Articles tagged with: যুদ্ধাপরাধী
Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Politics, Staff Report, War Crimes Trial »
ঢাকা: বোমা হামলা চালিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক।
বুধবার সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেসক্লাবের সামনে যুদ্ধাপরাধীদের রক্ষা, দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করার লক্ষ্যে বিএনপি ও জামাত-শিবির চক্রের নারকীয় তাণ্ডবের প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধন ও সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘রমনা বটমূলে বেমা হামলা, সারাদেশে সিরিজ বোমা হামলা, সিপিবির সমাবেশে বোমা হামলা, ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে বোমা হামলা, আদালতে বোমা হামলা আর গত রোববারের বোমা হামলা একই সূত্রে গাঁথা। তখন হামলা করেছিল তাদের ক্ষমতা …
Article, Bangla News 24, Bengali, Celebration, Controversy, Dhaka, Politics, Propaganda, Truth & Reconciliation »
ফজলুল বারী, কন্ট্রিবিউটিং এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিডনি: চৌদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিএনপির আলোচনা অনুষ্ঠান দুটিতে খালেদা জিয়া ছিলেন না। দুদিনেই অবশ্য যথারীতি মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতি আর সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গেছেন বিএনপির চেয়ারপার্সন।
জাতীয় স্মৃতিসৌধ এলাকায় এদিন অনাকাঙ্ক্ষিত একটি গোলযোগের ঘটনাও ঘটেছে। কিন্তু গুরুত্বপূর্ণ জাতীয় দিবস দুটিতে দলীয় প্রোগ্রামে খালেদা জিয়া কেন নেই? দলের পক্ষে এ ব্যাপারে কিছু বলা হয়নি। তিনি অসুস্থ একথা বলারও সুযোগ ছিলম না। কারণ দু’দিনেই সকালের প্রোগ্রামে তিনি ছিলেন।
বিজয় দিবসের দলীয় প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে …
Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, Politics, Staff Report »
চট্টগ্রাম: রেলমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, যুদ্ধাপরাধীরা বুঝতে পেরেছে তাদের সময় শেষ হয়ে এসেছে। এজন্য তারা বোমা, ককটেল নিয়ে রাজপথে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড লিপ্ত হয়েছে।
রোববার রাতে চট্টগ্রামের লালদিঘী ময়দানে সম্মিলিত মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আয়োজিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত চট্টগ্রামে বিভক্ত হয়ে দুটি বিজয় মেলা আয়োজনের কঠোর সমালোচনা করেন।
তিনি আয়োজকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা কি দেখতে পাচ্ছেন না, যুদ্ধাপরাধীরা জীবনের শেষ সময়ে এসেও বোমা, ককটেল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেছে? তারা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না, যুদ্ধাপরাধীদের বাঁচাতে …
Bangla News 24, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), News, Politics, War Crime, War Crimes Trial, War Criminal »
সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা : আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে। এই যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য যারা চেষ্টা করবে, তাদের বিচারও বাংলার মাটিতে হবে।
শনিবার মহান বিজয় উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। এদিন বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে দলের সভাপতিমণ্ডলির সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের প্রতি আহ্বান রেখে শেখ হাসিনা বলেন, …
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Freedom Fighter, Fundamentalism, Genocide, International Crimes, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Justice, Liberation War of Bangladesh, News, Propaganda, Report, War Crime, War Crimes Trial, সংগ্রাম »
মুক্তিযুদ্ধের অন্যতম ব্যক্তিত্ব বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিক (বীর উত্তম) বলেছেন, সরকার আজ যুদ্ধাপরাধী বা মানবতাবিরোধী বানিয়ে গ্রেফতার করে যাদের বিচার শুরু করেছে তারা প্রকৃত যুদ্ধাপরাধী নয়। তিনি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী কামারুজ্জামান ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর নাম উল্লেখ করে বলেন, প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার না করে প্রহসনের বিচার করে সরকার আবার নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে। কিন্তু একই এজেন্ডা দিয়ে ২ বার নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব নয়। গত ১১ ডিসেম্বর টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পাকহানাদার মুক্ত দিবস উপলক্ষে কৃষক শ্রমিক জনতা লীগ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় …
Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Liberation War of Bangladesh, Politics, Staff Report, War Crimes Trial, War Criminal »
ঢাকা: স্বাধীনতার মাসে কয়েকটি টেলিভিশন চ্যানেলে চিহ্নিত যুদ্ধাপরাধী গোলাম আযমের সাক্ষাৎকার সম্প্রচারিত হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
তিনি বলেছেন, একটি স্বাধীন দেশের মিডিয়ায় স্বাধীনতার মাসে চিহ্নিত যুদ্ধাপরাধী গোলাম আযমের সাক্ষাৎকার ফলাওভাবে প্রচারে দেশের সাধারণ মানুষের মতো আমিও বিস্মিত।
সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট, এটিএন নিউজ ও বাংলাভিশন নামের টেলিভিশন চ্যানেলে গোলাম আযমের সাক্ষাৎকার প্রচার করা হয়।
রাজধানীর মতিঝিলে বুধবার বিকেলে বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) এর সভাকক্ষে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
বিজেএমসি এবং ভারতের লগন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
মন্ত্রী আরও …
