Articles tagged with: bhorer kagoj
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Freedom Fighter, History, News, ভোরের কাগজ »
‘জিয়া প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি যে মুক্তিযুদ্ধে অনুচর হিসেবে কাজ করেছেন ৭৫ পরবর্তী তার কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। জিয়া ৭৫ পরবর্তী মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার জন্য দালাল আইন বাতিল করেন, গোলাম আজমকে দেশে আনেন, মুক্তিযোদ্ধা তাহেরকে হত্যা করেন।’
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদ’ আয়োজিত ‘যুদ্ধাপরাধী ঘাতকদের রক্ষায় কোনো প্রকার ষড়যন্ত্র, নৈরাজ্য বরদাশত করবে না জনগণ’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম ।
আইন প্রতিমন্ত্রী বলেন, জিয়া যদি প্রকৃত …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Mobilisation, News, Politics, ভোরের কাগজ »
যুদ্ধাপরাধীদের কোনো ক্ষমা নেই মন্তব্য করে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া যারা বানচাল করতে চান, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। বিচার অবশ্যই হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে খেলাঘর আসর আয়োজিত শিশু-যুবসমাবেশ উদ্বোধনের পর তিনি একথা বলেন।
খেলাঘরের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুল হক মল্লিক, খেলাঘরের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, সভাপতিমণ্ডলীর সদস্য নুরুর রহমান সেলিম, এডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন …
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), News, Propaganda, War Crime, War Criminal, ভোরের কাগজ »
চট্টগ্রাম অফিস : কখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে- এই ‘আশা’ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী রাত পার করে দিলেও শেষ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি। মঙ্গলবার রাতে সাকাকে গ্রেপ্তার করা হবে এমন খবরে কয়েকশত নেতাকর্মী পরিবেষ্টিত হয়ে তিনি তার বাড়ির বারান্দায় বসে ছিলেন। ভোর পৌনে ৪টার দিকে গ্রেপ্তারের কোনো ইঙ্গিত না দেখে শেষ পর্যন্ত বাড়ির ভেতরে চলে যান তিনি। প্রায় ৫ ঘণ্টা বারান্দায় বসা অবস্থায় সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাকে গ্রেপ্তার করা হতে পারে এটা আমি ধরে নিয়েছি। গ্রেপ্তারে আমি ভয় পাই না। ফখরুদ্দিন …
BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Evidence, History, Investigation, Report, War Crime, War Criminal »
সৈয়দপুর (নীলফামারী) থেকে : সৈয়দপুরের শীর্ষ দুই যুদ্ধাপরাধী বহাল তবিয়তে রয়েছে। বরঞ্চ এ সরকার আমলে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ওই দুই যুদ্ধাপরাধী সৈয়দপুরের বৃহৎ দুটি নারী শিড়্গা প্রতিষ্ঠানের শীর্ষ পদ অলঙ্কৃত করে রেখেছে। যুদ্ধাপরাধী এ দুজন হলো- সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান উর্দুভাষী ইজহার আহমেদ ও সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যড়্গ মোখলেছুর রহমান মন্টু। যুদ্ধাপরাধী ইজহার আহমেদ বর্তমান সরকারের সময়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রত্যক্ষ সহায়তায় সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছে। আর কুখ্যাত রাজাকার কমান্ডার মোখলেছুর রহমান মন্টুও এ সরকার আমলেই …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Crimes Against Humanity, Dhaka, News, Politics, Propaganda, War Crime, War Criminal, ভোরের কাগজ »
যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে বিএনপি খোলনলচে থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করেছে। এ বিষয়ে দলীয় কোনো অবস্থান ইতিপূর্বে ব্যাখ্যা না করলেও মুখ খুলতে শুরু করেছেন বিএনপির নেতারা। সর্বশেষ গত ৫ অক্টোবর মঙ্গলবার হোটেল শেরাটনে বিএনপি চেয়ারপারসন তার বক্তব্যে দলীয় অবস্থান খোলাসা করেছেন।
খালেদা জিয়ার এ বক্তব্যে নিজ দলসহ রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে দলের নবীন-প্রবীণ নেতারা নিজেদের মধ্যে প্রতিক্রিয়া দেখালেও তারা খালেদা জিয়া কিংবা মিডিয়ার সামনে কোনো প্রতিক্রিয়া দেখাতে সাহস পাচ্ছেন না। সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ভয়ে এসব নেতাকর্মী মুখে কুলুপ এঁটে বসে আছেন। কেউ …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Evidence, International Crimes Tribunal (ICT), Investigation, News, War Crime, War Criminal, ভোরের কাগজ »
খুলনা মহানগর যুবলীগের সদ্য ঘোষিত আহবায়ক কমিটির সদস্য শেখ হাফিজুর রহমান হাফিজের পিতা তকিবুর রহমান তকিম ও তার সহযোগী মকবুল শেখের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা হয়েছে। বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদনগর গ্রামের মোঃ আবদুল হান্নান শিকদার বাদী হয়ে গতকাল রোববার খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোজিনা বেগমের আদালতে এই মামলাটি দায়ের করেন। আদালত বাদীর আরজি গ্রহণ করে বটিয়াঘাটা থানার ওসিকে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন।
বাদীর আরজিতে বলা হয়, ১৯৭১ সালের ৭ মে সকালে ওই দুই বিবাদীসহ ১০-১২ জন বাদীর পিতা আবদুস সাত্তার শিকদারের বাড়িতে গিয়ে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে …
Arrest, Bangladesh, Bengali, Dhaka, Extremism, Fundamentalism, News, Terrorism, ভোরের কাগজ »
