Articles tagged with: মুক্তিযুদ্ধ
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Extremism, Fundamentalism, Hefajate Islam, Islamism/Islamophobia, Politics, Workers Party of Bangladesh, প্রথম আলো »
রাশেদ খান মেনন | তারিখ: ১৩-০৪-২০১৩
হেফাজতে ইসলাম বাংলাদেশ ৬ এপ্রিল ঢাকার মহাসমাবেশে যে ১৩ দফা দাবি তুলে ধরেছে, তার দ্বিতীয় দফায় ‘আল্লাহ, রাসুল (সা.) ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস’ করার কথা বলা হয়েছে।
ভিন্ন ভাষায় বলা হলেও এটা কার্যত ব্লাসফেমি আইন প্রণয়নের দাবি এবং এটা নতুন দাবিও নয়। জামায়াতে ইসলামীর বর্তমান আমির পঞ্চম সংসদে ১৯৯৩ সালে এ আইন প্রণয়নের লক্ষ্যে একটি বেসরকারি সদস্য বিল বা প্রাইভেট মেম্বার বিল এনেছিলেন। জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহারেও এ আইন প্রণয়নের কথা বলা আছে। …
Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, News, War Crime, War Criminal »
05 Feb 2013
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে আগামী ১৯ মার্চ তার বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত বা অগ্রগতি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার চেয়ারম্যান বিচাপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আগামী ১০ দিনের মধ্যে যে কোনো একদিন এটিএম আজহারুলকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
গত ২৮ জানুয়ারি কাদের মোল্লাকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে এ বিষয়ে ৫ ফেব্রুয়ারি আদেশ দানের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। আবেদনের সপক্ষে …
Abul Kalam Azad, Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, War Criminal »
21 Jan 2013
সাইদ আরমান ও সেরাজুল ইসলাম সিরাজ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাচ্চু রাজাকারের বাড়ি উত্তর খান (ঢাকা) থেকে: স্বামীর মৃত্যুদণ্ডের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হন নি আবুল কালাম আযাদের (বাচ্চু রাজাকার) স্ত্রী সালমা বেগম। তিনি বলেন, ‘রায়ের বিষয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই। আমি অসুস্থ।‘
রায়ের পর বেলা ১২টার দিকে বাচ্চু রাজাকারের উত্তর খানের চাঁনপাড়া এলাকায় আযাদ ভিলায় গিয়ে দীর্ঘ অপেক্ষার পরও গেটের ভেতর থেকেই তিনি বাংলানউজের কাছে এ মন্তব্য করেন।
রায়ের ব্যাপারে বাচ্চু রাজাকারের স্ত্রী সালমা বেগমের প্রতিক্রিয়া জানতে রাজধানীর উত্তরার উত্তরখানের চানপাড়ার ‘আজাদ ভিলা’য় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা …
Abdul Aleem, Al-Badr, Ali Ahsan Mujahid, Bangladesh, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), Liberation War of Bangladesh, News, Shanti Committee, War Crime, War Criminal, জনকণ্ঠ »
১৬ জানুয়ারী ২০১৩
স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে ১২তম সাক্ষী চিত্তরঞ্জন সাহা জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দীতে তিনি বলেছেন, যেদিন খলিলপুর মাছচর ইউনিয়ন শান্তিকমিটি গঠনের মিটিং হয়। সেদিনই শান্তিকমিটি, আলবদর ও বিহারীরা বাকচরে ১০ জনকে গুলি করে হত্যা করে। হত্যাকা-ের আগে শান্তিকমিটির ঐ মিটিং করার জন্য আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আফজাল উকিল, আলতাফ খা, কালু বিহারী ও আরও কয়েকজন বোর্ড অফিসে যাচ্ছিলেন। অন্যদিকে বিএনপি নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে নবম সাক্ষী জাহিদুল ইসলাম বলেছেন, আলীম ও তাঁর সহযোগীরা আক্কেলপুর স্টেশনে …
BNP, Bangla News 24, Bangladesh, Bengali, Crimes Against Humanity, Dhaka, News, Politics, War Crime, War Criminal »
