Home » Archive

Articles tagged with: সাকা চৌধুরী

Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, Salahuddin Quader Chowdhury, War Criminal »

[4 Feb 2013 | No Comment ]

04 Feb 2013
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: চাচার মৃত্যুর কারণ দেখিয়ে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ আবেদন করেছেন সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী।
ফারহাত কাদের চৌধুরী রোববার করা ওই আবেদনে মঙ্গলবার অনুষ্ঠিতব্য চাচা ফজলুল সোবহান চৌধুরীর নামাজে জানাজা ও দাফন কাজে অংশ নিতে ওই দিন সাকা চৌধুরীকে প্যারোলে মুক্তি দানের আবেদন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর রোববার ওই আবেদন করা হয়।
আবেদনে বলা হয়েছে, রোববার ইন্তেকাল করেন সালাউদ্দিন কাদের চৌধুরীর চাচা …

Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, Salahuddin Quader Chowdhury, War Criminal »

[31 Jan 2013 | No Comment ]

31 Jan 2013
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: অ্যাডভোকেট সালমা হাই টুনিকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তিনি রাষ্ট্রের খরচে সাকা চৌধুরীর পক্ষে মামলা পরিচালনা করবেন। তবে সাকা চৌধুরী ট্রাইব্যুনালকে জানিয়েছেন, রাষ্ট্র নিযুক্ত আইনজীবীকে সঙ্গে রেখে তিনি নিজেই তার মামলা পরিচালনা করবেন।
বৃহস্পতিবার অ্যাডভোকেট সালমা হাই টুনিকে নিয়োগের আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। এরপর ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দেওয়া সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষীকে আসামিপক্ষের জেরা …

Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Ghulam Azam, News, Salahuddin Quader Chowdhury, War Criminal »

[31 Jan 2013 | No Comment ]

31 Jan 2013
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের পক্ষে প্রথম সাফাই সাক্ষী তার ছেলে আব্দুল্লাহিল আমান আযমীর অসমাপ্ত সাক্ষ্যগ্রহণের দিন আগামী ৩ ফেব্রুয়ারি রোববার ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার আযমীর ১০ম দিনের মতো সাফাই সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও সাকা চৌধুরীর বিরুদ্ধে ক্যামেরা ট্রায়ালে সাক্ষীর জেরা চলায় তা সম্ভব হয়নি। রোববার দিন পুনর্নির্ধারণ করেছেন চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। এর আগে বুধবারও সাফাই সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও ট্রাইব্যুনালের হাজতখানায় গোলাম আযম অজ্ঞান হয়ে পড়ায় তা …

Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, Salahuddin Quader Chowdhury, War Criminal »

[31 Jan 2013 | No Comment ]

31 Jan 2013
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর বিরুদ্ধে ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দেওয়া ১৭তম সাক্ষীকে আসামিপক্ষের প্রথম দিনের জেরা শেষ হয়েছে। জেরা অসমাপ্ত অবস্থায় আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে ট্রাইব্যুনাল সাকা চৌধুরীর বিরুদ্ধে ১৮তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আগামী ৪ ফেব্রুয়ারি সোমবার।
বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। এর আগে দুপুরে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন’১৯৭৩ এর ১৭(২) ধারা অনুযায়ী অ্যাডভোকেট সালমা …

Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, Salahuddin Quader Chowdhury, War Criminal »

[30 Jan 2013 | No Comment ]

30 Jan 2013
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-১ তার বিরুদ্ধে চলমান মামলার কার্যক্রম থেকে নিজের আইনজীবীদের প্রত্যাহার করে নিয়েছেন। ট্রাইব্যুনাল তার আবেদন গ্রহণ করে জানিয়েছেন, বৃহস্পতিবার আইন অনুসারে সাকা চৌধুরীর পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রের খরচে একজন আইনজীবীকে নিয়োগ দেবেন।
এ অবস্থায় বুধবার ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দেওয়ার পর সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে ১৭তম সাক্ষীকে আসামিপক্ষের জেরা করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার নিয়োগ পাওয়ার পর রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এ সাক্ষীকে জেরাসহ আসামিপক্ষে মামলা পরিচালনা …

Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, War Criminal »

[20 Jan 2013 | No Comment ]

20 Jan 2013
চিফ ল’ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর জেয়াদ আল মালুমের অপসারণ চেয়ে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী ও জামায়াতের সাবেক আমির গোলাম আযমের করা দু’টি আবেদনের নিষ্পত্তি করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনাল বিষয়টি চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর সুবিবেচনার ওপর ছেড়ে দিয়ে আবেদনের নিষ্পত্তির আদেশ দেন।
চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল সোমবার এ আদেশ দেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের স্কাইপিতে কথোপকথনে জেয়াদ আল মালুমের নাম আসার অভিযোগে তার অপসারণ চেয়ে …

Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, International Crimes, International Crimes trial, Liberation War of Bangladesh, News, Salahuddin Quader Chowdhury, War Crimes Trial, Witness »

[3 Oct 2012 | No Comment ]

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর বিরুদ্ধে সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী গোপাল চন্দ্র দাশের জেরা সম্পন্ন করেছেন আসামিপক্ষ। আগামী ৮ অক্টোবর সাকা চৌধুরীর বিরুদ্ধে ১৫তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে বুধবার গোপাল চন্দ্র দাশকে জেরা সম্পন্ন করেন সাকা চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট আহসানুল হক হেনা।
মঙ্গলবার সাক্ষ্য দানকালে চট্টগ্রামের রাউজানের কুণ্ডেশ্বরী কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা, দানবীর, শিক্ষাবিদ শহীদ নূতন সিংহ হত্যার বর্ণনা দিয়ে এ হত্যাকাণ্ডের জন্য …