নিষিদ্ধ ঘোষিত সংগঠন লস্কর-ই-তৈয়বার ২ সদস্য আবদুল মালেক ওরফে গোলাম মাহমুদ জিম এবং শফি ওরফে সামিউলকে ফের দুদিনের রিমান্ডে নেয়া হয়েছে। গতকাল রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্বাস তাদের আদালতে হাজির করে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার রুমি দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, জঙ্গি তৎপরতা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার ব্যাপারে অনেক তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই এবং আরো তথ্য সংগ্রহের জন্য তাদের রিমান্ডে নেয়া প্রয়োজন।
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Justice, Mobilisation, News, War Crime, War Criminal, ভোরের কাগজ »
খালেদা জিয়াসহ যারাই যুদ্ধাপরাধীদের রক্ষার অপচেষ্টা করুক না কেন তাদের সব অপচেষ্টাই রুখে দেয়া হবে। এ দেশে স্বাধীনতা বিরোধীদের কোনো স্থান নেই। কতিপয় ব্যক্তির কারণে মহাজোটের সাফল্য বিনষ্ট হবে তা করতে দেয়া যাবে না। গতকাল শনিবার রংপুর টাউন হলে জেলা জাসদের বর্ধিত সভায় নেতারা এসব কথা বলেন।
জেলা জাসদের সভাপতি ডা. একরামুল হোসেন স্বপনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ আম্বিয়া, জেলা সম্পাদক সাখাওয়াত রাঙ্গা, এডিশনাল পিপি রফিকুল ইসলাম মুকুল, জাসদ নেতা আবদুল্লাহ হিল কাইয়ুম, আবদুর ছাত্তার, জাবিদ হোসেন স্বপন, জুলফিকার মান্নান জামী, গৌতম রায়, সাব্বির আহমেদ, …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Criminalization, Dhaka, Extremism, Fundamentalism, News, Terrorism, ভোরের কাগজ »
ঢাবি শিক্ষকের এলিফ্যান্ট রোডের বাসায় শিবিরের আস্তানা থেকে উদ্ধার করা ২০ গ্রাম পাউডার বিস্ফোরক দ্রব্য কিনা তা পরীক্ষার জন্য গতকাল শনিবার রাসায়নিক পরীক্ষাগারে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আমিনুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অন্যদিকে পুলিশ বাসার কর্মচারী মোস্তাফিজকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল তিনদিনের রিমান্ডে নিয়েছে।
সূত্র জানায়, শিবিরের আস্তানা থেকে উদ্ধারকৃত শিবির নেতাদের তালিকাটি খতিয়ে দেখছে পুলিশ। তালিকাভুক্তদের কেউ কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কিনা তদন্ত করছে পুলিশ। ওই তালিকায় সবাই ঢাবির বিভিন্ন হলের নেতা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
১৯৯৬ সালে ওই বাড়িতে শিবির আস্তানা গড়ে তোলে। পুলিশের ধারণা …
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, Evidence, Genocide, History, International Crimes Tribunal (ICT), Investigation, News, War Crime, War Criminal, ভোরের কাগজ »
চট্টগ্রাম অফিস : যুদ্ধাপরাধের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী, জামাতের শীর্ষ স্থানীয় নেতা মীর কাসেম আলীর সংশ্লিষ্টতার প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছার ফলে তারা যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল চট্টগ্রামে দুদিন ধরে তদন্ত কার্যক্রম শেষে গতকাল শনিবার এমন আভাস দিয়েছে। দুপুরে তদন্ত দলের সংবাদ সম্মেলন শেষে দলের সদস্য জেয়াদ আল মালুম সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আগে জামাত নেতাদের যে অবস্থা হয়েছে চট্টগ্রামে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের অবস্থাও একই হবে।
দুদিনের তদন্ত শেষে সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে তদন্ত …
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Dhaka, Extremism, News, Terrorism, ভোরের কাগজ »
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যুদ্ধাপরাধীদের মুক্তির জন্য ইন্টারনেটের মাধ্যমে সরকার ও পুলিশ প্রশাসনকে হুমকি দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে নীলফামারী জেলার সৈয়দপুর থানার নতুন বাবুপাড়ার সাদ্দাম মোড় এলাকার একটি বাসা থেকে মারুফ নামে ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি তার প্রতিপÿকে ফাঁসাতে এ কাজ করেছেন বলে পুলিশ প্রমাণ পেয়েছে।
পুলিশ জানায়, গত ২৫ আগস্ট তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের ই-মেইল ঠিকানায় হুমকি বার্তায় লেখা হয়, ‘আমাদের জাতীয় চার নেতাকে এ ঈদের মধ্যে মুক্তি না দিলে ঈদের ছুটিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন উড়িয়ে দেয়া হবে এবং আপনাদের …
Bangladesh, Bengali, Dhaka, Extremism, Judiciary, News, Terrorism, ভোরের কাগজ »
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলে বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টার অভিযোগে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহসহ চারটি মামলায় হরকাতুল জেহাদ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সীসহ ১৬ জেএমবি সদস্যকে গতকাল সোমবার গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। তবে সাক্ষীর অনুপস্থিতির কারণে মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি। আগামী ৭ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
আদালত সূত্র জানিয়েছেন, কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোমা পুঁতে হত্যা প্রচেষ্টার ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে গোপন বৈঠকের ঘটনায় মামলা, বানিয়ারচর গীর্জায় বোমা বিস্ফোরণে ১০ জন নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলা ও বিস্ফোরক মামলায় …