15 Jan 2013
সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছবি : উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম: জাতি আদালতের কাছ থেকে যুদ্ধাপরাধীদের মৃত্যুদন্ডের রায় শোনার জন্য অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ১৪ দল নেতা, সাংসদ ও ওয়ার্কার্স পার্টির যুগ্ম সম্পাদক ফজলে হোসেন বাদশা।
মঙ্গলবার বিকেলে নগরীর লালদীঘি ময়দানে চট্টগ্রাম ১৪ দল আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বাদশা বলেন, `জাতি অধীর আগ্রহে সেই মুহুর্তের জন্য অপেক্ষা করছে, যে মুহুর্তে আদালত যুদ্ধাপরাধীদের মৃত্যুদন্ড ঘোষণা করবেন। আদালতের কাছ থেকে মৃত্যুদন্ডের রায় শোনার আনন্দঘন মুহুর্তের জন্য এখন পুরো জাতি অপেক্ষা করছে।`
তিনি বলেন, `যুদ্ধাপরাধীদের বিচার করা জনগণের কাছে ১৪ …
BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Delwar Hossain Sayeedi, Dhaka, International Crimes Tribunal (ICT), Jamaat-Shibir, News, War Crime, War Criminal »
ট্রাইব্যুনাল প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2013-01-13 08:04:07.0 Updated: 2013-01-13 08:05:45.0
বিচারাধীন বিষয়ে প্রতিবেদন ও অনুষ্ঠান প্রচার না করতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও এটিএন নিউজকে নির্দেশ দিয়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর আবেদনের নিস্পত্তি করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের বিচার কাজে বিঘ্ন ঘটানোর চেষ্টা ও আদালত অবমাননার অভিযোগে ওই দুটি টেলিভিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য এই আবেদন করেছিলেন যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে সাঈদী।
রোববার এ বিষয়ে শুনানি করার পর বিচারপতি ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর নিস্পত্তি করে দেন।
গত সোমবার ট্রাইব্যুনালে জমা দেয়া ওই আবেদনে বলা হয়, সাঈদীর মামলাটি বিচারাধীন অবস্থায় থাকলেও ওই দুটি টেলিভিশন সম্প্রতি …
Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, News, Proceedings before ICT-1, War Crime, War Criminal »
13 Jan 2013
চিফ ল’ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন পুনরায় শুরু হয়েছে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। সোমবার পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন মুলতবি করেছেন চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। সোমবার শেষ দিনের যুক্তি উপস্থাপন করবেন রাষ্ট্রপক্ষ।
এর আগে গত ৩ জানুয়ারি জামায়াতের সাবেক আমির গোলাম আযম ও বর্তমান আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে সাঈদীর মামলার বিচারও পুনরায় শুরু করতে আসামিপক্ষের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। তবে সাঈদীর মামলায় দুই …
BNP, Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, Jamaat-Shibir, Liberation War of Bangladesh, News, War Crime, War Criminal »
10 Jan 2013
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: নৌমন্ত্রী পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, ১৯৭১ সালে যারা আমাদের মা-বোনকে হত্যা ও ধর্ষণ করেছে তাদের সঙ্গে এক কাতারে দাঁড়ানো সম্ভব নয়। বিএনপি জামায়াতকে বাদ দিলে যে কোনো আলোচনাই হতে পারে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডসহ কয়েকটি প্রতিষ্ঠানের সহযোগিতায় সার্ক কালচারাল সোসাইটি এ সভার আয়োজন করে।
তিনি বলেন, “৩০ লাখ শহীদের কথা স্মরণ করে আমরা যখন মুক্তিযুদ্ধের পক্ষে জোট গঠন করছি, তখন সেই সব ঘাতকদের বাঁচাতে বিএনপি …
