Articles tagged with: মতিউর রহমান নিজামী
Abdul Quader Molla, Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Motiur Rahman Nizami, News, War Criminal »
05 Feb 2013
জাকিয়া আহমেদ, জেসমিন পাঁপড়ি ও মেহেদী হাসান পিয়াস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় ঘোষণার সময় তার পক্ষের সিনিয়র আইনজীবীরা থাকছেন না। সেখানে উপস্থিত হয়েছেন কয়েকজন জুনিয়র আইনজীবী।
তাদের মধ্যে যুদ্ধাপরাধের অপর মামলার আসামি জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেনও রয়েছেন। ট্রাইব্যুনাল চত্ত¡রে তিনি বাংলানিউজকে বলেন, ‘‘হরতাল চলছে বলেই ব্যারিস্টার আবদুর রাজ্জাক, তাজুল ইসলামসহ সিনিয়র আইনজীবীদের কেউই আদালতে আসছেন না। আমার সঙ্গে জুনিয়র আইনজীবীদের মধ্যে আরও আছেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও আসাদ উদ্দিন।’’
বিচারের রায়ের …
Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Ghulam Azam, Jamaat-Shibir, Motiur Rahman Nizami, News, War Criminal »
04 Feb 2013
সিনিয়র করেসপন্ডেন্ট ও স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সমাবেশস্থল থেকে: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত আখ্যা দিয়ে এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গোলাম আজম-মতিউর রহমান নিজামীসহ কারাবন্দী অন্যান্য নেতাদের মুক্তির দাবিতে চট্টগ্রাম জেলা পরিষদ মার্কেট চত্বরে সোমবার বিকেল তিনটায় সমাবেশ শুরু করেছে জামায়াতে ইসলামী।
সমাবেশে তারা ট্রাইব্যুনাল ভেঙ্গে দেওয়ারও দাবি জানান।
বগুড়ায় তিন নেতাকর্মী নিহত, জ্বালানী তেলসহ নিত্যাপণ্যের দাম বৃদ্ধি, তত্ত্বাবধয়াক সরকার পুনর্বহাল, ট্রাইব্যুনাল বাতিল ও জামায়াত নেতাদের মুক্তির দাবিতে এ সমাবেশ আহবান করে জামায়াত।
তবে সমাবেশে ট্রাইব্যুনাল ভেঙ্গে দেওয়া ও মানবতাবিরোধী অপরাধে কারাবন্দী নেতাদের মুক্তির দাবির প্রতি বেশি জোর …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Motiur Rahman Nizami, News, War Criminal, সংগ্রাম »
4 February 2013
শহীদুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সরকার পক্ষের ২নং সাক্ষী জহির উদ্দিন মোহাম্মদ জালাল ওরফে বিচ্ছু জালাল বলেছেন, তিনি ইতোপূর্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে ভুল তথ্য দিয়েছেন। তিনি বলেন, আমি ১৯৭১ সালের ২৯ আগস্ট আমার চাচার সাথে করে রমনা থানায় গিয়ে বদি ভাই, জুয়েল ভাই, চুল্লু ভাই, রুমি, আজাদ ভাই, আলতাফ মাহমুদসহ অনেককে দেখেছি মর্মে যেকথা ট্রাইব্যুনাল-২ এ মুজাহিদের মামলায় সাক্ষ্যপ্রদানকালে যা বলেছি তা ভুলক্রমে বলেছি। ৪১ …
Bangladesh, Bengali, Dhaka, Motiur Rahman Nizami, News, Sheikh Hasina, War Criminal, প্রথম আলো »
০৩-০২-২০১৩
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতার কঠোর সমালোচনা করে বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে তিনি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তবে তিনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না।
শেখ হাসিনা বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে বলেন, ‘হত্যা, বাসে আগুন এমনকি যাত্রীদের গায়ে পেট্রল ঢেলে অস্থিতিশীলতা সৃষ্টি করে আপনি যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু আপনি তাঁদের বাঁচাতে পারবেন না। বাংলাদেশের মাটিতে অবশ্যই তাঁদের বিচার হবে।’ তিনি বলেন, যুদ্ধাপরাধীদের গ্রেপ্তারের পর দেশে শান্তি ফিরে এসেছে।
গতকাল শনিবার বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা …
Abul Kalam Azad, BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Ghulam Azam, Jamaat-Shibir, Motiur Rahman Nizami, News, War Criminal »
2013-01-28
নিজস্ব প্রতিবেদক
সোমবার সকাল ১০টার পর প্রায় একই সময়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থানে হামলায় অন্তত ২৭ পুলিশ সদস্য আহত হন। যাদের মধ্যে রাজধানীতেই আহত হয়েছেন ২১ জন।
রাজধানীতে জামায়াত-শিবির কর্মীরা মতিঝিলে জড়ো হয়ে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় সংঘর্ষে মতিঝিল থানার ওসিসহ অন্তত ২১ পুলিশ আহত হন। ভাংচুর করা হয় শতাধিক গাড়ি।
Jamaat, Shibir activists set a microbus on fire.
