Articles tagged with: বিদেশি বীরপ্রতীক
Bangla News 24, Bengali, Dhaka, News, War Crime, War Crimes Trial, War Criminal »
05 Dec 2011 10:27:53 AM Monday BdST
সাইফুল্লাহ মাহমুদ দুলাল, অস্ট্রেলিয়া থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আজ বিজয়ের মাস ডিসেম্বরের ০৬ তারিখ। আজ বীর মুক্তিযোদ্ধা, বীরপ্রতীক ডব্লিউ. এ. এস. ওডারল্যান্ডের জন্মদিন। ১৯১৭ সালের ৬ ডিসেম্বর নেদারল্যান্ডে জন্মগ্রহণ করেন ওডারল্যান্ড।
১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সাথে যারা সম্পৃক্ত হয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে করেছেন গৌরবান্বিত ও মহিমান্বিত, ওডারল্যান্ড তাদেরই অন্যতম। সাহসী ভূমিকা ও সুমহান অবদান রেখে বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছেন তিনি। তাই ওডারল্যান্ড একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, একটি গর্বিত নাম এবং একমাত্র বিদেশি বীরপ্রতীক।
কানাডিয়ান বাটা সু কোম্পানিতেকাজ করতেন …
