Home » Archive

Articles tagged with: ইত্তেফাক

Bangladesh, Bengali, Dhaka, News, Politics, ইত্তেফাক »

[30 May 2010 | No Comment ]

…[আগামী ৩১ মে জামায়াতে ইসলামী বাংলাদেশ পল্টন ময়দানে সমাবেশ আহবান করেছে। পাশাপাশি আওয়ামী যুবলীগও একই স্থানে একই সময়ে সমাবেশ আহবান করেছে। উভয় দল একই স্থানে একই সময়ে সভা ও সমাবেশ আহবান করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণেই উভয় দলের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।]…

Bangladesh, Bengali, Dhaka, News, Politics, Propaganda, ইত্তেফাক »

[30 May 2010 | No Comment ]

…[পল্টন ময়দানের সমাবেশ সফল করতে মাইক ব্যবহারের অনুমতি দেয়াসহ সরকারের সার্বিক সহয়তা চেয়েছে জামায়াত। শনিবার মহানগর জামায়াত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এ সহায়তা চান। তিনি বলেন, ৩১ মে ঐতিহাসিক পল্টনের জনসভায় বাধা দিলে সরকারকে তার পরিণতি ভোগ করতে হবে।]…

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Justice, News, War Crime, War Criminal, ইত্তেফাক »

[30 May 2010 | No Comment ]

…[সিলেটে প্রতীকী আদালতে যুদ্ধাপরাধীদের বিচার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা শ্রমিক লীগের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্থাপিত প্রতীকী আদালতে এ বিচারকার্য সম্পন্ন হয়।]…

Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, News, Terrorism, ইত্তেফাক »

[30 May 2010 | No Comment ]

…[নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) টার্গেটে ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। নির্বাচনের আগে দুই নেত্রীর জনসভায় হামলা চালাতে বোমাসহ ক্যাডারও পাঠানো হয়েছিল। কিন্তু শেখ হাসিনার চট্টগ্রাম জনসভায় হামলার জন্য পাঠানো বোমাটি ছিল নিষ্ক্রিয়। আর খালেদা জিয়ার কুমিল্লার জনসভায় হামলার আগে র্যাবের হাতে গ্রেফতার হয় জেএমবি ক্যাডাররা।]…

Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, News, Terrorism, ইত্তেফাক »

[30 May 2010 | No Comment ]

…[নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) হিযবুত তাহরীর ও হরকাতুল জিহাদ (হুজি) এক হচ্ছে। এ নিয়ে তিন সংগঠনের নেতাদের মধ্যে কারাগারে এবং বাইরে দুই দফা বৈঠক হয়েছে। একত্রিত হয়ে তারা দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে এবং সর্বশেষে সশস্ত্র বিপ্লবে নামবে।]…

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Mobilisation, News, Politics, ইত্তেফাক »

[29 May 2010 | No Comment ]

…[হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে নয়, সংসদের মাধ্যমে ১৯৭২ এর সংবিধানে ফিরে যাবে সরকার। এ জন্য শিগগিরই জাতীয় সংসদে বিল উত্থাপন করা হবে বলে জানা গেছে। এদিকে দেশের অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বলেন, মৌলবাদের অর্থনীতি কঠোরভাবে দমন করা না হলে যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি সরকারের সকল পরিকল্পনা ভেস্তে যাবে।]…

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Dhaka, Fundamentalism, News, Politics, Propaganda, ইত্তেফাক »

[29 May 2010 | No Comment ]

…[এমকে আনোয়ার বলেন, খালেদা জিয়া বেনামাজী, আওয়ামী লীগ নেতার এ ধরনের বক্তব্য নিম্ন শ্রেণীর। হাতে তজবিহ, মাথায় হিজাব দিয়ে লোক দেখানো নামাজ বেগম খালেদা জিয়া পড়েন না। তাই আপনারা এ ধরনের বক্তব্য দেয়া বন্ধ করুন। জামায়াতের মুহাম্মদ কামারুজ্জামান বলেন, ১৯৯১ থেকে ২০০৬ সময় ছাড়া গণতন্ত্রকে স্বাভাবিকভাবে চলতে দেয়া হয়নি। তিনি গণতন্ত্রকে সুসংহত করতে সংসদ নির্বাচনে ভোটের সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে আসন বন্টনের দাবি জানান। জাগপার শফিউল আলম প্রধান বলেন, বাংলাদেশের ইতিহাস মানেই তিনটি নাম ভাসানী, মুজিব ও জিয়া। পিএনপির শেখ শওকত হোসেন নীলু বলেন, আওয়ামী লীগের মন্ত্রিসভায় যুদ্ধাপরাধী রয়েছে। আগে নিজেদের দল পরিষ্কার করুন।]…

