Articles tagged with: ইসলামী ছাত্র শিবির
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Criminalization, Dhaka, Extremism, Fundamentalism, News, প্রথম আলো »
নোয়াখালীতে গতকাল বুধবার ইসলামী ছাত্রশিবিরের একটি মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। এতে সংগঠনের আট কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে শিবির। এ সময় পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি দুই শিবিরকর্মী নিহত হওয়ার প্রতিবাদে গতকাল দুপুরে শিবিরের শতাধিক নেতা-কর্মী শহরের রশিদ কলোনি এলাকা থেকে মিছিল বের করেন। মিছিলটি প্রধান সড়ক হয়ে শহরের সিনেমা হলের কাছে পৌঁছালে পুলিশ বাধা দেয়। মিছিলকারীদের কয়েকজন পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়েন। পুলিশ লাঠিপেটা করে। পুলিশ পাঁচজনকে আটক করে। তাঁরা হলেন: শামীম ওছমান, আম্মানুর রহমান, আইয়ুব আলী, আলমগীর হোসেন ও মিনহাজুল ইসলাম। শহর …
Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Jamaat-Shibir, News, Politics, Propaganda »
06 Feb 2012 01:06:44 PM Monday BdST
মিরপুরে ১৫ শিবিরকর্মী গ্রেফতার
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছবি: রুবেল /বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: মিছিলের প্রস্তুতিকালে ১৫ শিবিরকর্মীকে গ্রেফতার করেছে রাজধানীর মিরপুর থানা পুলিশ।
সোমবার সকালে মিরপুর ১০ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রফিকুল ইসলাম (২৫), মো. আতিকুর রহমান (৩০), মো. নাজমুল (২০), মো. সায়েম রহমান (১৯), মো. মাহতাব উদ্দিন (২১), মো. মোস্তাফিজুর রহমান (২২), মো. আবু তৈয়ব (১৯), মো. ইয়াহিয়া হাসান (১৯), মো. আবদুল হালিম (২৪), মো. ইমরান হোসেন (২০), আবদুল রশিদ (২২), মো. শাহিন (২০), মো. ফেরদৌস হাবিব (২১), …
BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Extremism, Extremist funding, Islamism/Islamophobia, Law, Liberation War of Bangladesh, News, Politics, Terrorism, War Crime, War Crimes Trial »
চট্টগ্রাম, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ইসলামী ছাত্র শিবিরের কার্যালয়ে অভিযান চালিয়ে একটি এলজি, কয়েকটি হকিস্টিক, বিপুল পরিমাণ ইটের টুকরো ও লিফলেট উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে নগরীর বাকলিয়ায় শিবিরের মহানগর কার্যালয়ে প্রায় এক ঘণ্টা এ অভিযান চলে।
এর আগে শুক্রবার বিকালে কক্সবাজারের মহেশখালী থেকে চট্টগ্রাম নগর জামায়াতে ইসলামী কার্যালয়ের অফিস সহকারী মতিউর রহমানকে (২৮) গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই পাঁচলাইশ ও কোতয়ালী থানা এবং নগর গোয়েন্দা পুলিশ যৌথভাবে শিবির কার্যালয়ে অভিযান চালায়।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৯ …
Bangladesh, Bengali, Dhaka, News, Terrorism, ইত্তেফাক »
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে ভর্তি কার্যক্রম চলাকালে গতকাল সোমবার ছাত্রলীগ-শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ২১ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ঘটনায় পুলিশ ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্রশিবিরের সভাপতিসহ ৬ জনকে আটক করেছে। আধ ঘন্টা ধরে চলা এ সংঘর্ষে কলেজের কেন্টিন ও বিভিন্ন কক্ষে ব্যাপক ভাংচুর চালায় বহিরগতরা। হাসপাতাল এলাকার পরিস্থিতি থমথমে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Criminalization, Dhaka, Extremism, Fundamentalism, News, Terrorism, ভোরের কাগজ »
ঢাবি শিক্ষকের এলিফ্যান্ট রোডের বাসায় শিবিরের আস্তানা থেকে উদ্ধার করা ২০ গ্রাম পাউডার বিস্ফোরক দ্রব্য কিনা তা পরীক্ষার জন্য গতকাল শনিবার রাসায়নিক পরীক্ষাগারে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আমিনুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অন্যদিকে পুলিশ বাসার কর্মচারী মোস্তাফিজকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল তিনদিনের রিমান্ডে নিয়েছে।
সূত্র জানায়, শিবিরের আস্তানা থেকে উদ্ধারকৃত শিবির নেতাদের তালিকাটি খতিয়ে দেখছে পুলিশ। তালিকাভুক্তদের কেউ কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কিনা তদন্ত করছে পুলিশ। ওই তালিকায় সবাই ঢাবির বিভিন্ন হলের নেতা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
১৯৯৬ সালে ওই বাড়িতে শিবির আস্তানা গড়ে তোলে। পুলিশের ধারণা …
Arrest, Bangladesh, Bengali, Dhaka, Extremism, News, Terrorism, আমাদের সময় »
