Home » Archive

Articles tagged with: আওয়ামী লীগ

Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, Jatiyo Party, News, Terrorism, United States »

[5 Apr 2012 | No Comment ]

নিউইয়র্ক: বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিকে সন্ত্রাসীদের সহায়ক শক্তি হিসেবে চিহ্নিত করে রেখেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। এর ফলে এ ৩ দলের সমর্থক হিসেবে গত ৬/৭ বছরে যাদের রাজনৈতিক আশ্রয় মঞ্জুর হয়েছে তারা এখনও গ্রিনকার্ড পান নি।
বলা হচ্ছে, নিরাপত্তার প্রশ্নে আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত পেন্ডিং (স্থগিত) রাখা হয়েছে। শতশত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫ সহস্রাধিক অভিবাসী (ইমিগ্র্যান্ট) এ রকম পরিস্থিতির শিকার হয়েছেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে প্রণীত ‘প্যাট্রিয়ট অ্যাক্ট’র কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ আইনের পথ ধরে ২০০৫ সালে ‘রিয়েল আইডি অ্যাক্ট’ নামের আরো একটি …

Awami League, Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, Jamaat-Shibir, News, Report »

[28 Feb 2012 | No Comment ]

সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিডিআর বিদ্রোহের দিন খালেদা জিয়া বাসা থেকে পালিয়ে গিয়ে পাকিস্তান হাই কমিশনারের বাসায় আশ্রয় নিয়েছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
মঙ্গলবার বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
দাবির পক্ষে সাফাই গেয়ে হানিফ বলেন, ‘কারণ এদিন তিনি (খালেদা) ঘটনার আধাঘণ্টা আগে ক্যান্টনমেন্টের সুরক্ষিত বাসা ছেড়ে কেন সেখানে (পাকিস্তান হাই কমিশন) গেলেন জাতি তার জবাব চায়।’
হানিফ প্রশ্ন তোলেন, ‘তার এই পালিয়ে যাওয়ার ঘটনার মধ্য দিয়ে কি প্রমাণ হয় না যে …

Bangladesh, Bengali, Dhaka, Domestic response, News, War Criminal »

[7 Feb 2012 | No Comment ]

14 parties led by Awami leauge has arranged a human chain in Dhaka to protest the activities against Internation crime tribunal.

Bangladesh, Bengali, Conspiracy, Dhaka, Extremism, Fundamentalism, Islamism/Islamophobia, Staff Report, Terrorism, প্রথম আলো »

[22 Jan 2012 | No Comment ]

সেনাবাহিনীতে অভ্যুত্থান ও সরকার উৎখাতের ব্যর্থ চেষ্টার ঘটনা তদন্তে গঠিত সেনা তদন্ত আদালতের কাজ এক মাসের মধ্যে শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত ২৮ ডিসেম্বর একজন ব্রিগেডিয়ারের নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত আদালত গঠন করা হয়।
পদস্থ একজন সেনা কর্মকর্তা গতকাল রাতে ফোনে প্রথম আলোকে বলেন, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত আদালতের প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরে একটি ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল (সামরিক আদালত) গঠন করে অভিযুক্তদের বিচার হবে। এ-সংক্রান্ত সব তথ্য সময়মতো গণমাধ্যমকে জানানো হবে।
১৯ জানুয়ারি সেনাসদরের সংবাদ সম্মেলনে বলা হয়, অভ্যুত্থান-চেষ্টার সঙ্গে …

Bengali, Conspiracy, Dhaka, Extremism, News, Politics, Propaganda, কালের কন্ঠ »

[22 Jan 2012 | No Comment ]

দলীয় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনীতে অভ্যুত্থান চেষ্টার সঙ্গে প্রধান বিরোধী দল বিএনপির সরকার হটানোর আলটিমেটামের যোগসূত্র আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি বিএনপির উদ্দেশে বলেছেন, তাদের বক্তব্য-বিবৃতি বিশ্লেষণ করলেই ষড়যন্ত্রের বিষয়ে ‘অনেক কিছু’ স্পষ্ট বোঝা যায়।
গতকাল শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভার প্রারম্ভিক বক্তব্যে শেখ হাসিনা এসব মন্তব্য করেন। খালেদা জিয়ার আলটিমেটামের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘বিরোধীদলীয় নেতা আলটিমেটাম দিয়েছিলেন, বর্তমান সরকার ডিসেম্বর …

Bengali, Conspiracy, Dhaka, Extremism, News, Politics, Propaganda, মানবজমিন »

[22 Jan 2012 | No Comment ]

রবিবার, ২২ জানুয়ারী ২০১২
স্টাফ রিপোর্টার: সরকার উৎখাতে সামরিক বাহিনীতে অভ্যুত্থান চেষ্টা প্রতিহত করা হয়েছে- সামরিক বাহিনীর এ তথ্য প্রকাশের পর এ নিয়ে শুরু হয়েছে পাল্টাপাল্টি। বিষয়টি সামরিক বাহিনী তদন্ত করছে বলে জানালেও প্রধান দুই দলের নেতারা একে অপরের প্রতি অভিযোগের আঙুল তুলছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই বিষয়কে নিয়ে রাজনীতিকরণের চেষ্টা হচ্ছে দুই পক্ষ থেকে। ঘটনা প্রকাশের পর থেকে ক্ষমতাসীন দলের নেতারা এ বিষয়টির সঙ্গে বিরোধী দলকে জড়িয়ে বক্তব্য রাখছেন। বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে সরকার কল্পকাহিনী সাজিয়ে মানুষের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহের …

BNP, Bangladesh, Bangladesh 1971 Trials, Crimes Against Humanity, Dhaka, English, New Age, News, War Crime, War Criminal »

[22 Jan 2012 | No Comment ]

Shipping minister Shahjahan Khan request the Awami league leader and activist to remain vigilant as the opposition party BNP conspiring to stop the war crime trial.

