Articles tagged with: যুদ্ধাপরাধের বিচার
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, International Crimes trial, Jamaat-Shibir, News, Politics, Terrorism, War Crimes Trial, ভোরের কাগজ »
টার্গেট বুদ্ধিজীবী, মিডিয়াকর্মী, রাজনীতিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আলেম-ওলামা
যুদ্ধাপরাধের বিচার বিঘ্ন করতে দেশের প্রধান দুটি স্থলবন্দর বেনাপোল ও হিলিতে নাশকতার পরিকল্পনা করেছে জামাত-শিবির। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী এই সংগঠনটি রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আলেম-ওলামা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের হত্যার পরিকল্পনাও করেছে। একটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গোয়েন্দা সূত্র বলছে, উচ্চ আদালত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিডিয়া হাউজ, গার্মেন্টস সেক্টর, ঢাকা-চট্টগ্রাম রুটের রেল সংযোগ এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ দেশের স্পর্শকাতর স্থাপনায় হামলারও পরিকল্পনা রয়েছে এই দলটির। আর এসব পরিকল্পনা বাস্তবায়নে ‘ডেথ স্কোয়াড’ গঠন …
Awami League, BNP, Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Hefajate Islam, Jamaat-Shibir, Politics, Report, Shahbag Protest »
ফাইল ছবি
চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নের কাজিরহাট এলাকায় সংঘটিত স্মরণকালের ভয়াবহ নৃশংস তান্ডবের ঘটনার তদন্তে বর্তমান ও সাবেক বেশ কয়েকজন জামায়াত সমর্থক জনপ্রতিনিধির সম্পৃক্ততার অভিযোগ পেয়েছে পুলিশ।
এর মধ্যে ভুজপুরের ইউপি চেয়ারম্যান শফিউল আলম নূরী গ্রেফতার হলেও অপর জনপ্রতিনিধিরা এখনও গ্রেফতার হয়নি। প্রাথমিক তদন্তে কয়েকজন সাবেক ও বর্তমান জনপ্রতিনিধির সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হওয়ার পর থানায় দায়ের হওয়া মামলায় এদের কয়েকজনকে আসামী করা হয়েছে।
এসব জনপ্রতিনিধি ও জামায়াত নেতার ইন্ধনে জামায়াত-শিবির সম্পূর্ণ পূর্বপরিকল্পিতভাবে ওইদিন আওয়ামী লীগের হরতাল বিরোধী শান্তিপূর্ণ মিছিলে সহিংস হামলা চালায় বলে গুরুতর …
BNP, Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Mobilisation, Khaleda Zia, News »
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ভাকুর ইকরুল।
রোববার রাত সাড়ে ন’টায় তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সমসাময়িক রাজনীতি, যুদ্ধাপরাধের বিচার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে দলীয় সূত্র।
Abdul Quader Molla, Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, News, War Crime, War Criminal »
05 Feb 2013
ইশতিয়াক হুসাইন, জাকিয়া আহমেদ, জেসমিন পাঁপড়ি, মেহেদী হাসান পিয়াস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
যুদ্ধাপরাধের বিচারে রায়ের অপেক্ষায় কাদের মোল্লা। কিছুক্ষণের মিধ্যেই রায় পড়া শুরু হবে। সকাল সাড়ে ১০টায় তাকে এজলাসে ওঠানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এজলাস অবশ্য বসেছে ট্রাইব্যুনাল-১ এ।
এর আগে সকাল ১০টার পরপরই ট্রাইব্যুনালে আনা হয় কাদের মোল্লাকে। তাকে নিয়ে ট্রাইব্যুনাল চত্বরে ঢোকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি গাড়ি। তাকে রাখা হয় হাজত খানায়।
Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, Jamaat-Shibir, News »
04 Feb 2013
