিত বিবৃতিতে এ বিষয়ক প্রতিক্রিয়া দেওয়া হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।
আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে জামায়াতের ডাকা মঙ্গলবারের হরতাল প্রসঙ্গেও কোন প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত থাকে বিএনপি।
হরতাল সমর্থন করছেন কি না জানতে চাইলে তরিকুল ইসলাম বলেন, “জামায়াতের হরতাল …

Bangladesh, Bengali, Dhaka, Jamaat-Shibir, News, প্রথম আলো »

[4 Feb 2013 | No Comment ]

০৪-০২-২০১৩
রিয়াদুল করিম
১৮ দলের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর প্রতি সরকারের হঠাত্ নমনীয় আচরণে জোটের প্রধান দল বিএনপিতে অস্বস্তি তৈরি হয়েছে। কয়েক দিন ধরে প্রকাশ্যে রাজধানীতে মিছিল-সমাবেশ করছে জামায়াতে ইসলামী। পুলিশ যেমন তাদের কোনো বাধা দেয়নি, তেমনি জামায়াত-শিবিরের কর্মীরাও আগের মতো হামলা বা ভাঙচুর করেননি।
হঠাত্ এই পরিবর্তন জামায়াতকে জোটছাড়া করার প্রাথমিক উদ্যোগ বলে মনে করছেন বিএনপির কোনো কোনো নেতা। তাঁরা বলছেন, আগামীকাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার বিচারের রায় হবে। এ রায়ের পর জামায়াতের প্রতিক্রিয়ায় বিষয়টি স্পষ্ট হবে।
বিএনপির সূত্র …

BNP, Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Jamaat-Shibir, News »

[2 Feb 2013 | No Comment ]

02 Apr 2013
জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হরতাল চলাকালে সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ শহরের সলিমুল্লা সড়কে টহলরত পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। তবে ককটেলটি বিস্ফোরণ না হওয়ায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ ককটেলটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে।

চাষাঢ়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম বাংলানিউজকে জানান, তার নেতৃত্বে একদল পুলিশ সকাল থেকে শহরের সলিমুল্লা সড়কের পাশে নারায়ণগঞ্জ আইন কলেজের সামনে টহল দেয়। সকাল সাড়ে ১০টায় অজ্ঞাত স্থান থেকে তাদেরকে লক্ষ্য করে একটি ককটেল ছোঁড়া হয়।  ককটেলটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে নিয়ে তা নিষ্ক্রিয় করা হয় বলে জানান …

BD News 24, BNP, Bangladesh, Bengali, Dhaka, Khaleda Zia, News »

[1 Feb 2013 | No Comment ]

ফেব্রুয়ারী ১, ২০১৩
সৈয়দ বশির
দেশে বা বিদেশে কোথাও কলাম লেখক হিসাবে পরিচিত নন খালেদা জিয়া। কিন্তু সেই তিনিই ওয়াশিংটন টাইমসে একটি নিবন্ধ ছাপিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে বাংলাদেশে ‘গণতন্ত্র বাঁচাতে’ এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।ওই নিবন্ধে রাজনৈতিক প্রতিপক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি খালেদার আক্রমণ অত্যন্ত তীব্র; পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংকের নেয়া পদক্ষেপে তার সন্তুষ্টি যথেষ্টই দৃশ্যমান।
শেখ হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন- নিবন্ধে খালেদার এমন বক্তব্যে শ্লেষও ঝরেছে।
খালেদার বক্তব্যে মনে হয়, তিনি নোবেল জয়ী মুহাম্মদ ইউনূসকে একজন মিত্র হিসাবে পেতে চাইছেন, …

Abul Kalam Azad, BNP, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, Proceedings before ICT-2, জনকণ্ঠ »

[27 Jan 2013 | No Comment ]

