Articles tagged with: conspiracy against war crime trial
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Controversy, Dhaka, International Crimes Tribunal (ICT), News, War Crime, War Criminal, আমাদের সময় »
ওয়ান ইলেভেনের পর থেকেই খালেদা জিয়ার সঙ্গে সেনাবাহিনীর বন্ধুত্বে টানাপড়েন দেখা দেয়। ২৭ আগস্ট তাদের ইফতার পার্টিতে যোগ না দেয়ার মধ্যদিয়ে ৪০ বছরের এক মধুর সম্পর্কের আনুষ্ঠানিক অবসান ঘটল। আজকের বাংলাদেশ সেনাবাহিনী পুরোপুরিভাবে ‘মেইড ইন বাংলাদেশ’। পাকিস্তান আমলে কমিশনপ্রাপ্ত সর্বশেষ অফিসারটিও অবসরে চলে গেছে। এ বাহিনীটি এখন দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ইউএন পিস মিশনের পেশাদারিত্বের ওপর প্রতিষ্ঠিত। সেনাবাহিনীর সদস্যরা মাত্র ১ বছরে ৮ কোটি ১০ লক্ষ ভোটারের ছবিসংবলিত ভোটার তালিকা প্রস্তুত করে বাংলাদেশের গণতন্ত্রকে এমনভাবে এগিয়ে নিয়ে গেছে, এককভাবে যে কৃতিত্ব আর কেউ দাবি করতে পারবে না। তারা পাকিস্তানি ধ্যান-ধারণা …
Uncategorized »
জামায়াতের মনগড়া একটি যুদ্ধাপরাধের তালিকা পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ তালিকায় আওয়ামী লীগের একাধিক মন্ত্রী, সংসদ সদস্যের নাম রয়েছে। এদের মধ্যে জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরী ও বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল ফারুক খানের নাম রয়েছে। আবার ১৯৭১ সালে যারা সরকারি চাকরি করেছেন; কিন্তু যুদ্ধাপরাধী ছিলেন না তাদেরও নাম রয়েছে। ডিবির হাতে গ্রেফতার জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমীর রফিকুল ইসলাম খানের কাছ থেকে জামায়াতি যুদ্ধাপরাধের তালিকা উদ্ধার করা হয়।
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Conspiracy, Crimes Against Humanity, Daily Star, Dhaka, News, Propaganda, War Crime, War Criminal »
Police arrested two Jamaat-e-Islami men from Nimtola Bazar in Gomostapur upazila of Chapainawabganj yesterday morning. The arrestees were identified as Tazer Hossain, 52, Jamaat ameer of Gomostapur upazila unit and Mohammad Shamsuzzoha, 52, a rokon of the party. Jahangir Hossain, officer-in-charge (OC) of Gomostapur police station, said Jamaat activists brought out a procession from their Noongola office around 11:00am. Police arrested Tazer and Shamsuzzoha at Nimtola Bazar as they tried to stage procession defying the order of the law enforcers.
Bangladesh, Bangladesh 1971 Trials, Conspiracy, Crimes Against Humanity, Dhaka, English, News, Politics, Propaganda, War Crime, War Criminal, ভোরের কাগজ »
জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার ৫ বছরও ড়্গমতায় থাকতে পারবে বলে মনে হয় না। তাদের কর্মকাণ্ড থেকে মনে হচ্ছে সরকার নিজেদের মাথায় নিজেরাই আঘাত করছে। দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে গতকাল শনিবার মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
একাত্তরে জামাতের নেতাকর্মীরা কোনো অপরাধ করেনি দাবি করে এ টি এম আজহারুল ইসলাম বলেন, জামাত নেতারা যদি হত্যা, লুট, ধর্ষণ ও অগ্নিসংযোগ করতেন তাহলে তারা সংসদ সদস্য, মন্ত্রী হতে পারতেন না। এসব কল্পিত অভিযোগ। এসব অভিযোগ এনে সরকার ড়্গমতায় থাকতে চায়। সরকারের সে চেষ্টা সফল হবে না।
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Crimes Against Humanity, Dhaka, News, Propaganda, ভোরের কাগজ »
গোমস্তাপুর উপজেলা আমির তাজের হোসেনসহ জামাতের ২ জনকে গতকাল শনিবার সকালে রহনপুর থেকে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ। আটককৃতরা হচ্ছেন- গোমস্তাপুর উপজেলা আমির আলীনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে তাজের হোসেন ও নন্দীপুর ইউনিয়নের আমির পাতানু মোল্লার ছেলে শামসুজ্জোহা।
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Extremism, News, ভোরের কাগজ »
সরকারদলীয় এমপি ডা. মুরাদ হাসানকে হত্যার চেষ্টাসহ বিএনপি-জামাত ক্যাডারদের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডে অশান্ত হয়ে উঠেছে সরিষাবাড়ি উপজেলা। যুদ্ধাপরাধীদের বিচার নস্যাৎ করার উদ্দেশ্যে জেএমবি জঙ্গিদের সংগঠিত করে বিএনপি-জামাত জোট সরিষাবাড়িকে সন্ত্রাসের জনপদে পরিণত করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Controversy, Crimes Against Humanity, Criminalization, Dhaka, Due Process & Trial Standards, English, News, Transparency, War Crime, War Criminal »
The presence of a minister and a top government law official in a programme of a television channel owned by a suspected war criminal has created controversies regarding trial of war crimes.