Abdul Quader Molla, Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Liberation War of Bangladesh, News, Proceedings before ICT-2, War Crime, War Criminal »
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2013-01-09 18:40:34.0 Updated: 2013-01-09 18:40:34.0
1 / 1
বাংলাদেশ হয়েছে বলে কারো কারো ‘মাতব্বরি’ বেড়ে গেছে- সাংবাদিকদের তিরস্কার করে এজলাসে এমন মন্তব্য করেছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা।
বুধবার একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত সংবাদের বিষয়ে ট্রাইব্যুনাল নির্দেশনা দেয়ার পর পরই তাকে এ কথা বলতে শোনা যায়।
আদালতের নির্দেশনা শুনে কাঠগড়া থেকে নামার সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা বলেন, “আমরাও পড়াশোনা করেছি। দেশের অনেক সাংবাদিককে এখনো ২০বছর লেখাপড়া করাতে পারবো।”
“বাংলাদেশ হয়েছে বলে অনেকের মাতব্বরি বেড়ে গেছে।”
এর আগে দ্য নিউ এইজকে প্রতিবেদন প্রকাশে সতর্ক হওয়ার নির্দেশ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বলে, আর …
Bengali, Dhaka, Families of frredom fighters and myrters, Feature, Liberation War of Bangladesh, কালের কন্ঠ »
তারেক আলম, নড়াইল
‘১৯৭১ সালের ১৯ নভেম্বর মধুমতীর কালনা ঘাটে যুদ্ধ হয় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে। আমি ছিলাম আমাদের গ্রুপের ডেপুটি কমান্ডার। গুলি চালানোর সময় দু-একজন মাথা জাইগে (জাগিয়ে) দেখার চেষ্টা করছিল। ওগো মাথা জাগাইতে মানা করি। কথা না শুনে হাবিবুর মাথা উঁচু করে। কপাল বরাবর গুলি লাগে ওর। আমার লাগে বুক বরাবর। আল্লাহর রহমত, গুলিডা বুকের ডানপাশে চামড়া ছিলে চলে যায়। দেহি রক্তে ভিজে যাচ্ছে।
সেদিক খেয়াল করার সময় নাই। এক সময় দুই পক্ষের গুলি ফুরোয়। শুরু হয় হাতাহাতি যুদ্ধ। তিন খানসেনার লাশ পাই, আর …
Bengali, Dhaka, Domestic response, International Crimes Tribunal (ICT), Interview, War Crime, War Crimes Trial, War Criminal, প্রথম আলো »
যুদ্ধাপরাধের বিচার সরকার শুধু একা করছে না, আমরাও করছি। তাই এ ব্যাপারে সরকারকে সাহায্য করতে হবে। প্রতিমুহূর্তে এই একটি ইস্যুতে সরকারের সঙ্গে থাকতে হবে। অন্য জায়গায় বিরোধিতা করতে পারি। সরকার যখন দুর্নীতি করবে, ভুল করবে; আমরা সক্রিয়ভাবে প্রতিবাদ করব। যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে সরকারকে ক্রমাগত সাহায্য করতে হবে।’
নিজের ৬০তম জন্মদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল যুদ্ধাপরাধের বিচার নিয়ে এভাবেই নিজের মত জানালেন। একই সঙ্গে জানলেন, এই বিচারকাজের ফলাফলের জন্য তিনি ধৈর্য ধরে অপেক্ষা করতে রাজি …
Bangla News 24, Bengali, Crimes Against Humanity, Dhaka, Domestic response, International Crimes trial, Opinion, War Crimes Trial, War Criminal »
মোহাম্মদ জাহেদ হাসান, অতিথি লেখক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আমরা যারা এ প্রজন্মের সন্তান তারা মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু শুনেছি শুধু পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশের দোসর রাজাকার আলবদর, আল শামসদের লোমহর্ষক নির্যাতন-বিভীষিকার কথা। বহু রক্ত ও ত্যাগের বিনিময়ে মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে স্বাধীনতা এনে দিয়েছিলেন যা নিয়ে আজীবন আমরা গর্ব করতে পারি । কিন্তু দেশ স্বাধীন হবার পর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী পরাজিত শক্তি, একটি চক্র ঠিকই ষড়যন্ত্র শুরু করে দিয়েছিল এবং নতুন করে সংগঠিত হয়েছিল। মূলত রাষ্ট্রের প্রতিটি স্তরে তাদের অনুপ্রবেশ ঘটেছিল। এরই ধারাবাহিকতায় ঘাতকরা সপরিবারে হত্যা করেছিল …
