Home » Archive

Articles tagged with: যুদ্ধাপরাধী

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Investigation, News, War Crime, War Crimes Trial, War Criminal, কালের কন্ঠ »

[25 Mar 2012 | No Comment ]

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চৌধুরী মাঈনুদ্দীন, মাওলানা আবুল কালাম আজাদ, আশরাফুজ্জামান খান, মীর কাসেম আলী, এ বি এম খালেক মজুমদারসহ আরো সাতজনকে বিচারের আওতায় আনা হচ্ছে। জামায়াতের সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মাওলানা মতিউর রহমান নিজামীসহ আটজনকে প্রথম দফা বিচারের মুখোমুখি করার পর দ্বিতীয় দফা ওই সাতজনকে বিচারের মুখোমুখি করতে তদন্তকাজ জোরেশোরে চলছে। তবে তাঁদের বিষয়ে তদন্ত শেষ করতে আরো দু-তিন মাস সময় লেগে যেতে পারে। এর পরই তৃতীয় পর্যায়ে মাওলানা আবদুস সোবহান, সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত …

Awami League, BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Jamaat-Shibir, Politics, Report, War Crime »

[27 Feb 2012 | No Comment ]

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করার জন্য বিএনপিকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার করবেই।
যুদ্ধাপরাধীদের বিচারের জন্য স্বাধীনতার সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

রোববার গণভবনে কুমিল্লার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় শেখ হাসিনা বলেন, “মানবতাবিরোধী অপরাধী ও যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছে বিএনপি। বাংলাদেশের জনগণ মাথা উঁচু করে দাঁড়াক, তা তারা চায় না।”
যুদ্ধাপরাধের অভিযোগে আটক বিএনপি ও জামায়াত নেতাদের মুক্তিতে বিরোধীদলীয় নেতার দাবির জবাবেই যে প্রধানমন্ত্রীর এই বক্তব্য, তা স্পষ্ট। বিএনপি অবশ্য বলছে, তারাও যুদ্ধাপরাধীদের বিচার চায়, তবে তা …

Bangla News 24, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, War Crime, War Crimes Trial, War Criminal »

[19 Feb 2012 | No Comment ]

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা : মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়ে ৪ মার্চ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
কাদের মোল্লার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ট্রাইব্যুনাল এ সময় ধার্য করেন।
আসামি পক্ষের আইনজীবীদের দাবি তাদের কাছে ট্রাইব্যুনাল থেকে দেওয়া তথ্য-উপাত্ত অস্পষ্ট থাকায় তা পড়ে শেষ করা যায়নি। এজন্য তারা সময় বৃদ্ধির অনুরোধ জানায়।
এর আগেও অ্যাডভোকেট তাজুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ২৯ জানুয়ারি থেকে সময় বৃদ্ধি করে অভিযোগ গঠনের শুনানির দিন ১৯ ফেব্রুয়ারি ধার্য করা হয়।
মানবতাবিরোধী অপরাধের জন্য ২৮ …

Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, News, War Criminal »

[4 Feb 2012 | No Comment ]

চট্টগ্রাম : চিহ্নিত যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদেশে পালিয়ে যাবার চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবারের মধ্যে যে কোনো সময় আহমদ সৈয়দ চৌধুরী (৬৫) নামে চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের ওই চেয়ারম্যান আমেরিকা অথবা কানাডায় পালিয়ে যাবার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। এর মধ্যে তিনি বিষয়টি লিখিতভাবে চট্টগ্রামের জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আহমদ সৈয়দ চৌধুরীর বিরুদ্ধে একাত্তর সালে তৎকালীন রাজাকারদের সংগঠন মুজাহিদ বাহিনীর সদস্য হিসেবে মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছিল। মামলাটি …

Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes Tribunal (ICT), News, Politics, War Crime, War Crimes Trial, War Criminal, জনকন্ঠ »

[19 Jan 2012 | No Comment ]

মানিকগঞ্জের বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
উত্তম চক্রবর্তী, মানিকগঞ্জ থেকে ফিরে ॥ মানিকগঞ্জের বিশাল জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লুটেরা, দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও যুদ্ধাপরাধী বিএনপি-জামায়াত জোটকে প্র্রত্যাখ্যান করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, যাঁরা এতিমের টাকা মেরে খেয়েছেন তাঁদের বিচার হবেই। এ নিয়ে কোন আহ্লাদ চলবে না। বাংলাদেশের মানুষ আগামীতে আর দুর্নীতিবাজ, সন্ত্রাসী, বোমাবাজ, জঙ্গীবাজ ও যুদ্ধাপরাধীদের ক্ষমতায় দেখতে চায় না। যুদ্ধাপরাধীদের রৰার ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সজাগ ও সচেতন থাকার পাশাপাশি বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি দেশবাসীর সহযোগিতাও …

BD News 24, Bengali, Dhaka, News, War Criminal »

[16 Jan 2012 | No Comment ]