এ সময় পাঁচটি গাড়িতে আগুন দেয়া হয়, যার মধ্যে পুলিশের একটি পিকআপ ভ্যানও রয়েছে।
মতিঝিল থানার উপ-পরিদর্শক মোক্তার হোসেন জানান, জামায়াত-শিবির কর্মীরা মতিঝিলের শাপলা চত্বরে জড়ো …
Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, Jamaat-Shibir, News »
05 Jan 2013
স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে। জামায়াতে ইসলামীর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, জ্বালানির মূল্য বৃদ্বির প্রতিবাদে তারা নগরীর ২২টি স্পটে মিছিল করেছে।
মিছিল পরবর্তী সমাবেশ থেকে আবারো মানবতাবিরোধী অপরাধে গঠিত ট্রাইব্যুনালকে বিতর্কিত উল্লেখ করে তা বাতিলের দাবি জানানো হয়। একইসঙ্গে সংগঠনের আমির মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিলটি মগবাজার চৌরাস্তা থেকে শুরু হয়ে বাংলামোটরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগরী মজলিশে শুরা সদস্য ড. রেজাউল করিম, …
Abul Kalam Azad, Ali Ahsan Mujahid, Appeal, Bangladesh, Bengali, Delwar Hossain Sayeedi, Dhaka, Ghulam Azam, Motiur Rahman Nizami, Muhammad Kamaruzzaman, News, Salahuddin Quader Chowdhury, War Criminal, জনকণ্ঠ »
৪ জানুয়ারী ২০১৩
স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৃহস্পতিবার ছিল ঘটনাবহুল দিন। এদিন বেশ কিছু গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করা হয়েছে। জামায়াতের চার শীর্ষ নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী ও মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মামলা পুনর্বিচার (রি- ট্রায়ালের) আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২। তবে চেয়ারম্যান নতুন আসায় সাঈদীর মামলা উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন সময় বেঁধে দিয়েছে ট্রাইব্যুনাল। অন্যদিকে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পক্ষে করা চারটি আবেদনের মধ্যে দু’টি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। ১০ …
Awami League, BNP, Bangla News 24, Bengali, Dhaka, Domestic response, Ghulam Azam, International Crimes Tribunal (ICT), Jamaat-Shibir, Khaleda Zia, Motiur Rahman Nizami, News, Politics, War Crimes Trial »
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম: খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।
তিনি বলেন, ‘গোলাম আজম, মতিউর রহমান নিজামীসহ যুদ্ধাপরাধের অভিযোগে আটক নেতারা স্বাধীনতাবিরোধী নয় বলে তাদের বাঁচানোর চেষ্টা করছেন খালেদা জিয়া। তিনি এসব বলে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে চান।’
যারা স্বাধীনতা ও মানবতাবিরোধীদের বিচার বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার বিকেলে পটিয়া উপজেলার কর্ণফুলী থানার এজে চৌধুরী কলেজ মাঠে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুতে এ শোকসভার …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, News, War Crime, War Criminal, কালের কন্ঠ »
নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সাবেক আমির গোলাম আযমসহ চার জামায়াত নেতার বিরুদ্ধে চলমান মামলায় পুনরায় বিচার শুরু করার আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন ১ নম্বর ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এক আদেশে গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার পুনরায় শুরু করার আবেদন খারিজ করে আদেশ দেন। অন্যদিকে মুহাম্মদ কামারুজ্জামানের আবেদন খারিজ করে আদেশ দেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ২ নম্বর ট্রাইব্যুনাল।