BNP, Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, News, Proceedings before ICT-1, Salahuddin Quader Chowdhury, War Crime, War Criminal »

[2 Oct 2012 | No Comment ]

ঢাকা: ‘‘১৩ এপ্রিল দেখলাম, নূতন চন্দ্র সিংহকে টেনে-হিঁচড়ে মন্দিরের উঠোনে নিয়ে আসা হচ্ছে। তাকে ব্রাশফায়ার করা হলো। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। তিনি কাতরাচ্ছিলেন। আমি নিজে দেখেছি, এ সময় সালাউদ্দিন কাদের চৌধুরী পিস্তল অথবা রিভলবার দিয়ে নূতন চন্দ্র সিংহকে ২/৩ রাউন্ড গুলি বর্ষণ করেন। এবং বলেন, তাকে হত্যার জন্য আব্বার নির্দেশ রয়েছে। তার মৃত্যু নিশ্চিত করে তারা চলে যান। ঘটনাস্থলেই কাতরাতে কাতরাতে নূতন চন্দ্র সিংহ মারা যান।’’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-১-এ  সাক্ষ্য দানকালে ১৯৭১ সালের ১৩ এপ্রিল শহীদ নূতন চন্দ্র সিংহকে হত্যার এমনই বর্ণনা দিয়েছেন গোপাল চন্দ্র দাশ। শহীদ নূতন চন্দ্র সিংহের প্রতিষ্ঠিত …

Accused and Detainees, Bangladesh, Bangladesh 1971 Trials, Crimes Against Humanity, Delwar Hossain Sayeedi, Dhaka, English, Genocide, Ghulam Azam, International Crimes, International Crimes Tribunal (ICT), International Crimes trial, News, Proceedings before ICT-1, Salahuddin Quader Chowdhury, War Crimes Trial, Witness »

[25 Sep 2012 | No Comment ]

It was 1971 and the war was on.
Hours after leaving his home with his mother, Ashish Chowdhury learnt from an uncle that his father, elder brother and some relatives had been killed by the Pakistani occupation forces accompanied by Salahuddin Quader Chowdhury.
“It was April 13, 1971,” Ashish began the account of his life’s most tragic incident before International Crimes Tribunal-1 yesterday.
He was about 10 years old then, living in their village home at Jagotmollapara of Raozan Upazila in Chittagong.
Fearing an attack by the Pakistani …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes, International Crimes Tribunal (ICT), International Crimes trial, News, Proceedings before ICT-1, Salahuddin Quader Chowdhury, War Crime, প্রথম আলো »

[25 Sep 2012 | No Comment ]

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী আশিস চৌধুরী। জবানবন্দিতে তিনি বলেন, তাঁর বাবাসহ পরিবারের কয়েকজনকে একাত্তরের ১৩ এপ্রিল পাকিস্তানি সেনাদের নিয়ে সাকা চৌধুরী ও স্থানীয় মুসলিম লীগের অনুসারীরা গুলি করে হত্যা করেন। পরিবারের জীবিত কয়েকজনের কাছে তিনি এ কথা শুনেছেন।
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আশিসের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। এ সময় আসামির কাঠগড়ায় সাকা চৌধুরী হাজির ছিলেন।
জবানবন্দিতে আশিস চৌধুরী …

Abdul Aleem, Abdul Quader Molla, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Court documents, Delwar Hossain Sayeedi, Delwar Hossain Sayidee, Dhaka, Ghulam Azam, International Criminal Court Trials, News, Proceedings before ICT-1, Salahuddin Quader Chowdhury, জনকণ্ঠ »

[25 Sep 2012 | No Comment ]

মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১২, ১০ আশ্বিন ১৪১৯
যুদ্ধাপরাধী বিচার
আশীষ চৌধুরীর সাক্ষ্য
স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ১৩তম সাক্ষী আশীষ চৌধুরী জবানবন্দীতে বলেছেন, স্বাধীনতার পরে কাকা সন্তোষ কুমার চৌধুরীর কাছে শুনতে পাই যে ১৯৭১ সালের ১৩ এপ্রিল সালাউদ্দিন কাদের চৌধুরী মুসলিম লীগের লোকদের নিয়ে পাকসেনাদের সহযোগিতায় রাউজানের জগৎমল্লপাড়ায় আমার বাবা, কাকা ও ভাইসহ ৩০/৩৫জনকে গুলি করে হত্যা করে। একই ট্রাইব্যুনালে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক গোলাম আযমের বিরুদ্ধে প্রসিকিউশনের জব্দ তালিকার ৫জন সাক্ষীর জবানবন্দী গ্রহণ ও …

BNP, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Genocide, Indictment hearing, International Crimes, International Crimes Tribunal (ICT), International Crimes trial, News, Salahuddin Quader Chowdhury, War Crime, War Crimes Trial, War Criminal, জনকণ্ঠ »

[5 Sep 2012 | No Comment ]

নুরুল আফসারের সাক্ষ্য শেষ
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে প্রসিকিউশনের দশম সাক্ষী মুক্তিযুদ্ধের সংগঠক কাজী নুরুল আফসারকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। আজ ১১তম সাক্ষীকে জেরার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। অন্যদিকে গ্রেফতারকৃত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে প্রথম সাক্ষী বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিশবাহুর রহমান চৌধুরীকে (৫৭) আসামিপক্ষের জেরা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে মঙ্গলবার আসামিপক্ষের আইনজীবী এএইচএম আহসানুল …