Home » Archive

Articles tagged with: যুদ্ধাপরাধ বিচারবিরোধী কার্যক্রম

BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes trial, Liberation War of Bangladesh, News, War Crime, War Crimes Trial, War Criminal »

[12 Jan 2012 | No Comment ]

ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিযুক্ত যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুলকে বহিষ্কারের দাবিতে তার কক্ষে তালা ঝুলানোর পরদিন উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে একটি সংগঠন।
যুদ্ধাপরাধের বিচার দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ‘স্লোগান-৭১’-এর সভাপতি নিয়াজ মাকদুম শিবলী এই স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়, “এই সংগঠনের অন্যতম মূল দাবি হলো যারা মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং যুদ্ধাপরাধ করেছে তাদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।”
“কিন্তু আমরা স্তম্ভিত হয়ে যাই, যখন দেখি এই বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক (আসিফ নজরুল) রাজাকারদের সাফাই গান।”
এ বিষয়ে আসিফ নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি সব …

Bangla News 24, Bengali, Dhaka, News, Politics, War Crimes Trial »

[11 Dec 2011 | No Comment ]

মবিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গাড়ি ভাংচুর, পুলিশের কর্তব্যকাজে বাধা ও বিস্ফোরক আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় জামায়াতে ইসলামীর ৭ নেতা-কর্মীর জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।
আসামিরা হলেন- জামায়াত ইসলামীর নায়েবে আমীর একেএম নজির আহমেদ, কক্সবাজারের কুতুবদিয়ার এমপি এএইচএম হামিদুর রহমান আযাদসহ আব্দুল মান্নান, রফিউদ্দিন আহমেদ, এটিএম মাসুম, রফিকুননবী ও আব্দুর রহমান ওরফে মুসা।
রোববার সকালে তারা ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে মহানগর হাকিম কেশব রায় চৌধুরী ও শাহরিয়ার মাহমুদ আদনান তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে …

Bangla News 24, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, Politics, Propaganda, War Crime, War Crimes Trial, War Criminal »

[11 Dec 2011 | No Comment ]

আল মাসুদ নয়ন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যেন কর্মসূচি দিয়েই খালাস জামায়াত ও তার সমমনা দলগুলো। জাতীয় নারীনীতি, শিক্ষানীতি, সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলসহ বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ, সমাবেশ, হরতাল কর্মসূচি ঘোষণার সাহস কখনো সখনো দেখালেও নেতা-কর্মীদের মাঠে নামাতে সক্ষম হয়নি।
সর্বশেষ শনিবার ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) ভাগের প্রতিবাদে ডাকা জামায়াতের বিক্ষোভ কর্মসূচিও দারুণ ফ্লপ। এমনকি এ কর্মসূচির আয়োজক ঢাকা মহানগর জামায়াতের কার্যালয়ও কার্যত ফাঁকাই ছিলো। আগামীকাল সোমবার ডিসিসির ওয়ার্ডে ওয়ার্ডে দলটির বিক্ষোভ কর্মসূচি থাকলেও এজন্য নেতা-কর্মী যোগাতে কেন্দ্রীয় নেতারা হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
যুদ্ধাপরাধীদের …

Bangla News 24, Bengali, Dhaka, International Crimes Tribunal (ICT), International Crimes trial, News, War Crime, War Crimes Trial, War Criminal »

[7 Dec 2011 | No Comment ]

সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বুধবার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
তবে তার আগে সাঈদীর আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম তিনটি আবেদন জানান।
তাজুল দাবি করেন, সাক্ষ্য জেরার জন্য সব ডকুমেন্ট দরকার। এ পর্যায়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলদিরে পক্ষ থেকে জেয়াদ আল মালুম কথা বলে উঠলে তাজুল ইসলাম এবং সরকার পক্ষের আইনজীবীদের বাকবিতণ্ডা শুরু হয়।
তাজুল ইসলাম একপর্যায়ে বলে ওঠেন, ‘সব ডকুমেন্ট তাদের দেওয়া না হলে দ্যা ট্রায়াল ক্যান নট বি স্টার্টেড (The trail can not be started)।’
এ সময় বিচারপতি …

