Articles tagged with: ভোরের কাগজ
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Criminalization, Dhaka, Extremism, Fundamentalism, News, Terrorism, ভোরের কাগজ »
ঢাবি শিক্ষকের এলিফ্যান্ট রোডের বাসায় শিবিরের আস্তানা থেকে উদ্ধার করা ২০ গ্রাম পাউডার বিস্ফোরক দ্রব্য কিনা তা পরীক্ষার জন্য গতকাল শনিবার রাসায়নিক পরীক্ষাগারে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আমিনুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অন্যদিকে পুলিশ বাসার কর্মচারী মোস্তাফিজকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল তিনদিনের রিমান্ডে নিয়েছে।
সূত্র জানায়, শিবিরের আস্তানা থেকে উদ্ধারকৃত শিবির নেতাদের তালিকাটি খতিয়ে দেখছে পুলিশ। তালিকাভুক্তদের কেউ কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কিনা তদন্ত করছে পুলিশ। ওই তালিকায় সবাই ঢাবির বিভিন্ন হলের নেতা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
১৯৯৬ সালে ওই বাড়িতে শিবির আস্তানা গড়ে তোলে। পুলিশের ধারণা …
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, Evidence, Genocide, History, International Crimes Tribunal (ICT), Investigation, News, War Crime, War Criminal, ভোরের কাগজ »
চট্টগ্রাম অফিস : যুদ্ধাপরাধের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী, জামাতের শীর্ষ স্থানীয় নেতা মীর কাসেম আলীর সংশ্লিষ্টতার প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছার ফলে তারা যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল চট্টগ্রামে দুদিন ধরে তদন্ত কার্যক্রম শেষে গতকাল শনিবার এমন আভাস দিয়েছে। দুপুরে তদন্ত দলের সংবাদ সম্মেলন শেষে দলের সদস্য জেয়াদ আল মালুম সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আগে জামাত নেতাদের যে অবস্থা হয়েছে চট্টগ্রামে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের অবস্থাও একই হবে।
দুদিনের তদন্ত শেষে সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে তদন্ত …
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Dhaka, Extremism, News, Terrorism, ভোরের কাগজ »
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যুদ্ধাপরাধীদের মুক্তির জন্য ইন্টারনেটের মাধ্যমে সরকার ও পুলিশ প্রশাসনকে হুমকি দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে নীলফামারী জেলার সৈয়দপুর থানার নতুন বাবুপাড়ার সাদ্দাম মোড় এলাকার একটি বাসা থেকে মারুফ নামে ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি তার প্রতিপÿকে ফাঁসাতে এ কাজ করেছেন বলে পুলিশ প্রমাণ পেয়েছে।
পুলিশ জানায়, গত ২৫ আগস্ট তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের ই-মেইল ঠিকানায় হুমকি বার্তায় লেখা হয়, ‘আমাদের জাতীয় চার নেতাকে এ ঈদের মধ্যে মুক্তি না দিলে ঈদের ছুটিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন উড়িয়ে দেয়া হবে এবং আপনাদের …
Bangladesh, Bengali, Dhaka, Extremism, Judiciary, News, Terrorism, ভোরের কাগজ »
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলে বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টার অভিযোগে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহসহ চারটি মামলায় হরকাতুল জেহাদ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সীসহ ১৬ জেএমবি সদস্যকে গতকাল সোমবার গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। তবে সাক্ষীর অনুপস্থিতির কারণে মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি। আগামী ৭ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
আদালত সূত্র জানিয়েছেন, কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোমা পুঁতে হত্যা প্রচেষ্টার ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে গোপন বৈঠকের ঘটনায় মামলা, বানিয়ারচর গীর্জায় বোমা বিস্ফোরণে ১০ জন নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলা ও বিস্ফোরক মামলায় …
Bangladesh, Bengali, Dhaka, News, Politics, Terrorism, ভোরের কাগজ »
মহিলা আওয়ামী লীগের ১০ জন স্থানীয় নেতা আহত। আহতদের মধ্যে ৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি
রাজধানীর পল্লবীতে আওয়ামী লীগের ইফতার মাহফিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে মহিলা আওয়ামী লীগের ১০ জন স্থানীয় নেতা আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মহানগরীর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ওই দোয়া এবং ইফতার মাহফিলে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাগরিবের আজানের অল্পক্ষণ পর ড. হাসানের বক্তব্য শুরু হতেই মঞ্চের ডানপাশে বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে ধোঁয়ায় গোটা এলাকা আচ্ছন্ন …
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, Fundamentalism, News, Terrorism, ভোরের কাগজ »
