Home » Archive

Articles tagged with: যুদ্ধাপরাধ বিচারবিরোধী কার্যক্রম

Bangla News 24, Bengali, Dhaka, Domestic response, International Crimes Tribunal (ICT), Jamaat-Shibir, News, Propaganda, War Crimes Trial, War Criminal »

[23 Dec 2012 | No Comment ]

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গঠিত ট্রাইব্যুনাল বাতিল ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক হাফেজ শাহিনুর রহমানসহ নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ছাত্রশিবির বগুড়া শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর পৌনে একটার দিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও বগুড়া শহর সভাপতি মো. হেদাইতুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল বের হয়।
মিছিলটি শহরের নবাববাড়ী সড়কস্থ শহর জামায়াতের অফিস থেকে শুরু হয়ে সাতমাথা প্রদক্ষিণ শেষে বিএনপি অফিসের সামনে শেষ হয়।
মিছিলে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি এবং যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে স্লোগান দেওয়া হয়।
মিছিলে ছাত্রশিবিরের বগুড়া জেলা উত্তর সভাপতি …

Awami League, BNP, Bangla News 24, Bengali, Dhaka, Domestic response, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Jamaat-Shibir, News, Politics, Propaganda, Prosecution, War Crimes Trial, War Criminal »

[23 Dec 2012 | No Comment ]

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কোনো দেশের প্রসিকিউশন নিরপেক্ষ ছিলেন না, থাকেনও না। কারণ, প্রসিকিউশন মানেই অপরাধীকে দোষি সাব্যস্ত করা।
রোববার বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (আরডিসি) এবং অক্সফার্ম আয়োজিত ‘বিশ্ব মানবাধিকার দিবস এবং প্রান্তিক মানুষের মানবাধিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান।
তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্তের দিকে লক্ষ্য করে বলেন, ‘‘রানা দাশগুপ্ত যদি নিজেকে বলেন, তিনি নিরপেক্ষ, তবে সেটা হবে ভুল।’’
ড. মিজানুর রহমান আরো বলেন,  …

Bangla News 24, Bengali, Contempt, Dhaka, International Crimes Tribunal (ICT), Jamaat-Shibir, News, Propaganda, Public Reaction, War Crimes Trial, War Criminal »

[23 Dec 2012 | No Comment ]

পার্লামেন্ট করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : যুদ্ধাপরাধীদের বিচার বানচালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত-শিবির হামলা করতে পারে বলে আশঙ্কা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এ আশঙ্কায়  ট্রাইব্যুনালের নিরাপত্তা আগের চেয়ে জোরদার করতে বলেছে কমিটি। কমিটি আরো বলেছে, বর্তমান নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নয়।
এদিকে মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে বলেছে, হামলার আশঙ্কায় এরই মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি মো. ছায়েদুল হক বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মো. মুজিবুল হক, সানজিদা খানম ও মো. …

Awami League, BNP, Bengali, Dhaka, Jamaat-Shibir, Op-Ed, Politics, War Crime, War Crimes Trial, War Criminal, জনকণ্ঠ »

[23 Dec 2012 | No Comment ]

কমিউনিস্ট পার্টি ও বামদের ডাকা হরতাল সফল হবে অন্য কোন সময় ডাকলে, এমন ভাবার কোন কারণ নেই। কিন্তু গত সপ্তাহে হয়েছে। সবাই, বিশেষ করে সুধীজনরা বলছেন, এরকম হরতালে আপত্তি নেই। সফল হওয়ার কারণ বর্তমান সময়। বিএনপি-জামায়াত হরতাল ডাকলে যে পরিস্থিতির সৃষ্টি করা হয় তা আর এখন মানুষের পছন্দ নয়। অধিকাংশ মিডিয়া ও পরোক্ষভাবে জামায়াত-বিএনপির হরতালের সমর্থক হওয়া সত্ত্বেও বর্তমান সময়ে জামায়াত-বিএনপি হরতাল সাধারণের সমর্থন পাচ্ছে না। কারণ আবার বলছি বর্তমান সময়।
বিজয়ের মাসে এতদিনের আদর্শগত লড়াইয়ের দিকটা স্পষ্ট হচ্ছে। আদর্শগত লড়াইয়ের দিকটা স্পষ্ট …

Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Cyber crime, Dhaka, Law, News, Orders, Proceedings before ICT-1, Report »

[11 Dec 2012 | No Comment ]

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের স্কাইপিতে বলা কথা নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক আমার দেশের বিরুদ্ধে আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার।
সোমবার আমার দেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আদালত অবমাননার অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার আবেদন জানালে মঙ্গলবার এ বিষয়ে আদেশ দানের দিন ধার্য করেছিলেন।
চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক অসুস্থ হয়ে ট্রাইব্যুনালে উপস্থিত থাকতে না পারায় মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের ২ সদস্যের ট্রাইব্যুনাল তারিখ পুনর্নির্ধারণ করে আদেশ দেন।
দুপুর ২টার কিছু সময় পর ট্রাইব্যুনাল-১ এর কার্যক্রম শুরু হয়। এ সময় বিচারপতি জাহাঙ্গীর হোসেন আমার দেশ পত্রিকায় গত ৩ দিন …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Blog, Crimes Against Humanity, Cyber crime, Dhaka, International Crimes Tribunal (ICT), Law, Politics, সামহোয়ারইন »

[9 Dec 2012 | No Comment ]

০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫০ |
গত দুইদিন ধরেই বৃটেনের ইকনোমিস্ট এর বরাত দিয়ে প্রকাশিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর বিচারপতি নিজামুল হক নাসিমের সাথে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপ কথোপকথনের একটি রেকর্ড নিয়ে তোলপাড় চলছে। এবং যথারীতি ছাগুর পাল এটা লাফালাফি করা শুরু করে দিয়েছে। কিন্তু এই ছাগুর পাল একটা বিষয় বুঝছেনা যে, কথাবার্তা যাই হোক, এই কথাবার্তা ধারন করা এবং সেটা প্রচার করাটাই একটা অপরাধ।
এই বিষয়ে খোদ বৃটেনেরই সবচেয়ে আলোচিত আড়িপাতা স্ক্যান্ডাল নিয়ে দৃস্টি ফেলতে অনুরোধ করছি। ” নিউজ অব দ্যা ওয়ার্ল্ড” বৃটেনের অন্যতম জনপ্রিয় সাপ্তাহিক যা …

BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Jamaat-Shibir, News, Terrorism, War Crimes Trial, War Criminal »

[8 Dec 2012 | No Comment ]

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিন না দেয়ায় ‘ইসলামের শত্রু’ আখ্যা দিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমসহ কয়েকজন বিচারককে হত্যার হুমকি দেয়া হয়েছে।
শনিবার বিকেল পৌনে ৫টায় ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহার মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এ হুমকি দেয়া হয়। এ ঘটনায় রাজধানীর কোতয়ালি থানায় একটি জিডি করা হয়েছে।
একই সময় আরো সাত থেকে আট জন মহানগর হাকিমের মোবাইলেও একই এসএমএস পাঠানো হয় বলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের নাজির (নেজারত প্রধান) মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলা …

Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Jamaat-Shibir, News, War Crime, War Criminal »

[3 Dec 2012 | No Comment ]

03 Dec 2012
ঢাকা: সরকারের ফাঁদে পা দেবে না জামায়াতে ইসলামী বাংলাদেশ। সোমবার বিকেলে বিক্ষোভ সমাবেশে ‘পুলিশের সঙ্গে মুখোমুখি পরিস্থিতি সৃষ্টির’ সুযোগ দেয়নি দলটি। শুধু সোমবার নয়, মঙ্গলবারের হরতাল কর্মসূচীতেও গায়ে পড়ে পুলিশের সঙ্গে তারা কোনো সংঘর্ষে লিপ্ত হবে না বলেই বাংলানিউজকে আভাস দিলেন দলটির একজন দায়িত্বশীল নেতা।
সূত্র জানায়, মঙ্গলবারের হরতাল চলাকালে নগরীর প্রায় ৩২টি স্থানে অত্যন্ত সক্রিয়ভাবে থাকবে জামায়াতের নেতাকর্মীরা।  সকাল থেকেই নগরীর এসব স্থানে অবস্থান নেবে তারা।  তবে নিজ থেকে আগ বাড়িয়ে কোনো সংঘর্ষে না জড়াতে দলীয় নির্দেশ তারা মেনে চলবে …

BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, War Crime, War Criminal »

[3 Dec 2012 | No Comment ]

Mon, Dec 3rd, 2012 6:07 pm BdST
ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে হরতাল ডাকার পর রাজধানীর যাত্রাবাড়ীতে কয়েকটি গাড়ি ভাংচুর এবং বাসে আগুন ধরানোর চেষ্টা চালিয়েছে জামায়াতে ইসলামীর কর্মীরা।
সোমবার বিকাল ৫টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে মিছিল থেকে ভাংচুর ও গাড়িতে আগুনের চেষ্টা হয় বলে পুলিশ জানিয়েছে।
যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন নেতাদের মুক্তি দাবিতে বিক্ষোভের সময় গত মাসে পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে কয়েকদিনে বেশ কয়েকটি গাড়িতে আগুন দিয়েছিল জামায়াতকর্মীরা।
একই দাবিতে সোমবার সমাবেশের কর্মসূচি ছিল জামায়াতের। তবে পুলিশ অনুমতি না দেয়ায় তারা মঙ্গলবার …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Jamaat-Shibir, News, Politics, War Crime, জনকণ্ঠ »

[23 Nov 2012 | No Comment ]

শুক্রবার, ২৩ নভেম্বর ২০১২, ৯ অগ্রহায়ন ১৪১৯
স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের সমর্থন চেয়ে বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামায়াত-শিবির চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। যখনই সুযোগ পাচ্ছে চোর ও ডাকাতের মতো এসে সকলের ওপর হামলা চালাচ্ছে তারা। এই অপশক্তিকে প্রতিহত করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে মিরপুরের পূরবী সিনেমা হলের সামনে পল্লবী থানা আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের উদ্দেশে বলেন, আমাদের পুলিশ বাহিনীকে …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Jamaat-Shibir, News, War Crime, War Criminal, জনকণ্ঠ »

[23 Nov 2012 | No Comment ]

শুক্রবার, ২৩ নভেম্বর ২০১২, ৯ অগ্রহায়ন ১৪১৯
যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত, পুলিশের ওপর হামলা ও নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগে পুলিশ ১০ জেলা থেকে জামায়াত-শিবিরের ৬৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এর মধ্যে নারায়ণগঞ্জ থানায় আটক জামায়াত-শিবির কর্মীর পক্ষে তদবির করতে এসে গ্রেফতার হয়েছেন সিটি কাউন্সিলর আলমগীর হোসেন। বুধবার রাত সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় তাঁকে আটক করা হয়। এ ছাড়া গত সোমবার পুলিশের ওপর শিবিরের হামলায় নেতৃত্বদানকারী মনির হোসেনসহ ১০ জনকে বুধবার রাতে ও বৃহস্পতিবার শহরের পাইকপাড়া ও শহীদনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। একই মামলায় …

BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News »

[20 Nov 2012 | No Comment ]

20 Nov 2012   05:31:31 PM   Tuesday BdST
সিনিয়র করেসপন্ডেন্ট, বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম: নগরীতে পুলিশের উপর হামলা, যানবাহন ভাংচুর সহ তান্ডবের ঘটনায় গ্রেপ্তার হওয়া আরও ১৩ জন শিবির কর্মীকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
এছাড়া গ্রেপ্তার হওয়া ১২ জন শিবির কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন মঙ্গলবার আদালতে দাখিল করেছে পুলিশ। আদালত বৃহস্পতিবার রিমান্ড আবেদনের উপর শুনানির দিন নির্ধারণ করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, গত রোববার নগরীর দু`নম্বর গেইটের অদূরে পূর্বকোণ অফিসের সামনে পুলিশের উপর হামলার ঘটনায় পাঁচলাইশ থানায় দায়ের হওয়া মামলায় ১৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলমের আদালতে হাজির …