Articles tagged with: শেখ হাসিনা
Bengali, Conspiracy, Dhaka, Extremism, News, Politics, Propaganda, কালের কন্ঠ »
দলীয় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনীতে অভ্যুত্থান চেষ্টার সঙ্গে প্রধান বিরোধী দল বিএনপির সরকার হটানোর আলটিমেটামের যোগসূত্র আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি বিএনপির উদ্দেশে বলেছেন, তাদের বক্তব্য-বিবৃতি বিশ্লেষণ করলেই ষড়যন্ত্রের বিষয়ে ‘অনেক কিছু’ স্পষ্ট বোঝা যায়।
গতকাল শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভার প্রারম্ভিক বক্তব্যে শেখ হাসিনা এসব মন্তব্য করেন। খালেদা জিয়ার আলটিমেটামের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘বিরোধীদলীয় নেতা আলটিমেটাম দিয়েছিলেন, বর্তমান সরকার ডিসেম্বর …
Bengali, Conspiracy, Dhaka, Extremism, News, Politics, Propaganda, মানবজমিন »
রবিবার, ২২ জানুয়ারী ২০১২
স্টাফ রিপোর্টার: সরকার উৎখাতে সামরিক বাহিনীতে অভ্যুত্থান চেষ্টা প্রতিহত করা হয়েছে- সামরিক বাহিনীর এ তথ্য প্রকাশের পর এ নিয়ে শুরু হয়েছে পাল্টাপাল্টি। বিষয়টি সামরিক বাহিনী তদন্ত করছে বলে জানালেও প্রধান দুই দলের নেতারা একে অপরের প্রতি অভিযোগের আঙুল তুলছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই বিষয়কে নিয়ে রাজনীতিকরণের চেষ্টা হচ্ছে দুই পক্ষ থেকে। ঘটনা প্রকাশের পর থেকে ক্ষমতাসীন দলের নেতারা এ বিষয়টির সঙ্গে বিরোধী দলকে জড়িয়ে বক্তব্য রাখছেন। বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে সরকার কল্পকাহিনী সাজিয়ে মানুষের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহের …
Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes Tribunal (ICT), News, Politics, War Crime, War Crimes Trial, War Criminal, জনকন্ঠ »
মানিকগঞ্জের বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
উত্তম চক্রবর্তী, মানিকগঞ্জ থেকে ফিরে ॥ মানিকগঞ্জের বিশাল জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লুটেরা, দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও যুদ্ধাপরাধী বিএনপি-জামায়াত জোটকে প্র্রত্যাখ্যান করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, যাঁরা এতিমের টাকা মেরে খেয়েছেন তাঁদের বিচার হবেই। এ নিয়ে কোন আহ্লাদ চলবে না। বাংলাদেশের মানুষ আগামীতে আর দুর্নীতিবাজ, সন্ত্রাসী, বোমাবাজ, জঙ্গীবাজ ও যুদ্ধাপরাধীদের ক্ষমতায় দেখতে চায় না। যুদ্ধাপরাধীদের রৰার ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সজাগ ও সচেতন থাকার পাশাপাশি বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি দেশবাসীর সহযোগিতাও …
BD News 24, Bengali, Celebration, Dhaka, Diplomacy, Leadership, News »
আগরতলা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ত্রিপুরা সফরের পরিকল্পনা করলেও ১৯৭৫ সালে তিনি সপরিবারে নিহত হওয়ায় তা আর হয়নি। মুক্তিযুদ্ধে বিজয়ের ৪০ বছরের মাথায় তার কন্যা এবার ত্রিপুরা সফরে এলেন।
এ প্রসঙ্গে ভারতের খ্যাতনামা আলোকচিত্রী ও প্রামাণ্যচিত্র নির্মাতা রবিন সেন বলেন, “তার বাবা পারেননি, কিন্তু ৪০ বছর পরে হলেও তিনি আসছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গুরুত্বর্পূ ভূমিকা রাখা ছোট রাজ্য ত্রিপুরা সফরে শেষ পর্যন্ত আসছেন বলে আমরা অত্যন্ত আনন্দিত।”
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে বুধবার দুপুরে ভারতের …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes trial, Justice, Mobilisation, News, Politics, War Crimes Trial, যুগান্তর »
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার আজ গণদাবিতে পরিণত হয়েছে। তাদের বিচার হবেই। তিনি বিরোধী দলের নেতার উদ্দেশে বলেন, বিএনপি নেত্রী যুদ্ধাপরাধীদের রক্ষা করার চেষ্টা করছেন। তার স্বামী জিয়াও বঙ্গবন্ধুর খুনিদের রক্ষার চেষ্টা করেছিলেন, পারেননি। আর তাই বিরোধী দলের নেত্রী যুদ্ধাপরাধীদের রক্ষার যতই চেষ্টা করেন না কেন, তাদের রক্ষা করতে পারবেন না। শনিবার গোপালগঞ্জে এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এটাই ছিল জেলা সদরে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা।
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes trial, News, Politics, War Crimes Trial, প্রথম আলো »
যুদ্ধাপরাধীদের বিচারসহ সব জাতীয় ইস্যুতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) ঐক্যবদ্ধ থাকবে। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জনমত গঠনে ১৪ দলের সঙ্গে থাকবে জাতীয় পার্টি।
গতকাল বুধবার রাতে গণভবনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের মধ্যে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ কথা ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার ১৪ দলের গণমিছিলের কর্মসূচিতে জাতীয় পার্টি অংশ নেবে।
Bangla News 24, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), News, Politics, War Crime, War Crimes Trial, War Criminal »
সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা : আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে। এই যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য যারা চেষ্টা করবে, তাদের বিচারও বাংলার মাটিতে হবে।
শনিবার মহান বিজয় উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। এদিন বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে দলের সভাপতিমণ্ডলির সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের প্রতি আহ্বান রেখে শেখ হাসিনা বলেন, …
BD News 24, BNP-Jamaat, Bangladesh, Bengali, Dhaka, News, War Criminal »
(Wed, Dec 14th, 2011) যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান না নিতে বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার এক সভায় তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, “যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করবেন না। যুদ্ধাপরাধীদের রক্ষায় সহযোগিতা করলে এমন একদিন আসবে খালেদা জিয়ার বিচার চাইবে জনগণ।”
একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপি ও জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার মুক্তি দাবিতে বিএনপি চেয়ারপারসনের বক্তব্যে জবাবেই আওয়ামী লীগ প্রধান হাসিনা একথা বললেন।
শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনা আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই।
পঁচাত্তর পরবর্তী সময়ে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের চাকরি দিয়ে ‘পুরস্কৃত’ …
BNP-Jamaat »
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে যুদ্ধাপরাধীদের সহযোগিতা না করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের রক্ষা করার চেষ্টা করবেন না। লাখো শহীদের রক্তর সঙ্গে বেঈমানি করবেন না। যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করলে আপনার বিচারের দাবিতে দেশের সচেতন জনগণ সোচ্চার হবে।’
প্রধানমন্ত্রী বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতিম-লীর সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
আলোচনা সভায় প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমি বিরোধী দলের নেত্রীর উদ্দেশ্যে বলবো, …
BD News 24, Bangladesh 1971 Trials, Crimes Against Humanity, Dhaka, English, International Crimes Tribunal (ICT), News, War Crime, War Crimes Trial, War Criminal »
ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের মুক্তি চাওয়া স্বাভাবিক।
শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে দেশবাসীকে একাত্তরের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “স্বাধীনতার পর ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছিল। প্রায় ২০ হাজার যুদ্ধাপরাধী কারাগারে বন্দি ছিল। সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি চিহ্নিত যুদ্ধাপরাধীদের নাগরিকত্বও বাতিল করা হয়েছিল।
“কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল করেই যুদ্ধাপরাধীদের বিচার …
BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Leadership, Liberation War of Bangladesh, News, War Crime, War Crimes Trial »
ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত ব্রিটিশ এমপি রুশনারা আলীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে।
বুধবার সকালে রুশনারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।
এ সময় গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থাকে জোরদার করতে সরকারের অবস্থান তুলে ধরেন শেখ হাসিনা।
তিনি বলেন, “সীমিত সম্পদের মধ্যেও তার সরকার জনগণের জন্য কাজ করে যাচ্ছে। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় নেওয়া হয়েছে নদী ব্যবস্থাপনাসহ নাব্যতা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ।”
দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থানও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
জবাবে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন রুশনারা।
বৈঠকে অন্যদের …
Bangladesh, Bengali, Dhaka, History, News, মানবজমিন »
মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১১
বিডিনিউজ: ‘ওই সময় আমাদের যা করা উচিত বলে মনে করেছিলাম, সেটাই করেছিলাম। ভুলে গিয়েছিলাম অন্য সব বিষয়।’ ১৯৭৫ সালে প্রতিকূল অবস্থায় ঝুঁকি নিয়ে শেখ হাসিনা ও শেখ রেহানাকে আশ্রয় দেয়ার কথা এভাবেই বললেন হুমায়ুন রশীদ চৌধুরীর স্ত্রী মেহজাবীন চৌধুরী। স্বামীর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘উনি বলেছিলেন, আমি শেখ মুজিবুর রহমানের মেয়েদের আশ্রয় দিয়েছি। এটা আমার কর্তব্য। এর জন্য আমি ভীত নই। বিপদেই তো মানুষ মানুষকে সাহায্য করে। এটাই তো মানবিকতা।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয়, তখন …