আহমেদ রাজু, জাহাঙ্গীর সুমন, সেরাজুল ইসলাম সিরাজ, মনোয়ারুল ইসলাম, মফিজুল সাদিক, নুর মোহাম্মদ ও ইমরান আলী
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মতিঝিল থেকে: যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও বিচারাধীন নেতাদের মুক্তির দাবিতে জামায়াতের সমাবেশ পরবর্তী মিছিল শেষ হয়েছে।
সোমবার সকাল দশটার পর মতিঝিল শাপলা চত্বর শুরু হওয়া সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি বের হয়ে দৈনিকবাংলা-ফকিরেরপুল হয়ে বিজয়নগর নাইটেঙ্গল মোড়ে এসে শেষ হয়।
বেলা পৌনে ১১টার দিকে শুরু হওয়া মিছিল শেষ হয় ১১টায়।
ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিনের সভাপতিত্বে জামায়াত-শিবিরের কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তৃতা করেন।
এদের মধ্যে ছিলেন ঢাকা …
Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, Jamaat-Shibir, News »
04 Feb 2013
আহমেদ রাজু, জাহাঙ্গীর সুমন, সেরাজুল ইসলাম সিরাজ, মনোয়ারুল ইসলাম, মফিজুল সাদিক, নুর মোহাম্মদ ও ইমরান আলী
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মতিঝিল থেকে: অভিনব আর অশ্লীল স্লোগানে রাজপথ কাঁপাচ্ছে জামায়াত-শিবির নেতা-কর্মীরা। মতিঝিল শাপলা চত্বরে এসে জড়ো হতে থাকা খণ্ড খণ্ড মিছিলগুলো থেকে তারা ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আর একবার’ শীর্ষক স্লোগান যেমন দিচ্ছে, তেমনি দিচ্ছে ‘ছাত্রলীগের কুত্তারা, হুঁসিয়ার সাবধান’ শীর্ষক স্লোগান।
এমনকি ‘ভারতীয় ট্রাইব্যুনাল মানি না, মানবো না’ স্লোগানও শোনা যাচ্ছে এসব মিছিল থেকে।
বুকে-পিঠে ‘সাইদীর কিছু হলে, জ্বলবে আগুন হাসিনার ঘরে’ লিখেও মিছিলে অংশ নিতে দেখা যাচ্ছে কাউকে কাউকে।
তাদের …
Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, News »
04 Feb 2013
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াত। সোমবার বিকেলে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মঙ্গলবার কাদের মোল্লার বিরুদ্ধে রায় দিলে মঙ্গলবারের হরতাল লাগাতার হরতালে গড়াবে বলেও জানানো হয় বিবৃতিতে।
বিবৃতিতে আরো জানানো হয়, মঙ্গলবার ট্রাইব্যুনালের জামায়াত নেতা কাদের মোল্লার রায় যদি সরকারের নীল নকশার শাস্তি বিধানের কোন প্রতিফলন ঘটে, তাহলে আগামীকালের হরতাল বর্ধিত হয়ে পরদিন ৬ ফেব্রুয়ারি বুধবার থেকে লাগাতারভাবে হরতাল কর্মসূচি অব্যাহত থাকবে।
হরতালে সংবাদপত্রের …
Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, News »
03 Feb 2013
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্টের বিরুদ্ধে জারি করা নোটিশের শুনানি আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে। রোববার দ্য ইকোনমিস্টের পক্ষে আইনজীবীর সময়ের আবেদনের প্রেক্ষিতে এ দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
ইকোনমিস্ট ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খানকে তাদের আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে। রোববার তিনি ট্রাইব্যুনালকে জানান, ইকোনমিস্ট গত মাসের শেষের দিকে নোটিশটি পেয়েছে। অথচ ৬ ডিসেম্বর জারি করা নোটিশটির জবাব ৩ সপ্তাহের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে দেওয়ার কথা।
আইনজীবী আরও জানান, তিনিও শনিবার ইকোনমিস্টের আইনজীবী হিসেবে নিযুক্ত হয়েছেন। তাই এ নোটিশের …
Bangladesh, Bengali, Dhaka, News, War Crimes Trial, সংগ্রাম »
3 February 2013
