Articles tagged with: মানবতার বিরুদ্ধে অপরাধ
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, Ghulam Azam, Headline, International Crimes trial, Jamaat-Shibir, Proceedings before ICT-1, Report, War Crimes Trial, আমাদের সময় »
শিগগির গোলাম আযমের রায়
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শিগগির জামায়াতের সাবেক আমির গোলাম আযমের রায় হতে পারে। এ রায় ঘিরে রণপ্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। রায় ঘোষণার দিন হরতালসহ রায় দেখে টানা হরতাল ও অবরোধ দিতে পারে এরা। গতকাল দল ও সংগঠনটির একাধিক দায়িত্বশীল নেতা এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন। এদিকে সরকার ১ মাস রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। ধারণা করা হচ্ছে, এ সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কোনও রায় কার্যকর হতে পারে। এক্ষেত্রে জামায়াত-শিবির ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞ …
Bangladesh, Bangladesh 1971 Trials, Daily Star, Dhaka, English, Motiur Rahman Nizami, Proceedings before ICT-1, Report, War Crimes Trial, War Criminal »
Witness tells war crimes tribunal
An eyewitness yesterday told International Crimes Tribunal-1 that on war crimes accused Motiur Rahman Nizami’s directives, Razakars took 25-30 men to a river bank, and tortured and killed them on November 28, 1971.
Eighth prosecution witness Khalilur Rahman had climbed a banyan tree to hide and he saw most of the incident from the tree top at Dhulaura village in Sathia of Pabna.
Khalilur, a freedom fighter, said he was about 21 years old during the 1971 Liberation War. He had gone …
Abdul Quader Molla, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Judiciary, News, War Crimes Trial, প্রথম আলো »
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর গতকাল রোববার ১৪তম দিনের মতো শুনানি হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন।
গতকাল শুনানিতে আসামিপক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক বক্তব্য উপস্থাপন করেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী শিশির মুনীর। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান উপস্থিত ছিলেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Dhaka, English, Justice, Muhammad Kamaruzzaman, Proceedings before ICT-2, War Crimes Trial, War Criminal »
A war crimes tribunal has ruled that Jamaat-e-Islami leader Mohammad Kamaruzzaman must die for the crimes he committed in 1971 against Bengalees fighting for the birth of Bangladesh.
A former head of Jamaat’s diplomatic relations and liaison team, this former Al-Badr man committed crimes at the age of 19 when he was a local leader of Jamaat’s erstwhile student wing, the Islami Chhatra Sangha, in and around Sherpur.
Justice Obaidul Hassan-led International Crimes Tribunal-2 gave out the verdict.
The Jamaat itself perpetrated war crimes – listed by …
Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Judges, Judgment, Muhammad Kamaruzzaman, News, Proceedings before ICT-2, Uncategorized, War Crimes Trial, War Criminal »
ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
এরই মধ্যে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডসহ প্রথম চারটি ও সপ্তম অভিযোগ প্রমাণিত হয়েছে। পঞ্চম ও ষষ্ঠ অভিযোগ পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের অভাবের কারণে প্রমাণিত হয়নি।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর এজলাসকক্ষে ২১৫ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্তসার (৬২ পৃষ্ঠা) পাঠ শুরু হয়। সকাল ১১টা ৫ মিনিটে কামারুজ্জামানকে এজলাসকক্ষে তোলা হয়। এরপরই এজলাসে বসেন তিনজন বিচারক। চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারক প্যানেলের …
Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Dhaka, Muhammad Kamaruzzaman, Proceedings before ICT-2, Report, War Criminal »
ঢাকা: একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে ময়মনসিংহের টেপা মিয়ার বড় ছেলে জহুরুল ইসলাম দারাসহ ছয়জনকে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করেছেন জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামান। এ হত্যাকাণ্ডে তিনি নেতৃত্ব দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ছয়জনকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে।
বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্ব তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় পড়েছন। এ পর্যন্ত জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে সাতটি অভিযোগের মধ্যে ৫টি প্রমাণিত হয়েছে। বাকি দুটি সাক্ষী-প্রমাণের অভাবে প্রমাণিত হয়নি। তবে তিনটি অপরাধে তিনি নেতৃত্ব দিয়েছেন।
সপ্তম অভিযোগে বলা হয়েছে, মুক্তিযুদ্ধকালে ২৭ রমজান কামারুজ্জামান আলবদর সদস্যদের …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Genocide, International Crimes, International Crimes trial, News, Proceedings before ICT-1, Salahuddin Quader Chowdhury, War Crimes Trial, প্রথম আলো »