Industries minister and Samyabadi Dal general secretary Dilip Barua on Friday inaugurated the second anniversary of Diganta TV, of which Jamaat-e-Islami executive committee member Mir Kashem Ali is the chairman of management committee. Additional attorney general MK Rahman, Federation of Bangladesh Chamber of Commerce and Industries (FBCCI) president AK Azad and prominent freedom fighter Kader Siddique were also present there.
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Crimes Against Humanity, Dhaka, News, ইত্তেফাক »
ঢাকা মহানগর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খানকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে মিরপুরের ১০ নম্বর সেকশনের ৯ নম্বর রোডের ১০/১২ নম্বর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াজেদ আলী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরম্নদ্ধে বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও তিনি জানান । এদিকে জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে বলে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হলেও পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।
BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Justice, News, Politics, War Crime, War Criminal »
ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৫ জন পাকিস্তানি সেনা সদস্যকে ফেরত দেওয়ার দিল্লী চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ আহমেদ রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের বেঞ্চে রিট আবেদনটি দায়ের করেন।
এতে ১৯৫ জন পাকিস্তানি সেনা সদস্যকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাড় করিয়ে শাস্তি দেওয়ার আবেদন জানানো হয়েছে।
রিটে পাকিস্তানি সেনাবাহিনীর সহায়ক বাহিনীর সদস্যদের নাম প্রকাশের নির্দেশ চাওয়া হয়েছে।
রিট আবেদনে আইনসচিব, স্বরাষ্ট্র সচিব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেনকে প্রতিপক্ষ …
Bangladesh, Bangladesh 1971 Trials, Conspiracy, Crimes Against Humanity, Dhaka, English, Propaganda, Report, War Crime, War Criminal, Weekly Blitz »
The Hindu American Foundation [HAF] commended the Awami League-led Bangladesh government for setting up an International Crimes Tribunal in an attempt to bring justice to the nearly three million people killed, the majority of them Hindu, during Bangladesh’s struggle for independence in 1971. The tribunal, set up in March this year, has indicted four members of the country’s main Islamist party, the Jamaat-e-Islami, on suspicion of committing mass atrocities in one of the bloodiest, but almost ignored, twentieth century purges and genocides. Of the four indicted, authorities last week arrested Party president Maulana Motiur Rahman Nizami and his deputy Ali Ahsan Mohammad Mujahid, who have been remanded into custody.
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Justice, Law, Statement, War Crime, War Criminal, নয়া দিগন্ত »
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো পরিচালনার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার আবদুর রাজ্জাককে ‘চিফ ডিফেন্স কাউন্সেল’ হিসেবে নিয়োগ দান করা হয়েছে। তিনি আইনজীবীদের একটি প্যানেলকে সাথে নিয়ে এ ব্যাপারে আইনি সহায়তা প্রদান করবেন। ওই আইনজীবী প্যানেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বেশ ক’জন খ্যাতিমান সিনিয়র আইনজীবীও থাকবেন।
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Due Process & Trial Standards, International Crimes Tribunal (ICT), Judiciary, Law, News, War Crime, War Criminal, কালের কন্ঠ »
যারা গণহত্যা করেছে, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের ক্ষেত্রে মানবাধিকার ও সংবিধানের মৌলিক অধিকার প্রযোজ্য কি না- এ প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।
যুদ্ধাপরাধীদের বিচারের জন্য করা সংবিধানের প্রথম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে দুই জামায়াত নেতার করা রিটের শুনানিকালে গতকাল মঙ্গলবার এ প্রশ্ন করে আদালত বলেন, ‘মনে রাখতে হবে, এটা আমাদের স্বাধীনতার ইতিহাসের অংশ।’ আদালত আরো বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ কয়েকটি সুনির্দিষ্ট অপরাধের বিচারের জন্য সংবিধানে মৌলিক মানবাধিকার স্থগিতের কথা বলা হয়েছে। যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের জন্য এ আইন। এটা সাধারণ নাগরিকের জন্য প্রযোজ্য নয়।