জেহাদি বই আগুন দিয়ে পোড়ানোর সময় পরশুরাম থানা পুলিশ উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুরুল আবসারকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ পৌর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ফেনীর পরশুরাম পৌর এলাকার একটি বাড়িতে ছাত্রশিবির সমর্থিত ছাত্রদের মেসে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নরুল আবসার তার কাছে রক্ষিত বিভিন্ন জেহাদি বই আগুন দিয়ে পোড়ানোর সময় এলাকাবাসী পুলিশকে সংবাদ পাঠালে পুলিশ এসে বইসহ তাকে গ্রেপ্তার করে।
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, Fundamentalism, News, Terrorism, ভোরের কাগজ »
শরীয়তপুর জেলা স্টেডিয়াম থেকে সোমবার রাতে জঙ্গি সংগঠন আল্লাহর দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে এসআই সুনীলের নেতৃত্বে পালং থানা পুলিশ তাদের আটক করে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জিহাদি বই-পুস্তকসহ লিফলেট উদ্ধার করা হয়। ঈদকে সামনে রেখে তারা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ ধারণা করছে।
আটককৃতরা হচ্ছে- শরীয়তপুর সদর উপজেলার কাশাভোগ গ্রামের সাইফুল ইসলাম সুমন, চরচাটাং গ্রামের আবিদ আহমেদ শিশির, চরযাদবপুর গ্রামের সবুজ সরদার ওরফে সাগর, হোগলা গ্রামের জাহিদুল ইসলাম, ডামুড্যা উপজেলার কুতুবপুর গ্রামের সাইদুল …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), Investigation, Justice, Report, War Crime, War Criminal, ভোরের কাগজ »
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের হোতা রাঘব-বোয়ালদের পাঁচ নেতাই এখন কারাগারে। বিভিন্ন মামলায় গ্রেপ্তারকৃত জামাতের শীর্ষ নেতা মওলানা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লাকে পরবর্তীতে যুদ্ধাপরাধের দায়ে আটক দেখানো হয়েছে।
সুষ্ঠু বিচারের স্বার্থে এদের আটক রাখার দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ মুক্তিযুদ্ধের সপক্ষের সংগঠনসমূহ। আটককৃত জামাত নেতারাসহ শীর্ষ ১৫ অপরাধীর বিচার শিগগিরই শুরু হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থা বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ৫০ জন শীর্ষ অপরাধীর তালিকা প্রস্তুত করেছে। সূত্র জানিয়েছে, ৫০ জনের তালিকা হলেও …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Controversy, Crimes Against Humanity, Dhaka, Extremism, International Crimes Tribunal (ICT), News, Terrorism, War Criminal, ভোরের কাগজ »
ঈদের আগে কারাগারে আটক জামাতে ইসলামীর শীর্ষ চার নেতাকে মুক্তি না দিলে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। সম্প্রতি পুরাতন হাইকোর্ট ভবনের ল’ কমিশনের চেয়ারম্যান বিচারপতি আব্দুর রশিদের ই-মেইল ঠিকানায় জামাতে ইসলামীর মজলিসে শুরার নাম দিয়ে এ হুমকি দেয়া হয়।
ই-মেইলে বলা হয়েছে, ঈদের আগে গ্রেপ্তারকৃত জামাত নেতাদের মুক্তি না দিলে ঈদের ছুটির সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ দেশের গুরুত্বপূর্ণ সকল ভবনে একযোগে হামলা চালানো হবে। চিঠিতে ৬/৭টি মোবাইল নম্বরও দেয়া হয়েছে। তবে এই নম্বরগুলো বর্তমানে ব্যবহার হচ্ছে না বলে জানা গেছে।
Bangladesh, Bangladesh 1971 Trials, Conspiracy, Crimes Against Humanity, Dhaka, English, News, Politics, Propaganda, War Crime, War Criminal, ভোরের কাগজ »
জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার ৫ বছরও ড়্গমতায় থাকতে পারবে বলে মনে হয় না। তাদের কর্মকাণ্ড থেকে মনে হচ্ছে সরকার নিজেদের মাথায় নিজেরাই আঘাত করছে। দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে গতকাল শনিবার মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
একাত্তরে জামাতের নেতাকর্মীরা কোনো অপরাধ করেনি দাবি করে এ টি এম আজহারুল ইসলাম বলেন, জামাত নেতারা যদি হত্যা, লুট, ধর্ষণ ও অগ্নিসংযোগ করতেন তাহলে তারা সংসদ সদস্য, মন্ত্রী হতে পারতেন না। এসব কল্পিত অভিযোগ। এসব অভিযোগ এনে সরকার ড়্গমতায় থাকতে চায়। সরকারের সে চেষ্টা সফল হবে না।
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Dhaka, Extremism, News, Terrorism, ভোরের কাগজ »
বিএনপি-জামাত জোট সরকারের সময় জঙ্গিরা বঙ্গবন্ধু পরিবারকে টার্গেট করে মাঠে নেমেছিল। এর অংশ হিসেবে গোপালগঞ্জের শীর্ষ জঙ্গিনেতা মুফতি আব্দুল হান্নান মুন্সীকে তারা ব্যবহার করে। মুফতি হান্নান আন্তর্জাতিকভাবে পরিচিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের আমির ছিলেন। বঙ্গবন্ধু পরিবারকে নির্মূল ও আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে মুফতি হান্নান শেখ হাসিনাকে টার্গেট করে ১৯৯৮ সালে কোটালীপাড়ায় হেলিপ্যাডে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখেন। সে যাত্রায় শেখ হাসিনা ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনাকে আবার টার্গেট করেন মুফতি হান্নান।
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Crimes Against Humanity, Dhaka, News, Propaganda, ভোরের কাগজ »
গোমস্তাপুর উপজেলা আমির তাজের হোসেনসহ জামাতের ২ জনকে গতকাল শনিবার সকালে রহনপুর থেকে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ। আটককৃতরা হচ্ছেন- গোমস্তাপুর উপজেলা আমির আলীনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে তাজের হোসেন ও নন্দীপুর ইউনিয়নের আমির পাতানু মোল্লার ছেলে শামসুজ্জোহা।