Bengali, Dhaka, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Liberation War of Bangladesh, News, Propaganda, War Crime, War Crimes Trial, War Criminal, সংগ্রাম »

[6 Dec 2011 | No Comment ]

মুক্তিযোদ্ধা ফোরামের আলোচনা সভায় হান্নান শাহ

মুক্তিযোদ্ধা ফোরামের উদ্যোগে গতকাল সোমবার স্বাধীনতার ৪০তম বিজয়ের মাসে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় বক্তব্য পেশ করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ -সংগ্রাম

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে বর্তমান সরকার চাচ্ছে আগে ফাঁসির হুকুম দেয়া হোক, পরে যা হওয়ার হবে।
গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা ফোরামের উদ্যোগে ‘‘স্বাধীনতার ৪০তম বিজয়ের মাসে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি’’ শীর্ষক আলোচনা …

Uncategorized »

[6 Dec 2011 | No Comment ]

সেই একই দৃশ্য ট্রাইব্যুনালে

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল সোমবার অভিযুক্ত পক্ষের সব আবেদন খারিজ করে দিয়েছে। অন্যদিকে সরকার পক্ষের আবেদন প্রহণ করা হয়েছে। বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীর দায়েরকৃত দু’টি আবেদনের ওপর গতকাল আদেশ দেয়ার নির্ধারিত দিনে দু’টোই খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অনুষ্ঠানিক অভিযোগ দায়েরের জন্য গতকাল পূর্ব নির্ধারিত দিন ধার্য …

Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes trial, News, Propaganda, War Crime, War Crimes Trial, War Criminal, সংগ্রাম »

[6 Dec 2011 | No Comment ]

রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান ক্ষমতাসীন তাবেদার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। ঘাদানি কমিটির সদস্য নিজামুল হক নাসিমের নেতৃত্বে একটি আজ্ঞাবহ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের নামে জনগণের সাথে তামাশা শুরু করেছে। মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে সরকার নিজেই মানবতাবিরোধী কর্মকান্ডে লিপ্ত হয়েছে। সরকারের কথিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রের সংবিধান পরিপন্থী। ভারতের দালাল এবং আওয়ামী লীগের কর্মী ছাড়া বাংলাদেশের একজন নাগরিকও এই ট্রাইব্যুনালকে সমর্থন করেনি। দেশী-বিদেশী আইন বিশেষজ্ঞগণের জোর …

Bengali, Crimes Against Humanity, International Crimes Tribunal (ICT), International Crimes trial, News, War Crime, War Crimes Trial, War Criminal, মানবজমিন »

[6 Dec 2011 | No Comment ]

রবিবার, ০৪ ডিসেম্বর ২০১১
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি অনাস্থা জানিয়ে এর কার্যক্রম বাতিলের দাবি জানিয়েছে বিরোধী দল বিএনপি। গতকাল দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এ দাবি জানান। শুরু থেকেই এ ট্রাইব্যুনালের বিরোধিতা করে আসছেন বিরোধীদলীয় নেতারা। তবে ট্রাইব্যুনাল গঠন এবং এর কার্যক্রমের প্রতি এবারই প্রথম আনুষ্ঠানিক অনাস্থা প্রকাশ করেছে প্রধান বিরোধীদল বিএনপি। সে সঙ্গে আন্তর্জাতিক সমপ্রদায়ের হস্তক্ষেপও কামনা করেছেন তারা। ব্যারিস্টার মওদুদ দলের অবস্থান ব্যাখ্যা করে বলেছেন, বিএনপি …

Bangla News 24, Bengali, Dhaka, News, War Crime, War Crimes Trial, War Criminal »

[4 Dec 2011 | No Comment ]

