Articles tagged with: বিএনপি
BD News 24, Bangladesh, Crimes Against Humanity, Dhaka, English, Ghulam Azam, International Crimes Tribunal (ICT), Motiur Rahman Nizami, News, Salahuddin Quader Chowdhury, War Criminal »
Motur Rahman Nizami’s indictment hearing begins with reading of 23 pages out of 72 that will continue on 14th of March. The tribunal rejected all six petitions made by Saka Chowdhury. Defence representative iwas suppose to present his arguents against indictment of Golam Azam but it was abjourned on request of defence lawyer.
BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), News, Salahuddin Quader Chowdhury, War Crimes Trial, War Criminal »
একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার শুরু হবে কি না, তা চূড়ান্ত হবে আগামী ২০ মার্চ।
বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার অভিযোগ গঠনের আদেশের জন্য এই দিন ঠিক করে।
মোট নয় ধরনের ৭৭টি অভিযোগ থেকে অব্যাহতিসহ বিভিন্ন বিষয়ে এই বিএনপি নেতার করা ছয়টি আবেদনও খারিজ করে দিয়েছে আদালত।
ট্রাইব্যুনালের কার্যক্রমে দালাল আইনের সন্নিবেশ, সাকা চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের অনুলিপি সরবরাহ, ট্রাইব্যুনালের কার্যক্রমে আন্তর্জাতিক সনদ মেনে চলা, সাকা চৌধুরীর আনুষ্ঠানিক অভিযোগ থেকে ছয়টি অভিযোগ প্রত্যাহার এবং কাশিমপুর-২ কারাগার থেকে তাকে অন্য কারাগারে স্থানান্তরের আবেদন করেছিলেন আসামির আইনজীবীরা।
সাকা চৌধুরী …
Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), News, Salahuddin Quader Chowdhury, War Crimes Trial, War Criminal »
একাত্তরে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দি বিএনপি নেতা সংসদ সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর করা সব আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সেই সঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরীর অব্যাহতি আবেদন খারিজ হওয়ায় ২০ মার্চ অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়।
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
মামলা থেকে অব্যহতি চেয়ে আবেদন খারিজ প্রসঙ্গে এ কে এম জহির আহমেদ দ্বিমত পোষণ করে বলেন, নিয়মানুযায়ী অভিযুক্তের উপস্থিতিতে এ আবেদনের আদেশ দেওয়ার কথা। কিন্তু তা না করায় আমি এর সঙ্গে দ্বিমত পোষণ করছি।
এদিকে সাকার আবেদন প্রসঙ্গে ট্রাইব্যুনাল চেয়ারম্যান নিজামুল হক বলেছেন, বিচার …
Awami League, BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Jamaat-Shibir, Politics, Report, War Crime »
ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করার জন্য বিএনপিকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার করবেই।
যুদ্ধাপরাধীদের বিচারের জন্য স্বাধীনতার সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
রোববার গণভবনে কুমিল্লার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় শেখ হাসিনা বলেন, “মানবতাবিরোধী অপরাধী ও যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছে বিএনপি। বাংলাদেশের জনগণ মাথা উঁচু করে দাঁড়াক, তা তারা চায় না।”
যুদ্ধাপরাধের অভিযোগে আটক বিএনপি ও জামায়াত নেতাদের মুক্তিতে বিরোধীদলীয় নেতার দাবির জবাবেই যে প্রধানমন্ত্রীর এই বক্তব্য, তা স্পষ্ট। বিএনপি অবশ্য বলছে, তারাও যুদ্ধাপরাধীদের বিচার চায়, তবে তা …
Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Detainees, Dhaka, International Crimes Tribunal (ICT), Justice, News, Report, Transparency, War Crime, War Criminal »
BNP leader and former minister claimed his party does not have obligation about war crimes tribunal but it raised question if the tribunal has international standard and if the detainees will get justice and they are not deprived from their constititiutional rights.
BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), News, War Crime, War Criminal »
Prime minister Sheikh Hasina stated in parliament public money is being smuggled abroad to save war criminal and it will not be tolerated. She also said it is a matter of shame the main opposition is supporting the war criminal
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Editorial, International Crimes trial, Jamaat-Shibir, Politics, Propaganda, প্রথম আলো »
গত শনিবার ১২টি ডানপন্থী রাজনৈতিক দল যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য সরকারের প্রতি যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। গণতান্ত্রিক সমাজে যেকোনো ব্যক্তি বা সংগঠনের মতপ্রকাশের স্বাধীনতা স্বীকৃত। সে অনুযায়ী দলগুলো যেসব রাজনৈতিক দাবি পেশ করেছে, সে সম্পর্কে আমাদের বক্তব্য নেই। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতার নামে কেউ আইন ও বিচারব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, তা মেনে নেওয়া যায় না।
আমাদের আরও উদ্বেগের কারণ হলো, যেসব রাজনৈতিক দল এই হুংকার দিয়েছে, তাদের চেহারা-চরিত্র অজানা নয়। এর আগেও তারা দেশ অচল করে দেওয়ার কাগুজে হুংকার ছেড়েছে, যদিও দেশের …
BD News 24, Bangladesh, Bengali, Dhaka, News, Politics »
সপ্তম ও অষ্টম শ্রেণীতে পাঠ্য ‘প্রগতি নিমন মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও রচনা’ বইয়ে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে উল্লেখ করার কারণ ব্যাখা করতে বইয়ের লেখক, প্রকাশক, সম্পাদকসহ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে তলব করেছে হাইকোর্ট।
স্বাধীনতার ঘোষক কে তা নিয়ে দীর্ঘ বিতর্কের পর ২০০৯ সালের ২১ জুন হাইকোর্ট এক রায়ে মীমাংসা করে দেয় যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণ দেন।
Bangladesh, Bengali, Dhaka, History, Liberation War of Bangladesh, News, Politics, Report »
স্বাধীনতার ইতিহাস বিকৃত করে ঘোষক হিসেবে জিয়াউর রহমান উল্লেখ করায় প্রগতি নিম্ন মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও রচনা বইটি ১৫ দিনের মধ্যে প্রত্যাহার করতে পুলিশের আইজিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
Bangla News 24, Bangladesh, Bengali, Conspiracy, Dhaka, Extremism, Islamism/Islamophobia, Opinion »
রোববার ২৯ জানুয়ারি। বিএনপির গণমিছিলকে সামনে রেখে কিছুটা উত্তেজনা আছে দেশে। সরকারিদল একইদিনে ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ ডাকায় তা পরিস্থিতির আগুনে ঘি ছড়িয়েছে বৈকি!
নাশকতার আশঙ্কা-আলামতের খবরে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নাশকতার আশঙ্কা নাকচ করে দেননি। বলেছেন, গোয়েন্দা সূত্রে এমন খবর সরকার পেয়ে থাকতে পারে। জামায়াত বলেছে তারা পুরো শক্তি নিয়ে মাঠে থাকবে। যুদ্ধাপরাধীদের দল জামায়াত এভাবে কিছুদিন পরপর বিএনপির কেয়ারঅফে মাঠে নামে। কিছু একটা ঘটিয়ে আবার গর্তে ঢুকে যায়! বিএনপিও এর মাঝে বলে রেখেছে, কিছু ঘটলে দায়দায়িত্ব সরকারের। …
Bangla News 24, Bangladesh, Bengali, Communalism, Crimes Against Humanity, Dhaka, Extremism, Fundamentalism, Islamism/Islamophobia, Report »
‘দুদিন এক রকম ঘরে বন্দি অবস্থায়ই ছিলাম। ’৭১ সালের যুদ্ধ দেখিনি। তবে শুনেছি, কি বিভৎস নির্যাতন চলেছে মানুষের ওপর। মনে হচ্ছিল, আমরা যেন একাত্তর সালে ফিরে গেছি।’ কথাগুলো আমাকে বলেছিলেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বোসপাড়া গ্রামের এক হিন্দু যুবক, যিনি ২০০১ সালের ২ ও ৩ অক্টোবর হিন্দু অধ্যুষিত ওই গ্রামের মানুষের ওপর বিএনপি-মৌলবাদী গোষ্ঠীর উন্মত্ত নির্যাতন-নিপীড়নের শিকার ও প্রত্যক্ষদর্শী।
নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকদী গ্রামের বাসিন্দা পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার কেএম কলেজের প্রভাষক রঞ্জিত কুমার মণ্ডল মুক্তিযুদ্ধের শহীদ নিতাই মণ্ডলের পুত্র। একাত্তরে রঞ্জিত হারিয়েছেন পিতাকে। তারপরও ২০০১ সালের ৯ অক্টোবর …
BD News 24, Bangladesh, Bengali, Conspiracy, Dhaka, Extremism, Fundamentalism, Politics, Statement »
ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীতে অভ্যুত্থানচেষ্টার ঘটনা সুষ্ঠু তদন্ত করে তা প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি।
এ নিয়ে বিএনপির দিকে প্রধানমন্ত্রী অভিযোগের আঙুল তোলার পরদিন রোববার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “তদন্তাধীন বিষয়ে রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ ভাষায় অসম্পূর্ণ তথ্য প্রকাশ করে সরকার বিষয়টির বিশ্বাসযোগ্যতা নিয়ে নাগরিক সমাজ ও আন্তর্জাতিক মহলে প্রশ্নের সৃষ্টি করেছে। তদন্ত শেষের আগে সরকার চলমান পরিস্থিতিতে ঘোলা পানিতে মাছ শিকারের হীন উদ্দেশ্যে একটি স্পর্শকাতর ঘটনাকে ব্যবহার করতে চাচ্ছে।”
“সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপপ্রয়াসের অংশ হিসেবে তারা ঘটনার বিবরণের সঙ্গে বিরোধী …