এদিকে সাঈদীর বিরুদ্ধে মামলায় রায় ঘোষণার আগে ১ নম্বর ট্রাইব্যুনাল আবারও উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১৩ …
Awami League, BD News 24, BNP, Dhaka, Jamaat-Shibir, Jatiya Samajtantrik Dal, News, Politics, Propaganda, Public Reaction, War Crimes Trial »
ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মতিউর রহমান নিজামীর সঙ্গে করমর্দনের যে ছবিটি খালেদা জিয়া পথসভায় দেখিয়েছিলেন, তাতে জামায়াত নেতা মাফ চাইছিলেন বলে দাবি করেছেন যুদ্ধাপরাধের বিচার দাবি করে আসা জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
বিএনপি চেয়ারপারসনেসর ওই ছবি প্রদর্শনের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী ইনু বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ওই ছবি সঠিক।
“ঘটনাটি ৯০ এর দশকের, তিনি মাপ চেয়ে আমার হাত ধরেছিলেন।”
মহাজোট সরকার যুদ্ধাপরাধের বিচার শুরুর পর জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে আগের কিছু ছবি তোলা হয়েছে, যেগুলোতে দেখা যায় আওয়ামী লীগের কয়েকজন নেতা, জাসদ সভাপতি …
BD News 24, Bengali, Crimes Against Humanity, Delwar Hossain Sayeedi, Dhaka, Domestic response, Ghulam Azam, International Crimes Tribunal (ICT), Motiur Rahman Nizami, News, Propaganda, Public Reaction, War Crimes Trial, War Criminal »
ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গণসংযোগে যুদ্ধাপরাধের অভিযোগে আটক নেতাদের মুক্তির দাবিতে সোচ্চার হয়েছে বিপুল সংখ্যক জামায়াত-শিবিরকর্মী।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে দিনব্যাপী গণসংযোগের অংশ হিসাবে ঢাকার পাঁচটি স্থানে পথসভা করছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
গাবতলীতে প্রথম পথসভায় খালেদা জিয়া বলেন, তাদের আন্দোলন যুদ্ধাপরাধীদের রক্ষায় নয়।
“সরকার কথায় কথায় কথা বলে, আমরা যুদ্ধাপরাধের বিচার ঠেকানোর জন্য আন্দোলন করছি। এটা মিথ্যা কথা। জনগণকে বিভ্রান্ত করতে তারা এসব বলছে।”
খালেদা জিয়া এমন দাবি করলেও তার পথসভায় যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার জামায়াতে ইসলামী নেতাদের …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Crimes Against Humanity, Criminalization, Dhaka, Due Process & Trial Standards, International Crimes, International Crimes trial, News, Propaganda, War Crime, War Criminal »
ঢাকা: ১৯৭৩ সালে ১৯৫ যুদ্ধারাধীকে কারা ছেড়ে দিয়েছিল প্রশ্ন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ বলেছেন, “১৯৫ যুদ্ধাপরাধীর তালিকায় নিয়াজির নাম ছিল কিন্তু নিজামী-সাঈদীর নাম দেখিনি।”
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
‘দেশ, গণতন্ত্র, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন ও জাতীয় নেতাদের মুক্তি সময়ের দাবি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে দেশপ্রেমিক যুবশক্তি। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহসান উল্লাহ শামীম।
যুদ্ধাপরাধের অভিযোগে যে বিচার হচ্ছে সেই বিচারের রায় আগেই হয়ে গেছে দাবি করে হান্নান শাহ বলেন, “আপনারা যা কিছু বলেন না …
