Home » Archive

Articles tagged with: যুদ্ধাপরাধ বিচার

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, International Crimes Tribunal (ICT), Justice, News, সংবাদ »

[24 Jun 2010 | No Comment ]

বিশ্ব সম্প্রদায় যুদ্ধাপরাধীদের বিচারে বাংলাদেশকে সক্রিয় সহযোগিতার জন্য প্রস্তুত আছে। তবে এজন্য কার্যকর উদ্যোগ নিতে হবে বাংলাদেশকে। বিদেশীরা বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ করে, আইনি ও আর্থিক সহযোগিতা দিয়ে সাহায্য করতে পারে। কিন্তু বিচার করতে হবে বাংলাদেশ সরকার ও বাংলাদেশের মানুষকেই। যেখানে বিদেশীদের কোন হাত নেই, থাকা উচিতও নয়। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক সমর্থন সম্পর্কে এভাবেই বললেন কানাডার বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতা এবং আন্তর্জাতিক রিফিউজি আইন বিশেষজ্ঞ উইলিয়াম শ্লোন। উইলিয়াম শ্লোন বাংলাদেশে এসেছিলেন গত রোববার অনুষ্ঠিত বিশ্বশান্তি, ন্যায়বিচার ও ধর্মনিরপেক্ষ মানবতার পক্ষে এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে।…

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Controversy, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, Fundamentalism, Genocide, Investigation, Justice, News, Politics, Prosecution, War Crime, নয়া দিগন্ত »

[23 Jun 2010 | No Comment ]

যুদ্ধাপরাধের জন্য গঠিত তদন্ত সংস্খা পুনর্গঠন করেছে সরকার। আগের সাতজনের তালিকা থেকে বাদ পড়েছেন আরো একজন। তিনি হচ্ছেন সিআইডি’র অতিরিক্ত ডিআইজি মীর শহীদুল ইসলাম।
এর আগে গত ৫ মে সংস্খা থেকে সাবেক অতিরিক্ত সচিব আবদুল মতিন পদত্যাগ করতে বাধ্য হন। জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসঙ্ঘের সাথে জড়িত থাকার অভিযোগ উঠার পর আবদুল মতিনের গুরুত্বপূর্ণ এ পদে থাকা অনিশ্চিত হয়ে পড়ে। তার পদত্যাগের পর যুদ্ধাপরাধ বিচারপ্রক্রিয়া নিয়ে বিপাকে ও বিব্রতকর অবস্খায় পড়ে সরকার। সংস্খার কার্যক্রম শুরু না হতেই বিভ্রান্তির মধ্যে প্রধান তদন্ত কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করতে হয়েছে আবদুল মতিনকে। …

Article, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Due Process & Trial Standards, Justice, War Crime, War Criminal, সমকাল »

[12 Jun 2010 | No Comment ]

‘যুদ্ধাপরাধীরা সবাই মুসলমান বলে মুসলমান অধ্যুষিত বাংলাদেশে তাদের বিচার করা দুরূহ’ এটি একটি খেলো যুক্তি। নাৎসি যুদ্ধাপরাধীরা সবাই ছিল খ্রিস্টান এবং প্রধান অপরাধীরা ছিল জার্মান। তাই বলে ব্রিটেন, ফ্রান্স, আমেরিকার মতো খ্রিস্টান দেশগুলোর দ্বারা জার্মানির অন্তর্গত নুরেমবার্গ শহরেই এই যুদ্ধাপরাধীদের বিচার হতে কোনো বাধা হয়নি। বাংলাদেশে একাত্তরের যুদ্ধাপরাধীরা কোন ধর্মের লোক তা একটা বিচার্য বিষয় নয়। অপরাধ যে করে সে-ই অপরাধী। ধর্ম দ্বারা তার পরিচয় নির্ধারিত হয় না। বাংলাদেশে এমন একটি পরিবার নেই, যারা একাত্তর সালে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যুদ্ধাপরাধীদের বর্বর কার্যকলাপের শিকার হয়নি। ফলে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি আজ এত সোচ্চার। এই দাবি পূরণ না করলেই বরং আওয়ামী লীগ সরকার জনপ্রিয়তা হারাবে।

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Mobilisation, News, ইত্তেফাক »

[9 Jun 2010 | No Comment ]

পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত সভায় বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচার কেবলমাত্র সরকার বা কোন রাজনৈতিক দলের একক দায়িত্ব নয়। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল নাগরিকেরই দায়িত্ব। সংবিধান, মানবিক মূল্যবোধ ও ইতিহাসকে রক্ষা করতেই যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে।

Bangladesh, Bangladesh 1971 Trials, Dhaka, News, Propaganda, War Crime, War Criminal, ইত্তেফাক »

[1 Jun 2010 | One Comment ]

…[একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে বর্তমান সরকারের উদ্যোগ সম্পর্কে জামায়াতে ইসলামী তার অবস্থান ব্যাখ্যা করেছে। দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের উদ্যোগ বাতাসে উড়ে যাবে’। গতকাল সোমবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে পল্টনের সমাবেশ মূলতবি সম্পর্কিত সাংবাদিক সম্মেলনের শেষ পর্যায়ে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে প্রশ্ন করা হলে তিনি এই মন্তব্য করেন। মুজাহিদের দাবি, যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি দেশি-বিদেশিদের সমন্বয়ে আওয়ামী লীগের একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।]…

BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Dhaka, Due Process & Trial Standards, English, Mobilisation, News, War Crime, War Criminal »

[31 May 2010 | No Comment ]

…[Juba League appears to be setting the standard as far as democratic practice goes.

Although the ruling Awami League appears reluctant to come down hard on its associate bodies, the Juba League has decided to question its mother party.]…

BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Conspiracy, English, News, Politics, Propaganda, War Crime, War Criminal »

[31 May 2010 | No Comment ]

…[The government's move to hold war crimes trial will disappear without trace, Jamaat-e-Islami secretary general Ali Ahsan Mohammed Mojaheed has said.

"War crimes trial is a falsehood. We don't take it seriously. God willing, it will be vanished into the thin air," he told a press briefing at the party's Moghbazar headquarters on Monday.]…

BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Due Process & Trial Standards, Mobilisation, News, War Crime, War Criminal »

[31 May 2010 | No Comment ]

.ি.[ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার ধীর গতিতে হতাশ হয়ে পল্টনে সমাবেশ ডেকেছিলো যুবলীগ।

বঙ্গবন্ধু এভিনিউতে সোমবার বিকালে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা আজম।]…

BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Mobilisation, International opinion, International response, News, War Crime, War Criminal »

[31 May 2010 | No Comment ]

…[ইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ১৯৭১ এ মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের মাধ্যমে জাতির ৩৯ বছরের ক্ষত দূর হবে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বজায় রেখে এ বিচার হবে।

উগান্ডার কাম্পালায় সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালত সংক্রান্ত রোম সংবিধির পর্যালোচনা সম্মেলনে তিনি এ কথা বলেন।]…

BD News 24, Bangladesh, Bengali, Collaborators, Dhaka, News, Propaganda, War Crime, War Criminal »

[31 May 2010 | No Comment ]

…[একাত্তরের যুদ্ধাপরাধ বিচারে বর্তমান সরকারের উদ্যোগ 'বাতাসে উড়ে যাবে' বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ।

সোমবার দুপুরে মগবাজরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "যুদ্ধাপরাধ বিচার একটি মিথ্যাচার। একে আমরা গুরুত্ব দেইনা। এটা বাতাসে উড়ে যাবে ইনশাল্লাহ্।"]…

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Justice, News, War Crime, War Criminal, ইত্তেফাক »

[30 May 2010 | No Comment ]

…[সিলেটে প্রতীকী আদালতে যুদ্ধাপরাধীদের বিচার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা শ্রমিক লীগের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্থাপিত প্রতীকী আদালতে এ বিচারকার্য সম্পন্ন হয়।]…

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Mobilisation, News, ভোরের কাগজ »

[26 May 2010 | No Comment ]

যুদ্ধাপরাধীদের বিচার ও আগামীকাল বৃহস্পতিবার বিএনপির ডাকা হরতাল প্রতিরোধের দাবিতে গত সোম ও গতকাল মঙ্গলবার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেছে। এ সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
ঝিনাইদহ : ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ইবি ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর হোসাইন ও সাধারণ সম্পাদক সামছুজ্জামান তুহিনের নেতৃত্বে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরের দিকে ইবির প্রধান ফটক থেকে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি ইবির বিভিন্ন এলাকা ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার এলাকা প্রদড়্গিণ শেষে ইবি …