Arrest, BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Fundamentalism, Genocide, History, International Crimes, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Jamaat-Shibir, Judiciary, Liberation War of Bangladesh, News, Staff Report, War Crime, War Crimes Trial, War Criminal »
গোলাম আযমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ গ্রহণ এবং তাকে গ্রেপ্তারের আদেশ দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত আগামী ২৬ ডিসেম্বর জানাবে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
মুক্তিযুদ্ধকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির গোলাম আযমের বিরুদ্ধে ৫২টি ঘটনায় শতাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ সোমবারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করে প্রসিকিউশন বিভাগ।
একইসঙ্গে মগবাজারের একটি ফ্ল্যাটে অবস্থানকারী জামায়াতের সাবেক আমিরকে গ্রেপ্তারের আবেদনও করা হয়।
একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত এই ট্রাইব্যুনালের উপনিবন্ধক মেসবাহউদ্দিন আহমেদ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, এ সব আবেদনের বিষয়ে ২৬ ডিসেম্বর আদেশ দেবে ট্রাইব্যুনাল।
সোমবার ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপনের পর তা নিবন্ধকের কাছে পাঠিয়ে …
Awami League, Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Due Process & Trial Standards, International Crimes Tribunal (ICT), Law, News, War Crimes Trial »
(13 Dec 2011) কোনও যুদ্ধাপরাধীর গাড়িতে আর জাতীয় পতাকা উড়বে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।
মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী যুব আইনজীবী পরিষদ আয়োজিত ঢাকা বারের হলরুমে বিজয় দিবসের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট একেএম তৌহীদুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আবুসহ আওয়ামী আইনজীবী পরিষদ ও আওয়ামী যুব আইনজীবী পরিষদের নেতারা।
সাহারা খাতুন বলেন, ‘১৯৭২ সালের ১০ জানুয়ারি যেদিন বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরে …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Liberation War of Bangladesh, News, Politics, Uncategorized, War Crime, War Crimes Trial, War Criminal, সমকাল »
রাজশাহীতে পুলিশ একাডেমী ও নাটোরে স্মরণসভায় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে একটি মহল দেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি বলেন, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচার বাংলার মাটিতে হবেই। গতকাল রোববার রাজশাহীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এদিকে গতকাল বিকেলে নাটোরে এক স্মরণসভায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার হত্যা, জঙ্গিবাদ ও সন্ত্রাস ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি। নাটোর জেলা আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হানিফ আলী শেখের স্মরণে এ সভার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াত
জোট সরকারের পাঁচ বছর এবং বর্তমান সরকারের তিন বছরের শাসনামলের তুলনা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। …
Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), News, War Crime, War Crimes Trial, War Criminal, প্রথম আলো »
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর করা ছয়টি আবেদনের বিষয়ে ১৯ ডিসেম্বর আদেশ দেওয়া হবে। আজ সোমবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আজ সাকা চৌধুরীর করা ছয়টি আবেদনের শুনানি শেষ হয়। তিনি আন্তর্জাতিক আইন অনুসারে মানবতাবিরোধী অপরাধ সংজ্ঞায়িত করা, বিচারকাজ সরাসরি প্রচারের জন্য ইলেকট্রনিক মিডিয়াকে এজলাস কক্ষে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া, বিদেশি আইনজীবী নিয়োগ, সাক্ষ্য আইন ও ফৌজদারি কার্যবিধি অনুসরণ করা, বিচারকাজে আন্তর্জাতিক …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Chargesheet, Dhaka, Due Process & Trial Standards, Fundamentalism, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Islamism/Islamophobia, Justice, Law, Liberation War of Bangladesh, News, Politics, War Crime, War Crimes Trial, প্রথম আলো »
(১১-১২-২০১১) একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ তিন নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ দাখিল করেন। আগামী ১৮ ডিসেম্বর এই তিনজনের বিরুদ্ধে অপরাধ আমলে নেওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশ দেবেন। আজ রোববার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। জামায়াতের অপর নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আরও সময় চাওয়ায় ট্রাইব্যুনাল ১৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন। এর আগে আজ সকাল সাড়ে নয়টার দিকে জামায়াতের …
Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, Politics, War Criminal »
11 Dec 2011 02:35:17 PM Sunday BdST
মাদারীপুর: নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১১ হাজার যুদ্ধাপরাধীকে কারারুদ্ধ করেছিলেন। তিনি ৬০০জন যুদ্ধাপরাধীর বিচার করেছিলেন।’
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান ১১ হাজার যুদ্ধাপরাধীকে জেল থেকে ছেড়ে দেন। আর ৬০০ যুদ্ধাপরাধীর বিচার কাজ বন্ধ করে তাদের নিয়ে বিএনপি গঠন করেছিলেন।’
রোববার সকালে মাদারীপুর সদরের মস্তফাপুর এলাকায় নিম্ন কুমার নদের খনন কাজ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
শাজাহান খান আরও বলেন, ‘জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া আজ যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য আন্দোলনের কর্মসূচি দিয়েছেন। খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশে কোনো …