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলাম আযমকে বাবা দাবি করে তার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে দেখা করতে আসা এক নারীর সঙ্গে তার ছেলে আব্দুল্লাহ আমান আজমির কথা কাটাকাটি হয়েছে।
আজমিয়া সুলতানা নামের চল্লিশোর্ধ্ব এ নারী সোমবার দুপুরে বঙ্গবন্ধু মেডিক্যালে প্রিজন সেলে গোলাম আযমের সঙ্গে দেখা করতে চান। এক্ষেত্রে তাকে কারা কর্তৃপক্ষ বরাবর আবেদনের পরামর্শ দেওয়া হয়।
এদিকে গোলাম আযমের ছেলে আব্দুল্লাহ আমান আজমি বলেছেন, তারা ছয় ভাই এবং কোনো বোন নেই।
বিষয়টি নিয়ে তার সঙ্গে আজমিয়ার বেশ কথা কাটাকাটি হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, Editorial, International Crimes, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Prosecution, Transparency, War Crimes Trial, প্রথম আলো »

[29 Dec 2011 | No Comment ]

সন্দেহভাজন শীর্ষ যুদ্ধাপরাধী জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ পুনর্দাখিলের নির্দেশ দেওয়ার দুই দিনের ব্যবধানে গতকাল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে আনীত আনুষ্ঠানিক অভিযোগ প্রায় একইভাবে পুনর্দাখিলের নির্দেশ দিলেন ট্রাইব্যুনাল। এ ঘটনায় আবারও প্রশ্ন তৈরি হলো, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য নিয়োগপ্রাপ্ত প্রসিকিউশন টিম যথেষ্ট দক্ষ ও অভিজ্ঞতায় সমৃদ্ধ কি না।

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Mobilisation, News, War Crimes Trial, ভোরের কাগজ »

[25 Dec 2011 | No Comment ]

স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন বলেছেন, বিএনপি রোডমার্চের নামে গাড়িমার্চ করছে। যুদ্ধাপরাধীদের রক্ষাই এ গাড়িমার্চের উদ্দেশ্য। তবে বিরোধী দলের মনে রাখা দরকার গাড়িমার্চ করে আর যাই হোক যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না। তিনি বলেন, আদালতের নির্দেশ পেলে গোলাম আযমকে গ্রেপ্তার করা হবে। তিনি গতকাল শনিবার সকালে কিশোরগঞ্জের ভৈরবে জিল্লুর রহমান পৌর মিলনায়তনে দৈনিক গৃহকোণ পত্রিকার প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Mobilisation, News, Report, War Crime, War Crimes Trial, War Criminal »

[25 Dec 2011 | No Comment ]

স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, ‘একাত্তরে খালেদা জিয়া ক্যান্টনমেন্টে ছিলেন। ওই খানে তিনি আরাম-আয়েশে থেকে কে কিভাবে মানুষ হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুটেছে, সাধারণ মানুষের বাড়িঘরে আগুন দিয়েছে তা দেখতে পাননি। তাই তাঁর কাছে দেশের কেউ এখন যুদ্ধাপরাধী না, তাদের রক্ষা করতে তিনি মরিয়া হয়ে উঠেছেন। তাঁর নেতৃত্বে বিএনপি রোডমার্চের নামে গাড়িমার্চ করছে। যুদ্ধাপরাধীদের রক্ষাই এ গাড়িমার্চের উদ্দেশ্য। তবে বিরোধী দলের মনে রাখা দরকার, গাড়িমার্চ করে আর যাই হোক, যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না।’…

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Investigation, War Crime, War Crimes Trial, War Criminal, কালের কন্ঠ »

[22 Dec 2011 | No Comment ]

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে পিরোজপুরের পাড়েরহাট এলাকার সুলতান আহমেদ হাওলাদার নামের আরো এক সাক্ষী জবানবন্দি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তিনি আদালতে বলেছেন, দেলাওয়ার হোসাইন শিকদার কথিত সাঈদী একাত্তরে স্বাধীনতাযুদ্ধের সময় পাড়েরহাটে আসা পাকিস্তানি হানাদার বাহিনীকে হিন্দু সম্প্রদায় ও মুক্তিযুদ্ধ সমর্থনকারী আওয়ামী লীগের নেতা-কর্মীদের দোকান ও বাড়িঘর দেখিয়ে দেওয়ার পর সেখানে লুটপাট সংঘটিত হয়। সাঈদীসহ অন্য রাজাকাররা এ সময় ইব্রাহিম কুট্টি ও মফিজ নামের দুজনকে ধরে নিয়ে যায়। এর মধ্যে ইব্রাহিমকে গুলি করে হত্যার পর তাঁর লাশ পানিতে ফেলে দেয়। মফিজকে রাজাকার ক্যাম্পে ধরে নিয়ে নির্যাতন করে। পরে মফিজ ওই ক্যাম্প থেকে পালিয়ে যান।

Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, Politics, Staff Report, War Crimes Trial »

[21 Dec 2011 | No Comment ]

ঢাকা: চোরা গুপ্তাহামলা ও বোমাবজী করে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধা প্রজন্ম ঐক্যমঞ্চ আয়োজিত যুদ্ধাপরাধীদের বিচার প্রতিহত করতে জামায়াত জোটের নৈরাজ্যে প্রতিবাদ শীর্ষক এক মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আহম্মদ হোসেন বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে খালেদা জিয়ার নেত্রীত্বে বিএনপির জামায়ত জোট চোরা গুপ্তাহামলা ও বোমাবাজী করে যাচ্ছে। কিন্তু জনগণ এ বিচারে অঙ্গীকারবদ্ধ। তারা শেখ হাসিনার নেতৃত্বে এ বিচারের শেষ দেখতে চায়।
অবিলম্বে গোলাম আযমকে গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার কাজে যারা বাধা দিচ্ছে তাদেরও …