Bangladesh, Bengali, Dhaka, Extremism, Feature, Terrorism, ইত্তেফাক »

[26 May 2010 | No Comment ]

…[বিশ্বের পরাশক্তি দেশগুলোর মধ্যে পারমাণবিক বোমা তৈরির কলাকৌশল নিয়ে ব্যাপক গবেষণা চলছে। বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এই পারমাণবিক বোমা তৈরির কলাকৌশল চর্চা করছে। সোমবার জেএমবির আমীর মাওলানা সাইদুর রহমানের ঘাঁটি থেকে পুলিশ এরকম বোমা তৈরির কলাকৌশল চর্চা ও বোমা তৈরির বিভিন্ন গবেষণাপত্র উদ্ধার করেছে। জেএমবি প্লাস্টিক বোমা, গ্রেনেড, আরডিএক্স বোমা, গাড়িবোমা, অনুশীলন বোমা ইত্যাদি তৈরি করছে। এর মধ্যে তারা গাড়ি বোমা সফলভাবে তৈরি করেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, তারা গাড়িবোমা হামলার পরিকল্পনা নিয়েছে।]…

Bangladesh, Bengali, Dhaka, Extremism, Extremist funding, News, Terrorism, ইত্তেফাক »

[26 May 2010 | No Comment ]

…[জঙ্গি অর্থায়ন প্রতিরোধ, ব্যাংক, বীমা, পুঁজিবাজার, নিরীক্ষা বিষয়ে তথ্য সংগ্রহ করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংগৃহীত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট খাতগুলোকে শক্তিশালী করার জন্যে সংস্থাটির কাছ থেকে পরামর্শ পাওয়া যাবে বলে মনে করছেন সরকারি কর্মকর্তারা।]…

Arrest, Bangladesh, Bengali, Conspiracy, Dhaka, Extremism, News, Terrorism, ইত্তেফাক »

[26 May 2010 | No Comment ]

…[নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির প্রধান আমীর মাওলানা সাইদুর রহমান জাফরকে গ্রেফতারের কথা পুলিশ সদর দফতর গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। পুলিশের আইজি নূর মোহাম্মদ পুলিশ সদর দফতরে প্রেস ব্রিফিংয়ে জানান যে, মাওলানা সাইদুর রহমান ও তার তৃতীয় স্ত্রী নাইমা আক্তার এবং অপর তিন সদস্যকে বিপুল পরিমাণ বোমা ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে মাওলানা সাইদুর রহমানের স্ত্রী ছাড়া গ্রেফতারকৃত সবাইকে হাজির করা হয়। গ্রেফতারকৃত অপর তিন সদস্য হচ্ছে জেএমবির সামরিক শাখার সমন্বয়ক আমির হোসেন শরীফ, এহসার নূর হোসেন সবুজ ও আব্দুল্লাহ হেল কাফী। গত মঙ্গলবার রাতে দনিয়া এলাকার একটি বাসা থেকে সাইদুর রহমান ও তার তৃতীয় স্ত্রীকে গ্রেফতার করা হয়। এর আগে শরীফ, সবুজ ও কাফীকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।]…

Bangladesh, Bengali, Dhaka, Propaganda, Statement, ইত্তেফাক »

[26 May 2010 | No Comment ]

…[ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আইয়ুব আলী চৌধুরী বাদী হয়ে প্রতিষ্ঠানের যাকাতের অর্থ আত্মসাতের অভিযোগে সোমবার জামায়াত নেতা দেলোওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে শেরে বাংলানগর থানায় দায়েরকৃত মামলার বিষয়ে গতকাল তিনি এক বিবৃতিতে বলেন, আমি ঐ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।]…

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, Investigation, News, War Crime, War Criminal, ইত্তেফাক »

[26 May 2010 | No Comment ]

…[মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সন্দেহভাজন এমন ১৯ শীর্ষ যুদ্ধাপরাধীর তালিকা তদন্ত সংস্থাকে দিয়েছে ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। উক্ত তালিকায় বিএনপি, জামায়াত নেতাদের নাম রয়েছে বলে জানিয়েছেন কমিটির আহবায়ক ড. এম এ হাসান। রবিবার তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য আব্দুর রহিমের কাছে এই তালিকা ও বিভিন্ন তথ্য-উপাত্ত প্রদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।]…