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম: যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করার চেষ্টার অপরাধে ব্যারিস্টার মওদুদ আহমেদকে গ্রেপ্তার করা উচিৎ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’র সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু।
তিনি বলেছেন, ‘ব্যারিস্টার মওদুদ যদি আইনজীবী হিসেবে ট্রাইব্যুনাল বন্ধ করার কথা বলেন তাহলে কিছুই করার নেই। কিন্তু বিএনপি নেতা হিসেবে ট্রাইব্যুনাল বন্ধ করতে বললে তাকে জরুরী ভিত্তিতে গ্রেপ্তার করা উচিৎ।’
রোববার সন্ধ্যায় নগরীর মুসলিম ইন্সটিটিউট হলে জাসদ নেতা নূরুদ্দিন জাহেদ মঞ্জু’র নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শোকসভায় ইনু আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার এ …

Bangla News 24, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes Tribunal (ICT), News, War Crime, War Crimes Trial, War Criminal »

[4 Dec 2011 | No Comment ]

সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: যুদ্ধাপরাধ বিচারে ট্রাইব্যুনাল বাতিলে বিএনপির করা দাবিকে চরম ঔদ্ধত্যপূর্ণ, অসংগত ও ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। ট্রাইব্যুনালের বাতিলের দাবি করে বিএনপি জাতীয় সংসদের সিদ্ধান্তকেও অবমাননা করেছে।
রোববার পার্টির পলিটব্যুরো এক বিবৃতিতে এ কথা বলে।
ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বিএনপির দাবি প্রত্যাখ্যান করে বলা হয়, তাদের মার্কিন প্রভূরা যাই বলুক বাংলাদেশের জনগণ যুদ্ধাপরাধীদের বিচার করবেই।
বিবৃতিতে আরও বলা হয়, বিএনপির এতদিন ধরে প্রতক্ষ্য-পরোক্ষ বিভিন্ন কায়দায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবি যে বিরোধীতা করে আসছিল এখন ট্রাইব্যুনাল বাতিল দাবির মধ্যদিয়ে তাকে আরও খোলাখুলি স্পষ্ট করে দিল। …

Bengali, International Crimes trial, News, War Crime, War Crimes Trial, War Criminal »

[4 Dec 2011 | No Comment ]

মানবতাবিরোধী অপরাধের বিচার
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনি কাঠামো ও বিচার কার্যক্রমের ওপর কোনো আস্থা নেই জানিয়ে অবিলম্বে এর কার্যক্রম বাতিলের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। দলটির পক্ষে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘এই ট্রাইব্যুনালে অভিযুক্তদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই আদালতের প্রতি বিএনপির কোনো আস্থা নেই। এর কার্যক্রম পূর্ব নির্ধারিত ছক অনুযায়ী লোক দেখানো বিচার সম্পাদন ও ফরমায়েশি সাজা প্রদানেরই নামান্তর। অবিলম্বে এই ট্রাইব্যুনালের কার্যক্রম বাতিল করা হোক।’
গতকাল শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা …

Bengali, Dhaka, Lobbying, News, Propaganda, War Crime, War Crimes Trial, War Criminal, সংগ্রাম »

[4 Dec 2011 | No Comment ]

সাংবাদিক সম্মেলনে বিএনপি

গতকাল শনিবার বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপি -সংগ্রাম

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি। গতকাল শনিবার সাংবাদিক সম্মেলন করে বলা হয়, সরকার বিভিন্ন রকম টালবাহানা করে এই ট্রাইব্যুনালকে অভ্যন্তরীণ আদালত হিসেবে অভিহিত করছে। কিন্তু অভিযুক্তকে সম-অধিকার দেয়ার নিশ্চয়তা দেয় এমন অভ্যন্তরীণ আইনগুলোকে স্থগিত করেছে। তারা বিচার শুরুর আগেই অভিযুক্তদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। এহেন কার্যক্রম লোক দেখানো বিচার সম্পাদন ও ফরমায়েশি সাজা দেয়ারই নামান্তর।
গতকাল শনিবার দুপুরে …