২৭ জানুয়ারী ২০১৩
মমতাজউদ্দীন পাটোয়ারী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সাবেক রুকন ( কেন্দ্রীয় সদস্য) আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের অপরাধ প্রমাণিত হওয়ায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-ের রায় দিয়েছেন। এটি যুদ্ধাপরাধ সংক্রান্ত মামলার বিচারে গঠিত ট্রাইব্যুনালের প্রথম রায়। দীর্ঘ প্রতীক্ষা ও প্রত্যাশার এই রায়ে গোটা বাংলাদেশ যেন একাত্তর সালের দিনগুলোতে কিছু সময়ের জন্য ফিরে যেতে পেরেছে। সেই সময় একদিকে বাংলার জনগণ মুক্ত স্বাধীন দেশ প্রতিষ্ঠার জন্য সব কিছু বিলিয়ে দিয়ে লড়াইতে অংশ নিয়েছিল, তেমনি অন্যদিকে আবার কিছু মানুষ নামের ভিন্ন চিন্তাধারার দল …

Article, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »

[23 Jan 2013 | No Comment ]

সোহরাব হাসান | তারিখ: ২৩-০১-২০১৩
বাংলাদেশের সরকারব্যবস্থা, গণতন্ত্র, রাজনীতি, রাজনৈতিক দল ইত্যকার বিষয়ে প্রবল বিতর্ক হতে পারে। কেউ বলতে পারেন, বাংলাদেশে গণতন্ত্র বলে কিছু নেই। কারও দাবি, এখানে এমন মহান গণতন্ত্র আছে, যার দৃষ্টান্ত মেলা ভার। এসব হলো তর্ক-বিতর্ক ও আলোচনার বিষয়।
কিন্তু একাত্তরের যুদ্ধাপরাধ তথা মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে কোনো বিতর্ক হওয়া উচিত নয়। কেননা, আমাদের মুক্তিযুদ্ধ চলাকালে যে মুক্তিকামী ও নিরীহ মানুষের ওপর গণহত্যা চালানো হয়েছে, তা সর্বৈব সত্য। দ্বিতীয়ত, যারা এসব জঘন্য অপরাধ ঘটিয়েছে, তাদের চিহ্নিত ও বিচার করা রাষ্ট্রের দায়িত্ব। অথচ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি যুদ্ধাপরাধের বিচার নিয়ে …

BNP, Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Election, News, Politics, War Crime, War Criminal »

[15 Jan 2013 | No Comment ]

15 Jan 2013
সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অপশক্তিকে ক্ষমতায় আনতে ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি’র নেতৃত্বে বিরোধী ১৮ দল মানবপ্রাচীর কর্মসূচি দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শান্তিপূর্ণভাবে ১৮ দল রাজনৈতিক কর্মসূচি দিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “এটি তাদের গণতান্ত্রিক অধিকার। তবে বিএনপি অবৈধ পন্থায় ক্ষমতায় যেতে, অপশক্তিকে ক্ষমতায় আনতে ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে এ কর্মসূচি দিয়েছে।”
এর আগে ১৮ দলীয় জোটের দেওয়া কর্মসূচির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “তারা রোড মার্চ করেছে, বিভাগীয় পর্যায়ে জামায়াত-শিবিরের পক্ষে বক্তব্য দিয়েছে। যুদ্ধাপরাধীদের রক্ষা করতে বিভিন্ন কর্মসূচিতে জ্বালাও …

BNP, Bangla News 24, Bangladesh, Bengali, Crimes Against Humanity, Dhaka, News, Politics, War Crime, War Criminal »

[15 Jan 2013 | No Comment ]

15 Jan 2013
সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি : উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: জাতি আদালতের কাছ থেকে যুদ্ধাপরাধীদের মৃত্যুদন্ডের রায় শোনার জন্য অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ১৪ দল নেতা, সাংসদ ও ওয়ার্কার্স পার্টির যুগ্ম সম্পাদক ফজলে হোসেন বাদশা।
মঙ্গলবার বিকেলে নগরীর লালদীঘি ময়দানে চট্টগ্রাম ১৪ দল আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বাদশা বলেন, `জাতি অধীর আগ্রহে সেই মুহুর্তের জন্য অপেক্ষা করছে, যে মুহুর্তে আদালত যুদ্ধাপরাধীদের মৃত্যুদন্ড ঘোষণা করবেন। আদালতের কাছ থেকে মৃত্যুদন্ডের রায় শোনার আনন্দঘন মুহুর্তের জন্য এখন পুরো জাতি অপেক্ষা করছে।`
তিনি বলেন, `যুদ্ধাপরাধীদের বিচার করা জনগণের কাছে ১৪ …