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes trial, News, Politics, War Crimes Trial, প্রথম আলো »

[29 Dec 2011 | No Comment ]

যুদ্ধাপরাধীদের বিচারসহ সব জাতীয় ইস্যুতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) ঐক্যবদ্ধ থাকবে। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জনমত গঠনে ১৪ দলের সঙ্গে থাকবে জাতীয় পার্টি।
গতকাল বুধবার রাতে গণভবনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের মধ্যে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ কথা ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার ১৪ দলের গণমিছিলের কর্মসূচিতে জাতীয় পার্টি অংশ নেবে।

Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes Tribunal (ICT), Liberation War of Bangladesh, News, Propaganda, War Crime, War Crimes Trial, War Criminal, জনকন্ঠ »

[15 Dec 2011 | No Comment ]

স্টাফ রিপোর্টার ॥ জামায়াতের কারণেই বিএনপি রাজনৈতিক মাঠে আওয়ামী লীগকে পরাস্ত করতে পারে বলে মন্তব্য করেছেন যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে গণহত্যায় নেতৃত্ব দেয়া ঘৃণ্য রাজাকার, জামায়াত নেতা গোলাম আযম। তাঁর মতে, জামায়াতকে রাজনীতি থেকে সরাতে না পারলে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যত অন্ধকার। শনিবার একটি বেসরকারী টেলিভিশনকে তিনি বলেন, জামায়াতকে ঘায়েল করলে বিএনপি একলা কিছু করতে পারবে না এটা বুঝেই রাজনীতি থেকে জামায়াতকে সরাতে চায় আওয়ামী লীগ। এ কারণে ২০০১ সালের নির্বাচনে পরাজয়ের প্রতিশোধ নিতে সরকার যুদ্ধাপরাধের বিচারের আয়োজন করেছে। এদিকে বিজয় …

Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Freedom Fighter, International Crimes Tribunal (ICT), Liberation War of Bangladesh, News, Politics, Propaganda, War Crime, War Crimes Trial, War Criminal, সংগ্রাম »

[8 Dec 2011 | No Comment ]

সেক্টর কমান্ডার, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক কেউ বাদ নেই

সরদার আবদুর রহমান : আওয়ামী লীগের বিরোধিতা মানেই স্বাধীনতার বিরোধিতা-এই দৃষ্টিভঙ্গি থেকে  এক চরম প্রতিহিংসামূলক আচরণ করে চলেছে ক্ষমতাসীন দলটি। এই প্রতিহিংসার শিকার হয়েছেন এবং হচ্ছেন মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানরাও। তাতে তিনি বীর বিক্রমই হোন আর বীর প্রতীকই হন। এমনকি সেক্টর কমান্ডার হলেও তার রেহাই নেই।
এভাবে একের পর এক আওয়ামী বিদ্বেষের কবলে নিপতিত হয়েছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমান বীর উত্তম, সেক্টর কমান্ডার মেজর এমএ জলিল, মেজর জয়নুল আবেদীন ও উইং কমান্ডার হামিদুল্লাহ খান বীর …

Bangla News 24, Bengali, Crimes Against Humanity, Dhaka, Lobbying, News, Politics, Propaganda, War Crime, War Crimes Trial, War Criminal »

[6 Dec 2011 | No Comment ]

ডেস্ক রিপোর্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাউথ ইস্ট এশিয়ান ব্যুরো ও বাংলাদেশ ব্যুরো প্রধান এন্থনী ডিন ট্রাংকিনা এবং জোয়ানা শেঙ্কিও এর সাথে যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা বৈঠক করেছেন।
৫ ডিসেম্বর বিকেল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি ও ওয়াশিংটন মেট্রো বিএনপির সভাপতি সরাফত হোসেন বাবু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমুদ, কেন্দ্রীয় যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক তোফায়েল লিটন চৌধুরী, ওয়াশিংটন মেট্রো বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: তোফায়েল আহমেদ ওই গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক বৈঠকে মিলিত …

Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), News, War Crime, War Crimes Trial, War Criminal, সংগ্রাম »

[6 Dec 2011 | No Comment ]

ঢাকা বিভক্তির প্রতিবাদে বিএনপির ৫ দিনের কর্মসূচি

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মন্ত্রীদের পরিবর্তনের মাধ্যমে প্রমাণিত হয়েছে এ সরকার দুর্নীতিবাজ। এছাড়া বিশ্বব্যাংক ইতোমধ্যেই সরকার ও দুর্নীতি দমন কমিশনকে এ ব্যাপারে চিঠি দিয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে তিনি বলেন, স্বাধীনতার পর ১৯৫ চিহ্নিত যুদ্ধাপরাধীকে টাকা-পয়সা খরচ করে বিমানে করে বিদেশে পাঠানো হয়। যারা পাঠিয়েছিল তাদের বিচার করা হবে। বর্তমান প্রধানমন্ত্রীর বেয়াইকে একই অপরাধে বিচার করা হবে বলেও তিনি মন্তব্য করেন।
গতকাল সোমবার দুপুরে তারেক রহমানের ৪৭তম জন্মদিন উপলক্ষে ঢাকা রিপোর্টার্স …