Home » Archive

Articles tagged with: খন্দকার মাহবুব হোসেন

Article, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Conspiracy, Dhaka, Diplomacy, International Mobilisation, Politics, United Kingdom, United States, আমাদের সময় »

[18 Apr 2010 | Comments Off ]

শামছুদ্দীন আহমেদ: যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর প্রথমদিকে এবং কিছুদিন আগ পর্যন্ত জামায়াতকে প্রায় একঘরে-ই মনে করা হচ্ছিল। চারদলীয় জোটের প্রধান শরিক বিএনপিসহ বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধ ঘরানার রাজনৈতিক শক্তিগুলো এসময়ে একরকম নিরব ছিল। বিএনপি-জামায়াত ঘরানার বুদ্ধিজীবী মহল কিংবা সংগঠনগুলোও এ নিয়ে দেশে-বিদেশে তেমন কোনো কথা বলেনি। তবে গত ১০-১৫ দিনের ধারাবাহিকতা পর্যালোচনা করলে দেখা যায়, মানবতা বিরোধী অপরাধের বিচার ইসুতে জামায়াত এখন আর একঘরে নয়। আস্তে-আস্তে অনেকেই মানবতা বিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ দলটির কেন্দ্রীয় নেতাদের অনেকেই গত কয়েকদিনে …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Conspiracy, Dhaka, Mobilisation, Politics, Propaganda, Report, দৈনিক দিনকাল »

[16 Apr 2010 | Comments Off ]

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ও এ আইনের অধীনে গঠিত ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের শীর্ষস্থানীয় আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞরা। তারা বলছেন, ১৯৭৩ সালের সংশোধিত এ আইনে দেশের সর্বোচ্চ আইন-সংবিধান, সর্বোচ্চ আদালত এবং মানবাধিকার ও নাগরিকদের মৌলিক অধিকারের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে। বিশ্বের কোনো সভ্য সমাজে এ ধরনের জংলি আইন তৈরির নজির নেই। এই আইনের প্রতিটি ধারা মানবাধিকার ও সংবিধান পরিপন্থী।
গতকাল শুক্রবার সকালে হোটেল শেরাটনে ন্যাশনাল ফোরাম ফর প্রটেকশন অব হিউম্যান রাইটস আয়োজিত এক সেমিনারে সাবেক বিচারপতি এবং আইনজীবীরা এ অভিমত ব্যক্ত করেন।
তারা বলেন, দেশে …