রাজশাহী মহানগরীর কুমারপাড়া এলাকা থেকে রোববার রাত সাড়ে ১০টার দিকে আরাফাত হোসেন নামে এক শিবিরকর্মীকে গ্রেপ্তার হয়েছে। তার বাড়ি নগরীর মতিহার থানাধীন ধরমপুর এলাকায়। বাবার নাম কামালউদ্দিন। আরাফাতকে বোয়ালিয়া মডেল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বোয়ালিয়া থানার ওসি শাহাদাত হোসেন জানান, মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আরাফাত গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারুক হোসেন হত্যাসহ একাধিক মামলার আসামি।
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, Fundamentalism, News, Terrorism, ভোরের কাগজ »
জেহাদি বই আগুন দিয়ে পোড়ানোর সময় পরশুরাম থানা পুলিশ উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুরুল আবসারকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ পৌর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ফেনীর পরশুরাম পৌর এলাকার একটি বাড়িতে ছাত্রশিবির সমর্থিত ছাত্রদের মেসে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নরুল আবসার তার কাছে রক্ষিত বিভিন্ন জেহাদি বই আগুন দিয়ে পোড়ানোর সময় এলাকাবাসী পুলিশকে সংবাদ পাঠালে পুলিশ এসে বইসহ তাকে গ্রেপ্তার করে।
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Daily Star, Dhaka, English, Extremism, News, Terrorism »
Detective Branch of Police arrested Bagerhat district unit president of Islami Chhatra Shibir from the house of district assistant secretary of Jamaat at Nikaripara of Sadar upazila early yesterday.
Bangladesh, Bengali, Dhaka, Extremism, News, Politics, Religion, প্রথম আলো »
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার অভিযোগে চুয়াডাঙ্গায় তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত তিন যুবক হলেন জীবননগর হাইস্কুলপাড়ার আবুল হোসেনের ছেলে মিজানুর রহমান (২৪), ঝিনাইদহের মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামের জমসেদ আলীর ছেলে গোলাম মুক্তাদির (২৩) ও একই উপজেলার পুড়াপাড়া গ্রামের মোস্তফা আলীর ছেলে আবদুল মোমিন।
আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর থানার পুলিশ স্থানীয় কলেজ রোডের একটি ছাত্রাবাস থেকে তাঁদের গ্রেপ্তার করে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, জীবননগরের কলেজ রোডের একটি দেয়ালে সাঁটানো জাতীয় শোক দিবসের পোস্টারে বঙ্গবন্ধুর ছবির ওপরে কে বা কারা গতকাল শনিবার রাতে কাদা লেপটে দেয়।
ওই ঘটনায় জীবননগর থানা ছাত্রলীগের …
Bangladesh, Bengali, Dhaka, Extremism, Leadership, Mobilisation, News, Politics, Propaganda, প্রথম আলো »
সিলেটে গতকাল মঙ্গলবার বিকেলে সচেতন সিলেটবাসীর ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলে ছিলেন জামায়াতে ইসলামী ও শিবিরের নেতা-কর্মীরা। এই মিছিলে বাধা দেওয়ায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।
এ সময় গুরুতর আহত আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপরিদর্শক (এসআই) নাসিরউদ্দিনসহ দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচজনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেল চারটায় ‘আমরা সচেতন সিলেটবাসী’ ব্যানারে নগরের রেজিস্ট্রি মাঠ থেকে একটি মিছিল বের করা হয়। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিলটি নিয়ন্ত্রণ করছিলেন। মিছিলে রমজান মাসকে সামনে …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, News, Terrorism, ইত্তেফাক »
কাঁটাবন মসজিদ কমপ্লেক্স ‘শিবির সন্ত্রাসীদের’ কবলমুক্ত করার দাবিতে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বামপন্থি ছাত্র সংগঠনের জোট ‘সন্ত্রাস বিরোধী ৬ ছাত্র সংগঠন’। একই দাবিতে সংগঠনের নেতারা ভিসিকে স্মারকলিপিও দিয়েছে।
Bangladesh, Bengali, Dhaka, Extremism, News, Politics, Religion, Terrorism, প্রথম আলো »
কাঁটাবন মসজিদ কমপ্লেক্স ‘শিবির সন্ত্রাসীদের’ কবলমুক্ত করার দাবিতে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বামপন্থী ছাত্র সংগঠনের জোট ‘সন্ত্রাসবিরোধী ৬ ছাত্র সংগঠন’। একই দাবিতে তারা উপাচার্যকে স্মারকলিপিও দিয়েছে।
আজ দুপুরে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জোটের উদ্যোগে মধুর ক্যানটিন থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র আন্দোলনের সভাপতি কনক বড়ুয়া।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের জায়গা দখল করে গড়ে ওঠা কাঁটাবন মসজিদকে কেন্দ্র করে শিবির সন্ত্রাসীরা অস্ত্রভান্ডার এবং ট্রেনিং ক্যাম্প গড়ে তুলেছে। …