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২৮তম সাক্ষী পরিতোষ কুমার পালিত। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরের ১৪ এপ্রিল সাকা চৌধুরীর কথামতো পাকিস্তানি সেনারা তাঁর বাবাকে গুলি করে হত্যা করে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ পরিতোষ পালিতের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। জবানবন্দির শেষ দিকে সাকা চৌধুরীকে আসামির কাঠগড়ায় আনা হয়।
জবানবন্দিতে পরিতোষ পালিত (৬৯) বলেন, তাঁর বাড়ি চট্টগ্রামের রাউজান থানার ৮ নম্বর ওয়ার্ডে। একাত্তরে তিনি …
A K M Yusuf, Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Indictment (Final Charge), International Crimes trial, Investigation and Report, News, Razakar, War Crimes Trial »
ঢাকা: জামায়াতের সিনিয়র নায়েবে আমির আবুল কালাম মোহাম্মদ ইউসুফকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্মান্তরকরণ, বাড়ি-ঘর ও দোকানে লুটপাট, অগ্নিসংযোগের ১৫টি অভিযোগ আনা হয়েছে। মুক্তিযুদ্ধকালে খুলনায় রাজাকার বাহিনী প্রতিষ্ঠা এবং পাকিস্তানি বাহিনীর সকল সহযোগী বাহিনীকে নেতৃত্ব দানের কারণে তিনি অভিযুক্ত হয়েছেন সুপিরিয়র রেসপনসিবিলিটির (উর্ধ্বতন নেতৃত্ব) দায়েও।
এ কে এম ইউসুফ নামে বেশি পরিচিত এই জামায়াত নেতার বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়ে তার ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে তাকে গ্রেফতারের আবেদন জানানোর …
Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Criminalization, Dhaka, International Crimes trial, Jamaat-Shibir, Lobbying, Mir Qashem Ali, News, War Crimes Trial »
ঢাকা: যুদ্ধাপরাধীদের রক্ষায় কাজ করছে ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সন্দেহ করছে, বিচার বানচাল করতে মানবতাবিরোধী অপরাধে ‘অভিযুক্ত’ মীর কাশেম আলী যুক্তরাষ্ট্রের লবিস্ট ফার্মকে ২৫ মিলিয়ন ডলার (২০০ কোটি টাকা) এই ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেছেন। অর্থপাচার আইনে এটা গুরুতর অপরাধ। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের একজন উর্ধ্বতন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়টি অধিকতর তদন্ত করতে তথ্য চাওয়া হয়েছে ব্যাংক কর্তৃপক্ষের কাছে। কয়েক দফা এ নিয়ে চিঠিও দেওয়া হয়েছে …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, International Crimes trial, Jamaat-Shibir, News, Politics, Terrorism, War Crimes Trial, ভোরের কাগজ »
টার্গেট বুদ্ধিজীবী, মিডিয়াকর্মী, রাজনীতিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আলেম-ওলামা
যুদ্ধাপরাধের বিচার বিঘ্ন করতে দেশের প্রধান দুটি স্থলবন্দর বেনাপোল ও হিলিতে নাশকতার পরিকল্পনা করেছে জামাত-শিবির। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী এই সংগঠনটি রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আলেম-ওলামা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের হত্যার পরিকল্পনাও করেছে। একটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গোয়েন্দা সূত্র বলছে, উচ্চ আদালত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিডিয়া হাউজ, গার্মেন্টস সেক্টর, ঢাকা-চট্টগ্রাম রুটের রেল সংযোগ এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ দেশের স্পর্শকাতর স্থাপনায় হামলারও পরিকল্পনা রয়েছে এই দলটির। আর এসব পরিকল্পনা বাস্তবায়নে ‘ডেথ স্কোয়াড’ গঠন …
Article, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Featured, International Crimes trial, Mobilisation, Propaganda, War Crimes Trial, প্রথম আলো »
বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার স্বৈরাচারী সরকার ১৯৮১ সালে নিতান্ত কারিগরি যুক্তিতে কৃষ্ণাঙ্গ মালিকানাধীন চারটি সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। আমার দেশ বন্ধেও বর্তমান সরকার সেই একই কারিগরি চাতুর্যের আশ্রয় নিয়েছে।
সরকারি রোষানলে সংবাদপত্র বন্ধ করার যে ভীতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের সরকার দূর করে গিয়েছিল, সেই ভীতি প্রায় আড়াই দশক পরে এক নতুন রূপে ফিরে এসেছে। আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে যে ক্ষমতাসীন দলের এই সংবাদক্ষেত্র দলন কেবল বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থক এক প্রচারপ্রিয় ব্যক্তির সম্পাদিত প্রচারধর্মী দৈনিকের টুঁটি চেপে ধরার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতের …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, International Crimes trial, Jamaat-Shibir, News, Politics, প্রথম আলো »
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবিতে ২০ এপ্রিল জাতীয় সম্মেলনের ডাক দিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিদের সংগঠন ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন হবে।
আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এসব দাবি আদায়ে দেশের বিভাগীয় শহরগুলোতেও সম্মেলন করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্ট্রি সারওয়ার আলী। উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, সাংবাদিক কামাল লোহানী, সম্মিলিত সামাজিক আন্দোলনের জিয়াউদ্দিন তারিক আলী ও মো. …
