Articles tagged with: ইসলামী ছাত্র শিবির
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, International Crimes Tribunal (ICT), Justice, Law, Mobilisation, News, Pakistan, Politics, Propaganda, Prosecution, Staff Report, War Crime, War Criminal, প্রথম আলো »
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম পাকিস্তান সেনাবাহিনীর চিহ্নিত ১৯৫ জন যুদ্ধাপরাধীকে ফিরিয়ে এনে বিচার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এটি করা হলে জামায়াত সরকারকে সহযোগিতা করবে।
গতকাল শুক্রবার বিকেলে মগবাজারের আল-ফালাহ্ মিলনায়তনে দলের পেশাজীবী প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ টি এম আজহার এ কথা বলেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের শীর্ষ কয়েকজন নেতা বিচারের সম্মুখীন হয়েছেন।
এ টি এম আজহার বলেন, ‘মরহুম শেখ মুজিবুর রহমান ১৯৫ জন যুদ্ধাপরাধীকে চিহ্নিত করে গেছেন। তাঁদের ফিরিয়ে এনে বিচার করুন। আমরা বিচারে সহযোগিতা করব।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমালোচনা করে …
Bangladesh, Bengali, Dhaka, Extremism, Islamism/Islamophobia, News, Politics, Terrorism, প্রথম আলো »
রাজধানী ঢাকা ও গাজীপুরের কালিয়াকৈর থেকে ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান চার নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব দাবি করেছে, শিবিরের গ্রেপ্তারকৃত নেতাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, চরমপন্থী সংগঠন সর্বহারা জামায়াত-শিবিরকে বোমা সরবরাহ করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদপুর থানা ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ জায়েদ বিন সাবিত, মিরপুর বাঙলা কলেজ শাখা শিবিরের সভাপতি সুলতান মোহাম্মদ রিপন, মতিঝিল থানা শিবিরের সাবেক সভাপতি ও রিয়েল এস্টেট ব্যবসায়ী আলমগীর হোসেন এবং ৪২ নম্বর ওয়ার্ড …
Bangladesh, Bengali, Dhaka, News, Politics, War Criminal, প্রথম আলো »
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা থেকে শিবিরের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় উপজেলার সাটিয়াদী গ্রামের নির্জন স্থানে শিবিরের ১৫-২০ জন নেতা-কর্মী গোপনে বৈঠক করছিলেন। এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন কিশোরগঞ্জ জেলা শিবিরের সাহিত্য সম্পাদক ওমর ফরুক (২৫) ও পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন শিবিরের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (২৩)। তাঁদের কাছ থেকে শিবিরের চাঁদা আদায়ের রসিদ, পুলেরঘাট আঞ্চলিক শাখার একটি নিবন্ধন বই, শিবির প্রতিবেদন বইসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। …
Arrest, Bangladesh, Daily Star, Dhaka, English, Extremism, News, Terrorism »
Motihar police arrested four more Islami Chhatra Shibir men form Rajshahi University (RU) on Saturday and Friday night in connection with the campus violence on February 9.
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Dhaka, Extremism, News, Terrorism, ইত্তেফাক »
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে দেশে বড় ধরনের নাশকতার প্রস্তুতি নিয়েছিল শিবির। ইতিমধ্যে অস্ত্রসহ কয়েকজন শিবির নেতা ও ক্যাডার গ্রেফতার হওয়ার পর এই তথ্য ফাঁস হয়ে গেছে। এখনও ১৫ জন অস্ত্রধারী শিবির ক্যাডার বাইরে নাশকতার প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতারে মাঠে নেমেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক টিম। বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ রয়েছে তাদের কাছে।
Bangladesh, Bangladesh 1971 Trials, Daily Star, Dhaka, English, Extremism, News, Terrorism »
At least 15 people including five law enforcers were injured in a clash between police and Islami Chhatra Shibir activists in the capital’s Motijheel yesterday.
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Crimes Against Humanity, Daily Star, Dhaka, English, Extremism, News, Terrorism, War Crime, War Criminal »
Detectives questioning detained Islami Chhatra Shibir activists claim cadres of the group are gathering in the capital with explosives and firearms to carry out subversive activities in revenge for the recent arrests of Jamaat high-ups.
Bangladesh, Bangladesh 1971 Trials, Conspiracy, Crimes Against Humanity, Dhaka, Extremism, News, Terrorism, War Crime, War Criminal, ইত্তেফাক »
যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে বড় ধরনের নাশকতার প্রস্তুতি নিয়েছিল ইসলামী ছাত্রশিবির। এ জন্য তারা গড়ে তুলেছিল অস্ত্র ও বোমার মজুদ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তার দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার অস্ত্রসহ দুই শিবির ক্যাডারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এর আগে নাশকতায় অর্থসহায়তাকারী ও পরিকল্পনাকারীসহ আরো ৪ জন শিবির নেতাকে গ্রেফতার করে পুলিশ।….