স্টাফ রিপোর্টার
যুক্তরাজ্যের বিরোধী দলীয় নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পক্ষপাতহীন ও ন্যায়বিচার হতে হবে। কিন্তু বিচার প্রক্রিয়া সুষ্ঠু হচ্ছে না অভিযোগ করে তিনি সরকারের সমালোচনা করেছেন। বার্মিহামের ব্যবসায়ী নেতাদের সঙ্গে গত শুক্রবার এক বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক সংঘাত এবং যুদ্ধাপরাধের বিচার বিষয়ে করা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। লেবার ফাইন্যান্স এন্ড ইন্ডাস্ট্রি গ্রুপ (এলএফআইজি) বৈঠকটির আয়োজন করে। বৈঠকে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যুদ্ধারাধের বিচার বাংলাদেশ ও এর জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে অভিযুক্তদের ন্যায়বিচার …
Bangladesh, Bengali, Dhaka, News, সংগ্রাম »
3 February 2013
সামছুল আরেফীন
বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মান ও নীতি অনুযায়ী পরিচালনার আহবান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ওয়ার্কিং গ্রুপ অন আরবিটারি ডিটেনশন (UN Working Group On Arbitrary Detention)। আটককৃতদের মানবাধিকার লংঘনের ব্যাপারে তদন্ত করার জন্য জাতিসংঘের Special Rapporteur on Tortureকে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে ওয়ার্কিং গ্রুপ। পাশাপাশি বিধি বর্হিভূত আটক রাখার জন্য অধ্যাপক গোলাম আযম, মীর কাশেম আলী ও এটিএম আজহারুল ইসলামের মুক্তি দেয়ার আহবান জানায় তারা। এর আগে গত বছর মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সালাহউদ্দিন কাদের …
BD News 24, Bangladesh, Bengali, Dhaka, News »
2013-02-03
নিজস্ব প্রতিবেদক
তিনি বলেছেন, যারা যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে নৈরাজ্যের সৃষ্টি করছে, তাদেরকেও বিচারের আওতায় আনা হবে।
রোববার ঢাকার কামরাঙ্গীরচরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় একথা বলেন তিনি।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ইঙ্গিত করেন, বিরোধী দলের চলমান আন্দোলন যুদ্ধাপরাধে অভিযুক্তদের রক্ষার জন্য।
বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “যতই মানুষ হত্যা করেন না কেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবেন না।
“এই হত্যার জন্য আপনি (খালেদা জিয়া), আপনার ক্যাডার আর আপনার দোসরদের বাংলার মাটিতেই বিচার হবে।”
যুদ্ধাপরাধের বিচারের পক্ষে জনরায় নিয়ে ক্ষমতায় যাওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা কথা দিয়েছিলাম, জয়ী হলে যুদ্ধাপরাধীদের বিচার করব। …
Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, Jamaat-Shibir, News »
02 Feb 2013
ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাবি: বাংলাদেশের মানুষ এদেশের মাটিতে বিদেশি হস্তক্ষেপ চায় না বলে মন্তব্য করেছেন চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে দলিতদের নাগরিক অধিকার বাস্তবায়নে আইনি সুরক্ষা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
আইন কমিশন ও মানবাধিকার কমিশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
ড. মিজান বলেন, “আমাদের রাজনীতিবিদরা বিদেশিদের কাছে অনেক ধরনের কথা বলছেন। তারা বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞার দাবি জানাচ্ছেন। হায়রে বাংলাদেশের রাজনীতি। আমাদের রাজনীতিবিদদের ক্ষমতা প্রেম আছে, তবে মানবিক ও দেশপ্রেম নেই।”
রাজনীতিবিদরা দলিত …