Awami League, BD News 24, BNP, Bangladesh, Bengali, Dhaka, Jamaat-Shibir, News, Politics »

[14 Jan 2013 | No Comment ]

নিজস্ব প্রতিবেদক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2013-01-14 14:00:42.0 Updated: 2013-01-14 14:00:42.0

1 / 1

জামায়াতে ইসলামী ‘ভর’ করায় বিএনপি সরকারের সাফল্য দেখতে পাচ্ছে না বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “সরকারের সাফল্যের পাল্লা এত ভারী যে তা কল্পনাও করা যায় না।
“কিন্তু এই সাফল্য বিএনপির চোখে পড়ে না। কারণ গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব নস্যাৎ করার জন্য ঘাতক জামাত-শিবির তাদের ওপর ভর করেছে।”
‘সরকারের সাফেল্যের চার বছর’ শীর্ষক ওই আলোচনা সভায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “বছরের প্রথমেই আমরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছি, বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, অনলাইনে …

BNP, Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, Jamaat-Shibir, Liberation War of Bangladesh, News, War Crime, War Criminal »

[10 Jan 2013 | No Comment ]

10 Jan 2013

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নৌমন্ত্রী পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, ১৯৭১ সালে যারা আমাদের মা-বোনকে হত্যা ও ধর্ষণ করেছে তাদের সঙ্গে এক কাতারে দাঁড়ানো সম্ভব নয়। বিএনপি জামায়াতকে বাদ দিলে যে কোনো আলোচনাই হতে পারে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডসহ কয়েকটি প্রতিষ্ঠানের সহযোগিতায় সার্ক কালচারাল সোসাইটি এ সভার আয়োজন করে।
তিনি বলেন, “৩০ লাখ শহীদের কথা স্মরণ করে আমরা যখন মুক্তিযুদ্ধের পক্ষে জোট গঠন করছি, তখন সেই সব ঘাতকদের বাঁচাতে বিএনপি …

BNP, Bangla News 24, Bengali, Dhaka, Domestic response, International Crimes Tribunal (ICT), Jamaat-Shibir, News, Politics, Public Reaction, Terrorism, War Crimes Trial, War Criminal »

[4 Jan 2013 | No Comment ]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: ফাইল ফটো

ঢাকা: রোববার ১৮ দলের হরতালে জোটের ব্যানার কাজে লাগিয়ে সহিংসতার প্রস্তুতি নিচ্ছে জামায়াত- শিবির ক্যাডাররা। বিএনপির ঘারে ভর দিয়ে নিজেদের দাবি আদায়ের সুযোগ তৈরির ষড়যন্ত্র করছে দলটি। সূত্র জানিয়েছে, এবারের হরতালে সহিংস কর্মকাণ্ডে দলের  প্রশিক্ষিত বাহিনীকে মাঠে নামানোর সব প্রস্তুতিও সম্পন্ন করেছে শিবির।
সূত্রটি জানায়, যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াত নেতাদের পুনরায় বিচারের আবেদন ট্রাইব্যুনাল খারিজ করে দেওয়ায় ক্রুদ্ধ শিবির ক্যাডাররা প্রতিশোধ নিতে সহিংস পথই বেছে নিচ্ছে। আর জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদের আড়ালে জামাত-শিবির যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের দাবিকেই সামনে নিয়ে আসবে এই হরতালেও।
অতীতেও দেখা গেছে, যে দাবিতেই বিএনপি নেতৃত্বাধীন …