Bangladesh, Bengali, Dhaka, Fundamentalism, News, Politics, জনকন্ঠ »
সিলেটে শিবিরের তা-বে আওয়ামী লীগ ছাত্রলীগের ২৫ নেতাকর্মীসহ ৩৫ জন আহত হয়েছেন। গ্রেফতার হয়েছে ৭ শিবির ক্যাডার। বৃহস্পতিবার সিলেট নগরীতে ও কানাইঘাটের গাছবাড়ী বাজারে এ তা-ব চালিয়েছে জামায়াত-শিবির। বৃহস্পতিবার দুপুরে জামায়াত-শিবির নগরীর কোর্ট পয়েন্ট ও ধোপাদীঘির পার এলাকায় ব্যাপক ভাংচুর করে। ওই সময় তারা ধোপাদীঘির পূর্ব পারে অর্থমন্ত্রীর বাসা ও কমিউনিটি সেন্টারে হামলা চালায়। এ সময় জামায়াত-শিবির ক্যাডাররা অনত্মত ৮-১০টি গাড়ি ভাংচুর করে। পুলিশের সাথে জামায়াত-শিবিরের ধাওয়া পাল্টাধাওয়া হলে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। দুপর ২টার দিকে নগর জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় তিন নেতার মুক্তির দাবিতে নগরীর বন্দরবাজার এলাকা থেকে একটি …
Arrest, Bangladesh, Bengali, Dhaka, International Crimes Tribunal (ICT), News, Politics, Staff Report, War Crime, War Criminal, যুগান্তর »
সিলেট নগরী ও কানাইঘাট উপজেলায় তাণ্ডব চালিয়েছে জামায়াত-শিবির। নগরীতে তাণ্ডব চালানোর সময় তারা ১২টি গাড়ি ভাংচুর করে। হামলা চালায় পুলিশের ওপর, ইট-পাটকেল ছোড়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাড়িতে। কানাইঘাটে আওয়ামী লীগ অফিসে ভাংচুর করেছে। ছাত্রশিবিরের হামলায় ২৫ ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। পুলিশ গ্রেফতার করেছে ৭ ছাত্রশিবির ক্যাডারকে। বৃহস্পতিবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে প্রায় ৫০ জন জামায়াত-শিবির সদস্য মিছিল ও সমাবেশ করার প্রস্তুতি নেয়। পুলিশ তাদের বাধা দেয়। মুহূর্তের মধ্যে নগরীর পুরান লেন, কুদরত উল্লাহ মসজিদ, কোর্ট মসজিদ, হাসান মার্কেটসহ আশপাশ এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা শিবির ক্যাডাররা আকস্মিক …
Bangladesh, Bengali, Dhaka, News, Politics, War Crime, War Criminal, ভোরের কাগজ »
নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল সমাবেশ ও পুলিশের ওপর হামলা চালিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগে বিভিন্ন স্থানে প্রায় ৩০০ জামাত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে প্রায় দেড় শতাধিক নেতাকর্মীকে। এ সময় পুলিশের সঙ্গে শিবির ক্যাডারদের সংঘর্ষে আহত হয়েছে পুলিশসহ অর্ধশতাধিক লোক।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে জামাত-শিবিরের সংঘর্ষে ১ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার সকাল ১০টায় উপজেলার কদমতলী এলাকায়। সংঘর্ষের সময় পুলিশ জামাত-শিবিরের ৫ নেতাকর্মীকে আটক করে।
বরিশাল : বরিশালে বিক্ষোভ শেষে পুলিশ জামাতকর্মী সন্দেহে ৩ জনকে আটক করেছে। বিকেল সাড়ে ৪টায় জেলা আইনজীবী সমিতির …
Bangladesh, Bengali, Dhaka, Fundamentalism, Justice, News, Politics, ভোরের কাগজ »
রাজশাহীতে গ্রেপ্তারকৃত ৬ জামাত-শিবির নেতাকর্মীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদের জেলহাজতে পাঠানো হয়। এদিকে এ ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ। এরপর বিকেল সোয়া ৪টার দিকে পুলিশ জামাত-শিবির নেতাকর্মীদের মুখ্য মহানগর হাকিম আমিরুল ইসলামের আদালতে হাজির করে। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আদালত প্রাঙ্গণে জামাতের নেতাকর্মীরা ভিড় জমান।
জামাতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় নগরীর সোনাদিঘীর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জামাত-শিবির নেতাকর্মীরা। …
